পবিত্র কুরআন শরীফ-এ মহান আল্লাহ পাক সুস্পষ্টরূপে ঘোষণা করেছেন যে, উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে বিষয়ে বিরত থাকতে বলেছেন এবং যা ছেড়ে দিতে বলেছেন তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে বা ছেড়ে দিতে হবে। আর এমনই একটি বিষয় প্রাণীর ছবি।
হাদীছ শরীফ-এ বিবৃত হয়েছে, “প্রত্যেক প্রাণীর ছবি তোলনেওয়ালা ও তোলানেওয়ালা ব্যক্তিই জাহান্নামী।”
আর হাজার হাজার হাদীছ শরীফ দ্বারা কঠোরভাবে প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখা ও দেখাকে হারাম ঘোষণা করা হয়েছে।
বিধায় দেশবাসী প্রত্যেক মুসলমানেরই উচিত- ছবি থেকে দূরে থাকা। পাশাপাশি রাস্তা-ঘাটে, কোন এলাকায় যেন প্রাণীর ছবি প্রদর্শিত না হয় সে বিষয়ে সরকারকে চাপ প্রয়োগ করা উচিত। কেননা যেখানেই প্রাণীর ছবি প্রদর্শিত হবে সেখানেই রহমত শূন্যতা দেখা দিবে। শতকরা ৯৭ ভাগ মুসলমান দেশের সরকারের দায়িত্ব জনগণকে শান্তিতে রাখার ব্যবস্থা করা, রহমতশূন্য হয়ে তাদেরকে গযবে ফেলা নয়। মহান বারে ইলাহী আমাদেরকে ছবির ফিতনা থেকে হিফাযত করুন। আমীন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

