সে ঘুমিয়ে ছিল বিনম্রমগ্নপাতা------
উদ্বাহু বিকেল তাকে জড়িয়ে ধরে
সে সন্ধ্যাকে ডেকেছিল..........
নরম কমলা হলুদ আলো তার চোখ খায়
চোখের কোটরে গজিয়ে উঠে ঘনসরবন
তার চিন্তা খায়...
অমনি একশ আঙুরলতা থোকা থোকা আঙুর সমেত
বাতাসে দোল খেতে থাকে।
আলো যখন তার ওষ্ঠে ঠোঁট রাখে
একটি সুর তার পায়ের পাতা ছুঁয়ে দেয়, তারপর
ধীরে ধীরে হৃদপিন্ডের দিকে হাঁটতে থাকে
সেখানেই অনন্তকাল বাস করতে চায়।
আলো অবাক হয়ে সুরকে দেখল...
এসময় বিনম্রমগ্নপাতা ধীরে ধীরে জেগে উঠে
১৫.১২.০৮
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



