না বলা কঠিন সত্য !
১৮ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দৃষ্টিশক্তি, জোড়ালো কণ্ঠ
এক বুক আশা, কর্মঠ হাড়
টেলিফোনের আওয়াজ
নি:শ্বাস, পদশব্দ -
সব কিছু ক্ষীণ হয়ে যায় !
গাঢ় সম্পর্ক, দৃঢ় বিশ্বাস
টেবিলে খোলা খাবার
মেয়াদোত্তীর্ণ ঔষুধ
চরিত্র, সময়, অর্থ -
সব কিছু নষ্ট হয়ে যায় !
ক্ষুধার্ত শরীর, নদীর জল
রোদে মেলা কাপড়
অশ্রু, ফুল, পাতা
দেহ-মনের ক্ষত -
সব কিছু শুকিয়ে যায় !
ঘড়ির সময়, মানিব্যাগের টাকা
কবিতা, গল্প, শস্যভান্ডার
শৈশব, তারুণ্য, ভালবাসা
দিন, আশংকা, দ্বায়িত্ব -
সব কিছু ফুড়িয়ে যায় !
পেন্সিলের আঁকিবুঁকি,
চামড়ায় নখের আঁচড়
কম্পিউটারের ফাইল
স্মৃতি, মুহূর্ত, অস্তিত্ব -
সব কিছু মুছে যায় !
মানবতা, প্রতিশ্রুতি
দেয়াল লিখনিতে অক্ষর
আন্দোলন, রাজনীতি
সনদপত্র, উপদেশ, বন্ধুত্ব
সব কিছু হাস্যকর হয়ে যায়!
এরপরও কি আর নিজেকে জীবিত ভাবা যায়!
এরপরও কি আর নিজেকে মানুষ ভাবা যায় !
------------------------------------------------
ছবিসূত্র :
Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন