আমার প্রিয় পোস্ট
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- মুখ থুবড়ে পড়ে থাকা বুদ্ধ আর শস্যপোড়া ছাই হতে উত্থিত হোক বিদ্রোহী মধুপূর্ণিমা। - সালাহ্ উদ্দিন শুভ্র
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- মীরাবাঈ: আরেক পাগলিনী রাই - ইমন জুবায়ের
- আদিবাসী নারী মুক্তিযোদ্ধা: যাঁদের ত্যাগে এ দেশ স্বাধীন হল - অচেনা সৈকত
- মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা) - মেজভাবী
- তারকাঁটার ঐ পাশে আরশি নগর (উৎসর্গ কুঙ্গ থাঙ) - অন্যমনস্ক শরৎ
- আদিবাসীদের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সরকারসহ সকলের আন্তরিকতা প্রয়োজন - জেনন
- রতন থিয়ামের কবিতা - হামোম প্রমোদ
- রাংলাই ম্রো-শেকলে বন্দী ক্ষুব্ধ পাহাড়। - সালাহ্ উদ্দিন শুভ্র
- বাবা বলেছিলেন বড় হও- - ডাক্তার আইজউদ্দিন
- ভিন্ন ভাবনা : বাংলাদেশে বাংলা ভিন্ন অপরাপর ভাষা সমূহের প্রতি উদাসীনতা বজায় রেখে কী ভাষা শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব? - জুয়েল বিন জহির
- আদিবাসীদের ভাষা কেও সমান মর্যাদা দেওয়া... - হমপগ্র
- আদিবাসী শিশু মাতৃভাষায় পড়বে কবে? - বিপ্লব রহমান
- পল্লবের পরীরা (শেষ) - বিপ্লব রহমান
- দায় এবং দায়িত্ববোধ... - মিট্ঠু
- আদিবাসী সম্পর্কে ভুলে ভরা বাংলাপিডিয়া (এক) - বিপ্লব রহমান
প্রান্তিক জনগোষ্ঠিগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি ও সমমর্যাদা দাবী করছি

নুয়া করে চিনুরি মেয়েক || শুভাশিস সিনহার কবিতা
১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫৯
ভুমিকায় কবি বলছেন - এ কবিতাগুলো আমার বড়ো আদরের, ভালবাসার। খুবই নাজুক কবিতা, একটু বকাঝকা করলে কেঁদে ফেলবে, চড় মারলে তো বিপদ। চিৎকার চেঁচামেচি জুলুম আর ঝঞ্জাপীড়িত দুনিয়ায় এই নীরব আলুলায়িত কবিতার শরীর ভেতরে যে একটি প্রান্তিক বেদনার আত্মাকে ধারন করে আছে, সেইখানে নিমন্ত্রন।
সাধারন দুস্তবকের অক্ষরবৃত্তের হিসাব থেকে ইচ্ছে করেই দ্বিতীয় স্তবকে একটি লাইন কমালাম। চলনে একটি বিঘ্ন থাকুক, অসম্পুর্ণতা থাক; সেই এক লাইন আগামী সুন্দর ছন্দময় পৃথিবীর কাব্যাকাশে গিয়ে উড়ুক। কবিতাগুলো অনুবাদ নয়, যুগপৎ বাংলা এবং এবং আমার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায়, একই চিন্তার ঔরসে দুটো গর্ভে প্রসববেদনা হয়েতোবা।
... বাঙালী পাঠককে অনুরোধ, সে না বুঝার ভাষাটিকেও যেন একটু কষ্ট করে পাঠ করেন। ধ্বনির ভেতর দিয়ে ভাষা তার সব অর্থ ও অনর্থ হয়ে ধরা দেবে। তাতে করে ঐ অল্প মানুষের ভাষাটি ক্ষুদ্র পাঠকভান্ডারে সংখ্যাধন পাবে, ধন্যও হবে।
০১
যে ভাষায় কথা বলি, সেটাই কেবল ভাষা নয়
অক্ষরে অক্ষরে ফুটে ওঠে যে ভাষাটি, তার চেয়ে
আরেকটি ভাষা থাকে ভেতরে ভেতরে ভাঙাচোরা
প্রকাশ্যে যায় না আনা শৃংখলার দুনিয়ার ভয়ে
এ চোখ দেখে সে ভাষা, কান শোনে সে ভাষার ধ্বনি
আলাদা ধমনিপথে নিয়ত ভাষার আনাগোনা
চুপ হয়ে থাকলেও থাকি কোনো নীরব ভাষায়
আমার এ দেহ নিজে মুর্তিমান ভাষাভগবান।
অক্ষরের দাগে দাগে সেজেগুজে যে অর্থ প্রকাশ করে
পায়, শুধু তাই অর্থ নয়, জনমজঞ্জালে, ঘামে,
রক্তে রক্তে হারায় যে চিহ্নগুলো তার, থেকে থেকে
ভাসে চিৎকারে, বাজে নতুন ভাষার রিনিঝিনি
ভেতরে প্রবেশি তার অক্ষর নতুন করে চিনি।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
যে ঠারে মাতুরি কথা, অহানই ঠারহান নাবে
মেয়েকে মেয়েকে শাত'পারের যে ঠার তার জিঙে
আরাক আহান থার বিতরে বিতরে - বাগাচুরা
ফঙেদে হাজানি নার শৃংখলার দুনিয়ার ডরে
আহিগি দেহের ঠার, কানহানি হুনের ঠার, প্রানে
তঙাল ধমনিপথে নিয়ত ঠারর আনাগোনা
ইংগ ইয়া থাইলেউ থাউরি গোপন ঠারে ঠারে
মোর দেহ এগ নিজে মুর্তিমান ঠারভাগবান।
মেয়েকর দাগে দাগে হাজিয়া যে অর্থ নিকুলের
অহানই নাবে অর্থহান; জনমজঞ্জালে, ঘামে
রকতে রকতে তার যে চিন মাঙর, থায়া থায়া
ফঙর তা চিকারিনো, ইকরের নুয়া করপেখ
মি তার বিতরে গিয়া নুয়া করে চিনুরি মেয়েক।
০২
মহাত্মা সকাল, জানি আঁধারের স্তন্য পান করে
শৌর্যে আর বীর্যে আজ উপচে পড়ে সব আপনার
উজ্জল আলোতে রঙে আয়নাটি সাজিয়ে দিলেন
নিজরূপ দেখে দেখে মানুষেরা মজে গেল রসে
তাদের চোখের তলে হারালো আধাঁর, - এসো এসো
সূর্যকে প্রণাম করি, আলোধোয়া জলে স্নান সেরে
নিজেকে পবিত্র করি, অশুদ্ধ রাতের যত ছাপ
মন্ত্র শ্লোকে মুছে দেই নিজের ভেতর থেকে সব...
মহাত্মা সকাল ওহে, তাই বলে আপনি আবার
যাবেন না ভুলে সব, যে আধাঁরস্তন্য ভরো প্রাণ
ঋণ তার শোধবার কালে পিছু নাহি তাকাবেন
পেছনেও রক্ষা নেই, চোখ মেলে চায় যত লাশ
বর্তমানে, -চারিদিকে ছড়ায়ে রেখেছে ইতিহাস।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
ডাঙরিয়া বিয়ানহান, আধারর বুনি পিতে পিতে
বলিয়ে পাংকালে আজি মারংকাইছে হাবি তোর
ইঙাল মিঙালে রঙে হাজায়িলে মেঙসেল অহান
নিজ শাত চেয়া চেয়া মানু এতা কালাকপেলুইলা
তাঙর আহির তলে মাঙুইল আধার, -আহেই নে
বেনিগরে হমাদিক, মাঙপা রাতির যত ছাপ
মন্তরোনো মুকাদিক বিতরেত আকিহান করে।
ডাঙরিয়া হে বিয়ানহান, অতা বুলিয়া হাবি না
পাহুরেবেলিস, যে আধারস্তন্যে খৌনুগ বুজিলে
তার দান হুজানির কালে বার পিছবুলা নাদিছ
পিছেদেউ রক্ষা নেই, আহি মেলিতারা যত লাশ
বর্তমানে -চারিয়বারাদে তার থ'ছে ইতিহাস।
০৩.
তুমি ছাড়া কৃষ্ণকে তো আমি চিনতাম না হে রাধা
তোমার অন্তরপথে হেঁটে হেঁটে তার ঘরে যাওয়া
উঠার বারান্দা যদি আমাকে না চিনে চেয়ে থাকে
তখন প্রবোদ দেই, তুমিও তো পধরুদ্ধকালে
চেনো নাই তাকে, ডাকাতের বেশ ধরে যে তোমার
সব কেড়ে নিল, সবকিছু নিয়ে এসে সে তোমার
ভেতরেই জন্ম নেয়, আর তাকে জন্ম দিতে দিতে
রচিলে তারই সাথে অভিসার মিলন বিরহ...
নিজের সাথে আমার বিরহ মিলন অভিসার
শুধু এই ধুলি-মাটি-হিসাবের সংসারে হে রাধা
দূরকৃষ্ণকে আমার সাজালে এ হৃদয়মন্ডপে
চিনি আমি, তোমার ঐ হাতে তার পরশি চরন
তুমি হলে গোপীচান আমি হই হরিনারায়ণ।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
তি ছাড়া কৃষ্ণরে মিতে নাউ চিনলু অউস হে রাধা
তোর অন্তরর পথে আতে আতে তার গরে যানা
উঠান মাংকল নাচিনিয়া চেয়া থাইলে মরে
দেউরি প্রবোধ -তিয়ৌ পথরুদ্ধকালে তারে নাউ
চিনেছিলে, ডাকাইতগো মালুয়া যেগই হাবি তোর
কারুনিয়া নিলগা, তা হাবিতানো আয়া বারো তোর
বিতরেই নেরগা জরম, তার জন্ম দিতে দিতে
রচিলে তি তার লগে অভিসার মিলন বিরহ...
নিজর লগেই মোর বিরহ মিলন অভিসার
হুদ্দা এরে ধুলি মাটি হিসাবর সংসারে তি রাধা
দুরিপা কৃষ্ণরে মোর হাজয়িলে হৃদয়মান্ডপে
মি তারে চিনুরি, দোর আতলো তার সকুরি চরণ
দি ইলে গোপীচান অউরি মি হরিনারায়ণ।
________________________________________________
শুভাশিস সিনহা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার কবি, গণ্পকার ও নাট্যকার। জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। প্রকাশিত গ্রন্থাবলী : ছেয়াঠইগির যাদু(২০০২), সেনাতম্বীর আমুনিগৎতো সেম্পাকহান পড়িল অদিন (২০০৩), নুয়া করে চিনুরি মেয়েক (২০০৫), রবীন্দ্রনাথের রুদ্রচন্ড(২০০৭), মণিপুরী সাহিত্য সংগ্রহ -১ম ও ২য় খন্ড(২০০৭) ইত্যাদি।
সুত্রঃ নুয়া করে চিনুরি মেয়েক, পৌরি, ২০০৮
ছবিঃ বারীন ঘোষের ফেসবুক থেকে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী কবিতা ;
প্রকাশ করা হয়েছে: বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মতামতের জন্য অনেক ধন্যবাদ। সময় করে পড়ে ফেলবেন আশা করি...
লেখক বলেছেন: অক্ষরে ফুটে ওঠে যে ভাষাটি, তার চেয়ে আরেকটি ভাষা থাকে ভেতরে ভেতরে... ভাল থাকুন।
লেখক বলেছেন: কেমন আছে প্রিয় শয়তান? আপনার শ্যেনদৃষ্টি
থেকে কোন জায়গাই নিরাপদ নয় এটা বুঝতে পারলাম।
এখানেই আগে দেব ভেবেছিলাম। পরে ভাবলাম ওখানে বহুদিন কোন পোস্ট দেয়া হয়নি, তাই দেয়া।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। একই সাথে দুইটি ভাষায় কবিতার ব্যপারটি আসলেই অভিনব।
শুভাশিসের ছবিটি একদম কবি শুভাশিসের মতো হয়েছে। বারীনকে এজন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, কবি রায়হান রাইন। আপনার কথা রাখার চেষ্টা করবো।
বারীন ঘোষের ক্যামেরার কাজ সত্যিই অসাধারন।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
কেমন আছেন। ভালো থাকুন।
লেখক বলেছেন: ভাল, আপনি কেমন?
লেখক বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য এবং মন্তব্য রাখার জন্য।
দীপান্বিতা বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রক্তে রক্তে হারায় যে চিহ্নগুলো তার, থেকে থেকে
ভাসে চিৎকারে, বাজে নতুন ভাষার রিনিঝিনি
ভেতরে প্রবেশি তার অক্ষর নতুন করে চিনি।
লেখক বলেছেন: উনার ফেসবুক একাউন্ট আছে। Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













.jpg)





শেয়ার করার জন্য ধন্যবাদ।