কুষ্টিয়ায় আরেক নারী চরমপন্থী দাদী নাসরিন গ্রেফতার

১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৪

শেয়ারঃ
0 0 0

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের অভিযানে আবারো গ্রেফতার হয়েছে শীর্ষ চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের লেডী কমান্ডার দিলারা নাসরিন ওরফে নাসরিন ওরফে দাদী নাসরিন। মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আলমগীর হোসেনের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম নাসরিনের শহরস্থ আমলাপাড়া বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসরিনের বিরুদ্ধে হত্যাসহ ৫টি জিডি রয়েছে। পুলিশ বলেছে সে গণমুক্তিফৌজের শীর্ষ নেতা শাহীনের ঘনিষ্ট বান্ধবী। পুলিশ জানায়, নাসরিন গত ১৫ আগষ্ট কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল আলম ও অধ্যাপক বান্দা ফাত্তাহ মোহন হত্যার সাথে জড়িত। ঘটনার দিন আগ্নেয়াস্ত্র সরবরাহ করে এই নাসরিন। এর আগে গত ৬ নভেম্বর গ্রেফতার হয় নাসরিনের ছোট বোন নাহিদ পারভীন ওরফে চম্পা। এ নিয়ে গত ৩ মাসে কুষ্টিয়ায় ৬ নারী চরমপন্থী গ্রেফতার হল।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: পুরুষ চরমপন্থির মতো সবই কয়।

৩. ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১
সায়েমুজজ্জামান বলেছেন: comment by: জ্যাক স্প্যারো বলেছেন: নারী আর অবলা নয়....
১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: একে ফোরটি সেভেন ও শর্ট গান একই সাথে কোমরে রাখতে পারে। খুন করতে পারে। অপহরন করে --তারা আবার অবলা!

৪. ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭
রেজোওয়ানা বলেছেন: দাদী নাসরীন নাম কেন, দেখেতো দাদী বলে মনে হচ্ছে না।
১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: আরো নাসরিন আছে। এর আগে ধরাও পড়েছে। এটার একটু বয়স বেশি তাই...

৫. ১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৯
নীরব আহমেদ বলেছেন: লেখক বলেছেন: পুরুষ চরমপন্থির মতো সবই কয়

ওরা কি পুরুষদের.......করে!!!!
১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: সবই করে

১২ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: পড়ুন
Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯২৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাঝে মধ্যে লিখি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই