আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

অণুগল্প || জোনাকি
২৭ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৫
সন্ধ্যে হলে দলংদের বাঁশঝাড়ের ফাঁক দিয়ে মিটমিট আলো জ্বেলে উড়ে যায় আশ্চর্য জোনাকির দল। কয়েকটাকে ধরে বোতলে ভরতে যাবে এমন সময় মা বলে উঠে, এটা পাপ বাবা। জোনাকি ধরলে রাতে খারাপ স্বপ্ন দেখবি। মার কথা গ্রাহ্য করেনা দলং। বোতলের জোনাকি ধানের গোলার আড়ালে লুকিয়ে রেখে ভাবতে বসে, জোনাকি কোথা থেকে কিভাবে ঐ আলো পায়। ছেড়ে দিতে হতে পারে এই ভয়ে মাকেও জিজ্ঞেস করা হয়না। আবার মায়ের বলা স্বপ্নের আশংকার কথাও ফেলে দেয়া যায় না।
ভাবতে ভাবতে সে বিছানায় যায়, শুয়ে পড়ে। একটু পরেই স্বপ্নে দেখা যায় বোতলের জোনাকিরা ছেড়ে দেবার জন্য আকুলি বিকুলি করছে। দলং রাজী হয় না। তারপর ঘটে যায় কান্ড। ঝাঁক ঝাঁক জোনাকি এসে বোতলের চারপাশে জড়ো হয় ঝলমলে আলো নিয়ে। তারা বোতলের চারপাশে একবার চক্কর দেয়, তারপর উড়ে যায় আকাশের দিকে, দুগ্ধধারার মতো।
তারা দেবতাদের রাজার কাছে গিয়ে বোতলবন্দি জোনাকিদের মুক্তি দাবী করে। খানিকক্ষন পরেই দেখা যায় রাজা বৃষ্টির দেবতাকে দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামাচ্ছেন। শীত শীত লাগে দলং এর। কোনদিন যা হয়নি, সেই অভিজ্ঞতা হয় তার। কেমন একটা উষ্ণ ভেজা ভেজা ভাব জাগে শরীরে।
চমকে উঠে সে ঘুম ছেড়ে বিছানায় উঠে বসে। মাকে জাগিয়ে বলে, মা জোনাকির দল বিছানা ভিজিয়ে দিয়েছে। মা উঠে দেখে গায়ে চাদর নেই। পরনের কাপড় আর চাদর ভিজে গেছে। মা মুচকি হেসে বলে, তোকে না বলেছি জোনাকিপোকা ধরতে নেই. দেবতাদের অভিশাপ লাগে।
এবার উঠে পড়ে সে। ধীরে ধীরে বোতলটা বের করে মুখ খুলে দেয়। একটার পর একটা বের হতে থাকে জোনাকির দল । দলং চেয়ে থাকে অপলক।
________________________________________________
সংক্ষিপ্ত লেখক পরিচিতিঃ শ্রীকান্ত সিংহ একই সঙ্গে একজন চিত্রশিল্পী, কবি ও গল্পকার। জন্ম ১৯৫৭ সালে করিমগঞ্জের শিংলায়। প্যারবল বা অণুগল্প লিখে থাকেন। চিত্রকল্পের দিকেই তার মনোযোগ বেশী। মিথ নিয়ে কাজ করেন এবং গল্পের মধ্যে কবিতা ও চিত্রকল্পের মোটিফ ব্যবহার করেন। উল্লেখযোগ্য গ্রন্থাবলী - নংকুপীর জুরন(১৯৮৬), জঙা বেলী(১৯৯৫)।
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় মুল গল্পটির নাম 'জিনজিনি'।
সূত্র: মণিপুরী সাহিত্য সংগ্রহ / শুভাশিস সিনহা
অনুলিখন: কুঙ্গ থাঙ
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আদিবাসী ভাষার সাহিত্য, সমকালীন বিষ্ণুপ্রিয়া মণিপুরী গল্প ;
প্রকাশ করা হয়েছে: বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩
কপোত বলেছেন:
সুন্দর লেখা, চালিয়ে যান......
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
মুক্তি মণ্ডল বলেছেন:
খুব ভাল লাগলো। কবিতার মতো যেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্যা, মিথটি অনেকের কাছে কমন। এই মিথকে টেনে গল্পে নিয়ে আসা মনে হয় এই প্রথম।
সায়েম মুন বলেছেন:
তারা দেবতাদের রাজার কাছে গিয়ে বোতলবন্দি জোনাকিদের মুক্তি দাবী করে। খানিকক্ষন পরেই দেখা যায় রাজা বৃষ্টির দেবতাকে দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামাচ্ছেন। শীত শীত লাগে দলং এর। কোনদিন যা হয়নি, সেই অভিজ্ঞতা হয় তার। কেমন একটা উষ্ণ ভেজা ভেজা ভাব জাগে শরীরে।লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: .....
শয়তান বলেছেন:
তারমানে জিনজিনি=জোনাকি ?
লেখক বলেছেন: ঠিক ধরেছেন, জিনজিনি=জোনাকি।
সহেলী বলেছেন:
হালকা মেজাজের এমন একটা লেখা পড়তে পেরে সকালটা ভাল লাগা দিয়ে শুরু হোল । অনেক ধন্যবাদ ।জিনজিনি অর্থ কি?
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। জিনজিনি মানে জোনাকি ।
এ.জে. মিন্টু বলেছেন:
ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
দারুন তো!
লেখক বলেছেন: ![]()
প্রচেত্য বলেছেন:
চমতকার লেখা
লেখক বলেছেন: পড়ার জন্যে অনেক ধন্যবাদ, প্রচেত্যদা।
















