এলেবেলে : একবার যেতে দে'না আমার ছোট্ট সোনার গাঁয়...
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পায়ে পায়ে ছুটোছুটি
তাড়াহুড়ো হুটোপুটি
জনপদ ঘুরোঘুরি
ফুলে ফুলে উড়োউড়ি;
পেঁজা মেঘ ধবধবে
ঘেমে-নেয়ে জবজবে
নাটাই-ঘুড়ি কাটাকাটি
কেঁদে-কেটে লুটোপুটি;
জারি-সারি-ভাটিয়ালি
ডিঙি-বৈঠা জলকেলি
মেঘজাল ঘনঘোর
ডম্বরু তোড়জোড়;
থকথকে কাদামাটি
মেঠো পথে হাঁটাহাঁটি
কাশফুল তুলতুলে
বালিকারা এলোচুলে;
ডাঙ্গুলী কানামাছি
পুতুল-বিয়ে মিছেমিছি
সই-পাতা ভাব-আড়ি
জলপাই কাড়াকাড়ি;
খোকা-খুকু ডানপিটে
বুড়োবুড়ি খিটমিটে
শাসন-বারন কড়াকড়ি
ঘরমুখো তাড়াতাড়ি;
রাতভর তারাবাতি
উৎসবে মাতামাতি
গুড়-মুড়ি-চিড়া-দই
পাড়াগাঁয়ে হইচই;
বরমালা বরাসন
উঠতিরা উচাটন
গেঁও-বধূ লাজমাখা
বেলোয়ারি-টিপ-শাঁখা;
মজলিশে বলাবলি
সুমধুর পদাবলি
মৃগাক্ষী অবশেষে
ঘুমোঘোরে তক্তপোশে;
পুনশ্চ : শুরুতে ইচ্ছে ছিল নগর জীবন নিয়ে ছড়াটা শুরু-শেষ করব..তাই "জোড়াতালি" নামটা মাথায় ছিল....কিন্তু ভাবনার মোড়টা কিভাবে ঘুরে গেল টের পাইনি ! কালরাত থেকে ভাবছি নামটা একটু পরিবর্তন করলে ভাল হয় বোধহয়...শেষে তাই করলাম...
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন