আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

শেষ চুম্বন : দি লাস্ট কিস্ অফ ডেথ

২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০১

শেয়ারঃ
0 0 0

সপ্তাকাশের ওপার থেকে তোমার যষ্ঠি দেয় টোকা,
কবজ হয় প্রাণ ভোমরা; জীবন, মর্ত্যে তোমার ধোঁকা।
"খেলিছো, এ বিশ্ব লয়ে বিরাট শিশু",
কত নামে ডাক; আল্লাহ, ভগবান, যীশু।
তোমার অঙ্গুলী ইশারা ব্যতিত, হেলেনা বৃক্ষ, ঝরেনা পত্র,
তুমি নিরাকার, সর্বেসর্বা;তোমার কারিশমা যত্রতত্র।
পর্দার অন্তরালে কষে যাও হিসেব; এ এক রহস্যময়তা,
ভুল কি হয় না ! কোথায় স্বচ্ছতা ? জবাবদিহিতা ?
যে জীবন ছিল সুখী, সব পেয়েছে এইটুকুই বিভ্রান্তি,
ভুলুন্ঠিত হয় সে দর্প; নিমিষেই কেড়ে নাও প্রশান্তি।
উপহাসে জর্জরিত সেই প্রাণ, যখন আত্মহননে উদগ্রীব,
তুমি চাল ফেলো উল্টে, আনো জীবনে জোয়াড় অতীব।
তবে কেন কেউ চলে যায়, মৃত্যুর আকষ্মিক আলিঙ্গনে ?
অংকের খাতা কি ফেলেছো কোথাও ? হারিয়েছো অযতনে?
জানি এ বড় ভুল, তবু রবে অগোচরে, নিশ্চুপ পুরোদস্তর কৃতকর্মে,
'তোমারই মহীমা, ভবে আনাগোনা', মুর্খরা শান্তনা খোঁজে এই মর্মে।
জীবনের স্রষ্টা তুমি, মরনও তোমারি বিতর্কিত দান,
সমীকরণ বড় পীড়াদায়ক;কে কার আগে করবে প্রস্থান।
তাই উদ্ধত হই ফের; তোমাকেই দেই সুযোগ, শুধরে নাও এই ভুল,
অন্তর-বদল কর দুই জীবনে-মরনে; আমি আত্মাহুতিতে হই মশগুল।
দ্বিধা তবে কিসে! ধরায় এ হবে তোমার অলৌকিকতার প্রমাণ,
এবারে ফিরবো না আমি; করি পেয়ালাতে চুম্বন, নীল গরল পান।

 

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৪
প্রচেত্য বলেছেন: @আইরিন
'আজ' তো মাত্র শুরু হল, দিন শুরুর শুরু থেকেই মন খারাপ ! সারাটাদিন কিভাবে যাবে ?
যাই হোক এত চমতকার লেখা দিয়ে এ পাশের মন খারাপ পাঠকদের মন করে দিয়ে চলেছেন সেজন্য ধন্যবাদ
৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০২
সারওয়ারচৌধুরী বলেছেন: 'যে জীবন ছিল সুখী, সব পেয়েছে এইটুকুই বিভ্রান্তি,
ভুলুন্ঠিত হয় সে দর্প; নিমিষেই কেড়ে নাও প্রশান্তি'


'কিছু কিছু মানুষের জীবনে
ভালোবাসা চাওয়াটাই ভুল'

মন খারাপ কেন?
আপনার কাছে অনেক সুন্দর গান আছে। গান শুনুন। অথবা কবিতা শুনুন । পোয়েমোপ্যাথি হবে।


৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৭
উদাসী স্বপ্ন বলেছেন: নাগরিক জীবনের আধুনিক বিষন্নতা
এখনও কাদে বিষন্ন নীল জোসনা।
ঠেকে যাওয়া পিঠের সাদা-কালো দাগ
শুকনো মরুভূমি প্রান ফিরে পাক!

আমার হাতে লেগে থাকা ১০টা ইশারা
চারিদিক ১০ দিক নেই কোনো সীমানা!
খুড়িয়ে চলা সভ্যতার অশ্রূ সিক্ত সভ্যতা
ব্যস্ততায় সুখ খোজে আইরিন সুলতানা!

লর্ড ক্লাইভের কামান ভিজা যাওয়ায় ৫ দাগাইতে পারলাম না!
৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৮
মৃন্ময় আহমেদ বলেছেন: "শুয়ে শুয়ে অশোক পাতায়
মুমূর্ষু শিশির বলে, হায়!
কোনো সুখ ফুরায়নি যার
কেনো তার জীবন ফুরায়!"
১০. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৯
আইরিন সুলতানা বলেছেন: মনটা এমনিতেই কেন জানি দমে ছিল; তার উপর কাল সন্ধ্যে বেলা শুনলাম আমার আগের অফিসের কলিগের ওয়াইফ মারা গেছে; মেয়েটার (ওয়াইফ) বয়স কম ছিল, বোধহয় বছর দেড়েক হবে বিয়ে হয়েছিল; পুরো ব্যাপারটা জানিনা, শুনেছি রোড এক্সিডেন্ট হয়েছিল; আমি ক'দিন আগে শুনেছিলাম অসুস্থ; এক্সিডেন্ট তা জানতামনা...
১১. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৫
সারওয়ারচৌধুরী বলেছেন: উজালে আপনে ইয়াঁদো কো হামারে পাস রেহনে দো
না জানে কিস গলি মে জিন্দেগি কি শাম হো যায়!!!

উহ্ দুঃখজনক!!!!
১৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২০
কালপুরুষ বলেছেন: দূর্দান্ত লিখেছো। প্রিয়তে এ্যাড করলাম। ভাল লিখছো আজকাল।
১৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৯
বিবর্তনবাদী বলেছেন: "খেলিছো, এ বিশ্ব লয়ে বিরাট শিশু", --- --- দূর্দান্ত।
১৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
অন্যমনস্ক শরৎ বলেছেন: কি খবর? আপনার বাসার সামনে দিয়ে তো ঘুরে এলাম।
১৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
আইরিন সুলতানা বলেছেন: আরে, শরত বাবু যে ! বলেন না আর, পায়ে প্লাস্টারকরা হয়েছে...ওজনদার পা খানি টেনে-টুনে ছুটে যাচ্ছি অফিস-বাসা...আপনাদেরই দিন ...আমি তো :-(
১৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
অন্যমনস্ক শরৎ বলেছেন: কবে হল এই ঘটনা? আসলে কি হয়েছে?
১৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৩
আইরিন সুলতানা বলেছেন: ওম্মা !!! সেই দিনও তো খোঁড়া পায়ে এসেছিলাম ভোজসভাতে...ঈদের আগে পা মচকে গিয়েছিল...ওভাবেই চলছিল কিনবা খোঁড়াচ্ছিল, গন্ডগোল বাঁধলো ডাক্তারের কাছে যাওয়ার পর ! ডাক্তার ব্যাটা কোন জনমের বদলা নিল কে জানে...ফলাফল ঢাউশ টাইপ প্লাস্টার... :-(
২০. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৪০
নীলাঞ্জনা বলেছেন: দারুন......

তবে অসাধারণ কবিতাটি দেরি করে পড়লাম বলে মন খারাপ লাগছে।

প্রিয়তে যোগ করছি, আর ৫+++

অনেক অনেক শুভকামনা রইলো।

আপনার ব্যথা কি সেরেছে?
২২. ১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪০
সবুজ আরেফিন বলেছেন: ভালো লাগলে। এটাকে যদি সুর দেওয়া যেতো তাহলে মনে হয় আরো ভালো লাগতো।

 

মোট সময় লেগেছে ১.০৮৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ