আমার প্রিয় পোস্ট

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

১৯৭১ : The Collaborators (পর্ব-১)

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০০

শেয়ারঃ
0 1 0

==================
শান্তি কমিটি
==================

(ছবি সূত্র : Click This Link)

১৯৭১ এর ৪ঠা এপ্রিল, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) রাজনৈতিক নেতাদের ১২ সদস্য বিশিষ্ট একটি দল নুরুল আমিন এর নেতৃত্বে ”বি” জোনের সামরিক আইন প্রধান, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের সাথে এক সাক্ষাতে একটি কমিটি তৈরীর প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনা পেশকারী অন্যান্য সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল গোলাম আযম, ফরিদ আহমেদ, খাজা খায়রুদ্দিন এবং নুরুজ্জামান। ১০ই এপ্রিল খাজা খায়রুদ্দিনের নেতৃত্বে ঢাকা নাগরিক কমিটি প্রতিষ্ঠা লাভ করে। নেতৃত্ব নিয়ে বাদানুবাদের ফলশ্রুতিতে ফরিদ আহমেদের আহ্বানে একটি ভিন্ন কমিটি গঠন করা হয়, যা পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি রুপেই আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তানের শান্তি ও স্বার্থ রক্ষার্থে। কমিটির চেয়্যারম্যান এবং জেনারেল সেক্রেটারি ছিল যথাক্রমে ফরিদ আহমেদ এবং পিডিপি নেতা নুরুজ্জামান। কমিটির অন্যান্য সদস্যরা হলো মওলানা আব্দুল মান্নান, জুলমাত আলী খান, গোলাম আযম, মাহমুদ আলী, ইউসূফ আলী চৌধুরী ( মোহান মিয়া), সাঈদ আজিজুল হক (নান্না মিয়া), পীর মোহসিন উদ্দিন ( দুদু মিয়া), রাজা ত্রিদিব রায় এবং এ.এস.এম. সোলায়মান।

The Pakistan Observer এর ২৬শে এপ্রিল সংখ্যায় Peace committee to be set up in districts শিরোনামে প্রকাশিত খবরে বিভিন্ন এলাকায় সর্বমোট ষোলটি শান্তি কমিটি গঠনের খবর ছাপা হয় । কমিটিগুলো ছিল –

১.
তেজগাঁও ইস্ট ইউনিয়ন শান্তি কমিটি
আহবায়ক - মো: ফজলুর রহমান
২.
ধানমন্ডি ইউনিয়ন শান্তি কমিটি
আহবায়ক - এস.এস হাবিবুল হক
৩.
নারায়নগঞ্জ সদর শান্তি কমিটি
আহবায়ক - এ. আজিজ সর্দার
৪.
দিলকুশা ইউনিয়ন শান্তি কমিটি
আহবায়ক - মো: মনসুর আলী
৫.
জোয়ার সাহারা ইউনিয়ন শান্তি কমিটি
আহবায়ক - আলী আহসান
৬.
শরাফতগঞ্জ ইউনিয়ন শান্তি কমিটি
আহবায়ক - গিয়াসুদ্দিন আহমেদ
৭.
খিলগাঁও শান্তি কমিটি
আহবায়ক - ডা: মো: আইয়ুব আলী
৮.
নবীনগর থানা শান্তি কমিটি (কুমিল্লা)
আহ্বায়ক - মৌলভী সেকান্দার আলী
৯.
জয়দেবপুর থানা শান্তি কমিটি
আব্দুল মজিদ সরকার
১০.
জয়দেবপুর থানা শান্তি কমিটি
মো: মস্তান খান
১১.
রেকাবি বাজার ইউনিয়ন শান্তি কমিটি
ইদ্রিস বেপারী
১২.
মোহাম্মদপুর ইউনিয়ন শান্তি কমিটি
দেওয়ান ওয়ারেসাত আলী
১৩.
দিলু রোড মহল্লা শান্তি কমিটি
জি.এ. খান
১৪.
নিউ ইস্কাটন শান্তি কমিটি
মজিবুর রহমান
১৫.
ধানমন্ডি ইস্ট শান্তি কমিটি
এম.এ. খালেক
১৬.
মহাখালী মহল্লা শান্তি কমিটি
এ.কে.এম. আব্দুল্লাহ খান



যোগাযোগের সুবিধার্থে কেন্দ্রীয় শান্তি কমিটির দূরালাপনী নাম্বারও প্রকাশ করা হয় The Pakistan Observer -এর ১১ই মে -এর সংখ্যায় । এপিপি -র প্রদত্ত তথ্যানুসারে দূরালাপনী নাম্বার দু'টি যথাক্রমে - ২৫৭৭৬৩ এবং ২৮৩২৬৬ ।

স্বাধীনতাকামি মানুষদের সংগ্রামকে নস্যাৎ করে দিতে পাক-বাহিনীকে সহায়তা করতে শান্তি কমিটি দ্রুত ছড়িয়ে পড়ে । বিভিন্ন সময় সেই সব খবর The Pakistan Observer -এ প্রকাশিত হতে থাকে ।

জেলা পর্যায়ে শান্তি কমিটি গঠনের খবর প্রকাশিত হয় ১১ই মে । (খবর : Click This Link)

আরো পঁচিশটি শান্তি কমিটি গঠনের খবর প্রকাশিত হয় ১২ই মে । (খবর : Click This Link)


[ছবি : পাকিস্তান আর্মি বাহিনীর প্রধান আব্দুল হামিদ খান ১৭.৬.৭১ তারিখে বরিশাল ও চাঁদপুর সফরের সময় শান্তি কমিটির সদস্যবৃন্দের সাথে আলোচনারত]

২৫শে জুনে প্রকাশিত খবরে জানা যায় জেনারেল আব্দুল হামিদ খান পূর্ব পাকিস্তানের পশ্চিমাঞ্চল ভ্রমণের সময় শান্তি কমিটির কাজে সন্তোষ প্রকাশ করেন।



(খবর : Click This Link)

শান্তি কমিটির মূল লক্ষ ছিল পাকবাহিনীকে সর্বাত্মক সহায়তা করা। পর্যায়ক্রমে, শান্তি কমিটি সারা দেশে ছড়িয়ে পড়ে। স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারীদের সমন্বয়ে শান্তি কমিটি গঠিত হয়েছিল এবং এই কমিটি বিভিন্ন ভাবে পাক বাহিনীকে সাহায্য করেছিল। ১৬ই ডিসেম্বর পাক-বাহিনীর আত্মসমর্পনের পর শান্তি কমিটি বিলুপ্ত হয়।

==========
ব্লগার নুরুজ্জামান মানিক শান্তি কমিটির সদস্যদের তালিকা লিপিবদ্ধ করেছেন : '৭১এর শান্তি কমিটির সদস্যদের নামের তালিকা

 

প্রকাশ করা হয়েছে: বাংলাদেশ আমার বাংলাদেশ  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
বৃত্তবন্দী বলেছেন: এরা বর্তমানে কোথায়, কি অবস্থায় আছে সেটাও সবার জানা দরকার আছে...
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ইন্টারনেটে অনেক তথ্যই অপর্যাপ্ত মনে হয় আসলে - বিস্তারিত নয় কিনবা পূর্ণাঙ্গ নয় ... এজন্য সমন্বয় সাধন সবসময় হয়ে উঠেনা...তবে যারা একনিষ্ঠভাবে গবেষণা করছেন ১৯৭১ নিয়ে তাদের পক্ষে তথ্যগুলোকে পূর্ণাঙ্গরূপ দেয়া সম্ভব ।

৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৮
দ্রগবা বলেছেন: জানা দরকার, এন্ড সবাইকে জানানো দরকার।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: ঠিক...জানতে হবে..জানাতে হবে না হলে ইতিহাসকে বিকৃতির হাত হতে রক্ষা করা যাবে না ।

৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১০
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: দারুন পোস্ট আপু। পুরোটা শেষ হবার অপেক্ষায় রইলাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১১

লেখক বলেছেন: সবরকম তথ্য হয়ত দিতে পারবনা কিন্তু চেষ্টা করব ।

৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩
রোহান বলেছেন: ভাল উদ্দোগ। এদের এখনকার অবস্থান জানা দরকার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: নাম-ধাম, সূত্র ধরে খুঁজলে তাদের অনেকের বর্তমার অবস্থা জানা দুস্কর কিছু হবে না মনে হয়। প্রয়োজন একাগ্রতা আর সামান্য সময়ের ।

৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৪
তাইলে শোনেন বলেছেন: Tinta sticky post thakuk na!khub valo hobe.
post ta sticky kora hok.
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ...তবে আরো অনেক তথ্যপ্রদান বাকি আছে ..যেগুলো পর্যায়ক্রমে, সংক্ষেপে দেয়ার চেষ্টা করব ।

৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: কালকে খবরে দেখলাম আইন মন্ত্রী বলছেন মন্ত্রী পরিষদে নাকি প্রস্তাব উত্থাপন করা হবে যুদ্ধোপরাধী বিচারের। দু'জন কে দেখলাম গ্রেপ্তার ও করেছে। কিন্তু ভয় পাচ্ছি এই সব চুনোপুটি রাজাকারদের ধরে যদি একটা লোক দেখানো বিচার করে আর আসল পালের গোদা গুলো পার পেয়ে যায় তাহলে খুব কষ্ট পাবো। সরকার কি আসলেই পারবে সত্যিকারের বিচার করতে? কারন পালের গোদা গুলোর মধ্যে সাকা চৌধুরীও আছে। সে বি.এন.পির অন্যতম নেতা। তার বিচার করতে গেলে তো তুলকালাম বেধে যাবে। শেষ পর্যন্ত কি হবে? ভয় কিন্তু থেকেই যাচ্ছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: চিন্তাটা এখানেই ... অনেক হোমড়া-চোমড়া নেতা আছে যাদের নিয়ে কথা বলতে গেলে দেখা যাবে একে রাজনৈতিক হেনস্তা করার কৌশল বলে পাল্টা বিবৃতি দেয়া হতে পারে ।

এই জন্যই দেখতে হবে দু'দলের আন্তরিকতা কতটুকু ...আর বিচারের কাজে তথ্যগতভাবে সরকারকে যথেস্ট পরিমাণে সবল হতে হবে ।

৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৮
চিকনমিয়া বলেছেন: আফায়তো এক্কারে ফাটাইছেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২

লেখক বলেছেন: শান্তি কমিটির ওই টেলিফোন নাম্বারে ফোন দিলে কে রিসিভ করতো জানতে মন চায় ...

১০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩১
এস্কিমো বলেছেন: পোস্টের জন্যে ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: যেটুকু পেরেছি দিয়েছি । সামনের পর্বে আরো কিছু লিখব ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আরো কোন বিশেষ , অজানা তথ্য থাকলে পোস্ট দিতে পারেন।

১২. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯
নেক্সাস বলেছেন: সর্বোচ্চ নিরপেক্ষতা এবং সচ্ছ্বতার সাথে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পর্ণ হোক....
শুধু সালাউদ্দিন কাদের নয়, যেহেতু প্রধানমন্ত্রীর বেহাই (পুতুলের শশুর) এর নামে যুদ্ধাপরাদধীর অভিযোগ রয়েছে সেহেতু এই ব্যাপারটার একটা গ্রহনযোগ্য নিস্পত্তি করা হোক।
অন্যথায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।এই ব্যাপারে আইরিন আপু আপনার মতামত জানতে চাই....

পোষ্টে +
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: প্রধানমন্ত্রীর বেয়াই এর নামে অভিযোগ আছে ...অনেকেই বলছে ..এক্ষেত্রে কিছু তথ্য-প্রমাণ দেয়াটা জরুরী...উনি যুদ্ধাপরাধী এই তথ্য সঠিক/ভুল সেটা জানা আসলেই জরুরী ...এবং সেরকম সুনির্দিষ্ট তথ্য থাকলে উনাকেও যুদ্ধাপরাধীদের তালিকায় রেখে অবশ্যই বিচার কার্য চালনা করা উচিৎ ।

এখানে দেশের এবং জাতির স্বার্থরক্ষাই মূল লক্ষ্য..তাই নিরপেক্ষতা এবং সচ্ছ্বতা অবশ্যই কাম্য । বিচারের দাবি কোন দল কেন্দ্রীক নয়....এই দাবি হতে হবে সমগ্র দেশবাসির...

আপনাকে ধন্যবাদ ।

১৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৫
পতত্রী বলেছেন: প্রিয়তে রাখলাম
১৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৯
কাঙ্গাল মুরশিদ বলেছেন: সেদিন এক পত্রিকায় দেখলাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সংসদে প্রস্তাব উত্থাপনকারী সাংসদের পিতাই নাকি শান্তি কমিটির সিলেট শাখার সভাপতি ছিলেন। বিষয়টি তদন্ত করা জরুরী - কারণ শর্ষের মধ্যেই যদি ভুত থাকে তাহলে সেই শর্ষে দিয়ে ভুত তাড়ান যায় না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: ঠিক...এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক হতে হবে চামড়া বাঁচাতে এখন কে কে সাধু সাজতে উদগ্রীব ... তা না হলে পুরো প্রস্তুতিটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে ।

১৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩০
কাঙ্গাল মুরশিদ বলেছেন: তালিকাভুক্তদের বর্তমান অবস্থা জানাতে পারলে ভাল হত। তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।
১৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৪
নেক্সাস বলেছেন: আইরিন আপু আপনাকে ধন্যবাদ।


মন্তব্যের উত্তরটা ঠিক যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমি যে দৃষ্টভঙ্গি পোষন করি তারই প্রতিফলন..

আপনার সাথে সহমত..
১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১
টিউলিপফুল বলেছেন: হালার কারা যে রাজাকার আর কারা যে ভাদাকার বুছতে বেজায় কষ্টকর। আপনি কোন দলে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: হাহাহা..আমরা সবাই সত্য ও সঠিক ইতিহাসের দলে থাকি । তাতেই দেশ ও জাতির জন্য মঙ্গল ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবাইকে জানাতে পারেন । ধন্যবাদ রাগিব ভাই ।

১৯. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯
তারার হাসি বলেছেন:
বতমানে ওরা কোথায় আছে তা এই লিস্ট নিয়ে কি খুঁজে বের করা যায় না?
আমরাই শুরু করি না কেন?

অনেক ভালবাসা আইরিন, খুব মনে পড়ছে তোমাদের।
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: তালিকায় উল্লেখিত ব্যক্তিবর্গদের বর্তমান অবস্থা জানাটা হয়ত খুব বেশী কঠিন কিছু হবে না । নাম-ধাম, সূত্র ধরে খুঁজলে হয়ত ইন্টারনেট বা বই, পত্র-পত্রিকায় কোন তথ্য পাওয়া যেতে পারে ।

সামান্য একাগ্রতা আর সময় দরকার শুধু ...

সেদিন সবার সাথে পরিচয় হয়ে আসলেই ভাল লেগেছে আপু । আবারও দেখা হবে শীঘ্রই আশা রাখি; ভাল থাকুন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন । গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে ব্লগারদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরুন ।

২১. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
জেরী বলেছেন: নাম শান্তি কমিটি কিন্তু কাজ করছে অশান্তিরX(...........সবকটারে খুঁজে বের করা দরকার
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪১

লেখক বলেছেন: এরা পাকিস্তানিদের মিত্র বাহিনী জেরী...পাকবাহিনীর শান্তির জন্য কাজ করেছে ...এই জন্যই আমাদের জীবনে অশান্তি বয়ে এনেছিল ।

২২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮
নাজনীন খলিল বলেছেন:
ধন্যবাদ আইরিন।+++++++++++++++++++++
২৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জটিল হইছে ! জাতীয় দায়িত্ব পালন করছেন। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাকে।
২৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২৪
সহেলী বলেছেন: খুব ভাল একটা কাজ করেছো ।
লীনা , তুমি তোমরা যা করছো ভাল লাগছে দেখে ।
২৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৪
পথিক!!!!!!! বলেছেন: প্রশংসনীয় কাজ

 

মোট সময় লেগেছে ১.১৭৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
***বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধাপরাধীদের বিচার চাই; রাজাকারদের না বলুন***...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ