আমার প্রিয় পোস্ট

পথগুলো বন্ধ করে দেবার আগে

৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৩

শেয়ারঃ
0 0 0

প্রিয় দুই ব্লগার অমি রহমান পিয়াল ও আবু সাঈদ জিয়াউদ্দিন (এস্কিমো)কে

আমার পিতার কংকাল চুরি করে পালিয়ে যেতে চাইছে যে রাক্ষস,
আপনারা তার পথটা রুখে দিন।
আমার মাতার রক্তাক্ত শাড়ীর আঁচল পদদলিত করে পালিয়ে যেতে
চাইছে যে তস্কর , তাকে ধাওয়া করুন।

লুটেরা রাজাকার আর বেঈমান দালালদের গড়ে তোলা কাফেলার
নীচে বেড়ে উঠা অজগরগুলোর দিকে তাকিয়ে দেখুন,
কি জঘন্য হিংস্রতায় ভরে আছে হায়েনা চোখের মনি !

আমি পরিত্রাণ চাই । আমরা পরিত্রাণ চাই ।
লাল সবুজের এই বাংলার মানচিত্র থেকে মুছে দিতে চাই
যাবতীয় যুদ্ধাপরাধের ধর্ষিত রাতস্মৃতি।

পথগুলো বন্ধ করে দিন। ওরা যেন পালাতে না পারে।
তারও আগে আরেকটি বার তাকিয়ে দেখুন
এই বাংলায় এখনো বেঁচে আছেন ......
একজন ফেরদৌসি প্রিয়ভাষিনী
একজন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী !

 

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৪০
কঁাকন বলেছেন: ভালো লাগলো

ভালো থাকুন
৩. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৮
প্রলয় হাসান বলেছেন: ভালো লাগলো।+

লাবীব নানকার কি আপনার আসল নাম?
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৯

লেখক বলেছেন: জ্বী হাঁ ।

৫. ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪০
এস্কিমো বলেছেন: মিছিলের কোন সহযোদ্ধার হাত যখন আমার কাঁধ শ্পর্শ করে তখন যদি আমার মনটা ক্ষনিকের জন্যে আবেগে আর্দ্র হয়ে উঠে - সেইটা কি আমার দূর্বলতা!

ধন্যবাদ আপনাকে।
৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১০
লাবীব নানকার বলেছেন: সবাইকে ধন্যবাদ , যারা আমার লেখাটি পড়লেন ।

 

মোট সময় লেগেছে ০.৯৫৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ