মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন,
ولا تلبس الحق بالبا طل .
অর্থাৎ- “তোমরা সত্য মিথ্যার সাথে (হারামকে হালালের সাথে) মিশ্রিত করো না।”
কুরবানী একটি গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ ওয়াজিব ইবাদত। অর্থাৎ যারা মালিকে নেছাব বা সামর্থবান তাদের জন্য কুরবানী করা ওয়াজিব।
এ কুরবানীর পশু কেনা থেকে শুরু করে গোশত খাওয়া পর্যন্ত প্রতিটি কাজই অত্যন্ত ফযীলতপূর্ণ।
অথচ এ ফযীলতপূর্ণ কাজটি করতে গিয়ে অনেকেই অনেক হারাম ও শরীয়ত বিরোধী কাজ করে থাকে। যেমন, অনেকে কুরবানীর পশু কেনা থেকে শুরু করে গোশত বণ্টন ও বিলি প্রতিটি পর্বের ছবি তোলে ও ভিডিও করে স্মৃতি হিসেবে রাখার উদ্দেশ্যে।
অথচ ইসলামী শরীয়তের দৃষ্টিতে এ কাজটি সম্পূর্ণই হারাম ও কবীরাহ গুনাহ। কেননা, হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “যারা ছবি তোলে ও তোলায় তারা প্রত্যেকেই জাহান্নামী।” (মুসলিম শরীফ)
তাই প্রত্যেকের জন্যই ফরয-ওয়াজিব হচ্ছে, সর্বাবস্থায় এরূপ হারাম ও কবীরাহ গুনাহ তেকে বেঁচে থাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

