বাংলার কিছু প্রবাদ প্রবচন আমার খুব ভাল লাগে। প্রবচন টি হচ্ছে “ আমি কি হনুরে”। কার ব্লগের শিরোনামে জানি এটা দেখলাম মনে করতে পারছি না।
পৃথিবীতে এই এক দেশ যেখানে স্কুল এর পরীক্ষায় এ+ পাওয়া পোলাপান ভি চিহ্ন দেখিয়ে লাফালাফি করে । একই দৃশ্য জেলে ঢুকা বা জেল থেকে বের হওয়া কোন দূর্নিতীবাজ খুনি, নারী ধর্ষন কারী, চোর-ডাকাত এর নেতৃবৃন্দরাও ভি চিহ্ন দেখায়।
বহু আগে দেখতাম পত্রিকাগুলি মেধাতালিকা প্রকাশ করে রিপোর্ট ছাপাতে।
প্রকাশ করতো মেধাবী সন্তানকে মধ্যে রেখে মা বাবার ডুয়েট ছবি।
ভেদা মার্কা সন্তান বান্দরের মত দু হাত বাপ মা র ঘাড়ে ছড়িয়ে রেখে ঝুলে আছে। সে সব মেধারা এখন কে কোথায় ? তখন তাদের মধ্যে আমি কি হনুরে মার্কা ভাব কি আসে নাই? যেভাবে আমাদের দেশের মিডিয়া গুলি সেই মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় হনু মার্কা ভাব ঢুকিয়ে দেয় পৃথিবীর আর কোন দেশে তা হয় না।
তেমনি গাও গেরামের বাঁশে ও ক্ষ্যতে হাগা পোলাপান লঞ্চের পিছন ধরে যখন ঢাকাতে এসে ঢাহার কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তখন এদের ভোল যায় পাল্টে। নিজেদের তারা মনে করে আমি কি হনুরে। কি করিয়া বাছা তুমি দেখাও এই অহংকার। ভর্তি হতে পেরেছি এটাই কি তোমার হনু হওয়ার যোগ্যতা।
গ্রাম বাংলার আরেকটা প্রবাদ, সেটা হল ' চাকরের পাতে পড়ল ঘি চাকর বলে একি একি'। প্রবাদের ব্যখ্যা নিন্ন শ্রেনী কখনও আশা করে নাই তাকে কেহ সমাধর করে ঘি দিবে। এখন সে ঘি পাওয়াতে এতই অনন্দিত হয়েছে যে সে এটাকে নিয়ে বিশাল কিছু ভাবছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



