আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

প্রতীক্ষায় ছিলাম : ভালবাসা পেতে আমার চেয়ে থাকা, স্বপ্নগুলিতে আমার রাত জাগা

২৭ শে মার্চ, ২০০৮ ভোর ৬:৪৭

শেয়ারঃ
0 0 0

খরায় ফেটে চৌচির মাটির বুক
যতদূর চোখ যায় খাঁ খাঁ প্রান্তর
ধু ধু বালুচর
নদীতে অনির্দিষ্টকালের ভাটা
পল্লবহীন সারি সারি গাছ ;

এক লহমায় বদলে গেল দৃশ্যপট।

প্লাবিত মাঠ-ঘাট
তোড়ে ভেসে গেল বাধ
মরুভূমি সবুজ মখমলে ছাওয়া
কচি পত্রের আনাগোনা শাখে ;

আমি এক প্লাবনের অপেক্ষায় ছিলাম
এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিলাম ।

ঝলমলে শহরে নিশাচরদের আনাগোনা
বড় বেশী যান্ত্রিক হাঁটাচলা
প্রাণহীন ছোঁয়াছুঁয়ি
বিকিকিনি উদ্দামতা ;

ভিড় থেকে সরে নিজেদের খুঁজে পাওয়া ।

জমে থাকা পানি
কংক্রীটের মেঝেতেও মৃদু স্রোত
ছপছপে আওয়াজে মৃদু ভাললাগা
দু'জোড়া পায়ের শ্লথ গতি
একটু আলো-আঁধারি
অনেক নি:স্তব্ধতা
স্বল্প কথায় চোখাচোখি ঘনঘন;

আমি একরাশ মৌনতার অপেক্ষায় ছিলাম
এক উষ্ণ রাতের অপেক্ষায় ছিলাম।

কিছু বলার উচছাসে ছিলাম
শোনার উৎকন্ঠায় ছিলাম
এক মুহুর্তের প্রতীক্ষায় ছিলাম ;

অভিমান ভাঙার অপেক্ষায় ছিলাম
অনুভবে শিহরিত ছিলাম
আমি এক স্পর্শের অপেক্ষায় ছিলাম ;

স্বপ্ন দীপ জ্বেলে দাঁড়িয়ে ছিলাম
ধরবে বলে হাত বাড়িয়ে ছিলাম
ফিরে যাবনা বলে এসে ছিলাম ;

একটু ভাললাগার অপেক্ষায় ছিলাম
আমি শুধু ভালবাসার প্রতীক্ষায় ছিলাম।

 

প্রকাশ করা হয়েছে: কাব্যমালা : এলোমেলো  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৭:১৫
মানুষ বলেছেন:
আমি এক প্লাবনের অপেক্ষায় ছিলাম
এক পশলা বৃষ্টির অপেস্কায় ছিলাম ।


জোস হইছে বস
২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪৮

লেখক বলেছেন:
সত্যি ?? নতুন জায়গায় (যদিও আগেও এসেছি) লেখালেখিটা একটু .........কেমন একটা জড়তা থাকে.........

কে.এল. এ এটা ব্লগের জন্য প্রথম লেখা...

২. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৭:৩৪
রাশেদ বলেছেন: বেশ বেশ, ভালো লাগছে।
২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৪

লেখক বলেছেন:
আমার বন্ধু বলেছে কবিতা নাকি ভাল হয় নাই :( :( :(

৪. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:২০
মেহেদী হাসান নাসিম বলেছেন: অভিমান ভাঙার অপেক্ষায় ছিলাম
অনুভবে শিহরিত ছিলাম
আমি এক স্পর্শের অপেক্ষায় ছিলাম

জাক্কাস ॥ দারুন লাগলো ।
৬. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৩৮
নিঃশব্দ শিশির! বলেছেন: একটু ভাললাগার অপেক্ষায় ছিলাম
আমি শুধু ভালবাসার প্রতিক্ষায় ছিলাম।


তার মানে প্রতিক্ষা শেষ! ভালো বাসা পেয়েছেন!
কোথায়, দাম কেমন!
আমি কিন্তু এখনও প্রতিক্ষায় আছি!


২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন:
একটু রহস্য থাক না ! ;)

৭. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫২
কালপুরুষ বলেছেন: দুর্দান্ত লিখেছো তাই- বলছি অকপটে,
শব্দ নিয়ে খেলা, প্রশংসার যোগ্য বটে।
বদলে যায় প্রকৃতি, বদলে যায় মন,
নিশ্চুপ, নির্বাক আর থাকে কতক্ষণ?
ভালবাসার প্রতীক্ষায় বিচলিত মন-
তারই কথা ভেবে সে মরে অনুক্ষণ।

২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন:
লেখা শুরু করে দিলাম ...দুর্দান্ত মোটেও হয়নি তবুও উৎসাহ ভাল লাগল দাদা....আরো লিখব আজ-কালের মধ্যে আশা করি ... :)

৮. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ৯:৫৩
মুনিয়া বলেছেন:
একটু ভাললাগার অপেক্ষায় ছিলাম
আমি শুধু ভালবাসার প্রতিক্ষায় ছিলাম।

দারুণ লাগল।
৯. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০১
ব্লাডি ডে বলেছেন: As the song never ends
her love, i know, pretends!



Nothing to say.......just fulfill your dreams!
১০. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০২
স্করপিয়ন্স বলেছেন:
কিচু বানান ভুল আচে, ঠিক করেন
১১. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১০:০৩
স্করপিয়ন্স বলেছেন:
২২শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল :
একটু কাজ আর অনেক ঘোরাঘুরি !
কোথায় আবার ! মালয়শিয়া ...



মালেশীয়ার ভ্রমন কাহিনী লিকেন, পড়তে মন্চাই
২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন:
লিখব গন্ডুউউ....

আর ওই মিয়া, তুমি নিজে বানান ঠিক করো আগে...

আমাদের মহানবী নাকি একবার নিজে এক সপ্তাহ সময় নিয়ে মিষ্টি খাওয়া বন্ধ করেছিল...তারপর এক পিচ্চিরে বলেছিল, মিষ্টি না খাইতে....

বুঝছ ????? :)

১২. ২৭ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৪
আবু সালেহ বলেছেন: "অভিমান ভাঙার অপেক্ষায় ছিলাম
অনুভবে শিহরিত ছিলাম
আমি এক স্পর্শের অপেক্ষায় ছিলাম ;

স্বপ্ন দীপ জ্বেলে দাঁড়িয়ে ছিলাম
ধরবে বলে হাত বাড়িয়ে ছিলাম
ফিরে যাবনা বলে এসে ছিলাম ;

একটু ভাললাগার অপেক্ষায় ছিলাম
আমি শুধু ভালবাসার প্রতীক্ষায় ছিলাম।""




প্রশংসার যোগ্য বটে...েসই সােথ আমার প্রিয় পোস্টে...
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন:
প্রিয় পোস্ট !!!!! সত্যিইইই...

১৩. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:০৪
সাইফুর বলেছেন: মালয়েশিয়ার ভ্রমণ কাহিনি শুনতে চাই
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন:
দাবী মানা হবে টারটুউউ...

১৪. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:১৪
েজবীন বলেছেন: মালয়েশিয়ার ভ্রমণ কাহিনি শুনতে চাই....শুনতে চাই.... কারে দেখতে দেখতে নাকি উস্ঠা খাইছিলা??? সত্যিই???
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৯

লেখক বলেছেন:
কাহিনী শুনাবো...একটু ধৈর্য্য ধরে বস তো....

তুমি কি কোহিনুরের সিঙারা খাইতে গেছিলা নাকি ?? তাইলে তো তোমার সাথে দেখা হলোনা....

১৫. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩০
মানুষ বলেছেন: ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা।
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন:
বস, দেখতে দেখতে ব্লগে এক বছর পার করে দিলাম ...... ( আমি কি এখন একটু কান্না-কান্না হাসি দিব ;) )

১৬. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৩
িদদারুল আলম বাননা বলেছেন:


যখনি-ই শান্তির প্রস্তাব আসে
দুজনের সম্মতির মাঝে
তখনি-ই সাদা রং আসে
তোমাদের প্রশান্তির কাছে.......................
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন:
স্বপ্নগুলো সাদা মেঘ হয়ে ভাসে
বার্তা নিয়ে সাদা পায়রা উড়ে আসে
সাদা কাশ ফুল হালকা হাওয়ায় দোলে
সাদা বেলীর গন্ধে মাতাল হৃদয় ভোলে ।



১৭. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৩৬
রাগ ইমন বলেছেন: দারুন দারুন দারুন !

পুরা দৃশ্য কাব্য । আলো ছায়া , খেলার মায়া ।
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন:
এহ! বান্ধবী একটু বেশী কল্পনা করতেছ বোধহয় ....

তা কোহিনুর বেগমের কলিজা আবার কবে খাব ??

১৮. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৪১
েজবীন বলেছেন: সরি....আইরিন ...মজা করেছিলাম ... মাইন্ড করো না...
২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫২

লেখক বলেছেন:
আচ্ছা কোন জায়গাটায় মাইন্ড করতে হতো ??? আমি আবার মাঝে মাঝে মাইন্ড করার জায়গাগুলো ধরতে পারি না ..... ;)

ওরে...এখানে সরি বলার কিছুই নাই...আমি কই আরো একটু মজা করতে চেয়েছিলাম...তুমি আবার বিশাল ভদ্রতা করে ফেলায় সেটা হারায় গেল....ধুরররর মিয়া....

:)

১৯. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ১:৫৫
আবু সালেহ বলেছেন: সত্যি বলছি ...খুইজা দেখুন....

আর এই লিংকটা দেখুন..
২১. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:০৫
জয়িতা বলেছেন: প্রতিটা লাইন পড়েছি, শব্দ পড়েছি।দারুণ কবিতা।মনে মনে কত কি বলেছি!!!!!!!!!শুনতে পেয়েছ?আছ কেমন।অনেকদিন তোমার কন্ঠস্বর শুনি না।
২২. ২৭ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৪১
ক্যামেরাম্যান বলেছেন:
হুমম!!! ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে ........
সেদিন যারা যারা কোহিনুরের কলিজা সিংগারা খেয়েছিলেন তাদের একাংশের ছবি দেখুন। ঘোলে দূধের স্বাদ যদিবা মেটে .......

২৭ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৪

লেখক বলেছেন:
হুমমম...ভাল লাগলো পরিচিত-অপরিচিত মুখগুলোকে দেখে....

মাহবুব মোর্শেদ ভাই কি কাজী নজরুল ইসলাম হয়ে যাচ্ছেন নাকি !

আর সিঙ্গারা কে কয়টা খাইছিল তার হিসেবটা কই ;)

২৩. ২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
সারওয়ারচৌধুরী বলেছেন:


এভাবে লিখলে তো সর্বনাশ..........

যেইরম আইরিন
সেইরম শব্দ
পড়তে পড়তে হলো
পড়ুয়া জব্দ!






২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৬:১১

লেখক বলেছেন:
:) :).....

২৪. ২৭ শে মার্চ, ২০০৮ রাত ৯:০৩
মৈথুনানন্দ বলেছেন: কোনো অসুবিদে হচ্চে না তো? in case of emergency, get in touch with : অরুণাভ / মাশীদ / গোপাল ভাঁড়।

আর যে রম মারদাঙ্গা কবিতা লিখেছো...

আজ থেকে সাত কি খুউব বেশি হলে দশ বছর পরে তুমি আমার বিগ সিস্টারের যোগ্য উত্তরসূরী হবে। গ্যারান্টি দিয়ে বলছি যদি মন দিয়ে অব্যেশ করে যাও।

আর পারলে স্নাতকোত্তরটাও করে নাও এক ফাঁকে কজ ওটা তোমার ভবিষ্যতের পক্ষে লঙ-টার্ম বিনিয়োগ। ঠিক্যায়? :)
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন:

:) :) :)


ঠিক হ্যায় দাদা :)

২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৬:১৩

লেখক বলেছেন:
তবে উনাদের কারো কন্ট্যাক্ট ইনফো নেই অবশ্য আমার কাছে..

২৫. ২৮ শে মার্চ, ২০০৮ রাত ২:৩৫
রাতমজুর বলেছেন:
পড়ে মন খারাপ হয় ক্যানো আপু?

৫+
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৬:০৯

লেখক বলেছেন:
রা.মু . - কি বল এইটা !!! আবার পড় তো...এমন তো হওয়ার কথা না ....

২৬. ২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৬:২৮
রুবেল শাহ বলেছেন: কত ভোর হয় -------
কত সন্ধা ঘনিয়ে রাত হয়--------

অথচ আমি ভেসে যেতে পারিনা--------
কোন বন্ধুর সাথে হাতে হাত ধরে-----------------

অসহ্য সুন্দর হয়েছে---------- +
২৭. ৩১ শে মার্চ, ২০০৮ রাত ১১:০১
কালপুরুষ বলেছেন: কেমন আছো দিদিমনি? কেমন কাটছে সময়? ভালো থেকো।
০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩০

লেখক বলেছেন:
সময়টা কেটে গেল যে দাদা, এখন ফেরার পালা...কাল রাতে ফিরতি ফ্লাইট... :(...

২৯. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৯
পথিক!!!!!!! বলেছেন: কবিতাখানার সমস্যা হলো ....কথা গুলো একটু বেশী ছাড়াছাড়া..
তাছাড়া আর সবই সুন্দর....চয়ন বয়ন...ভাব।

ওহ! আইরিন,
আপনার ভাগের সিংগাররাটা আমার পাওনা ছিল বোধহয়, দেয়নাই কিন্তু।
০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন:
জী....না...সিঙ্গারার সাথে কোন ভাগাভাগি নাই...তারউপর যদি সেটা কলিজা দেয়া সিঙ্গারা হয়...

৩০. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১০:৫৬
পথিক!!!!!!! বলেছেন: এই হয় নারী,
আপনিই তো বলেছিলেন,
মোবাইল বিয়োগ দুঃখের সাথে
সহমর্মিতায আমার
ওই কলজে পোড়া
সিংগারাটা হবে আমার
এই হয় নারী...
পাষানী শব্দখানা
জানেন তো
কেবল আপনাদেরই
একান্ত আপন
এই হয় নারী...
তাই তো..
নারী বিহীন আমার
এ জীবন যাপন।

.....আসতাছেন কবে?
০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন:
আগামীকাল রাতে ফ্লাইট...১০:২০ (বাংলাদেশ সময় ১২:২০).....

ঠিক, আছে, আসলে আমাকে রেখে আড্ডা হইসে তাই আমি পরতিশোধ স্বরুপ সিঙ্গারার ভাগাভাগি বন্ধ রাখসি...তবে অসুবিধা নাই....আবার জমবে মেলা বটতলা , হাটতলা...

৩১. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৫
পথিক!!!!!!! বলেছেন: খামুনা ..আপনার সি ং গা রা
রাগ করলুম..

আসুন সুস্থ ভাবে..
আমি ইদানীং খুব কঠিন ভদ্রমানুষী জেল খানায় থাকি ৫ দিন সপ্তহে...
ছুটির দিন কইলে আসমুই


বট তলা, হাট তলা, নদী খোলা মেলা অথবা আকাশ বাতাস সবুজ শীতল গরম জায়গা টায়গা আছে যত শত
৩২. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৯
পথিক!!!!!!! বলেছেন: কবিতা টিতে 'ছিলমা'--শব্দটির আধিক্য ....এর গুরুত্ব আর শ্রুতি মধুরতা কমিয়ে দিয়েছে। ---

একটু ভেবে দেখবন। সমালোচনা পাঠকের অধিকার বলেই বলছি।আপনার মতো যদি এই ভাব মনে থাকত। আফসোস হয়।


 

মোট সময় লেগেছে ০.৯৮১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ