গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে ভারতীয় হ্যকারদের দ্বারা হামলা চালানো হবে। এ ধরনের একটি হুমকিযুক্ত সংবাদ আজ বাংলাদেশের শীর্ষ দৈনিক গুলোর প্রায় সবকটিতে ছাপানো হয়েছে। দৈনিক যুগান্তর,দৈনিক ইত্তেফাক,দৈনিক ভোরের কাগজ। তিনটি পত্রিকার কোনোটিতে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশে কম্পিউটার এক্সপার্ট দের মতামত নেয়া হয়নি। সুতরাং সংবাদটি উদ্দেশ্যপ্রনোধিত ভাবে ছাপানো হয়েছে বলে মনে করি। এ হুমকিটি কোথা থেকে কার কম্পিউটারে বা কার ওয়েবসাইট থেকে এসেছে সেটা বের করা খুব কঠিন হবে বলে মনে করি না। সরকারের কোন মন্ত্রনালয় এর সাথে জড়িত কিনা তা তদন্ত করে দেখতে হবে। গত ১৯ শে মার্চ আমি নিজেই এ সংক্রান্ত একটি নিউজ পোস্ট আকারে দিয়েছিলাম যেখানে সামহোয়ার ব্লগের সকল ডাটা অন্য দুটি ওয়েবসাইটের রাস্তা দিয়ে আসছে। এর তদন্ত করার দাবি জানিয়েছিলাম ব্লগ কর্তৃপক্ষকে। তারা এ সংক্রান্ত তদন্তে কী পেল তা জানাতে পারেনি। আমি মনে করি যারা এসব কাজের সাথে জড়িত তাদের সাথে কোনো না কোন লিংক থাকবে এ হুমকির সাথে। সরকারের গোয়েন্দা সংস্থা গুলো যদি নিজেরাই আড়ি পাতে তাহলে বিষয়টি হবে ভিন্ন। আর এটি যদি কোনো ব্যক্তির বা গোষ্ঠীর নিজস্ব উদ্যেগে ঘটে তবে তা হবে অন্যরকম।
যারা হুমকি দিয়েছে তারা দেশের ভিতরই অবস্থান করছে বলে আমার ধারণা।
সত্যিই কি ভারতীয় হ্যকাররা এ হুমকি দিয়েছে নাকি ঘোলা পানিতে মৎস্য শিকার করতে চায় কোন একটি গোষ্ঠী।
তাদেরকে অতি সত্বর গ্রেফতার করা হউক। তা না হলে সামনের দিনে বিপদ বাড়বে বৈ কমবে না।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



