somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন বিচারে কাদের শাস্তি হবে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন বিচারে কাদের শাস্তি হবে? বিডিআর ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ৭১ জন বিডিআর জওয়ানকে জ্বিগাসাবাদের নামে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। পিলখানার ঘটনায় বিডিআর জওয়ান রা গুলি করে মেরেছিল ৫১ জন মেধাবী চৌকষ সেনা অফিসারকে। বিষয়টি দু:খজনক ও মর্মস্পশী। এ ঘটনা নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। কিন্তু তাই বলে আমি বিডিআরের ওপর প্রতিশোধ নিতে পারি না। বর্তমান সরকার মনে হয় সেনাবাহিনীকে পিলখানা সেনা হত্যাকাণ্ড ঘটনাটি তদন্ত করার জন্য সব ধরনের লাইসেন্স দিয়ে দিয়েছেন। তা না হলে কীভাবে ৭১ জন বিডিআর জওয়ান সরকারের হেফাজতে থাকা কালে হত্যাকাণ্ডের শিকার হল। এসব হত্যাকাণ্ডের বিচার কে করবে? বাংলাদেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নর পশু আইন প্রয়োগকারীরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমাদের সংবিধানে ৩৫ অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ ৫ এ পরিস্কার ভাবে লেখা আছে কোনো ব্যক্তিকে যন্ত্রনা দেওয়া যাইবে না কিংবা কাহারো সহিত অনুরূপ ব্যবহার কার যাইবে না । উপ অনুচ্ছেদ ৪ লেখা আছে কোন অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া যাইবে না।

কিন্তু সংবিধানের এসব বিধান কি মানা হচ্ছে? বাংলার সুশিল নুরুল কবিররা কোথায়? ঠুনকো কারণে তো তারা সরকারে বিরুদ্ধে রীট মামলা দায়ের করেন। এখন কেন তারা চুপ? জিগ্বাসাবাদের নামে ৭১ জন বিডিআর জওয়ানকে যেভাবে মেরে ফেলা হল তা কি সংবিধান বিরোধী নয়? এসব ঘটনা থেকে আবার প্রমাণ হল বাংলাদেশের সংবিধানের উর্ধ্বে অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর।

৫১ জন সেনা অফিসারের জন্য কত জন বিডিআর জওয়ানের জীবন দিলে হত্যাকণ্ডের শিকার মৃত সেনাবাহিনী সদস্যদের আত্মা শান্তি পাবে ? আমি যতদূর জানি এ ঘটনার নিহত সেনা সদস্যর পরিবার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চায়। কিন্তু তারা কি জানে ইতিমধ্যে তদন্তের নামে হত্যা করা হয়েছে ৭১ জন বিডিআর সদস্যকে। প্রতক্ষ্যদর্শী এবং ঘটনা প্রমাণে সাক্ষ্য দিতে পারে এমন অনেককে বেছে বেছে হত্যা করা হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে অনেকটা প্রতিহিংসাপরায়ন হয়ে।
ফরাসী বার্তা সংস্থা এএফপি খবরে এরকম একটি রিপোর্ট ছাপানো হয়েছিল। তাই সুষ্ঠ তদন্ত কীভাবে হবে যেখানে হত্যা করা হল ৭১ জন বিডিআর জওয়ান কে। একটা বিষয় আমাদের সকলকে মনে রাখতে হবে। বিডিআর আমার সেনাবাহিনীও আমার। কেই কারো চাইতে বড় নয় আবার কেউ কারো চাইতে ছোট নয়। বাংলাদেশের যেসব ব্যক্তি কোনো এক পক্ষের জন্য সংবাদ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ওকালতি করছেন তারা ভুল করছেন। দেশের এক জন সুনাগরিক হিসেবে আমি আপনাদের বলতে চাই। যে ভাবে ৭১ জন বিডিআর জওয়ানকে হত্যা করা হল। তাদের বিচার না করলে তারা সময় ও সুযোগ মত আপনাদেরও খতম করতে পিছপা হবে না।


সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×