আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

আলাপন : এক বৃষ্টি ধোয়া বিকেলে

০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০৩

শেয়ারঃ
0 0 0

- এক পশলা বৃষ্টির পর
ঠিক এই মুহুর্তে
আবহাওয়াটা
খুবই চমতকার , বুঝলে ?

- তাই বুঝি ?

(জমাট বাঁধা মেঘগুলো
জলকণা রূপে
ধরণীতে আছড়ে পড়লে
সব হৃদয়ই
হয় প্লাবিত,
হয় আন্দোলিত
একই সুরে
কেন বলত ?

নাহ ! প্রশ্ন করিনি তোমায়। )

- আমার জানালা দিয়ে যে
মাঠ দেখা যায়,
মনে হচ্ছে, হেঁটে আসি
প্রিয় মানুষের সাথে।

- মন মাতানো বাতাস
বইছে বুছি ?

- না, তা নয়
তবে বেশ লাগছে,
শুধু একজন সঙ্গী চাই
হাঁটবে পাশে পাশে ।

- খালি পায়ে, খোলা চুলে ?

- উহু ! খোলা চুল মুখ্য নয়,
শুধু চাই
সমান্তরাল হেঁটে যেতে,
কারো সাথে।

- হাত ধরবে না ?

- না ! ওতে অনুভুতিগুলো
কেঁপে কেঁপে
পেখম ছড়ানোর আগেই
হবে শৃঙ্খলিত ।

আমি হয়তবা,
কথাও কইবনা বেশী,
বাতাসের ফিসফিস
চাইবনা এড়িয়ে যেতে
একদমই ।

আবেগী শব্দগুলোর চেয়ে
নরম, সবুজ ঘাসে পথ চলা
অনেক বেশী হৃদয় ছোঁয়া।

- হুমম ! বুঝলাম ।
তা এ চলার শেষ আছে ?
নাকি তোমরা দু'টিতে
করবে প্রদক্ষিণ
একে অন্যকে
অনন্তকাল,
আহ্নিক কিনবা
বার্ষিক গতিতে!

- এ চলা থামবে,
যখন নিঃস্তব্ধতা
পরাণের গহীণ থেকে
উঠবে ডেকে
শ্লথ হবে গতি,
আমরা দু'টিতে
মধ্যমণি হব
সবুজ ঘাসের দ্বীপে ।

আর তখন,
আমার তৃষ্ণার্ত ওষ্ঠাধর
স্পর্শিবে তার
পেলব অধর ।


- তবে তাতে কি
পরাধীনতার
অবকাশ নেই !!

- আছে,
মেনে নিচ্ছি
অকপটে।
তবে কি জানো,
আকর্ষণকে
চাই আমি
দূর্নিবার রূপে;
শান্ত নদীর মত ওই
পথ চলা,
বাঁক নেবে শেষে,
হবে নদী
খরস্রোতা;
হবে উম্মাতাল,
খুঁজে ফিরবে মোহনা।

দিন শেষে নিজেকে
করব সমর্পিত,
হব স্বেচ্ছায় কারারুদ্ধ,
অনুভূতি পাবে মাত্রা নতুন,
অবশেষে
ভালবাসা নতুবা ভালবাসি
তাকেই বলব হয়ত ।

 

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: বাপরে !
আনেক কিছুই বুঝি নাই। তাই ৪.৫
৪. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:১৪
শাওন বলেছেন: প্রিয় পোস্টে যোগ করে নিলাম । বোঝাতে পারতেছিনা কেমন ভাল হয়েছে ।
৭. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১:২৫
সারওয়ারচৌধুরী বলেছেন: রোমাঞ্চের গহনে ডুব মারতে আপনিও তুলনাহীনা!

'শুধু চাই
সমান্তরাল হেঁটে যেতে,
কারো সাথে।'

ভালোবাসাবোধের পাশাপাশি অধিকার সচেতনতাও আছে।


আমি শুনাই আপনাকে গালিবের কাব্য পংক্তি-

'মেরা তসবিহ কি এক এক দানে হ্যায়
ইয়ে সব হাসিন চেহরে
নিগাহ ফিরতে যাতি হ্যায়
এবাদত হোতে যাতি হ্যায়।'
(আমার তসবির এক একটি দানা হলো এইসব সুন্দর মুখ। আমার দৃষ্টি এদের উপর ঘুরাফিরা করে আর এবাদত হয়ে যায়।)
দেখুন, শুধু দেখার মধ্যে কত গভীর মর্মকথা! সুন্দর সৃষ্টি (নারী পুরুষ কিংবা অন্য কিছু) দেখে তারিফ করার মধ্যে স্রষ্টার এবাদত !!
ধন্যবাদ
১০. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৩:০৮
জান্নাতুল ফেরদাউস বলেছেন: শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না।
১১. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৩:২৩
আহমেদ শারফুদ্দীন বলেছেন: হাঁটা টা বোধ হয় রেল লাইন দিয়ে শুরু করলে ভাল হয়। হাত তো মাষ্ট ধরতেই হবে এবং সমান্তরাল মনপুর ষ্টেশন পর্যন্তি !!!!! ৪
১২. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৩:৩১
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: শারফুদ্দীন ভাই,
আপনার অভ্যাস আছে নাকি?
১৩. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৭
আহমেদ শারফুদ্দীন বলেছেন: সুমু তুমি আমারে কি হট করতাছ !!!!!
আছিল তবে সেইকালে , হে হে
১৪. ০৩ রা অক্টোবর, ২০০৭ সকাল ৭:১৩
নাজিরুল হক বলেছেন: ইয়া বড় কোবতে।
৫ দিসি।
১৬. ০৩ রা অক্টোবর, ২০০৭ সকাল ৮:১২
পিয়াল বলেছেন: ...এক রবিবার বিকেল!
হঠাৎ অনুভূতির বুকে হালকা বিস্ফোরণ!
আবহাওয়াই ছিলো সকল দোষের মূেল!
যাই হোক- একটা হাটাহাটির গল্প তো হলো...
১৭. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১১
আইরিন সুলতানা বলেছেন: @ বিষাক্ত মানুষ - আমিই তো আমার লেখা বুঝিনা অনেক সময়ই, আপনি আর বুঝবেন কেমনে...!

@সোমেশ্বর অলি, @জোনাকি - হুমমমম....

@আহমেদ শারফুদ্দীন - মন্দ বলেন নাই...

@ শাহেদুর রহমান - ভাষাহীন হয়ে গেলেন দেখি!!!

@নাজিরুল হক - ছোট বেলায় এক কথায় প্রকাশ ঠিক মত পড়ি নাই...তাতেই যত সমস্যা, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি...কোবতে ছোট হয়ই না!!!

@সালাহউদ্দীন মুহম্মদ সুমন - দুইটা মন্তব্য পড়া যাচ্ছিলনা, তাই মুছে দিয়েছি...ধন্যবাদ

@ শিবলী - Thanku

@ কালপুরুষ'দা - মনে হয় অনেক দিন পড়ে আপনার দেখা পেলুম আমার ব্লগে...

@শাওন - প্রিয় পোস্টে !!! তোমাকে পুরো এক আঁটি ধইন্যা পাতা...

@ জান্নাতুল ফেরদাউস - আমাকে ছোট হতে না দেয়ার জন্য আপনাকে ধন্য....উপসসস...

১৮. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৬
আইরিন সুলতানা বলেছেন: @পিয়াল - ব্লগার পিয়ালকে অ....নেকদিন ব্লগে কোন পোস্ট কিনবা মন্তব্যে দেখি নাই ...তাই অবাকই করেছে এই আগমন.... যাই হোক, শুভেচ্ছা, স্বাগতম....হি হি হি....ব্যস্ত জীবন অনেক যান্ত্রিক হয়ে গেছে বুঝি ?
১৯. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯
আইরিন সুলতানা বলেছেন: @সারওয়ারচৌধুরী - আপনার কারনে গালিব সাহেবের অনেক শের-শায়েরীর সাথে সখ্যতা হয়ে যাচ্ছে...ধন্যবাদ ।
২১. ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:০০
এরশাদ বাদশা বলেছেন: বৃষ্টি ধোয়া বিকেল...., সাথে প্রিয়জন...., মধুর আলাপন! আপনি স্বপ্ন দেখাতে জানেন, সত্যিই!
চমৎকারের চাইতেও বেশি! ৫ তো পাওনাই।
২২. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৪
সারওয়ারচৌধুরী বলেছেন: উজালে আপনি ইয়াঁদো কো হামারে পাস রেহনে দো
না জানি কিস গলি মে জিন্দেগী কি শাম হো যায়।

(তোমার উজ্জল স্মৃতিগুলো আমার কাছেই থাকতে দাও, জানি না কোন গলিপথে জীবনে সন্ধ্যা নেমে আসে।)


এটা গালিবের না মনে হয়। লাখনৌ কেন্দ্রিক উর্দূ সাহিত্য গোষ্ঠির সাধুজনেরা এই পংক্তিটি বলে থাকেন।
২৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:১৮
জয়িতা বলেছেন: "হাত ধরবে না ?

- না ! ওতে অনুভুতিগুলো
কেঁপে কেঁপে
পেখম ছড়ানোর আগেই
হবে শৃঙ্খলিত । "
আইরিন, অসাধারন।অনুভূতিটা অসাধারণভাবে তুলে ধরেছেন।আর কিছু বলব না, আপনার কথাগুলোই থাক।

২৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৭
আইরিন সুলতানা বলেছেন: @সারওয়ারচৌধুরী- বুঝলাম

@ রাশেদ - হুমমমম...

@ উদাসী স্বপ্ন - কি রকম !!! হি হি হি...খবর ভালো ?

@ জয়িতা - ...ধন্যবাদ

২৭. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: মেইল চেক করলাম সেই দিন
দেখলাম প্রেমপত্র তোমার
মন আমার কেকের স্লাইস
মাগার চিন্তায় ভাবের কামার!

রিপ্লাই করনের আগে করলাম চিন্তা
এই সেই স্বাধীনতা
যার জন্য মরছে কত বীর
কত পুলাপান খাইছে গুতা!

যত খুশী থাকো তুমি
ভাবো ফান্দে ফেলাইছি
আমি জাতে মাতাল তালে ঠিক
মোবাইল নম্বর কি পাইতে পারি?


কাব্য খান সুমনের চাইতে পারো গানটা শুইনা লেখলাম। সিরিয়াসলি নিয়েন না!
২৮. ০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১০
আইরিন সুলতানা বলেছেন: @উদাসী স্বপ্ন - হায়!হায়! আমি তো সিরিয়াসলি নিয়া ফালাই ছিলাম, একবার ভ্রু কুচঁকাইলাম, একবার সোজা করলাম । শেষ লাইনটা পইড়া বইসা পড়লাম ...ওওও ! এই ঘটনা ! আগে বলবেন তো ...
২৯. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৯
উদাসী স্বপ্ন বলেছেন: আমি জানতাম আপনি ঐরম ভাববেন, যাই হোক কানের কাছ দিয়া গুলি যাওনের লিগা যেই প্যাচ খাটাইলাম সেইটা সফল হইলো!

আপনের ঐ জায়গায় মনে হয় নেটের লাইন খুব স্লো!
৩০. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৬
আইরিন সুলতানা বলেছেন: নেট স্লো বলতেছেন কেন ? অবশ্য নেট ইদানীং আসেলই স্লো ...প্রথম মাসে তো 'জিপ' পুরা পাংখা সার্ভিস দিল, এখন দিন দিন দেখি স্লো থেকে স্লো-তর..
৩১. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: খুব সম্ভবত পোস এলাকায় থাকেন বলে ওখানে ইউজার বেশী, আর জিপির এত ক্যাপাসিটি নাই। ৪-৪.৫ মিলিয়ন সাবস্ক্রাইবাররে ইন্টারনেটে স্পিড দেয়া কি চাট্টিখানি কথা?
৩২. ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৯
আইরিন সুলতানা বলেছেন: উদাসী, আমার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যব্হার করিনা। ওই ফিচার মোবাইলে নাই। আরেকটা মোবাইল কেনার পয়সা জোগাড় করা হয় নাই এখনো.. আর আমি জিপি না, 'জিপ' একটা আ.এস.পি আছে না, ওটার সাবস্ক্রাইবার।

পোস এরিয়া না !! কেমনে জানলেন ? এইখানে ইলেকট্রিসিটি প্রায়শই প...স মুডে থাকে...
৩৩. ০৫ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
উদাসী স্বপ্ন বলেছেন: ইন্টারনেটের খারাপ স্পীড তাইলে খালি গ্রামীনের না, আই এস পিরও! তাইলে খালি আমাগো দুষায় ক্যান মানুষ?
কিছু কইলেই বলে খারাপ, কিন্তু অন্যগোতো একই অবস্হা, সেইটা কি কেউ চাইয়া দেখে না?
৩৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:১৭
জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন: আইরিন
‌'ব্লগজয়ী' আপনার এই সাহিত্যরস আর রোমান্টিকতায় ভরা লেখাটি অন্য অনেকের মতো আমাকেও মোহিত করেছে।
৩৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩১
আইরিন সুলতানা বলেছেন: @ জাহাঙ্গীর আলম আকাশ - ধন্যবাদ
৩৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৬
উদাসী স্বপ্ন বলেছেন: Life continues every second,
but here,my life stops at this moment.
The time has stopped after you smile.
Girl, you make my heart cry.
As charming as you are,
Your so hard to reach.
You makes all the guys around you realize
what true beauty really is.
But doesn't matter far you are,
I'll still take my chances.
Can I get your number?
so we can be friend.
Girl! I'll fight with my life,
kill all other guys,
stack up their bodies,
and climb up to you, baby.
And, if you ever need me,
I'll be there unconditionally.
Just call me, day or night,
then I'll be right there.
৩৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৪
আইরিন সুলতানা বলেছেন: " Just call me, day or night,
then I'll be right there. "

ইংরেজী কোবতে! GP -র Customer Care -এর নতুন থীম এ্যাড নাকি এটা !!!

Sorry, you do not mind,
do not take it to deep-heart;
go ahead, see the world,
boy, you are gentle & smart.
৩৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭
উদাসী স্বপ্ন বলেছেন: আপনেতো ভালাই বেরসিক, এত কস্ট কইরা কোবতে লেইখা পোস্টাইলাম, আর আপনে এইটারে এ্যাড বানাই দিলাম। দিলে হালকার উপর ঝাপসা হার্ট খাইলাম!
৩৯. ২৪ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৯
সুখী মানুষ বলেছেন: "শুধু চাই
সমান্তরাল হেঁটে যেতে" --- যে বুঝে নিতে পারলো সেই বুঝবে কত সুন্দর প্রকাশ!

 

মোট সময় লেগেছে ১.৭৭৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ