মেয়ে হয়ে জন্ম তোমার , শেষ নিঃশ্বাসেও মেয়ে হয়েই থাকা।
কালের পরিক্রমায় তুমি হও কন্যা থেকে জায়া আর জননী
তোমাকে সাজায় কবিরা, তুমি নারী, পূর্নমাত্রাতে তুমি রমণী।
তবু শতেক উপমার আবডালে, আজও হলেনা মানুষ
বেভুলে তুমিও, আত্ম পরিচয়ে করোনি যে কভু হুশ।
সমাজ বাঁধলো একে একে তোমায় নিয়মের বাহুডোরে
তোমার তুমিতে কামনা-বাসনায় আজো রইলে নত শিরে।
তোমার জন্য উত্তর-দক্ষিণ মেরু কমলালেবুর চেয়েও চাপা
পৃথিবী তোমার একেবারেই অন্তঃসারশূণ্য, পুরোপুরিই ফাঁপা ।
বারণ তবে রঙিন কোন স্বপ্ন দেখা, শুধুই তোমার জন্য
আজো দীর্ঘ সারির শেষেই তোমায়, করে সবাই গন্য।
মায়ের শাসনে, বাবাব ভাষণে, স্বামীর গলগ্রহে
তুমি যাও ক্ষয়ে, প্রতি পলে, স্রোতস্বিনী ধীরে বহে।
খোলা মাঠ তো পেলেনা, বন্ধ কপাটের তুমি হলে দুয়ারি
অবলা তোমার পেলব শরীর বিকিকিনি করে কোন জুয়াড়ী ।
তোমাকে বসিয়ে দেবীর বেদীতে, পূজা-অর্চনা-যজ্ঞ
তুমিই দাও অগ্নি পরীক্ষা; কি পরিহাস, কি দূর্ভাগ্য।
আজো তুমি সন্ধ্যাকালে, টিপ পড়ে, স্বামী-সোহাগী সাজো
রমনী হলে, আরাধ্য দেবী হলে, শুধু মানুষ হলেনা আজো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

