শেষের কবিতা : তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা
এক কঠিন জুয়াড়ী হয়ে
বায়ান্ন তাসের
একটা একটা বাজি
মেলে ধরে সন্মুখেই ।
ও পথ পাড়াবোনা,
আর কভূ মাড়াবোনা
ভার্চুয়্যাল পথচলা তবু অজান্তে
প্রতিশ্রুতি পাশ কাটিয়ে।
আত্ম প্রতিশোধে, আধুনিকা হয়ে
ভেবেছি খুঁজে নেব,
স্বর্ণখচিত পালং,
বেলী নয়, ব্রান্ড পাউফিউমে
মউ মউ এক বাসর;
মধুচন্দ্রিমায় দেখব সূর্য ডোবা
কাগুজে জীবনসঙ্গী সাথে
পাশাপাশি, তবু একা।
হায়! এক চিলতে বিবেক
এখনো জাগ্রত,
এখনও লালসা,
প্রতিশোধ কুন্ঠিত;
মাতাল করা জোসনা,
ধরা যখন অবগাহনে মত্ত
আমি ঠাঁয় দাঁড়িয়ে
সুষম গোল চাঁদের নীচে
দু'হাত প্রশস্ত,
অবলোকন করি অমাবশ্যা।
কল্পনা আর বাস্তবতার মাঝে
সুস্পষ্ট ভার্টিক্যাল লাইন,
'মনে নেয়া' আর 'মেনে নেয়া'র
এ এক বিতর্কিত আইন;
ভাললাগা যাকে ঘিরে
জরুরী নয় তার সাথেই জীবন,
গ্রহণ শ্রেয়, যার ভাললাগায়
নিশিদিন অবাধ বিচরন।
সব সাক্ষাতেই, বাতাসে ওড়ে না
বোশেখের লাল ওড়না-
রঙের বারতা নিয়ে;
কখনও আত্মসমর্পনে
শুভ্রতার আচছাদনে
নিজেকে ঢেকে ফেলা,
না চাইতেও কারো মনে
স্বর্গীয় ঢেউ তোলা।
প্রাপ্ত বয়স্ক দৃষ্টি
একটু কেঁপে যায় দেখে
একটি তরজাতা,
তরুণ হৃদয় আকুতি;
অভিজ্ঞতা নিজেকে
শেখায় সংবরণ করতে।
জীবনের অদ্ভুদ খেলা পাশা
ভুল দরজায় কড়া নাড়া
নয়তো ভুল হৃদয়ের
নিষ্পাপ সাড়া -
কোনটাই হয়না জেতা;
উপলব্ধিতে জাগে শুধু
প্লেটোনিক ভালবাসা।
পরিশেষে
কিনবা অবশেষে,
গল্পের পুনরাবৃত্তি দেয় যন্ত্রনা,
লাবন্য কখনই অমিতের হয়না।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।