আমার প্রিয় পোস্ট
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- :::: বনের নাম রাজকান্দি :::: - সৌম্য
- দেশের সবচেয়ে বড় আম গাছ ( ছবিব্লগ ) - অবিশ্বাসী
- ৪০০ না ঢাকার বয়স ৮০০ বছর!!! - নুরুজ্জামান লাবু
- রাজা আরবাজ খান ও শিল্পী ইভা রহমান - কাক নং ৭৯৯
- আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি। - মিছিল
- [ফিরে দেখা] শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩) - রাইসুল জুহালা
- আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য - সুদিনের বার্তা
- যদি খুন করতে হয় - কৌশিক
- ক্ষমা কর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল!! সীমাহীন জাতীয় অধঃপতনের অনন্য উদাহরণ হয়ে গেলে তুমি!! - বেঙ্গল মাসুদ
- বেগম খালেদা জিয়া: সাধারণ থেকে অসামান্য একজন হয়ে উঠা- (ফটোব্লগ-১) - রায়হান রাহী
- হিলসাইড রির্সোট-বান্দরবন, পাহাড়ের কোলে ঘুমালাম দু'রাত (ছবি ব্লগ) - মোঃ আমিন
- আমরা আবার প্রমাণ করলাম আমরা আসলেই পারি - আসিফ আহমেদ মামুন
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প - একরামুল হক শামীম
- সোমালিয়ান জলদস্যুর গল্প এবং ২৬ টি নাবিক পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি - জাহাজী পোলা
- ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ - কাঊসার রুশো
- শত দুঃসংবাদের ভীড়ে একটি মন ভাল করা খবর: বিশ্বে প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী - shapnobilash_cu
- ভারতীয় জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- বড় কোন পরিবর্তনই আপনাকে ভালো কিছু এনে দিতে পারে - অং সান সু চি - শেরিফ আল সায়ার
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- এই রমজানে ঢাকায় তৈরি হয়ে যাক আরো কিছু মন্দির - ফরিদ
- এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। এসে গেল শাব্দিক... - অমিত কুমার সরকার
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গুলশান-বনানী, ফ্যাশন-মডেলিং কিংবা একজন কাঁচা কিশোরীকে ঘষে-মেজে 'পণ্য' বানানো - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আলব্দি গণহত্যার দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ - ক্যামেরাম্যান
- যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য। - আজম মাহমুদ
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- ৩৩টি বাংলা ফন্ট একসাথে ডাউনলোড করুন!!! - মুকুট
- পোড়া গলিতে, পোড়া চোখে, পোড়ো মনে - অন্যমনস্ক শরৎ
- ওরে পতাকা, নারে পতাকা, কিরে পতাকা, ক্যান?? - অন্যমনস্ক শরৎ
- কাজী নজরুল ইসলাম - মাহবুব মোর্শেদ
- প্রসঙ্গ বিজয় বনাম অভ্র :ডা. আব্দুন নূর তুষারের প্রতিক্রিয়া এবং প্রতু্যত্তর - 'লেনিন'
- অভ্রের বিরুদ্ধে শাব্দিক টিমের অভিযোগ এবং জব্বার কাগুর ইউনিবিজয়ের মিল প্রসঙ্গে - 'লেনিন'
- বাংলা কম্পিউটিং এর পুনর্জন্ম এবং এর খল নায়কেরা। কিছু বিষয়ে জবাব সংযুক্ত। - মু আ হাকিম নিউটন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- কেসলারের ল'অব কোয়েন্সিডেন্ট: বাংলাদেশের বর্তমান নারী এবং সামাজিক অবক্ষয়! - শেরিফ আল সায়ার
- বৈশ্বিক উষ্ণতার অবদান-মুছে গেছে দক্ষিণ তালপট্রি দ্বীপ (নিউমুর আইল্যান্ডস) - সুমিন শাওন
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- আমেরিকান আদিবাসী নেতা 'চিফ সিয়াটল' এর একটা চিঠি - জাতিষ্মর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- সাকরাইন!সাকরাইন!! ঐ ঘুড্ডি বাকাট্টা : এ ফটো স্টোরী - অন্যমনস্ক শরৎ
- নববর্ষের সম্ভাব্য উপাধি
- ক্যামেরাম্যান
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ - কৌশিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষক - ক্যামেরাম্যান
- বুদ্ধিজীবীদের নিধন এবং বিচার প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সামহয়ারের যে লেখাগুলো ড্রাফট্ থেকে এখনও পোষ্ট করা হয়নি। - অ্যামাটার
- আমার ভাইয়ের মৃত্যূ ও সৌদিদের ক্ষমার অযোগ্য বর্বর আইন ও হাহাকার - পারভেজ রবিন
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে - মেঘ
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আর্কাইভ : আমার কিছু খুচরো লেখালেখি - আইরিন সুলতানা
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি - মোসতফা মনির সৌরভ
- জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী - নিজেরআয়না
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- কেন যাব - কালপুরুষ
- disgusting attack on blog moderator - আরিল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা
২৬ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫০
আগ্রহ আর প্রতিশ্রুতি মোতাবেক সেদিন অর্থ্যাৎ গত বৃহস্পতিবার, ২২শে জানুয়ারী, বসুন্ধরার লেভেল-৮ এর সাইবার ক্যাফেতে জমায়েত হয়েছিল অনেকেই। অনলাইন বাংলা কমিউনিটির উদ্যোগে আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের প্রচার-প্রচারণা কিনবা কর্মসূচী নিয়ে আগামীতে সম্ভাব্য করণীয় সম্পর্কে সবার মতামত জানা বেশ প্রয়োজনীয় হয়ে উঠেছিল; সেই সঙ্গে এই কয়েক সপ্তাহে বিভিন্নজনের বিভিন্ন পর্যবেক্ষণ গড়ে উঠেছিল, জমা হয়েছিল কিছু বিচিত্র অভিজ্ঞতার । আর তাই ৩রা জানুয়ারীর প্রথম সমাবেশের পর, এবারের দ্বিতীয় সমাবেশ ছিল অনেক বেশী সুস্পষ্ট, দৃঢ় এবং পরিণত।
এখন বস্তুত সময় এসেছে কাজ করার - উপস্থিত ব্লগারদের আলোচনাতেও সেই আগ্রহ, উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল। সংক্ষেপে জেনে নেয়া যাক সবার মতামত এবং আগামীর কিছু করণীয় ।
১. স্বাক্ষর সংগ্রহ পরিসংখ্যান
এ পর্যন্ত ৩০ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে – আলোচনার শুরুতেই এই পরিসংখ্যান সবাইকে বেশ আশাবাদী করে তোলে। ৯ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত, ১৩ দিনের এই অগ্রগতির তথ্যাবলী ব্লগে বিভিন্ন সময়ে ব্লগারদের প্রদত্ত মন্তব্য/লেখনী থেকে নেয়া হয়েছে। উপস্থিত সবাই ব্লগার রাহা'কে স্বাক্ষর সংগ্রহের অগ্রগতি সম্পর্কে সকলকে নিয়মিতভাবে অবহিত করার প্রস্তাব দেয় ।
২. যুদ্ধাপরাধী সনাক্তকরণ এবং তালিকা তৈরী ।
আলোচনায় ব্লগারেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে আরো দৃঢ় ও শক্তিশালী করার জন্য যুদ্ধাপরাধী সনাক্তকরণ ও যুদ্ধাপরাধীদের তালিকা করণের বিষয়ে জোর দিতে প্রস্তাব দেয়।
এছাড়া বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত, পলাতক যুদ্ধাপরাধীদের সম্পর্কিত তথ্য রয়েছে উক্ত সাইবার ক্যাফের মালিক সানওয়ার ভাইয়ের কাছে। ব্লগারদের প্রস্তাবের প্রেক্ষিতে সানওয়ার ভাইকে ইতিমধ্যে অনুরোধ করা হয়েছে তথ্যগত সহযোগীতা প্রদানের জন্য।
এর বাইরে এ পর্যন্ত যত যুদ্ধাপরাধীদের নাম এসেছে সবগুলোর আর্কাইভ করার প্রয়োজনীয়তাও ব্লগাররা আলোচনা করেন। এ সমস্ত যুদ্ধাপরাধীদের খবর পাওয়া যাবে নিম্নোক্ত তিনটি ওয়েব লিংকে -
>> http://www.sachalayatan.com/manik061624/14059
>> http://bd71.blogspot.com/
>> http://71erdalalera.blogspot.com/
আমাদের জানার বাইরে যুদ্ধাপরাধীদের তথ্য বর্ণিত উল্লেখযোগ্য ওয়েব লিংক প্রদানের জন্য ব্লগারদের কাছে আহবান জানানো হচ্ছে ।
৩. মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা লিপিবদ্ধকরণ
যুদ্ধাপরাধীদের সনাক্তকরণের আলোচনাতেই উঠে আসে মুক্তিযুদ্ধকালীন জানা-অজানা অভিজ্ঞতাগুলো তুলে ধরার প্রয়োজনীয়তা । বাবা-মা, দাদা-দাদী, মামা-মামী, খালা-খালু, ফুপু-ফুপা, শশুর-শাশুড়ী, বুড়ো-বুড়ি আত্মীয়-স্বজন, শিক্ষকদের কাছ থেকে ব্লগাররা খুব সহজেই জেনে নিতে পারেন মুক্তিযুদ্ধকালীন স্মৃতি । তাঁদের স্মৃতি থেকে রাজাকার ও যুদ্ধাপরাধী বিষয়ক যে কোন তথ্য বর্ণিত হতে পারে ব্লগে ।
ব্লগাররা আরো প্রস্তাব দেন, সামহোয়্যার...ইন ব্লগের প্রথম পাতায় লিংক দিয়ে একটি গ্রুপ-ব্লগ তৈরী করা যেতে পারে যেখানে ব্লগাররা তাদের এমন অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করবে।
৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রকাশনা সংকলন
মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং যুদ্ধাপরাধী সংক্রান্ত বই, প্রকাশনা ইত্যাদি সবরকম দলিলনামাগুলো সকলের সহজপ্রাপ্তির সুবিধার্থে আর্কাইভ করার জন্য ব্লগাররা প্রস্তাব দেয়। এইক্ষেত্রে অনেকেই জানান যে, সেক্টরস কমান্ডার ফোরাম বা ঘাতক দালাল নির্মূল (ঘাদানি) কমিটি সহ অন্যান্য যেসব সংগঠন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রচার-প্রচারণা চালিয়ে আসছে, তাদের প্রকাশনাগুলা ব্লগার অমি রহমান পিয়াল ও ব্লগার শওকত হোসেন মাসুম -এর কাছে থাকতে পারে। এরকম প্রকাশনাগুলো নিয়ে আর্কাইভ করা যেতে পারে জেনোসাইড বাংলাদেশ বা মুক্তিযুদ্ধ ওয়েবসাইটে । ফলশ্রুতিতে খুব সহজেই আমাদের ব্লগাররা কিনবা তরুণ সম্প্রদায় বা আগ্রহী গবেষকগণ বিভিন্ন তথ্য, বিভিন্ন সময় ব্যবহার করতে সক্ষম হবেন। এই প্রকাশনাগুলো সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য সম্ভাব্য পদক্ষেপ নিতে ব্লগার অমি রহমান পিয়াল ও ব্লগার শওকত হোসেন মাসুম'কে মূল দ্বায়িত্ব গ্রহণের প্রস্তাব উত্থাপিত হয়।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণস্বাক্ষর অভিযানের প্রচারণা
যে সকল ব্লগাররা বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন তাদের সহযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণস্বাক্ষর অভিযানের প্রচারণা চালানোর কর্মসূচী সম্পর্কেও ব্লগাররা আলোচনা করেন । ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরজু কয়েক’শ স্বাক্ষর সংগ্রহও করেছেন। ব্লগাররা জানান যে, স্টামফোর্ড ইউনিভার্সিটির নাফিস, এ.আই.ইউ.বি'র শায়ের ইতিমধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন। এছাড়া ব্লগার মুতাসিম তার নগরবালক ব্লগে স্কুল পর্যায়ের বিভিন্ন ব্লগারদের আহবান জানিয়েছেন এবং তার স্কুলের ডিবেটিং ক্লাব, ড্রামা ক্লাবের সহায়তায় শীঘ্রই স্বাক্ষর গ্রহণ অভিযানের আশ্বাস দিয়েছেন ।
>>> এ প্রসঙ্গে বলে রাখা ভাল, ব্লগার মুতাসিম অন্তত দু'জন বয়ো:জেষ্ঠ্য ব্লগারকে প্রচারণার সময় পাশে থেকে সহযোগীতার জন্য আহ্বান জানিয়েছে। সেই সাথে প্রায় ৮০-১০০টি মুদ্রিত গণস্বাক্ষর ফর্মের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে । মুতাসিম গভ: ল্যাব: স্কুলের ছাত্র ; সে ধারণা করছে ব্লগারদের মধ্যে কোন প্রাক্তন গভ: ল্যাব: স্কুলের শিক্ষার্থী থাকলে তাতে প্রচারণাতে বেশ স্বত:স্ফূর্ততা আসবে। মুতাসিম আগামী বুধবার, সকাল ১০:০০ টা থেকে প্রায় ১২:০০ টা পর্যন্ত প্রচারণা চালাতে আগ্রহী । এ সময় তাদের প্রভাতী শাখার পাঠদান শেষ এবং দিবা শাখার পাঠদানের শুরু বলে শিক্ষার্থী সমাবেশ বেশ হয়ে থাকে। মুতাসিম আশা করছে সহযোগীতা পেলে অন্ততপক্ষে তিনদিন তার স্কুলে এই প্রচারণা চালানো সম্ভব।
আলোচনায় আহ্বান করা হয় যে, বিভিন্ন ব্লগাররা তাদের লেখায় যদি এইসব কিশোর-তরুণ ব্লগারদের অনুপ্রেরণা এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তবে তারা আরো অনেক উদ্যোগী হবে ।
৬. লিফলেট/পোস্টার/স্টিকার : ডিজাইন, ছাপা খরচ, তহবিল সংগ্রহ
এই মুহূর্তে লিফলেট, পোস্টার ও স্টিকার করার বিষয়ে ব্লগাররা তাদের মতামত দেন।
লিফলেট তৈরীর জন্য বক্তব্য, শ্লোগান ইত্যাদি নির্ধারনে ব্লগার একরামুল হক শামীমকে প্রস্তাব দেয়া হয়। ব্লগারদের মতামত জানতে পরবর্তীতে ব্লগার একরামুল হক শামীম সম্ভাব্য লিফলেটর একটি নমুনা প্রদান করবেন ।
ইতিমধ্যে ব্লগার মেঠোজন পোস্টারের জন্য একটি নমুনা দিয়েছেন। (বিস্তারিত : Click This Link)
পোস্টার/লিফলেট/স্টিকারের ডিজাইন ব্লগারদের মতামতের ভিত্তিতেই গ্রহণযোগ্য হবে। আগামী ৩০শে জানুয়ারী'র মধ্যে আগ্রহী ব্লগারদের ডিজাইন জমা দিতে অনুরোধ করা হচ্ছে । ।
স্টিকারের জন্য ইতিমধ্যে কেউ কেউ উদ্যোগ নিয়েছেন। স্টিকার সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এখানে- http://mukto-mona.com/banga_blog/?p=694 । লিংকের এই স্টিকারের কাজ যারা করেছেন তাদের সাথে ব্লগাররা যোগাযোগ করে জানতে পারেন যে ছাপানোর উপযুক্ত প্লেট করাই আছে; এখন শুধুমাত্র কাগজ ও ছাপার খরচ হলেই পূণ:মুদ্রণ সম্ভব। এমন ৪০০০ হাজার স্টিকারের জন্য চারহাজার টাকা বা তার চেয়ে কম খরচ হতে পারে।
উল্লেখিত লিফলেট/পোস্টার/স্টিকার তৈরীর জন্য প্রকৃত ব্যয়ের নিরিখেই তহবিল সংগ্রহের প্রস্তাব উত্থাপিত হয়। ডিজাইন চূড়ান্ত হলেই ছাপাখানা থেকে সম্ভাব্য ব্যয় সম্পর্কিত হিসাব নির্ধারণ করে সে প্রেক্ষিতে তহবিল সংগ্রহের জন্য ব্লগারদের প্রস্তাব দেয়া হবে। ব্লগার জামাল ভাস্কর -কে ছাপার খরচ নিরূপনের দ্বায়িত্ব নিতে উপস্থিত ব্লগাররা প্রস্তাব করেন ।
এছাড়া এই মুহূর্তে বই, মাল্টিমিডিয়া সংকলন প্রকাশ করার প্রস্তাবনাগুলো পরবর্তীতে সময়-সুযোগমত বিবেচনা করার আশ্বাস দেয়া হয় । গণস্বাক্ষর কর্মসূচীর জন্য লিফলেট, স্টিকার, পোস্টার ছাপানোই এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ বলে ব্লগাররা মত প্রকাশ করেন।
৭. অভিজ্ঞতা : গণস্বাক্ষর সংগ্রহ অভিযান
ব্লগাররা আলোচনা করেন যে, স্বাক্ষর গ্রহণকালে প্রতিনিয়ত নানাবিধ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় ব্লগারদের। এসব ঘটনার বয়ান দারূন উৎসাহব্যঞ্জক হতে পারে বলে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলাকালীন অভিজ্ঞতার বর্ণনা নিয়ে আরো বেশী পরিমাণে ব্লগে লেখা/পোস্ট দেয়ার জন্য প্রস্তাব করা হয় সভায়।
এ সময় বাণিজ্যমেলায় স্বাক্ষর সংগ্রহকালীন ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ব'র একটি অভিজ্ঞতার কথা স্মরণ করা হয়। ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ব'র ভাষ্য অনুযায়ী, একজন বয়সী ভদ্রলোককে স্বাক্ষর করার জন্য অনুরোধ করলে তিনি মহা উৎসাহে স্বাক্ষর দিয়ে মন্তব্য করেন, ”এখন যদি যুদ্ধাপরাধীদের বিচার না করতে পারেন, তবে শীঘ্রই ওরাই আপনাদের বিচার করবে”। উপস্থিত ব্লগারদের মধ্যে একজন এই উদ্ধৃতি দিয়ে পোস্টার তৈরীর প্রস্তাব করেন।
এই বিষয়ে সবচেয়ে আর্শ্চয্যজনক ঘটনা ঘটেছে সভার পর। আলোচনা শেষে ব্লগাররা বসুন্ধরার ফুড কোর্টের দর্শনার্থী এবং বিভিন্ন দোকানের কর্মচারীদের গণস্বাক্ষর নেয়া শুরু করেন। উপস্থতি ব্লগাররা প্রত্যেকেই ফর্ম নিয়ে প্রায় দশ-বারটি দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েন। একজন সফেদ দাড়ীওয়ালা বয়োবৃদ্ধ, এক ফাস্টফুড দোকানের কর্মচারী, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর ফর্মে মহাউচ্ছ্বাসে স্বাক্ষর করেন। আলী নামের এই বয়োজেষ্ঠ্য স্বাক্ষর করার সময় জানান যে যুদ্ধের সময় মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের ভেতরে লুকিয়ে থাকার সময় তিনি নিজের চোখে দেখেছেন এক গণহত্যার দৃশ্য। বোটানিক্যাল গার্ডেনের দাপ্তরিক ভবনের ডান পাশে শিকায় ঝুলানো ফুলের বাগানের সন্নিকটে শ’য়ে শ’য়ে মানুষকে হত্যা করেছিল যুদ্ধাপরাধীরা। আলী ভাই জানান যে, এখন পর্যন্ত ঐ গণকবর অনাবিস্কৃত! এই গণকবর খুঁজে বার করার জন্য ব্লগাররা তাকে নিয়ে একদিন ঐ জায়গায় যাবে বলে প্রস্তাব দেয়। আলী ভাইয়ের অভিজ্ঞতা জানার পরে ব্লগাররা বাবা-মা, আত্মীয়স্বজনদের কাছ থেকে যুদ্ধাপরাধীদের খবর জানার জন্য আরো বেশি জোরালো মতামত প্রদান করেন।
৮. ড: মুহাম্মদ জাফর ইকবালের সম্পৃক্ততা
ব্লগার মাহমুদুল হাসান রুবেলের তথ্যের প্রেক্ষিতে ব্লগাররা একে অপরকে অবহিত করেন যে ডঃ মুহাম্মদ জাফর ইকবাল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর র্ফমে স্বাক্ষর করেছেন এবং তিনি আরো অনেককেই স্বাক্ষর প্রদানের জন্য উৎসাহ দিয়েছেন। এমন সব আর্দশস্থানীয়দের সম্পৃক্ত করার উদ্যোগ নেবার জন্য ব্লগাররা সবাইকে আহবান জানিয়েছেন।
৯. গণস্বাক্ষর অভিযানের ছবি/ভিডিও
ব্লগাররা আলোচনা করেন যে, বিভিন্ন স্থানে স্বাক্ষর গ্রহন প্রচারণার ছবি/ভিডিও মূল্যবান দলিল হতে পারে । আর তাই এগুলোকে নির্দিষ্ট কোন একটি ওয়েব লিংকে সংরক্ষণ করা প্রয়োজন। জেনোসাইড বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ওয়বেসাইটগুলোতে এই প্রচারণার জন্য আলাদা একটি বিভাগ বরাদ্দের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া ব্লগার জামাল ভাস্কর জানান যে, তিনি ফ্লিকারে একটি গ্রুপ রেজিস্টার করবেন যেখানে কেবল মাত্র গণস্বাক্ষর অভিযানের ছবি থাকবে । তদ্রুপ ইউটিউবেও একটি গ্রুপ রেজিস্টার করে সেখানে গণস্বাক্ষর অভিযানের ভিডিওগুলো সকলের জন্য তুলে ধরবেন । এ সমস্ত লিংকগুলো সামহোয়্যার...ইন ব্লগের যুদ্ধাপরাধীদের বিচার চাই র্শীষক প্রস্তাবিত আলাদা গ্রুপ-ব্লগে থাকতে পারে । এ ব্যাপারে ভূমিকা নিতে ব্লগারদেরও অনুরোধ করা হয়।
১০. সহযোগী ব্লগ/ওয়েব সাইট/সংগঠন
এই প্রচারণার সাথে ইতি:মধ্যে যারা অংশ নিচ্ছে সেসব ওয়েব সাইট/সংগঠন সম্পর্কেও ব্লগাররা আলোচনা করেন । গণস্বাক্ষর ফর্মে উল্লেখিত ওয়েব লিংক ছাড়াও বর্তমানে আরো অনেক ওয়েব সাইট এই প্রচারণাতে জড়িত। মুক্তমনা, প্রিয় অস্ট্রেলিয়া, হটঢাকা, নগরবালক ইত্যাদি অনেক ওয়েব সাইটে প্রচারণামূলক ব্যানার শোভা পাচ্ছে। এছাড়া বৃত্ত, প্রজন্ম নামে আরো কিছু সংগঠনও গণস্বাক্ষরতা অভিযানে কাজ করে চলেছে।
ইতালী থেকে জনৈক ব্লগার জানিয়েছেন, তাদের একটি সংগঠন গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতি সর্মথন জানাবার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টকে অনুরোধ করেছে। এ বিষয়ে উপস্থিত ব্লগাররা আরো ওয়েব সাইট ও সংগঠনের কাছ থেকে সহযোগীতার আহ্বান এবং প্রাপ্ত বিভিন্ন সহযোগীতার তথ্যগুলো সংগ্রহ এবং তা ব্লগে প্রকাশের প্রস্তাব দেন।
১১. ফেসবুক প্রচারণা
ব্লগাররা আলোচনা করেন যে, এই প্রচারণাকে আরো জোরালো করার জন্য মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত সকল লেখনীর লিংক ফেসবুকে প্রচার করা প্রয়োজন। ইতিমধ্যে ব্লগার অরণ্য আনাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর ফর্ম সংক্রান্ত যে গ্রুপ করেছেন তা যথেষ্ট পরিমাণে ফেসবুক ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।
১২. গণস্বাক্ষর ফর্মের ইংরেজী সংস্করণ ও বিতরণ
ব্লগে মন্তব্য হিসেবে উত্থাপিত ব্লগার রাগিবের মতামতের প্রেক্ষিতে, উপস্থিত ব্লগাররা গণস্বাক্ষর ফর্মে বিদেশীদের স্বাক্ষর নেয়ার প্রস্তাবটি গুরুত্ব সহকারে আলোচনা করেন। সবাই উচ্ছ্বসিত কণ্ঠেই গণস্বাক্ষর ফর্মের একটি ইংরেজী সংস্করণ তৈরীর প্রস্তাব দেন। ইংরেজী ফর্মে সংক্ষেপে গণস্বাক্ষর অভিযানের মূল উদ্দেশ্য বর্ণনা করার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন সবাই।
ডাউনলোড : গণস্বাক্ষর ফর্মের ইংরেজী সংস্করণ
ব্লগাররা আরো প্রস্তাব দেন ইংরেজী ফর্মটি সমস্ত বিদেশী দূতাবাস, সরকার ও সংস্থার কাছে প্রেরণের জন্য। যাতে যুদ্ধাপরাধীদের বিচারের এই দাবিতে একটি আন্তর্জাতিক সচেতনতা তৈরী হয়।
১৩. টিপসহি
নিম্ন আয়ের অনেক শ্রমজীবিরা স্বাক্ষর দিতে সক্ষম নয় যেমন সি.এন.জি কিনবা রিকশা চালকরা । এক্ষেত্রে তাদের নিকট বিষদ বর্ণনা পূর্বক টিপসহি সংগ্রহের প্রস্তাবনা দেয়া হয় উপস্থিত ব্লগারদের তরফ থেকে।
===========
কৃতজ্ঞতা :
ব্লগার কৌশিক : সমাবেশের খুঁটিনাটির বর্ণনা সরবরাহ করার জন্য ।
ব্লগার ফিউশন ফাইভ : গণস্বাক্ষর ফর্মের চমৎকার একটি ইংরেজী সংস্করণ সরবরাহ করার জন্য ।
============
ছবি সূত্র : http://www.rakibkhan.com/
প্রকাশ করা হয়েছে: বাংলাদেশ আমার বাংলাদেশ বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কৌশিক বলেছেন:
এক্স গভঃ ল্যাবরেটরীয়ানদের দারুন সুযোগ স্কুল ভিজিটের...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ...বড় কেউ সাথে থাকলে মুতাসিমের সবার সাথে কথা বলতে অনেক সুবিধা হবে । কোন কারণে যদি আপনি যেতে নাও পারেন তো, অন্য কোন ব্লগারকে যদি একটি অনুরোধ করে দেখেন ...
মুতাসিম বলেছেন:
আজকে স্কুলে বন্ধুদের সাথে কথা বললাম। সবাই বেশ আগ্রহী। আর যারা আগ্রহী না তারা যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী বিষয়টাই তেমন জানে না। এই জন্য আমি নিজেই আইরিন আপুর একটা পোস্ট (যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধীঃ জেনে নিন, চিনে নিন) প্রিন্ট করে। একটা দেয়াল পত্রিকা / পোস্টারের মত তৈরী করেছি অলরাডী। পরশুদিন সম্ভবত প্রচারনা শুরু করা যেতে পারে। প্রত্যেকটা ক্লাস কে আলাদা আলাদা ভাবে দ্বায়িত্ব ভাগ করে দিলে একটু তাড়াতাড়ি ও হবে আবার সবাই অংশগ্রহন ও করবে মনে হয়। দেখা যাক...
লেখক বলেছেন: ফর্ম মনে হয় তুমি আজকেই পেয়ে যাবে...যতদূর মনে হচ্ছে ব্লগার জামাল ভাস্কর হয়ত তোমাকে সহযোগীতা করতে পারেন তোমার সাথে থেকে ।
তুমি যে তড়িৎ গতিতে তোমার নগর বালক ব্লগে যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে ব্যানার দিলে, স্কুলে সবার সাথে কথা বললে ....তা সত্যিই খুব প্রশংসনীয় মুতাসিম ।
ফিউশন ফাইভ বলেছেন:
আইরিন @ গণস্বাক্ষর ফর্মের ইংরেজী সংস্করণের লিংক ঠিক হয়নি। মূল ফর্ম কৌশিকের কাছে আছে। ঠিক করে নেবেন।=
এছাড়া এই মুহূর্তে বই, মাল্টিমিডিয়া সংকলন প্রকাশ করার প্রস্তাবনাগুলো পরবর্তীতে সময়-সুযোগমত বিবেচনা করার আশ্বাস দেয়া হয় । গণস্বাক্ষর কর্মসূচীর জন্য লিফলেট, স্টিকার, পোস্টার ছাপানোই এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ বলে ব্লগাররা মত প্রকাশ করেন।
একমত।
লেখক বলেছেন: লিংকটি ঠিক করে দিয়েছি । ধন্যবাদ আপনাকে আবারো ।
সহেলী বলেছেন:
শুভকামনা শুভকাজে ।পাশে আছি সাধ্যমত ্
নির্ঝরিনী বলেছেন:
ডিটেইলস জানতে পেরে খুব ভালো লাগলো.. সাথে আছি...দূর থেকে।জাপানের টোকিওতে আছি...গণস্বাক্ষর সংগ্রহ করতে চাই....ব্লগের প্রথম পাতায় যে পিটিশন ফরম আছে, ওটা ডাউনলোড করেছি।
ফরমটা প্রিন্ট করে...ওটাতে স্বাক্ষর সংগ্রহ করলেই হবে....নাকি অন্য কোনো নিয়ম আছে...জানালে বুঝতে সুবিধা হতো।
আমাদের এখানে বেশ কিছু বাংগালী ভাই, ভাবী আছেন...কোনো একটা প্রোগ্রামের সময়, বেশ কিছু স্বাক্ষর সংগ্রহ করতে পারবো...আশা রাখি...
হয়তো কিছুটা সময় লাগবে....তবুও পারবো মনে হয়।
পাঠানোর ঠিকানাটা...ফরমের নীচে যে ঠিকানা আছে..সেটাই..তাই না?
লেখক বলেছেন: প্রথম পাতায় ফর্মটি ডাউনলোড করলেই হবে....ফর্ম পূরণ করে, ফর্মে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে ...সংগ্রহ কারী হিসেবে আপনার নাম উল্লেক করতে পারেন ।
ইংরেজী ফর্মের প্রয়োজন হলে এই পোস্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
শুভ কামনা রইলো।
কিছু ফরম প্রিন্ট করে সাক্ষর সংগ্রহ করছি।
অনেক গুলা জমলে ঠিকানায় পৌছে দেব।
লেখক বলেছেন: ধন্যবাদ শিবলী..এ সংক্রান্ত যে কোন অভিজ্ঞতা ব্লগে শেয়ার করলে সবাই উপকৃত হবে পারে । শুভ কামনা ।
মুতাসিম বলেছেন:
পোস্ট স্টিকি করা হোক!
জেরী বলেছেন:
শুভ কামনা রইলো......।
লেখক বলেছেন: আপু , আপনার স্বাক্ষর সংগ্রহ ঠিক মতই চলছে আশা করি ...
ভাল থাকুন ।
লেখক বলেছেন: যদি সম্ভব হয়, আপনারা দু'জনই জাপানে সম্বয়কের ভুমিকা পালন করতে পারেন, তাহলে কাজ আরো দ্রুত আগাতে পারে । ধন্যবাদ মুকুট ভাই ।
মিলটন বলেছেন:
শুভকামনা সাথে পূর্ণ সমর্থন রইল।
মেসবাহ য়াযাদ বলেছেন:
শুভকামনা, আছি.....
অমাবশ্যার চাঁদ বলেছেন:
শুভকামনা রইল। সবসময় সাথে আছি।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
আমার কাছে সর্বমোট ১২০ টা প্যাড ছিল । ৮০টা প্যাড ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি । ৪০টা প্যাডের মধ্যে ২০টা দিয়ে আসতে পারবো "কিংবদন্তী" অথবা সা.ইনের অফিসে । কোথায় দিলে ভাল হবে একটু জানাবেন ।
লেখক বলেছেন: মুতাসিম তার স্কুলে প্রচারণার জন্য কিছু ফর্ম চেয়েছিল । আজকে তার কিছু ফর্ম হাতে পাওয়ার কথা অবশ্য..
মুতাসিম আগামী বুধবার তার স্কুলে , গভ: ল্যাব: স্কুল, সকাল ১০টা থেকে স্বাক্ষর সংগ্রহ প্রচারণা শুরু করতে যায়....আপনার পক্ষে কি সেদিন, সেসময় উপস্থিত থাকা সম্ভব হবে ?
লেখক বলেছেন: মুতাসিম কালকে রাতে কিছু ফর্ম পেয়ে গেছে..মুতাসিমের কাছে থেকেই জানলাম আজকে সে ক্লাসেই বেশ কিছু স্বাক্ষর সংগ্রহ করেছে ইতিমধ্যে...
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
আমি জিন্দাবাহার এর নিউ সোসাইটি প্রেসের খায়রুল ভাইয়াকে একটা প্যাড দিয়েছিলাম এক সপ্তাহ আগে । উনি ইতিমধ্যে ৭০০ স্বাক্ষর গ্রহণ করে ফেলেছেন ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
সর্বদা সাথে আছি।
মাহবুব সুমন বলেছেন:
সবসময়ই আছি
নির্জন রহমান বলেছেন:
শুভ কামনা রইল।
মাহবুব সুমন বলেছেন:
১৩, ১৪ ফেব্রুয়ারী ক্যানবেরায় বাংলাদেশী ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আশা করা যাচ্ছে সেখান থেকে ভালো সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা যাবে। অন্য শহরগুলোতে ফর্ম পাঠানো হয়েছে সেখান থেকেও সারা আসছে। সবাই ব্যস্ত বলে একটু সময় লাগছে। পুরো আপডেইট দিতে পারছি না এ মুহুর্তে।
লেখক বলেছেন: চমৎকার তথ্য । এই মন্তব্য পূর্ববর্তী পোস্টের সাথে যুক্ত করা হলো ।
Click This Link
নাঈম বলেছেন:
চলুক
বিডি আইডল বলেছেন:
ফেসবুকের কোন গ্রুপ কি তৈরি হয়েছে?
লেখক বলেছেন: ব্লগার নাঈমের কাছ থেকে একটা গ্রুপ লিংক পেলাম ...খুব সম্ভবত নামহীন মানব -এর গ্রুপ ... Click This Link
এছাড়াও আরেকটি গ্রুপের লিংক - Click This Link
কৌশিক বলেছেন:
২. যুদ্ধাপরাধী সনাক্তকরণ এবং তালিকা তৈরীএই বিষয়ে আমার কিছু পর্যবেক্ষণ আছে। আমরা মনে হয় যুদ্ধাপরাধীদের শনাক্ত করতে চাইতেছি। সেহেতু কথ্য ইতিহাসে যুদ্ধাপরাধীদের নাম আসে এমনভাবে পরিকল্পনা, আলোচনা, সাক্ষাৎকার হওয়া উচিত। ঐ চিন্থিত নামগুলার পরিনতি আমরা জানতে চাই। সেজন্য কথ্য ইতিহাসের যে আর্কাইভ হবে সেখানে সন্নিবেশতি প্রতিটা ঘটনা বা তথ্যের সাথে অবশ্যম্ভাবীভাবে সম্পৃক্ত যুদ্ধাপরাধীদের শনাক্তকারী কিছু উপাদান থাকা জরুরী। আমার মনে হয় একটু সবাই সচেতন হলেই এটা সম্ভব।
এই পয়েন্টে আরো দুটো বিষয়ের ফলো-আপ হওয়া দরকার। একটা হচ্ছে সানওয়ার ভাইয়ের কাছ থেকে যুদ্ধাপরাধীদের লিস্ট নেয়া। এবং আরেকটা হচ্ছে যুদ্ধাপরাধীদের লিস্ট আছে এমন আরো ওয়েব লিংক খুজে বের করা। রেজওয়াইন ভাই বলেছিল জেনোসাইডে ত্রিশটার মত ওয়েব লিংক আছে কিন্তু আমি এখনও খুজে পাইনি। কেউ যদি একটু খুজে বের করতে পারে তবে সেগুলার লিংকও এখানে থাকা দরকার।
লেপার্ড বলেছেন:
সাথে আছি।
এরশাদ বাদশা বলেছেন:
আমি মুগ্ধ!!! কাজ ভেতরে ভেতরে এতোটা এগিয়েছে, ভাবতেই পারিনি। মোটামুটি একটা প্ল্যানিংয়ের মাধ্যমেই হচ্ছে সবকিছু। কাজ যতো কঠিনই হোক, যদি তা গুছানো হয়, তাহলে তা অনেকটাই সহজ হয়ে যায়। বয়োজ্যোষ্ঠদের কাছ থেকে যুদ্ধের কাহিনী সংগ্রহের যে প্রস্তাব এসছে, তাকে সাধুবাদ জানাচ্ছি। আমার চাচীর কাছ থেকে অনেক রোমহর্ষক ঘটনা শুনেছি। সেগুলো হয়তো ব্লগে পোস্ট আকারে দেবো। জানিনা, আমি তো ওয়াদা রক্ষা করতে পারিনা...
আইরিন আপু সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। গো অ্যাহেড!!!
চাচামিঞা বলেছেন:
সেইদিন একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় বসুন্ধরায় আর যেতে পারিনাই। কিন্তু সব সময়ই সমর্থন করি এইসব ভালো প্রোয়াস।
নুরুন্নবী হাছিব বলেছেন:
শুভ কামনা রইল...সাথে আছি...
কুমিল্লার পোলা বলেছেন:
শুভকামনা রইল। সবসময় সাথে আছি।
একরামুল হক শামীম বলেছেন:
সবসময় সাথে আছি।
লেখক বলেছেন: ব্যাপার না..আপনিও সামু'কে "ওয়াচ" -এ রাখেন ...![]()
কালপুরুষ বলেছেন:
শুভ উদ্দ্যোগ সফল হোক। শুভ কামনা রইলো।
পথিক!!!!!!! বলেছেন:
why afsana?
হাফিজুর রহমান মিতু বলেছেন:
ভাল উদ্দেগ্য । সাথে থাকবো ।
হাফিজুর রহমান মিতু বলেছেন:
http://www.secularvoiceofbangladesh.org/ এই সাইড টি ভিজিট করুন অনেক কিছু পাবেন । ধন্যবাদ
লেখক বলেছেন: সাইটটি দেখছি...আপনাকে ধন্যবাদ ।
রিসাত বলেছেন:
Ami rating dei nai tobuo!!! ke jeno amar rating diye feleche!! kal rateo koyekbar emon hoyeche!!! ghotona ki!!! keo ki amar bloge dhukche naki!!!shathe achi airin apu
লেখক বলেছেন: মাঝে মাঝে সামহোয়্যার থেকে "বাগ" আসে...অনেকের রেটিং -এ এই "বাগ" ভাগ বসায় ...
ধন্যবাদ রিসাত...(আমার নামের বানান কিন্তু ireen )
অন্যমনস্ক শরৎ বলেছেন:
সর্বদা সাথে আছি।
গাছ এর মত বলেছেন:
আচ্ছা।
জয়িতা বলেছেন:
ভালো উদ্যোগ।সফল হোক।
লেখক বলেছেন: তোমার হোস্টেলের মেয়েদের মাঝে একটা ভাল প্রচারণা করে বেশ কিছু স্বাক্ষর সংগ্রহ করা যায়...এটা তুমিই পারবে ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
বুয়েট এবং সাউথ-ইস্ট ইউনিভার্সিটিতে স্বাক্ষর নেয়া শুরু হয়েছে । এ নিয়ে আমি একটা পোস্ট দিবো । দারুন গতিতে কাজ এগিয়ে যাচ্ছে ।
লেখক বলেছেন: আসলেই সবাই বেশ উদ্যোমী । আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে পোস্ট দিন। আমার এই পোস্টেও বেশ কিছু অগ্রগতিমূলক মন্তব্য আছে...সেগুলো নিয়ে আমি পরে একটি পোস্ট দিব ...না হলে অনেক মন্তব্য সবার চোখ এড়িয়ে যায়..ধন্যবাদ আপনাকে ।
কাপালিক বলেছেন:
কাতার থেকে স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেছি। তবে ঝামেলায় পড়েছি কোন সঙ্গী না থাকায়। আর অভিজ্ঞতাও হচ্ছে যাচ্ছে-তাই। তারপরেও দেখি কি করা যায়।
লেখক বলেছেন: আপনি একটি পোস্ট দিয়ে দেখতে পারেন...কোন ব্লগারও আপনার-আমার অজানায় কাতার-প্রবাসী হয়ে থাকেন..তাহলে নিশ্চয়ই এগিয়ে আসবেন।
অনেকেই অনেক অভিজ্ঞতার/প্রশ্নের সম্মুখীন হচ্ছে...এটা এক দিন দিয়ে ভাল...বিশেষত আইন সংক্রান্তু কোন বিষয় হলে আপনি একরামুল হক শামীম এর পোস্ট পড়ে দেখতে পারেন।
পারভেজ বলেছেন:
শুভকামনা সাথে পূর্ণ সমর্থন রইল।
রাজনীতি বলেছেন:
আমিও সাথে আছি। তবুও বিচার হোক। আবার কবে এই সম্মেলন হবে? বলবেন। আসব।
লেখক বলেছেন: প্রয়োজন হলে আবারো হয়ত এরকম আলোচনার আহবান হবে । তবে এখন সবাই বিভিন্ন দলে , কিনবা শুধুই নিজের মত করে স্বাক্ষর সংগ্রহ করছে ....বিভিন্ন জায়গায়..বিভিন্ন ভাবে...যার যখন ব্যস্ততা কম থাকছে...
আপনিও এরকম উদ্যোগ নিতে পারেন, আপনার সময়-সুযোগ মত ...প্রয়োজনে অন্যান্যদের সহযোগীতা চেয়ে আহ্বান দিতে পারেন ।
লেখক বলেছেন: ধন্যবাদ মেঘ । পড়েছি আপনার লেখাটি ।
মোঃ জাকারিয়া বলেছেন:
একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে::http://www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: http://www.computerbd.blogspot.com
এস.আই.তানজিল বলেছেন:
আমি সাথে থেকে সরাসরি কাজ করতে চাই কিন্তু কিভাবে কার মাধ্যমে কাজ শুরু করবো। আমি সবসময় এই উদ্যেগের সাথে থাকতে চাই।
লেখক বলেছেন: অনেক ব্লগার নিজ নিজ এলাকায়, স্কুলে , ইউনিভার্সিটিতে স্বাক্ষর সংগ্রহের কাজ করছে... ব্লগার মাহমুদুল হাসান রুবেল এর এ সংক্রান্ত একটি পোস্ট আছে... আপনি চাইলে এ ধরনের উদ্যোগে সামিল হতে পারেন...সহযোগীতার প্রয়োজন হলে আওয়াজ দিন..কেউ না কেউ সময়-সুযোগ মত আপনার সাথে থাকবে আশা করছি । শুভ কামনা ।
উচ্ছাস বলেছেন:
+
শব্দ০০৭ বলেছেন:
I need a word fight with you. If you have enough brave,come ahead and you should do this because you need some purification both of your mind and mentality,shouldn't you?
লেখক বলেছেন: you may start the word fight. I am here with my honest feelings and logical thoughts.
We all are moving forward , heading to our goal - Hope you can see it.
may Allah bless you.
তাপস ঘোষ বলেছেন:
ডঃ জাফর ইকবাল স্যার সম্পৃক্ত! খুব ভালো খবর তো! চমৎকার উদ্দ্যেগ.....!
অরণ্য আনাম বলেছেন:
একটি বিশেষ অনুরোধঃএকুশে বই মেলায় গণস্বাক্ষর নেবার জন্য একটি বুথ চাই। স্বেচ্ছাসেবক অভাব হবে না। আমরা অনেকেই আছি।
এটা করতে পারলে ব্যাপক সারা পাওয়া যাবে।
ব্লগে অনেক দৈনিক পত্রিকার সাংবাদিকরা আছেন। আমি আশা করবো আপনারা এই "গণস্বাক্ষর" নিয়ে প্রেস সাপোর্ট দেবেন।
লেখক বলেছেন: আপনার প্রস্তাবটি খুবই ভাল...এতে অনেক সাড়া পাওয়া যাবে আসলেই...বলা যায় সচেতনতার একটি জোয়াড় তৈরী হবে।
ঠিক..অনেক ব্লগারই সাংবাদিকতা পেশায় জড়িত । তাদের কাছ থেকে মতামত আশা করছি দ্রুত ।
কৌশিক বলেছেন:
একুশে মেলার পরিচিতদের কোন একটা স্টলকে আমরা বুথ হিসাবে ব্যবহার করার চেষ্টা করতে পারি। তাছাড়া ব্লগারদের যত বই বের হবে সেসব প্রকাশনীগুলোও এক একটা বুথ হতে পারে। তবে এটা হতেই হবে - দারুন একটা কাজ হবে। আমি বেশ কিছুদিন সময় দিতে পারবো বিকেলে।
কৌশিক বলেছেন:
শব্দ, আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না, আপনার সাথে ফাইট করবে আদালত। চিন্তা নাই নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাবেন।
শব্দ০০৭ বলেছেন:
Before starting you should remember that how much time we have passed after conclusion of our liberation war. Our Bango Bondhu sheikh Mujibor Rahman could consider about the forgiveness of the men who were against the separation of West Bangle.But after this long time when we hardly conform about the real culprits,we are trying to do an unusual work,isn't it funny?
কৌশিক বলেছেন:
শব্দ উই হ্যাভ পাসড মানে কি? বাংলাদেশ নাকি আওয়ামী বালপুত্র নাকি বাপ-দাদারা? উই মানে আমি, আমি ও আমার প্রজন্ম লং পাস করে নাই। আমার সময় সোচ্চার হবার, সো ডু আই। কেতা কীর্তন কইরা লাভ নাই। আওয়ার বঙ্গবন্ধু, ওয়েস্টবেংগল সেপারেশনের বিপক্ষের লোকেরা অল আর ইন হেভেন, কিন্তু কালপ্রিটসরা নাকের ডগায় - এদের ধরারে আনইউজুয়াল কাজ হইলে ইউজুয়াল কাজ কি? উদাহরণ সহ বর্ণনা দেন
'লেনিন' বলেছেন:
শুভকামনা... সাথেই আছি
শব্দ০০৭ বলেছেন:
Honorable Koushik ; I am not being able to realize that are u angry or in a logical term. But let you know I am also a boy from freedom fighters family. Both of my grandfathers fought against the Pakistan. My father being little boy, he could not go for war. If I could be then I also did so as my grands.But now look at the country, Not only most of the leaders but also most of the people are in corruption. They always try to harm his opposite party though they can not find any logical cause to do so. But they make issues from themselves and apply these upon some honest men. These are now a common matter. So after the forgiveness of Bango Bandhu if we do more,I think it will be an unfair and some people will be suffered who are not real criminals.
লেখক বলেছেন: what does it mean by "So after the forgiveness of Bango Bandhu if we do more,I think it will be an unfair ...." ????
and if it is unfair then how come Mejor Zia did not realize of it !!! how dared he to release those thousands of prisoners who were under trial and were accused as war criminal or razakar !!!
why Mejor zia allowed Golam Azam in Bangladesh !!!
why Mejor zia rehabilitated Jamat in politics !!!
why Mejor Zia changed the constitution !!!
those who are released in Sheikh Mujib's duration, there were no strong evidences against them ...
if declaring forgiveness was wrong ...then don't you think, MEJOR ZIA REPEATED THE SAME MISTAKE VERY INTENTIONALLY BY RELEASING REST OF THE WAR CRIMINALS UNDER TRIAL ??? was not that one sort of Forgiveness of President Zia ????
Sheikh Mujib did not forgive top listed Razakars... he did not allow Golam Azom to enter in Bangladesh ...
Mejor Zia allowed Golam Azom in Bangladesh....was not that a clear forgiveness of Mejor Zia to a War Criminal ?????
some people always try to use "forgiveness of Bango Bandhu " to take the views, events in different shape...
কৌশিক বলেছেন:
শব্দ, এখন মানুষ আর আগের মত নেই, সচেতন হচ্ছে, একই ঘটনা বার বার ঘটতে পারে না। প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। আপনার দাদা-নানার যুদ্ধের কথা শুনতে চাই, প্লিজ লিখুন, একজন ফ্রিডম ফাইটারের নাতি আপনি, এর চেয়ে সৌভাগ্যের কি আছে, প্লিজ লিখুন লিখুন..
নূহান বলেছেন:
শুভকামনা
টি_মৃদুল বলেছেন:
শব্দ এবং মুক্তিযুদ্ধ ও তারা বাপ দাদা...হাহাহাপেগে
অচিনমানব বলেছেন:
আজ আমি আমার ভার্সিটিতে (Southeast University) গণ স্বাখ্যর সংগ্রহ করতে গিয়ে এই সময়ের কিছু রাজাকারের দেখা পেলাম, তারা মনে করে এতোদিন পর এদের বিচারের কোনো প্রোয়োজন নেই, এগুলো নাকি শুধুই উদ্দেশ্য প্রণদিতো। তারা আমাকে হুমকিও দিলো যে, কোনো সময় জামাত খমোতায় এলে যারা এই স্বাখ্যর সংগ্রহ করছে তাদের দেখে নিবে, ৭১ এর সময়ও এরা এদেশর মানুষের সাথে কি করেছে তা সকলেরই যানা আছে, কিন্তু জয় আমাদেরই হয়েছিল। আমার বিস্বাশ এবারও জয় আমাদেরই হবে "যুদ্ধাপরাধির স্বাস্তি" দিয়ে।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
সাউথ ইস্টে শিবিরের পোলাপাইনে ভর্তি । আপনার কাজ চালিয়ে যান । ভাল কাজে বাঁধা আসবেই । ইনশাআল্লাহ শেষ হাসি আমরা হাসবো ।
অরণ্য আনাম বলেছেন:
আমি নিজেও আনেক বাধার সম্মুখিন হয়েছি। যুক্তিতে জিতেছি। আনেক কে বুঝিয়েছি।সর্বপরি অনেক সারা পেয়েছি
কৌশিক বলেছেন:
শিবিরের চামড়া তুলে নেব আমরা - চামড়া তুললে হবে না কেবল, এদের চামড়া দিয়ে দেশীয় একটা আন্তর্জাতিক মানের জুতা শিল্প গড়ে তোলা হবে।
শব্দ০০৭ বলেছেন:
Dear mamI thought you have just stoped debeating with me and Koushik is your representative.I am happy to be wrong.Would you mind listening some fact?If you don't,please-----------.
Who had been released by Jiaur Rahman,are they making any issue that can harm our language,independence,tradition or patterning to handover our sovereignity to Pakistan.
Souldn't you think taht Bangladesh was not Bangladesh but a part of Pakistan?If then there was no battle/war,we would be Pakistani who are more developed than Bangladeshies.Don't think that I am
not happy to be Bangladeshi.I was trying to make you realestic views.Who have been accussed as the criminal of libaration war they are still working for the dovelopment of Bangladesh. They have identified their
emotional mistake.They sould be got rid of because they like to live as bangladeshies.
This is only a side.Lets discuss another then another-------------------.
Most of us think that the existence of 'রেজাকার',the correct form of 'রাজাকার',only are in the Jamat Islam.But a lot of Rejakar olso are the other powerful party.None can dare to indicate them because the have power to dismiss their claim and to easily protect the indicator with death or nearby.
Who wear long Panjabi and cap we consider them as Rejakar,is it fair?Tradition of Islam is always modest.You should look to yourself as a Muslim and then come ahead.
I am waiting for your next comment or speech.
Would you mind giving your email address,please?
লেখক বলেছেন: >>>Souldn't you think taht Bangladesh was not Bangladesh but a part of Pakistan?If then there was no battle/war,we would be Pakistani who are more developed than Bangladeshies. Souldn't you think taht Bangladesh was not Bangladesh but a part of Pakistan?If then there was no battle/war,we would be Pakistani who are more developed than Bangladeshies.
I am getting your realistic views Mr.Word.
>>>Who wear long Panjabi and cap we consider them as Rejakar,is it fair?
It is usually, we consider them Moulobadi and that somehow turns to rEjakar.
Yes, it should not be fair. But this got a reason, because rEjakars used and are using islam.
>>>Tradition of Islam is always modest.You should look to yourself as a Muslim and then come ahead.
Islam does not support terrorism, killing people, being violent with innocent; Islamic law says to cut hand of a thief. Then just imagine the deserving punishment of rEjakars who just not only helped to the Pakistan army to kill people but they also killed thousands !!!
>>I am waiting for your next comment or speech.
…frankly, I don’t want to concentrate to reply each of your comments; but I’m not ignoring it too. Keep watching…information will be coming up time to time..
>>>Would you mind giving your email address,please?
Not interested
শব্দ০০৭ বলেছেন:
Some correction those have been written wrong.-------to make you realized the realistic views.
-------to Pakistan? ---------a lot of Rejakars.
-------because they have.
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
চলুক
মীতু বলেছেন:
আমি খুব ব্যস্ত থাকার কারনে কিছুই জানি না । তবে আমার প্রিন্ট করা কপির স্বাক্ষর গ্রহন শেষ হয়ে গেছে । এই সপ্তাহেই আমার হাতে এসে পৌছুবে। আমার ভাগ্য খুব খারাপ । কাজের ঝামেলা আর পড়াশোনার ঝামেলা একসাথে পরেছে । তাই আমি তেমন একটা আগাতে পারছি না ।
আপু তুমি কেমন আছ ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















