আমার প্রিয় পোস্ট
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- :::: বনের নাম রাজকান্দি :::: - সৌম্য
- দেশের সবচেয়ে বড় আম গাছ ( ছবিব্লগ ) - অবিশ্বাসী
- ৪০০ না ঢাকার বয়স ৮০০ বছর!!! - নুরুজ্জামান লাবু
- রাজা আরবাজ খান ও শিল্পী ইভা রহমান - কাক নং ৭৯৯
- আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি। - মিছিল
- [ফিরে দেখা] শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩) - রাইসুল জুহালা
- আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য - সুদিনের বার্তা
- যদি খুন করতে হয় - কৌশিক
- ক্ষমা কর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল!! সীমাহীন জাতীয় অধঃপতনের অনন্য উদাহরণ হয়ে গেলে তুমি!! - বেঙ্গল মাসুদ
- বেগম খালেদা জিয়া: সাধারণ থেকে অসামান্য একজন হয়ে উঠা- (ফটোব্লগ-১) - রায়হান রাহী
- হিলসাইড রির্সোট-বান্দরবন, পাহাড়ের কোলে ঘুমালাম দু'রাত (ছবি ব্লগ) - মোঃ আমিন
- আমরা আবার প্রমাণ করলাম আমরা আসলেই পারি - আসিফ আহমেদ মামুন
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প - একরামুল হক শামীম
- সোমালিয়ান জলদস্যুর গল্প এবং ২৬ টি নাবিক পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি - জাহাজী পোলা
- ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ - কাঊসার রুশো
- শত দুঃসংবাদের ভীড়ে একটি মন ভাল করা খবর: বিশ্বে প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী - shapnobilash_cu
- ভারতীয় জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- বড় কোন পরিবর্তনই আপনাকে ভালো কিছু এনে দিতে পারে - অং সান সু চি - শেরিফ আল সায়ার
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- এই রমজানে ঢাকায় তৈরি হয়ে যাক আরো কিছু মন্দির - ফরিদ
- এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। এসে গেল শাব্দিক... - অমিত কুমার সরকার
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গুলশান-বনানী, ফ্যাশন-মডেলিং কিংবা একজন কাঁচা কিশোরীকে ঘষে-মেজে 'পণ্য' বানানো - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আলব্দি গণহত্যার দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ - ক্যামেরাম্যান
- যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য। - আজম মাহমুদ
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- ৩৩টি বাংলা ফন্ট একসাথে ডাউনলোড করুন!!! - মুকুট
- পোড়া গলিতে, পোড়া চোখে, পোড়ো মনে - অন্যমনস্ক শরৎ
- ওরে পতাকা, নারে পতাকা, কিরে পতাকা, ক্যান?? - অন্যমনস্ক শরৎ
- কাজী নজরুল ইসলাম - মাহবুব মোর্শেদ
- প্রসঙ্গ বিজয় বনাম অভ্র :ডা. আব্দুন নূর তুষারের প্রতিক্রিয়া এবং প্রতু্যত্তর - 'লেনিন'
- অভ্রের বিরুদ্ধে শাব্দিক টিমের অভিযোগ এবং জব্বার কাগুর ইউনিবিজয়ের মিল প্রসঙ্গে - 'লেনিন'
- বাংলা কম্পিউটিং এর পুনর্জন্ম এবং এর খল নায়কেরা। কিছু বিষয়ে জবাব সংযুক্ত। - মু আ হাকিম নিউটন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- কেসলারের ল'অব কোয়েন্সিডেন্ট: বাংলাদেশের বর্তমান নারী এবং সামাজিক অবক্ষয়! - শেরিফ আল সায়ার
- বৈশ্বিক উষ্ণতার অবদান-মুছে গেছে দক্ষিণ তালপট্রি দ্বীপ (নিউমুর আইল্যান্ডস) - সুমিন শাওন
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- আমেরিকান আদিবাসী নেতা 'চিফ সিয়াটল' এর একটা চিঠি - জাতিষ্মর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- সাকরাইন!সাকরাইন!! ঐ ঘুড্ডি বাকাট্টা : এ ফটো স্টোরী - অন্যমনস্ক শরৎ
- নববর্ষের সম্ভাব্য উপাধি
- ক্যামেরাম্যান
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ - কৌশিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষক - ক্যামেরাম্যান
- বুদ্ধিজীবীদের নিধন এবং বিচার প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সামহয়ারের যে লেখাগুলো ড্রাফট্ থেকে এখনও পোষ্ট করা হয়নি। - অ্যামাটার
- আমার ভাইয়ের মৃত্যূ ও সৌদিদের ক্ষমার অযোগ্য বর্বর আইন ও হাহাকার - পারভেজ রবিন
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে - মেঘ
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আর্কাইভ : আমার কিছু খুচরো লেখালেখি - আইরিন সুলতানা
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি - মোসতফা মনির সৌরভ
- জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী - নিজেরআয়না
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- কেন যাব - কালপুরুষ
- disgusting attack on blog moderator - আরিল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
এ যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই!!!
১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৫
১:: গন্ডার এবং ডাক্তার নিকধারীকে বলছি
জনৈক গন্ডার নিকধারী, সারওয়ার চৌধুরী'র ব্লগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন -
গন্ডারঃ বলেছেন :
২০০৭-১০-১২ ২২:৩৪:১৪
@আ সুলতানা
আপনে হটা্ত এত ক্ষেপেলেন ক্যা । আপনারে কখনও কিসু কইচি বইলাতে মনে পড়েনা
গন্ডারকে মিউ মিউ করতে দেখে খুব মায়া হলো । উত্তরটা ওই ব্লগে দিতে গিয়েও শেষে মনে হল, আলাদা পোস্ট দেই । অন্য ব্লগাররাও পড়ে দেখুক না একটু ।
গন্ডার ভাই, উত্তর দেয়ার আগে আরো একটা হুবহু কপি-পোস্ট দেই আপনার সুবিধার্থে ।
ডাক্তার অব হিউমান সেক্সুয়াল ডিসঅর্ডার বলেছেন :
২০০৭-১০-১২ ২০:৪১:৩৯
আইরিন কি সারুয়ারের আরে কটা নিক?
গন্ডারঃ বলেছেন :
২০০৭-১০-১২ ২০:৪২:৪৯
ডাক্তার অব হিউমান সেক্সুয়াল ডিসঅর্ডার বলেছেন :
২০০৭-১০-১২ ২০:৪১:৩৯
আইরিন কি সারুয়ারের আরে কটা নিক?
হইতারে
ডাক্তার অব হিউমান সেক্সুয়াল ডিসঅর্ডার বলেছেন :
২০০৭-১০-১২ ২০:৪৫:১৪
হ পুরা নিষ্কাম ভালাবাসা
পাঠকদের সুবিধার্থে সারওয়ার চৌধুরী'র ওই পোস্টের লিংকটি দিলাম ।
Click This Link
উনারা বোধহয় ভেবেছিলেন আমি বিরোধীতা করব, কঠিন যুক্তি-তর্ক দিব আর উনারা আমার জ্বলে-পুড়ে যাওয়া দেখে খুব আত্মতৃপ্তি লাভ করবেন । হায় ! সে আশায় গুড়ে বালি । আমি বরই নিরস কিনবা অতি মাত্রায় সরস !
ডাক্তার সাহেব এবং গন্ডার ভাই, আপনারা যে নিক বিশেষজ্ঞ, তা মেনে নিলাম । আপনাদের এই প্রতিভার অপব্যবহার কিনবা বিকৃত ব্যবহার করবেননা। ব্লগে সুরুচিপূর্ণ মজা কিনবা মন্তব্য করুন ।
আমি এমনিতে খুবই শান্তশিষ্ট টাইপ পাবলিক ; কিন্তু সমস্যা আছে । আমার মাথার কিছু তার ছিঁড়া, কিছু পুরো ঢলঢলে । কখন কিসে ক্ষেপে যাই নিজেও বুঝিনা। ব্লগে আমাকে নিয়ে কিনবা আমার নিক নিয়ে ভবিষ্যতে এরকম ফালতু কথা-বার্তা আপনাদের কাছ থেকে একদমই আশা করবনা।
সারওয়ার চৌধুরী'র ব্লগে বলেছিলাম, আমার একটা কঠিন অসুখ আছে; স্প্লিট পারসোনালিটি , অর্থ্যাত দ্বৈত স্বত্তা। ডাক্তার সাহেব নিশ্চয়ই অবগত আছেন এই অসুখ সম্পর্কে। না হলে রাগ ইমনের সাহায্য নিতে পারেন।
আপনাদের দু'জনের উদ্দেশ্যে একটাই কথা, খোঁচা-খুঁচি করে অসুখটা আর বাড়াবেননা। নিজেরা সুস্থ থাকুন অন্যদেরও সুস্থ থাকতে দিন।
আইসো বলি ছুম্মা আমিন । (এইটা উদাসী স্টাইল; আমি ওরে কপি করলাম, উদাসীরে কেউ বইলেন না প্লিজ, তাইলে ও আরেকখান কোবতে পুস্ট দিব আমার বলগে !)
২:: আমি ব্লগে একটা ফতোয়া জারি করেছি, আপনারা কি জানেন ?
এটা নিয়ে বেশী কিছু বলবনা। নীচে লিংক দিলাম; ব্লগারগণ নিজ দ্বায়িত্বে মন্তব্যগুলো পড়ে নিবেন এবং ফতোয়া পালন করে আমাকে বাধিত করবেন।
Click This Link
(এইটা কিন্তু উদাসীরে আটকানোর জন্য একটা ফন্দি! ব্যাটা খালি আমার ব্লগে আইসা কোবতে পুস্ট দেয়। এইবার ফতোয়া দিয়া ওরে আটকাইসি)
৩:: বাসের লাইনে নিত্য (নৃত্য নয় কিন্তু)
একদিন বাসের সুশৃংখল, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি। আমি অনেকটা প্রতিনিধিত্বেই ছিলাম। অনেকক্ষণ পর মুড়ির টিন মার্কা বাসের আবির্ভাব আর তখনই কি জানি হয়ে গেল লাইনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাঝে ! আমার বেশ খানিক পেছনের লোকগুলো হুড়মুড়িয়ে বাসে উঠে বসে গেল । এইটা কি হইল ! আমার মেজাজ ফোরটি নাইন হতে সময় নিলনা। আমি বাসে উঠে উচ্চস্বরে সবাইকে নসিহত প্রদান করে গটগট করে নেমে পড়লাম। যারা বাসে বসেছিল তারা আমার কথার অবশ্য কোন উত্তর দিলনা; ভীষণ নির্লিপ্ত ভঙ্গি। আমি বুঝি, উলু বনে মুক্তা ছড়ালাম শুধু।
হায় ! সেলুকাস...
৪:: আমি কি দেশ-প্রেমিক (না প্রেমিকা) ?
এই প্রশ্নের উত্তর দেয়া আমার পক্ষে কঠিন। আমার দেশের বাইরে মাস্টার্স করার খুব শখ। নিজ দেশের ছোট ছোট খুঁত নিয়ে উচ্চবাচ্চ করতে ছাড়িনা আমি। আম্মার অভিযোগ, আমার কাছের বন্ধু-বান্ধবীরাতো এমন না! ওরা তো বিদেশে যাওয়ার জন্য আমার মতো উতলা না। নিজ দেশকে নিয়ে তাদের তো অভিযোগ নেই এত! আমি হাসি ;কথা সত্যি। আমি কথায় কথায় যতটা বিরক্তি প্রকাশ করি তাদের মুখে সেরকম কমই শোনা যায়। তবে আমি এও জানি, তাদের সবার সুটকেসটা আমার মত ওগোছালো নয়; আমার আগেই ফ্লাইট ধরতে তাদের ব্যতিব্যস্ত দেখা যাবে নিঃসন্দেহে। আম্মাজান, এই সামান্য একটা ব্যাপারে তোমার মেয়ে ওদের মত এতটা ডিপ্লোমেসি করতে শিখেনি!!!
আমার প্রেমিক যদি কটকটা হলুদ রঙের পাঞ্জাবী পড়ে আমার সামনে দাঁড়ায় আমি হয়ত মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে ভাবব, এইতো আমার হিমু! কারণ, প্রেম-ভালবাসা অন্ধ!
সেই আমি কিন্তু দেশপ্রেমে অন্ধ হয়ে বসে থাকতে নারাজ। আমার মতে যার যার রুচি-চাহিদা অনুযায়ী দেশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অসামঞ্জসতাগুলো তুলে ধরা উচিত। আমার প্রতিবেশী দেশকে একনামে সবাই চিনে, আমেরিকা সবাইকে প্রতিনিধিত্ব করে, মালয়শিয়ার টুইন টাওয়ার আজ শির উঁচু করে বলতে চায় আমরাই সেরা! অথচ আমাদের দেশপ্রেমিকেরা বলবেন, "পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা" । আর তাই ভাঙা রাস্তা-ঘাট, পথের পাশে আবর্জনার স্তুপ, সকাল বেলা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এসব দেখেও ভ্রুকুটি করা যাবেনা। বৃষ্টি হলে রাস্তায় এক হাঁটু ড্রেনের পানিতে দাঁড়িয়ে থেকে গাইতে হবে, "আমি সাত সাগর পাড়ি দিয়ে, কেন সৈকতে ফিরে আসি" । তবেই না আমি দেশ প্রেমিক(প্রেমিকা) !!!
৫:: আমার একটা ভাল অভ্যাস আছে
আমাদের দেশের ফুটপাথগুলো সবসময়ই ময়লা; ছেঁড়া কাগজ, খালি কোল্ড ড্রিংকসের ক্যান, আইসক্রিমের ফেলে দেয়া প্যাকেট- এগুলো পায়ের নীচে গড়াগড়ি খাচ্ছে সবসময়ই। মালয়শিয়ায় দেখেছিলাম কিছুদূর পর পর একটা করে ২/৩ ফিট উচ্চতার, এক থেকে দেড় হাত প্রস্থের (অনুমান করে বলছি) ডাস্টবিন দেয়া থাকত। জনগন সেটার ব্যবহার করত সঠিকভাবেই। মজার ব্যাপার ছিল, ওখানে কিছু বাসেও ছোট ছোট ঝুড়ি দেয়া থাকতো। হাতে রাখা বাসের টিকেট কিনবা কোল্ড ড্রিংকসের বোতল/ক্যান ফেলতে সেটার ব্যবহার করত যাত্রীরা।
একবার আইসক্রিমের একটা প্যাকেট হাতে ধরে ৫/৬ মিনিট হেঁটে ডাস্টবিনে ফেললাম। আরেকবার, দুই রিংগিতের সিদ্ধ বাদাম কিনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে খাওয়া শুরু করলাম; খোসাগুলো মাটিতে নয়, প্যাকেটেই ফেললাম। বাসে উঠেও কিছুক্ষণ বাদাম খাওয়া চলল। নামার সময় ঠিক ঠিক বাস স্টপেজের ডাস্টবিনে বাদামের প্যাকেট ফেললাম ।
এই ভাল অভ্যাসটা এখনও আমার মধ্যে মোটামুটি ইন্টিগ্রেটেড। এখনও আমি বাইরে থাকার সময় কোন কিছু আর পারতপক্ষে রাস্তায় ফেলিনা। যেমন- বাসের টিকেট, খাবারের খালি প্যাকেট, ক্যান ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে তো ওই রকম ডাস্টবিন নেই! তাই খুব সযতনে নিজের ব্যাগেই রেখে দেই। বাসায় এসে ময়লার ঝুড়িতে ফেলি সেগুলো।
আমাদের সরকারকে আর কত দোষ দিব! তবে একবার ভাবুন তো, একটা ফুটপাত দিয়ে প্রতিদিন যদি এক হাজার লোক যায় এবং তারা তাদের ছোট-খাট ছেঁড়া কাগজ, প্যাকেট রাস্তা/ফুটপাতে ফেলতে থাকে তাহলে ওই জায়গাটার অবস্থাটা কি হয়?
আপনারা কি আমার এই অভ্যাসটা প্রাকটিস করে দেখবেন ? অন্ততপক্ষে ট্রায়াল ব্যাসিসে চেষ্টা করুন না কিছুদিন...
৬:: যার বিয়া তার খোঁজ নাই, পাড়া-পড়শীর ঘুম নাই!
উঠতি বয়সে ছেলে-মেয়েদের মনে যখন প্রেম-ভালবাসা-বিয়ে নিয়ে আগ্রহ জন্মাতে শুরু করে তখন বাবা-মা খুব হুশিয়ার থাকেন তাদেরকে লেখা-পড়া, জীবন সম্পর্কে সচেতন করে তুলতে। সময়ের বিবর্তনে একসময় ছেলে-মেয়েরা বেশীই সচেতন হয়ে যায়। তখন আবার সেই বাবা-মাই 'বিয়ে-বিয়ে' করে মাথাটা খেয়ে ফেলে ।
অন্যদিকে যেসব বন্ধু-বান্ধবীদের বিয়ে হয়ে গেছে তারা খুব মুরুব্বী গোছের ভাব নিয়ে বলবে , 'আর কত! এইবার শুভকাজটা সেরেই ফেলনা' । কেউ কেউ খুব পজিটিভলিই বলে। আর কারো কারোটায় বোঝাই যায় যে দিল্লীকা লাড্ডু হজমে কত ঝামেলা । তাই উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এইসব ব্যাচেলর ছেলে-মেয়েদের নিরবিচ্ছিন্ন সুখটা বানচাল করার সূক্ষ কারচুপি মূলক প্রচেষ্টা।
মেজাজটা সপ্তমে উঠতে বাকি থাকেনা যখন বয়সে ছোটরাও জিগেষ করে বসে, 'কি ! কবে... ?' বুঝতে বাকি থাকেনা, জীবনসঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে এই সব চক্ষুশূলে রূপান্তরিত হওয়া ব্যাচেলর ছেলে-মেয়েদের পরিনতিটা শেষ পর্যন্ত মধুরতায় না তিক্ততায় ভরপুর হয় সেটা দেখেই ওই সব পুঁচকেগুলো তাদের গতিপথ নির্ধারণ করবে!
অর্থ্যাত বলীর পাঁঠা হিসেবে ভেট দিতে এই সব বিবাহযোগ্য ছেলে-মেয়েদের ঘুম হারাম করতে সকলে এক নিছিদ্র ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠে !!!
৭:: ছাড় ! ছাড় !
তিন বার কবুল আর কাবিননামায় দস্তখত করতে খুব বেশী সময় লাগেনা ! অথচ এর পূর্ববর্তী এবং পরবর্তী অধ্যায়গুলো একেকটা মহাভারত যেন! পরবর্তী অধ্যায়গুলো না হয় সিনিয়র ব্লগারদের হাতেই ছেড়ে দিলাম। তবে পূর্ববর্তী অধ্যায়ও কিন্তু কম বর্ণালিময় নয়। সোজা কথায় এটি কখনও আপনাকে আগ্রহী করে তুলবে, কখনও হতাশ; কখনও হাসি পাবে, কখনও তীব্র বিরক্তী।
তবে মেয়ে হলে কিছু অদ্ভুদ কথা-বার্তা হজম করতে হবে। এখানে তর্ক করলে আবার অসুবিধা, তাই নির্লীপ্ত থাকাই শ্রেয়। মেয়েদের অনেক কিছু থাকতে নেই - জেদ, রাগ ইত্যাদি। এগুলো তাহলে কি শুধু পুরুষের জন্য প্রযোজ্য ? মেয়েদের অনেক কিছু ভাবতে নেই - ক্যারিয়ার নিয়ে, উচ্চ শিক্ষার্থে বিদেশযাত্রা নিয়ে। কারণ, বিয়ের পর আসলে শুশুর-শাশুড়ী-স্বামীই স্বিদ্ধান্ত দেবেন চাকরী করা যাবে কি যাবেনা। বিদেশ যেতে বাধা নেই শুধুমাত্র যদি মেয়েটির পরম পূজনীয় স্বামীটি বিদেশে থাকে কিনবা বিদেশ যেতে আগ্রহী থাকে।
ছেলেরা একটা বিয়ের প্রস্তাব চুলচেরা বাছবিচার করতে পারবে; কিন্তু মেয়েদের বেলায় একটা প্রস্তাব আসার পর কোন দিকে না তাকিয়ে মাথা নীচু করে বিয়ের পিঁড়িতে বসে পড়তে হবে; পাছে ওকথা-সেকথায় প্রস্তাবটা হাত ছাড়া না হয়ে যায়! আরেকটা প্রস্তাব আসতে কতদিন লাগে কে জানে। বয়স কি আর থেমে থাকে?
আরেকটা মজার কথা শোনা যায় প্রায়ই- 'এত দেখলে কি হয়, কিছু তো ছাড় দিতেই হয়' !!! সেকি গো? এতো কোন সুপার স্টোরে সাজিয়ে রাখা প্যাকেটগুলো ঝুড়িতে তুলে কাউন্টারে ক্যাশ পে করা নয় । ছাড় শব্দটা বাংলা সিনেমাতে শুনেছি- নায়িকা ভিলেনের খপ্পরে পড়ে চিতকার করে, 'ছাড়, ছাড়' । আরেকটা উল্লেখযোগ্য ব্যবহার আছে , 'লাক্স সাবানে কিনলে এখন পাবেন দুই টাকা ছাড়', 'একটি কিনলে একটি ফ্রি' । আর সেই 'ছাড়, ছাড়' রবে পাবলিক হুমড়ি খায় দোকানে দোকানে।
অজানা-অচেনা কারো সাথে সেই 'ছাড়' দিয়ে সম্পর্ক শুরু করা কতটা যৌক্তিক ? আমি একটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এর গুরুত্ব দেই । আমার এক বন্ধু বলে, 'আন্ডারস্ট্যান্ডিং ইজ নট ইমপরট্যান্ট টু মি; ইট ইজ এ্যাডোপটেশন' । এ্যাডোপটেশনের যে ডেফিনেশন সে দিল, তা আমার কাছে আন্ডারস্ট্যান্ডিং -এরই আরেক রূপ মনে হলো। ছাড় মানে কি কমপ্রোমাইজ ? ওটা দিয়ে কত দিন চলা যায় ? দম বন্ধ হয়ে আসবে না এক সময় ? অপরদিকে আন্ডারস্ট্যান্ডিং কিনবা এ্যাডোপটেশন যাই বলি না কেন তা একটা সম্পর্কে ধীরে ধীরে জন্মাতে থাকে। তখন হয়ত আমরা 'ছাড়' দেই কিন্ত সেটার প্রকাশরূপ নির্ভেজাল ভালবাসা । ওতে দম বন্ধ হয়না, বরং ভোর বেলা বারান্দায় দাঁড়িয়ে এক বুক তরতাজা বাতাস টেনে নেয়ার মতই অনাবিল, অকৃত্রিম, আহ্লাদী আনন্দ।
৮:: আমার ৫০তম পোস্ট !!!!!!!
আগের এক পোস্টে বলেছিলাম যে এক বন্ধুর মাধ্যমে সামহোয়্যারের সাথে পরিচয় , তারপর মার্চ ২০০৭ থেকে লেখা শুরু। এক রান, দুই রান করে নিতে নিতে আজ হাফ সেঞ্চুরী , ভাবা যায় !!! ব্লগে কতকিছু পড়লাম, লিখলাম, বিভিন্ন রকম ব্যক্তিত্ব দেখছি ব্লগে। সেগুলোর প্রভাব নিজের উপর পড়ে কখনও কখনও; নিজের অজান্তেই ।
আমার সেই বন্ধুটি আবার অনেকদিন থেকেই আমার লেখার সমালোচনা করে না। ভয় পেল নাকি ? নাকি রাগ ! ও আমাকে ক্ষেপিয়ে মজা পায়, না আমি ; কে জানে ? "দোস্ত ! সেই মার্চ থেকে এই অক্টোবর, স্বল্প যাত্রাপথে আমার গতি সম্পর্কে দু'চারটা ক্রিটিসিজম দাওনা প্লিজ ..."
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আসল ট্র্যাপ বলেছেন:
১
আইরিন সুলতানা বলেছেন:
আমার পোস্টে প্রথম কমেন্ট আমার । কাছের, দূরের যে যেখানে আছেন; যারা সুখে আছেন, যারা দুখে আছেন; যারা চিন্তিত আছেন, কিনবা যারা আনন্দে আছেন; যারা দেশে আছেন আর যারা বিদেশে আছেন; যারা বাম পাশে আছেন এবং ডান পাশে আছেন; যারা বন্ধুত্বে আছেন , কিনবা যারা শত্রুতায় আছেন - তাদের সবাইকে ঈদ মোবারক
সাইফুর বলেছেন:
৫০ তম পোষ্টুর জন্য অভিনন্দন
গন্ডারঃ বলেছেন:
বলগের সবচেয়ে গ্যানী লুক ডকটর আইজু সনদেহ কইরা কইছিল যে আইরিন সারওয়ার এর আরেকখান নিক। এই কতা শুইনা আমি খালী কইসিলাম যে হ এইটা হইতারে( হতে পারে)।আমিতো কইনাই আপনেই সারোয়ার। বলগে কুনো মাইয়ারে কখনো কুনো বাজে কতা এই গন্ডার কুনোদিনও কই নাই(চতুরভুজ নিক ধারী মেয়ে সেজে থাকা ভন্ড ঐ বুইড়াকে ছাড়া )
গন্ডারঃ বলেছেন:
"হতে পারে " এই কতাটা কুন হিসাবে বাজে কতা?
গন্ডারঃ বলেছেন:
মনে হইতাচে আইড়ীন সুলটানা বলগে লাইম লাইটে আসার জইন্য এই পুষ্ট দিচে।
আসল ট্র্যাপ বলেছেন:
থেরাপিস্টের কিছু মন্তব্য চাই।
গন্ডারঃ বলেছেন:
গনডার মিউ মিউ করেনা , যেডা সইত্য মুনে করে হেইডা সরাসরি কইয়া দেই ।
গন্ডারঃ বলেছেন:
হ সারওয়ার(থেরাপিষ্ট) কৈ
আইরিন সুলতানা বলেছেন:
@ গন্ডারঃ - যেহেতু আপনি বাজে কথা বলেননি তাই আপনি চুপ যান । গন্ডার মিউ মিউ করেনা তা আমিও জানি; সেই কারনেই মায়া হইছিল।
গন্ডারঃ বলেছেন:
"ডাক্তার সাহেব এবং গন্ডার ভাই, আপনারা যে নিক বিশেষজ্ঞ, তা মেনে নিলাম । আপনাদের এই প্রতিভার অপব্যবহার কিনবা বিকৃত ব্যবহার করবেননা। ব্লগে সুরুচিপূর্ণ মজা কিনবা মন্তব্য করুন । ""আপনাদের দু'জনের উদ্দেশ্যে একটাই কথা, খোঁচা-খুঁচি করে অসুখটা আর বাড়াবেননা। নিজেরা সুস্থ থাকুন অন্যদেরও সুস্থ থাকতে দিন।"
ফিরি ফিরি এতত গুলা উপদেশ দিলেন। হটাত গনডার আর আইজুর উপর এত মায়া হইয়া গেলো তুমার? কিরম কিরম গনদ পাইতেচি।
তুমিও কি চতুরচুর এর মত বলগের হিট নায়িকা হইতে চাইতেচো নাকি?
হইতে চাইলে কিলিয়ার কইরা কও?
আইরিন সুলতানা বলেছেন:
গন্ডারঃ -- শুরুটা আমি করি নাই কিন্তু !!!মাইন্ড ইট !! "লাইম লাইট" !!!!!!!!!!! আ.....হা ! ঘটনা তাহলে এই !!..লাইম লাইটে আসার জন্যই উটকো কারো নাম কারো সাথে জুড়ে দেয়া !! তারপর তো মন্তব্যদানকারী হিট !! আচ্ছা এই ঘটনা তাহলে ...বুজলাম..কথা আমি কি ক্লিয়ার করব, কথা এইবার আমার কাছেই ক্লিয়ার হইল ।
কালকে যদি "বলগের সবচেয়ে গ্যানী লুক ডকটর আইজু" বলে বসেন গন্ডার আর আইরিন নিক এক জনেরই তখন????
৫০টা পোস্ট দিয়েও আমি আর হিট হতে পারলাম কই ? কিন্তু আপনাদের নাম সব্বাই জানে...তাইলে বুঝেন ব্লগে কে বেশী হিট ?
সূফি বলেছেন:
"গন্ডার নিকধারী সারওয়ার চৌধুরী'র ব্লগে"খাইসে,সারওয়ার সাহেবের নিক আসলে কয়টা?
পোস্ট বহুত লম্বা ।পরে পড়ুম ।আপাতত সেভ দিয়া জরুরী কাজে বাইরে গেলাম।
পুতুল বলেছেন:
আইরিন সুলতানা, ঈদ মোবারক। ঈদের সেলামী ৫।
কোবরা বলেছেন:
ঈদের দিনেও কাইজা ফ্যাছাদ (বাকযুদ্ধ)আল্লাহ্ কেনো আমার মরন হয় না....
সফদর আলী বলেছেন:
@আইরিন, আপনি এদের কথায় গুরুত্ব না দিলেও পারতেন।
গন্ডারঃ বলেছেন:
সূফী তুমি বুজ নাই, ঐ কতাটার মইদ্যে একটা "," মিসিংকতাটা এরম লেকচে আ সুলটানা
"গন্ডার নিকধারী, সারওয়ার চৌধুরী'র ব্লগে"
বা
"গন্ডার , সারওয়ার চৌধুরী'র ব্লগে"
আইরিন সুলতানা বলেছেন:
@সূফি - এইটাই সমস্যা..পোস্ট খালি লম্বা হয়...@ পুতুল - ঈদ মোবারক আপনাকেও । সালামী আনন্দের সাথে গ্রহণ করলাম।
@ কোবরা - এইটা ভাল কথা বলছেন । ঈদের সময় এমন করা উচিত হয় নাই...
@ সফদর আলী - তা ঠিক, কিন্তু আমার কাছে ব্যাপারটা ভাল লাগেনাই..তাই......
আসল ট্র্যাপ বলেছেন:
থেরাপিস্ট চইলা আসছে।
আইরিন সুলতানা বলেছেন:
@ গন্ডারঃ , @ সূফি - "," যুক্ত করলাম । ধন্যবাদ।
গন্ডারঃ বলেছেন:
চতুরচুর এর মত লাইম লাইটে আইতে চাইলে নিজের একখান সোন্দরমত ফটু প্রপাইলে লাগাও আর নিজের চবি না লাগাইতে চাইলে ফ্লিকার তেকে কারও চবি চুড়ি করেও লাগাইতে পারো।
আইরিন সুলতানা বলেছেন:
গন্ডারঃ - আমি চতুরভুজ এর মত লাইম লাইটে আসতে চাইছিনা । আমি আপনাকে ফলো করতে চাচ্ছি। আপনি অন্তরযামি ; কে কোন পোস্ট কেন দেয় সেটা বুঝে ফেলেন। মনে হচ্ছে এইবার আপনি ক্ষেপতেছেন ???
আপনাকে একবার বলা হয়েছে কিনতু,
আইরিন সুলতানা বলেছেন :
২০০৭-১০-১৩ ১৭:৩২:১৭
@ গন্ডারঃ - যেহেতু আপনি বাজে কথা বলেননি তাই আপনি চুপ যান ।
অযথা তাহলে এখন নিজের গায়ে কাদা লাগাচ্ছেন কেন ?
'ভিমরু' বলেছেন:
মেইল ট্রেইন পড়ে শেষ করছি। ভাল লিখছেন। ৫০ তম পোষ্টে শুভেচ্ছা।
'ভিমরু' বলেছেন:
আর আপনার জন্য উপদেশ... রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ শুনে যদি খুব মনোযোগ দিয়ে সেইটা বিশ্লেষণ করতে যান, তাহলে নিজেরই সময় নষ্ট ও প্রতিভার অপচয়। বুঝছেন মনে হয়। ঈদ মোবারক
প্রচেত্য বলেছেন:
ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করে নেয়ার শক্তি বিধাতা আমাদেরকে দাওউপরের এবং আমার মন্তব্যের নীচের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
প্রচেত্য বলেছেন:
আরে ঈদ মোবারকের সাথে এক্সট্রা হাসিটা না দিলেও হত ! যখন ঈদ মোবারক দিয়েছেন তখন তো অটো হাসি এ্যাড হয়ে গিয়েছিল, এত ত্যাক্ত বিরক্তের মাঝেও যে আমার মন্তব্যের জন্য একটা হাসি দিয়েছেন, তাতেই এই পাঠক মন্তব্যদাতার সার্থকতা। কিন্তু যাই হোক যখন দিয়েই ফেলেছেন আমারও তো রিপ্লাই দেবার দরকার, আচ্ছা কিভাবে এখানে হাসি দেয় ? তা তো জানলাম না কখনো তো দিইনি, আপনিই না হয় শিখিয়ে দিন ....................অপেক্ষায়, প্রচেত্য
গন্ডারঃ বলেছেন:
হ খালী ছাগলের ম্যতকার (ম্যা ম্যা) মুনোযুগ দিয়া সুনতে হইব তাইনা ভিমরু(তিরিবুজ)
আইরিন সুলতানা বলেছেন:
@প্রচেত্য - ১ম ব্র্যাকেটের ভিতর লিখুন হাসি । তাতেই কাজ হবে । 
@মিমিমিশি - মিমিমিশি = আইরিন ?? এটাও তো আমার আরেকটা নিক মনে হয় ...
আইরিন সুলতানা বলেছেন:
@ বিহংগ - বাহ! সুন্দর বলেছেন তো ...ঈদ মোবারক
রাগ ইমন বলেছেন:
আইরিন , পায়ের কি অবস্থা ? ঈদে বললে আসবে , আসবে তো ?
একটা কথা বলি আইরিন? একে ওকে এর ওর নিক বানানো কারো কারো মজার খেলা ।অন্ধকারে ঢিল ছুড়লে যা হয় ।কখনো হিট । কখনো মিস ।
একবার হিট হলে এরা বিশ্বাস করে বসে সব কটাই হিট হবে । প্রচুর ছেলে , মেয়ে নিক নিয়ে লেখে । এরা নিজেরাও ।তাই আর বোঝার উপায় থাকে না , কে মেয়ে , কে ছেলে , কে অরিজিনাল আর কে অরিজিনাল ফেক ।
শান্ত থাকাটাই বুদ্ধিমতির কাজ ।ব্লগ একটা খেলা ।এটা নিয়ে খেলো আইরিন । এবং খেলাকে কখনো স্টেডিয়ামের বাইরে নিতে নেই ।
মনের শান্তি যাতে পাও , তাই করো । অবশ্য , এই পোস্টটা করে শান্তি পেলে ,
, গো রাইট এহেড !
প্রচেত্য বলেছেন:
ওয়াও আমি মনে করেছিলাম জোক এতো দেখি রীতিমত সত্যি সত্যি
যাই হোক অন্য আরএকটা ট্রাই করি ..
(কান্না)
প্রচেত্য বলেছেন:
সরি, হলনা
আপনার ৫ দাগাইলাম আগে।
পর সমাচার এই যে ওইগুলানের ইতংবিতংরে পাত্তা না-দেয়াই উত্তম। আপনার ক্ষোভ আপনার গোস্বার সাথে একমত।
আমি হতবাক হয়ে দেখি 'চতুরভূজ' এর উপর ওরা কি বিশ্রী মন্তব্য করে! অথচ ওঁর সাথে কথা বললে যে কোন সুশীল মানুষের মধ্যে ভালোলাগাবোধের মোহ জাগতে পারে।
গন্ডার ভাইয়া
আপনি কি করে নিশ্চিত হলেন চতুরভূজ আপনার ভাষায় 'ভন্ড ঐ বুইড়া'?
ডাক্তারের ভীষণ অশ্লীল কথার জবাবেও চতুরভূজ অশ্লীল জবাব দেন না।
আপনারা নিজেদের রুচির ব্যাপারে একটু ভাবুন শুধু এইটুক বলবো।
যে কারো নাম বিকৃত করে লেখাকে আপনারা খুব উন্নত গুণ মনে করেন?
আক্রমণের মধ্যেও শৈল্পিকতা রাখতে এক টাকাও বাড়তি পয়সা খরচ হবে না।
Few days ago one my friend from Bangladesh asked me to visit some whereinblog and I asked him why? He replied……….some wrote about Sydney, could you pleas check it out? I said why not? Then I have visited this site and told my friend…. I’m love in it.
Listen bro, I don’t know what exactly happened between Raag Emon and Sarwar or Irin. Recently I have just visited somewhereinblog and I got a shock cz you guys are in conflict like shit. It’s ridiculous.
I got some hope ……I thought writers like Ami Rahaman Pial or Bratto Raiso are writing here. So it might be a good blog. But it was so wrong! It’s also piece of shit because some people are just crap.only because of few people. But I reckon overall it’s a good blog. It can get 96 out of 100.
But you guys can make it again. Just write something good, constructive. Trust me mate, people will love it.
Stop this plz!!!!!!!!!
Try to write something constructive. It will help others. It will help the nation. Lots of people could learn something from it.
Sorry if hurt somebody, please forgive me. It’s my apologies.
Take it easy mate!! Have a nice Eid. Cheers!!!
কালপুরুষ বলেছেন:
উরি বাবা। এ যে গবেষণামূলক প্রবন্ধ নাকি নিবন্ধ? পড়তে পড়তে যে গাল ব্যথা হয়ে গেল। কতক্ষণ যে কথা কইতে পারুম না আল্লাহ মালুম। গরম পানি ছ্যাকা দিতে হইবো। তয় লেখাটা ভীষণ কড়কড়ে, মুচমুচে। চিবাইতে পারলে মন্দ না।
চতুরভূজ বলেছেন:
Ur welcome. Mr. Rana. Eid Mubarak.By the way, writing in Bengali in Bangla blog is a kind of pleasure. Isn't it? When you have a chance to write down anything in Bengali. What do u think?
পাল্কি বলেছেন:
ঈদ মোবারক এবং অনেক অপ্রিয় সত্য বলার জন্য ৫দিয়ে গেলাম ।
পাল্কি বলেছেন:
আরেকটা কথা তাহসানের লিরিক ব্যবহার করার জন্যও ৫
মৃন্ময় আহমেদ বলেছেন:
(আমি কিন্তু পোস্ট পড়ি নাই) শুধু শিরোনাম দেখে, আর চোখ বুলিয়ে কমেন্ট করছি। এখন পড়ছি।
গন্ডারঃ বলেছেন:
সারওয়ারচৌধুরী বলেছেন :২০০৭-১০-১৩ ২২:১৮:৩১
গন্ডার ভাইয়া
আপনি কি করে নিশ্চিত হলেন চতুরভূজ আপনার ভাষায় 'ভন্ড ঐ বুইড়া'?
ডাক্তারের ভীষণ অশ্লীল কথার জবাবেও চতুরভূজ অশ্লীল জবাব দেন না।
আপনারা নিজেদের রুচির ব্যাপারে একটু ভাবুন শুধু এইটুক বলবো।
শূনো সারওয়ার(থেরাপিষ্ট)
চতুরবুজ এর চামচামীতো বালোই কর্তেচো।
চতুরবুজ যে একটা বুইড়্যা বেটা এর অনেক পরমান অলরেডী দেয়া হইচে।যদিও সেসব কমেন্ট চতুরচুর মুইছ্যা দিসে। চতুরচুর অনেক ভুলের একটা হইল ডেকিন ইউনি এর জিলং এর ওয়াটার ফরন্ট ক্যামপাস এ কতা কওয়া। ডেকিন এর ঐ ক্যামপাসে বাংলাদেশী কুনো মাইয়া কুনো কালেই পড়তনা। আর সেটা পরকাশ হইয়া পড়াই চুতরচুর এক সেকেন্ডে জিলং থাইকা সিডনী ইউনিতে টেরানসফার হইয়া গেলো এট মিডল আব এ সেমিসটার। কি তামসা।
সিডনী ইউনীতে ২য় সেমেসটারের শুরুতেই টেরানসফার করা মুচকিল তারা শুধু বসরের শুরুতে (১ম সেমেসটার শুরুর আগে) এটা এলাও করে।
কি আর কমু মনুবূশো নিয়া জাপান পসন্দ না হইয়াই মনবুশো টেরানসফার কর্চে অসটেলিয়াতে ,এসব ভুয়া কতা যে কআতেপারে সে বিশাল একটা ভন্ড।
আর চতুরচুর তার প্রপাইলে যে ছবিটা ইউজ কর্চে সেটা ফ্লিকার তেকে চুরি কার। ফ্লিকার এর লিংক আসি একানে দিবনা কারন চবির ঐ মাইয়াটার পেরাইভেসীকে আমি সমমান করি।
থেরাপিষ্ট তুমি মনে কইরনা তুমারে আমি এত কতা কইলাম, বলগের সবাই যেন চতুরচির নামক ভন্ডটারে চিনতে পারে তাই এই পুষ্ট।
গতকাল আজ কথা বলেছি চতুরভুজের সাথে। উনি অস্ট্রেলিয়াতে আর্কিটেকচারের ছাত্রী।
@-সারওয়ারচৌধুরী ~~ধন্যবাদ আপনাকেও, ৫ দেবার জন্য।আশা রাখি, মাঝেমাঝে লিখব।তবে পজিটিভ লিখা পড়লে খুব ভাল লাগে।
@~~বীরপুরুষ ভাইদের বলছি---------আমার কথা হল,ভাই লিখলে ভাল কিছু লিখুন যা থেকে অন্যরা কিছু শিখেতে পারে।এখানেও যদি আমরা রাস্তার মোড়ের বখাটেদের মতো আচরন করি,তাহলে আপনার আর ওদের পার্থক্য কোথায়?
আমার মতো সাধারন রিডার যারা আছেন তারা ব্লগে আসেন কেন ,জানেন?কিছু জানার আশায়।কিন্তু সে আশায় গুড়েবালি।এসে দেখি বাংগালি এখনো রবিন্দ্র যুগে পড়ে আছে- মানে তারা এখনো মানুষ হয়নি।
শুধু প্যাচাল পাড়ার জন্য ব্লগে না আসাই ভালো।কারন এইরকম প্যাচাল শুনতে শুনতে কান ঝালাপালা হইয়া গেছে।নতুন কিছু লিখুন।অন্যকে Appreciate করুন।বাংগালির এটা খুব দরকার। কারন বাংগালি কাজই হল অন্যের পাছার পিছেন লাগা।আসুন আমরা এ কালচার থেকে নিজেরা মুক্ত হই,অন্যদের মুক্ত করি।
@- গন্ডারঃ~~~ভাইজান,আপনার লেখা পড়লে মনে হয়,আপনি মৌলিক লেখা লিখলে সেটা হবে খুবই একটা ভালো মানের লেখা।আপনার সে মেধা আছে।সে প্রত্যাশা রাইল।
গন্ডারঃ বলেছেন:
সারওয়ারচৌধুরী বলেছেন :২০০৭-১০-১৫ ০২:০৮:২৯
আরে মিয়া গন্ডার
গতকাল আজ কথা বলেছি চতুরভুজের সাথে। উনি অস্ট্রেলিয়াতে আর্কিটেকচারের ছাত্রী।
যে সারোয়ার সামান্য একখান নিক (থেরাপিষট) এর ব্যাপারে শত শত মিচা কতা কয় তারে কেমনে বিসসাস করি কও। মাল্টিপল নিক এই বলগে অনেকেরই আচে, আগেও ছিল, তুমি থেরাপিষ্ট নামে আরেকটা নিক খুলকেই পার, এটা দুষের কিচুনা।
মাল্টিপল খুলসো ভাল কতা, সেই নিকটা যে তুমার এই ব্যাপারে কিলিয়ার ধরাও খাইলা। সেটা সিকার কইরা নিলেই হইত। তা না কইরা একের পর এ ক মিচা কতা কইতাসো।
থেরাপিসট যে আসলেই চতুরচুর নামক কুনো মাইয়ার লগে কতা কইসে সেইটা কেমনে বিসসাস করি কও?
গন্ডারঃ বলেছেন:
খুলকেই == খুলতেই
মিথীলা বলেছেন:
৫
বইপাগল বলেছেন:
৫
উদাসী স্বপ্ন বলেছেন:
আমার কোনো হলুদ পান্জাবী নাই!(আম্মাআআ)
উদাসী স্বপ্ন বলেছেন:
অনেকের অপছন্দের নিক গন্ডার আর আইজু কিন্তু আমার প্রিয়। গন্ডার তার কথা যেইটা কইছে, সেইটা মাইনা নেয়া যায়, মাগার আইজু মোসাদে ফুলটাইম আর সিআইএতে হাফটাইম কইরা এত কাচা সন্দেহ করলো, এইটা শুইনা আমি হ্রদয়ে হার্ট খাইলাম। এর চেয়েতো আমাগো আকাইম্মা(!) মুটামাথাও তো অনেক জ্ঞানী চিন্তা করে। যাউকগ্যা, আইজুর প্রতি সন্দেহ হইলেও আশা করি ওয় আমার সিভি খান জায়গা মতো পাঠাইছে বইলা বিশ্বাস রাখি!(আইজু আমার চাকরির কি খবর, আওয়াজ দেও, আমার চুপেচুপে সন্দেহ হইতাছে তুমারে!)
উদাসী স্বপ্ন বলেছেন:
আফনের পোস্টে আমি কোবতে লিখলাম না, কারন কালকা রাত থিকা আমার মাথাটা কেমন জানি ফাকা ফাকা লাগতাছে!
আইরিন সুলতানা বলেছেন:
ঈদের দিন সকালের বজ্রপাতসহ বৃষ্টির সাথে সাথে মডেমটা জ্বলে গেল । তাই সবাসায় নেট এক্সেস করা যাবে না আরো কয়েকিদন।
যাই হোক সবার উদ্দেশ্যে দু'টো কথা-
কিছু কিছু লেখায় ৫ পেলে খুব ভাল লাগে তা সত্যি কিন্তু কিছু লেখা লেখাই হয় আরেকজন কি ভাবছেন তা জানার জন্য।
আমার সেই দোস্তটি আমার এই লেখার শুরু পড়ে মন্তব্য আমাকে বলেছে এইসব ব্যাপারগুলো যেন ব্লগে লেখার প্রধান বিষয় না হয়ে উঠে আসে ।
আমার এই পোস্টেও অনেকেই সেরকম মন্তব্য করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ।
কিন্তু আমার আক্ষেপটা হলো , আমার এই পোস্টে অন্যান্য বিষয়ও উঠে এসেছে।
৫:: আমার একটা ভাল অভ্যাস আছে --- এই অংশটুকু কি কেউ পড়ে দেখেছেন ?
শুধু ভাল কিনবা ৫ দেয়ার চেয়ে যদি আরেকটু বিস্তৃত মতামত দেয়া যায় তাহলে ব্লগিং এর সার্থকতা আসে।
"ম স রানা " আপনাকে ব্লগে স্বাগতম।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমার এগুলান অভ্যাস নাই, যা আছে সব বদঅভ্যাস। তয় টাইম লাগবো, সরকারের না আমার আর কি!
গন্ডারঃ বলেছেন:
উদু কোবতে কৈ
রাগ ইমন বলেছেন:
আইরিন , ফোন দিব ।
উদাসী স্বপ্ন বলেছেন:
@গন্ডুল, চেহারা আর শিং এর ফটুক কৈ?
আইরিন সুলতানা বলেছেন:
@ গন্ডারঃ -- রা.ই আর উদা, এই দুই পিচ্চিরে নিয়া আমি কি যে করি...!! একটা ঘুমায়, আরেকটা দেখ কেমন চাইয়া রইসে!!!উদা'র নাকি মন খারাপ, তাই কোবতে নাই (ভয় পাইসে আসলে)...হি হি হি
শীমুলতা বলেছেন:
আপনে কি রাগ ইমন? আল্লাহর কসম কইরা কনতো।
আইরিন সুলতানা বলেছেন:
@শীমুলতা -- আস্তে বলেন!!!!!!! রা.ই জানলে আজকেই ব্লগ থেকে বিদায় নেবে ... আর সব ব্লগাররা যারা রা.ই -কে চেনেন তারা ব্লগে আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবে...তাই যা বলেছেন তা ভুলে যান...
মৈথুনানন্দ বলেছেন:
তোমার নতুন চাকরি কেমন চলছে? পায়ে কি হল / হয়েছিল??
আইরিন সুলতানা বলেছেন:
@মৈথুনানন্দ 'দা - পা মচকে গেছিল এখনো পুরোপুরি ভাল হয়নি । নতুন চাকরি খারাপ চলছে না...@ম স রানা - প্রবাস জীবন দীর্ঘস্থায়ী ছিল না মাত্র সাত মাস ....
ম. ন. আলম ফরিদ বলেছেন:
আইরিন আমার কবিতাগুলো দেখে আসবেন। ঈদ মোবারক।
গনডার বলেছেন:
"উদাসী স্বপ্ন বলেছেন :২০০৭-১০-১৭ ১৫:০৪:২৭
@গন্ডুল, চেহারা আর শিং এর ফটুক কৈ? "
ঐ ফটু মডুরা পসন্দ কর্তেচেনা তাই এইডা লটকাইসি।
চানাচুর বলেছেন:
আপনার মত আমিও না নিজের গুণোগান গাইতে খুব ভালোবাসি। আমার ব্লগ দেখেন, দেখলেই বুঝতে পারবেন।
আইরিন সুলতানা বলেছেন:
@ চানাচুর - দাদা, একটু ঝেড়ে কাশুন তো...কথাটার মানে একটু কেমন জানি লাগছে! আপনার ব্লগ থেকে কিছু ডালভাজা খেয়েছি এসেছি...
চানাচুর বলেছেন:
আমি এভাবেই কথা বলি। আপনি আমার ব্লগের ২নং পাতায় আমার ছবি দিয়ে একটা পোস্ট আছে সেটা পড়ুন।
অহেতুক অকারণ বলেছেন:
এত বড় পোষ্ট দেখে চক্ষুশুল হয়েছে।তবে পোষ্ট পড়ে ভাল লাগলো। আসলে কোথায় যেন বললেন, (আচ্ছা দেশপ্রেমিকা বলার কোন প্রয়োজন আছে কি?) শহর নোংরা না করার ট্রয়াল মাঝে মাঝে আমিও দেই কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় ডাষ্টবিনে থাকা উচ্চ মানের দুর্গন্ধে যখন নাক শিঁটকে মুখে থুথু জমে, সেই থুথু রাস্তায় ফেলে আসতে হয়, বাড়িতে নিয়ে আসা যায় না, হায় আমার অভাগা দেশের অভাগা মানুষ, যে দেশে মানুষ রাস্তায় প্রকৃতির ডাকে সাড়া দেয়, সেই দেশে এত ডাষ্টবিন কোথায় রাখবেন (সবতো চুরি হয়ে যাবে)।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















