এভাবেও ফিরে আসা যায়
০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক.
দেশপ্রেম
দামাল ছেলে ছাড়ল ঘর
বুকে আগুন, ঘৃণার ঝড়
স্বাধীনতা আনবে বলে
অস্ত্র নিল হাতে তুলে
ফিরল দেখো নিথর দেহ
রক্ত মাখা পতাকা সহ ।
দুয়ারে মা দাঁড়িয়ে ঠাঁয়; এভাবেও ফিরে আসা যায় !
খ.
চাকরী
ছাত্রজীবন শেষ হয়েছে
জুতোর তলা ক্ষয়েও গেছে
কমতি নাকি অভিজ্ঞতার
বছর খানেক কিনবা চার
যাদের আছে মামা-চাচা
চাকরী তাদের; পয়সা কাঁচা।
দূষবে কাকে এ ব্যর্থতায় ? এভাবেও ফিরে আসা যায় !
গ.
বিত্ত-বৈভব
ঝলমলে সব শপিং মলে
বিকিকিনি দারুন চলে
ম্যাচিং জুতো, জুয়েলারী
স্টোন-জরির শিফন শাড়ী
হয়না কেনা; স্বল্প টাকা
হরহামেশাই পকেট ফাঁকা।
প্রাচুর্যের সীমাবদ্ধতায় - এভাবেও ফিরে আসা যায় !
ঘ.
সম্পর্ক
আর তো কিছু নেই যে চাওয়া
বন্ধু আছি এটাই পাওয়া
অন্তর্জাল - শুধুই মোহ
বাস্তবতা - অর্থবহ
হিসেব কষে দিবস-যামি
এখানে আজ আমরা থামি ।
সম্পর্কের জটিলতায় - এভাবেও ফিরে আসা যায় !
ঙ.
ভাবনা
হাজার রঙের কথার ভিড়ে
আবেগগুলো নেড়েচেড়ে
লিখছি ভীষণ এলোমেলো
ভাবনাগুলো অগোছালো
হার মানছি শব্দে-ছন্দে
অনুভূতি আজকে দ্বন্দে।
কথা কি আর সব লেখা যায় ! এভাবেও ফিরে আসা যায় !
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন