আমার প্রিয় পোস্ট
- অসুখ নয়, ঘাড়ে আঘাত পেয়ে নজরুল বাকশক্তি হারিয়েছিলেন। (কপি+পেস্ট)। - অ্যামাটার
- :::: বনের নাম রাজকান্দি :::: - সৌম্য
- দেশের সবচেয়ে বড় আম গাছ ( ছবিব্লগ ) - অবিশ্বাসী
- ৪০০ না ঢাকার বয়স ৮০০ বছর!!! - নুরুজ্জামান লাবু
- রাজা আরবাজ খান ও শিল্পী ইভা রহমান - কাক নং ৭৯৯
- আর আমি শালা শুওরের বাচ্চা কগজে কলমে মানবতা আঁকছি। - মিছিল
- [ফিরে দেখা] শহীদ বুদ্ধিজীবী কন্যা রীমা হত্যা মামলা (১৯৮৯-১৯৯৩) - রাইসুল জুহালা
- আল জাজিরার রিপোর্ট - ইন্টারনেটের মাধ্যমে আদিবাসীরা প্রকাশ করল সত্য - সুদিনের বার্তা
- যদি খুন করতে হয় - কৌশিক
- ক্ষমা কর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল!! সীমাহীন জাতীয় অধঃপতনের অনন্য উদাহরণ হয়ে গেলে তুমি!! - বেঙ্গল মাসুদ
- বেগম খালেদা জিয়া: সাধারণ থেকে অসামান্য একজন হয়ে উঠা- (ফটোব্লগ-১) - রায়হান রাহী
- হিলসাইড রির্সোট-বান্দরবন, পাহাড়ের কোলে ঘুমালাম দু'রাত (ছবি ব্লগ) - মোঃ আমিন
- আমরা আবার প্রমাণ করলাম আমরা আসলেই পারি - আসিফ আহমেদ মামুন
- ক্রিকেট স্লেজিং! মজার মজার সেইসব বিখ্যাত উক্তি - নিস্প্রান আমি
- 'মেহেরজান' : ভুল পরিপ্রেক্ষিত ও ভুল ভালোবাসার গল্প - একরামুল হক শামীম
- সোমালিয়ান জলদস্যুর গল্প এবং ২৬ টি নাবিক পরিবারের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি - জাহাজী পোলা
- ফটোগ্রাফিতে মুক্তিযুদ্ধ এবং একজন কিশোর পারেখ - কাঊসার রুশো
- শত দুঃসংবাদের ভীড়ে একটি মন ভাল করা খবর: বিশ্বে প্রথম কৃত্রিম কিডনি তৈরি করলেন বাংলাদেশি বিজ্ঞানী - shapnobilash_cu
- ভারতীয় জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- বড় কোন পরিবর্তনই আপনাকে ভালো কিছু এনে দিতে পারে - অং সান সু চি - শেরিফ আল সায়ার
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- নৈতিকতার ভিত্তি এবং উৎস - পারভেজ আলম
- এই রমজানে ঢাকায় তৈরি হয়ে যাক আরো কিছু মন্দির - ফরিদ
- এবার থেকে বাংলায় লিখতে আর সমস্যা হবে না। এসে গেল শাব্দিক... - অমিত কুমার সরকার
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- গুলশান-বনানী, ফ্যাশন-মডেলিং কিংবা একজন কাঁচা কিশোরীকে ঘষে-মেজে 'পণ্য' বানানো - রিজওয়ানুল ইসলাম রুদ্র
- আলব্দি গণহত্যার দুই প্রত্যক্ষদর্শীর বিবরণ - ক্যামেরাম্যান
- যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য। - আজম মাহমুদ
- চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি! - জিন্দা লাশ
- ৩৩টি বাংলা ফন্ট একসাথে ডাউনলোড করুন!!! - মুকুট
- পোড়া গলিতে, পোড়া চোখে, পোড়ো মনে - অন্যমনস্ক শরৎ
- ওরে পতাকা, নারে পতাকা, কিরে পতাকা, ক্যান?? - অন্যমনস্ক শরৎ
- কাজী নজরুল ইসলাম - মাহবুব মোর্শেদ
- প্রসঙ্গ বিজয় বনাম অভ্র :ডা. আব্দুন নূর তুষারের প্রতিক্রিয়া এবং প্রতু্যত্তর - 'লেনিন'
- অভ্রের বিরুদ্ধে শাব্দিক টিমের অভিযোগ এবং জব্বার কাগুর ইউনিবিজয়ের মিল প্রসঙ্গে - 'লেনিন'
- বাংলা কম্পিউটিং এর পুনর্জন্ম এবং এর খল নায়কেরা। কিছু বিষয়ে জবাব সংযুক্ত। - মু আ হাকিম নিউটন
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- কেসলারের ল'অব কোয়েন্সিডেন্ট: বাংলাদেশের বর্তমান নারী এবং সামাজিক অবক্ষয়! - শেরিফ আল সায়ার
- বৈশ্বিক উষ্ণতার অবদান-মুছে গেছে দক্ষিণ তালপট্রি দ্বীপ (নিউমুর আইল্যান্ডস) - সুমিন শাওন
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- আমেরিকান আদিবাসী নেতা 'চিফ সিয়াটল' এর একটা চিঠি - জাতিষ্মর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- সাকরাইন!সাকরাইন!! ঐ ঘুড্ডি বাকাট্টা : এ ফটো স্টোরী - অন্যমনস্ক শরৎ
- নববর্ষের সম্ভাব্য উপাধি
- ক্যামেরাম্যান
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- সামহোয়ারইনব্লগের জন্মদিনে কিছু বর্ণিল মুহূর্তাচারণ - কৌশিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দালাল শিক্ষক - ক্যামেরাম্যান
- বুদ্ধিজীবীদের নিধন এবং বিচার প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সামহয়ারের যে লেখাগুলো ড্রাফট্ থেকে এখনও পোষ্ট করা হয়নি। - অ্যামাটার
- আমার ভাইয়ের মৃত্যূ ও সৌদিদের ক্ষমার অযোগ্য বর্বর আইন ও হাহাকার - পারভেজ রবিন
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
- গ্ল্যাডিয়েটর - মাহবুব লীলেন
- একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে - মেঘ
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আর্কাইভ : আমার কিছু খুচরো লেখালেখি - আইরিন সুলতানা
- চির উন্নত শির(আজ আমাদের জাতীয় কবির ১০৯তম জন্মবার্ষিকী,বাংলা ১১ই জৈষ্ঠ হিসেবে আগামী কাল-ও){ছবি ব্লগ} . - অ্যামাটার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ব্লগারদের সঙ্গে আমার স্মৃতি এবং আমার কথোপকথন - একরামুল হক শামীম
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি - মোসতফা মনির সৌরভ
- জীবনটাকে উপভোগ করে চলে গেল বন্ধু সঞ্জীব চৌধুরী - নিজেরআয়না
- রম্য ছড়াঃ নারী নিকের ব্লগার যারা - কালপুরুষ
- কেন যাব - কালপুরুষ
- disgusting attack on blog moderator - আরিল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
গণস্বাক্ষর নিয়ে তৃতীয় ব্লগার সমাবেশঃ ২২শে ফেব্রুয়ারি প্রেস কনফারেন্স ও ২য় পর্বের সূচনা মূলক প্রস্তাবনা
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩
শুরুটা ছবির হাট -এর সেই আড্ডা থেকেই বলা যায়; একরাশ স্বপ্নময় আবেগ নিয়ে মিলিত হয়েছিল বিভিন্ন বয়সের ব্লগারেরা। উদ্দেশ্য সবার একটাই- যুদ্ধাপরাধীদের বিচার । অভিজ্ঞতা আর আবেগের মিশেলে অজস্র মতামত, আলোচনা ধাপে ধাপে তৈরী করল দিকনির্দেশনা । তখনও ব্লগারেরা বোধহয় বুঝে উঠতে পারেনি সামনে কত বিচিত্র অভিজ্ঞতা অপেক্ষা করছে তাদের জন্য!
২২শে জানুয়ারিতে অনুষ্ঠিত ব্লগারদের দ্বিতীয় সমাবেশে সেদিনের সেই স্বপ্নময় চোখে দেখা গিয়েছিল অনেক আত্মবিশ্বাস; মন্থর গতিতে ক্ষিপ্রতা আর কন্ঠ হতে উচ্চারিত প্রতি শব্দে দৃঢ়তার ঝলক; আমাদের লক্ষ্য ততদিনে আরো সুনির্দিস্ট ।
স্বাক্ষর গ্রহণ কর্মসূচীর শুরুতেই ঘোষণা দেয়া হয়েছিল ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের স্বাক্ষর গ্রহণ অভিযান চলবে। সেই লক্ষ্যকে সামনে রেখে বলা যায় এক রকম দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছিল অনেক ব্লগাররাই। এমনি প্রবাসী ব্লগাররাও স্বাক্ষর সংগ্রহ অভিযানে যথেষ্ট সাড়া দিয়েছেন।
বাংলা একাডেমীর বই মেলায় প্রতিদিন শত শত মানুষের শত শত স্বাক্ষর জানিয়ে দিচ্ছে , আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই । আমাদের বেঁধে দেয়া সময় ঘনিয়ে আসছে প্রায় । এক লাখ স্বাক্ষর সংগ্রহের এই অভিযানকে দিতে হবে এখন এক নতুন মোড় । সে প্রেক্ষিতেই গত পহেলা ফাল্গুন অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি বইমেলা প্রাঙ্গনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে চলমান গণস্বাক্ষর কর্মসূচী নিয়ে ব্লগারদের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যালোচনা করা হয় এ পর্যন্ত অগ্রগতি ও অন্যান্য নানা বিষয় যা নিচে তুলে ধরা হলো প্রস্তাবাকারেঃ
প্রথম পর্বঃ ৩রা জানুয়ারি-২১শে ফেব্রুয়ারি
----------------------------------------------------
প্রথম (৩রা জানুয়ারি, ছবিরহাট) ও দ্বিতীয় (২২শে জানুয়ারি, বসুন্ধরা শপিং মল) সভার প্রস্তাব অনুযায়ী ব্লগাররা প্রস্তাব করেন ২১শে ফেব্রুয়ারি প্রথম পর্ব শেষ করে ২২শে ফেব্রুয়ারী প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করার ।
ব্লগারদের আরো পর্যবেক্ষণ ছিল যে এই অভিযানে সবকটি বাংলা কমিউনিটি ব্লগের ব্লগাররা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিলেও তা এখন ব্লগের বাইরে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সুতরাং দ্বিতীয় পর্বের কর্মসূচী ঐ প্রেস কনফারেন্স থেকেই ঘোষণা করার প্রস্তাব দেয়া হয়।
এ পর্যন্ত ৯০ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে – যার মধ্যে বইমেলা থেকে গত দশ দিনে স্বাক্ষর সংগ্রহের পরিমাণ ২০ হাজারের উপরে। প্রথম পর্বে ১ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য যার ফলে পূরণ হচ্ছে বলে প্রতীয়মান হয়।
দ্বিতীয় পর্বঃ ২২শে ফেব্রুয়ারি -২৬শে মার্চ
---------------------------------------------------
দ্বিতীয় পর্বের লক্ষ্যমাত্রা হবে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ। এ পর্বে গণস্বাক্ষর কর্মসূচীকে বেগবান করা ছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারে আরো সচেতনতা বৃদ্ধির জন্য যে সমস্ত বিষয়গুলো প্রস্তাবিত হয়ঃ
১. যুদ্ধাপরাধী সনাক্তকরণ এবং তালিকা লিপিবদ্ধকরণের প্রস্তাবঃ মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাসের ভিত্তিতে যুদ্ধাপরাধীদের শনাক্ত করার জন্য একটি ডিজিটাল আর্কাইভ গড়ে তোলার প্রস্তাব উত্থাপিত হয়। এ বিষয়ে সামহোয়্যার...ইন ব্লগ ইতোমধ্যে তাদের সম্মতির কথা জানিয়েছে। এই কথ্য-ইতিহাসে মুক্তিযুদ্ধ সময়কালিন ডায়রি, স্মৃতিচারন ও যুদ্ধাপরাধীদের শনাক্তকারী প্রত্যক্ষদর্শীদের বয়ান থাকতে পারে।
২. ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে জনমত গঠন প্রস্তাবনাঃ ধর্মভিত্তিক রাজনীতির ছত্রছায়ায় যুগে যুগে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী সহিংসতা সংগঠিত হয় বলে গণস্বাক্ষর অভিযানে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গণসংযোগ কার্যক্রম হাতে নেয়ার জন্য প্রস্তাব প্রদান করা হয়।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান ও আপামর জনসাধারণ পর্যায়ে গণস্বাক্ষর অভিযানের প্রচারণা প্রস্তাবঃ বিশেষত শিক্ষার্থী ব্লগারদের শিক্ষা প্রতিষ্ঠানে গণস্বাক্ষর অভিযানের প্রচারণা চালানো হবে। জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে গণস্বাক্ষর অভিযান সম্প্রসারণ করার যথাসম্ভব চেষ্টা চলবে।
৪. লিফলেট/পোস্টার/স্টিকারঃ দশ হাজার লিফলেট ছাপানোর খরচ বহন করতে প্রতিশ্রুতি দিয়েছেন একজন এ্যাডভোকেট। ব্লগার অরন্য আনাম লিফলেট ডিজাইনের কাজ করছেন। অপরদিকে বিশ হাজার স্টিকারের জন্য বিশ হাজার টাকা প্রয়োজন। একটি স্টিকার ইতোমধ্যে সর্বত্র দেখা যাচ্ছে এবং তাই পুণরায় ছাপানোর প্রস্তাব দেয়া হয়। ব্লগার মেঠোজন পোস্টার ডিজাইনের কাজ করবেন; ছাপা খরচ সংক্রান্ত হিসাব প্রদান করার জন্য ব্লগাররা মেঠোজনকে অনুরোধ করার প্রস্তাব প্রদান করা হয়।
৫. গণস্বাক্ষর অভিযানের ছবি/ভিডিওঃ ফ্লিকারে একটা গ্রুপ করা হয়েছে। সেখানে সব ভিজ্যুয়াল ডকুমেন্টেশন সংরক্ষণের প্রস্তাবনাও দেয়া হয়।
উপস্থিত ব্লগাররা উপরের প্রত্যেকটি বিষয়ে যে কোন বয়সী বা যে কোন পেশায় নিয়োজিত ব্লগারদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রদানের প্রস্তাব প্রদান করেন। এ প্রেক্ষিতে কে কোন ক্ষেত্রে সহযোগিতা করতে ইচ্ছুক তা নির্দিষ্ট করে জানাবার প্রস্তাব করা হচ্ছে ।
সুতরাং সময় এসেছে আমাদের একতাবদ্ধতার পরিধি আরো বিস্তৃতকরণের । আমাদের আরো হাত প্রয়োজন, স্বাক্ষরের জন্য; আরো কাঁধ প্রয়োজন, কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য; আরো তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োজন, প্রতিটি যুদ্ধাপরাধীদের সনাক্ত করার জন্য ।
আমরা প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত আছেন তো ???
*** *** **** **** **** *** *** ***
তথ্য আপডেট :: ব্লগার অরণ্য আনাম এর তথ্যানুযায়ী -
প্রস্তাবিত সংবাদ সম্মেলনের সময়সূচী -
রবিবার, ২২শে ফেব্রুয়ারী ২০০৯
বিকাল ৩:০০ ঘটিকা
জাতীয় প্রেস ক্লাব (দোতলায়)
প্রতিবাদ সমাবেশ -
শুক্রবার, ২০শে ফেব্রুয়ারী ২০০৯
রাত ১০:৩০ ঘটিকা
রাজু ভাস্কর্য, টি.এস.সি
*** *** *** *** *** *** *** *** ***
একটু লক্ষ্য করুন -
প্রেস ক্লাব -এর বুকিং খরচ বাবদ ৩০০০/- টাকা দিতে হবে ।
ব্যানার, প্রেস রিলিজ ফটোকপি এবং কুরিয়ার মারফত বার্তা প্রেরণ বাবদ সর্বমোট ১০০০/- টাকা প্রয়োজন হবে ।
আহ্বানের প্রেক্ষিতে আমরা তড়িৎ ৪০০০/- টাকা সংগ্রহে সমর্থ হয়েছি।
(৫০০/- + ৫০০/- + ৫০০/- + ৫০০/- + ২০০০/- = ৪০০০/-)
৩০০০/- টাকা প্রেস প্রেস কনফারেন্স জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়েছে। বাকি টাকা ব্যানার, প্রিন্ট, ফটোকপি, পত্র প্রেরণ খরচে ব্যয় হবে। যা পরে বিস্তারিত জানানো হবে।
*** *** ***
আরো কিছু কথাঃ
১. একুশে রাতে টিএসসি-তে সমাবেশ ও ২২ শে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাব-এ
২. ২০ ফেব্রুয়ারি, মধ্যরাত: একাত্ম হোন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে
*** *** ***
পেছনের কথাঃ
১. গর্জে ওঠো তুমি স্বাধীনতা ...(যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর ফর্ম)
২. যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান : আপনি সাথে আছেন তো ?
৩. গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা
*** *** ***
অন্যান্য তথ্যাবলীঃ
সেক্টরস কমান্ডারস ফোরাম ওয়েব সাইট খুলেছে -
www . sectorcommandersforum . org
এবং তারাও নেটে গণসাক্ষর সংগ্রহ শুরু করেছে ...
http : // www . sectorcommandersforum . org / gonoshakkhor . php
প্রকাশ করা হয়েছে: বাংলাদেশ আমার বাংলাদেশ বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সিওয়াইবি বলেছেন:
গুড জব মিস খিল খিল লেখক বলেছেন: কে ডা রে !!!!
লেখক বলেছেন: সবার জন্য উৎসাহব্যাঞ্জক । ধন্যবাদ ।
হাসান বায়েজীদ বলেছেন:
সাথে আছি..পোষ্ট ষ্টিকি করার দাবী
অরণ্য আনাম বলেছেন:
সংবাদ সম্মেলন হবে বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে দোতলায়....২০ শে ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় আমরা মিলিত হচ্ছি টিএসসি-র "রাজু ভাস্কর্য"-এর সামনে প্রতিবাদ জানাতে।
============================================
আপু বানান গুলো ঠিক করুন
============================================
পোষ্টটি স্টিকি করা হোক
লেখক বলেছেন: তথ্যগুলো পোস্টে সংযোজিত হলো ।
বানানগুলো উল্লেখ করলে ভাল হয়। ধন্যবাদ অরণ্য।
অরণ্য আনাম বলেছেন:
২০ শে ফেব্রুয়ারি রাত সাড়ে দশটায় সকল ব্লগারদের টিএসসি-তে "রাজু ভাস্কর" এর সামনে থাকার আহবান করা হচ্ছে।
২২ শে ফেব্রুয়ারি বিকাল ৩ টায় "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর" প্রসংঙ্গে "জাতীয় প্রেস ক্লাব"-এ দোতলায় "সংবাদ সম্মেলন" হবে।
উক্ত কার্যক্রমে সবার উপস্তিতি কামনা করছি।
লেখক বলেছেন: সাথে থাকুন । ধন্যবাদ ।
বদরুল খান বলেছেন:
পোস্ট স্টিকি করা হোক ।
একরামুল হক শামীম বলেছেন:
পোস্টটি স্টিকি করার অনুরোধ করছি।
কৌশিক বলেছেন:
পোস্টটা স্টিকি করা হোক। ভাবসাব দেইখা তো আমার মনে হইতেছে এইবার রাজাকারদের আর বাচোন নাই। পাকিস্থানী সরকারের প্রেরিত রাষ্ট্রদূতরে দাওয়াত দেয়া হউক যে কয়দিন আগে বিরক্তি প্রকাশ করেছিল। কুটনৈতিক শিষ্টাচার মেইনটেইন করে তাকে আমাদের আগ্রহ দেখানো হোক। সালারা এখনও এদেশে তাদের পাকিজাত সন্তানদের মায়া ত্যাগ করতে পারে নাই।
লেখক বলেছেন: তবে দেশে রাজাকারের বলে কোন যুদ্ধাপরাধী নাকি নাই ! দেখা যাবে এরা এখন তাদের প্রভূ পাক বাহিনী সাথেও বেঈমানী করল ....শেষে অবস্থা হবে না ঘর কা, না ঘাট কা ...
তবে আমাদের সরকার পক্ষ থেকে রাস্ট্রীয়ভাবে পাকিস্তানকে এই ব্যাপারে বক্তব্য দিতে বলা উচিৎ ।
পথিক!!!!!!! বলেছেন:
আমি অভিভূত
লেখক বলেছেন: সবাই বেশ স্বতঃস্ফূর্ত
নিশা সিনহা বলেছেন:
খুব ভালো কা্জ
চটপটি বলেছেন:
আপা আমরা যারা সাত জন স্বেচ্ছা শ্রম দিয়েছি তাদের কে কিছু খাত্তয়ায়েন...... আমরা অনেক কষ্ট করছি। যারা ব্লগে লেখালেখি করে না তারা আমাদের সাথে কাজ করেছে।
আমরা সকালে অফিসে যাই আর বিকালে বই মেলাই এসে সাক্ষররের কাজ করি।
লেখক বলেছেন: চটপটি খাওয়ানো যেতে পারে
আপনাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ ।
ফিউশন ফাইভ বলেছেন:
আছি তো বটেই।
অরণ্য আনাম বলেছেন:
বানানঃজানুয়ারী =জানুয়ারি
ফেব্রুয়ারী = ফেব্রুয়ারি
উথথাপিত = উত্থাপিত
অর্থ্যাৎ = অর্থাৎ
ডায়রী =ডায়রি
তৈরী - বানানো
তৈরি - প্রস্তুত থাকা/ প্রস্তুত
============================================
হাল নাগাদ তথ্য দেয়ার জন্য বিশেষ ধন্যবাদ
============================================
ফেসবুক-এ "গণস্বাক্ষর" নিয়ে একটি গ্রুপ আছে এবং একটি [ইভেন্ট আছে। সবাইকে যোগ দেয়ার জন্য অনুরোদ করা গেল
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক ।যীশু ভাইয়ের আইডিয়াটা পছন্দ হয়েছে । আমি এবং আমরা থাকবো ।
গণস্বাক্ষর কার্যক্রমটা এর পরে না করে অন্য নতুন কোন উদ্যোগ নেন । স্টিকার আইডিয়াটা আমার পছন্দ হয়েছে । সারা বাংলাদেশে ভর্তি করে ফেলতে হবে স্টিকারে । বিএনপি-জামাত-আওয়ামীলীগের অফিসে পর্যন্ত । আমাদের যে টিম আছে তারা সারা বাংলাদেশে এটা পৌছে দিবে ।
বৃত্তবন্দী বলেছেন:
আন্দোলন চলবে....যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
মনজুরুল হক বলেছেন:
এই পোস্ট স্টিকি করার জন্য জন্য কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন।
প্রচার এগিয়ে চলুক। লক্ষ্য স্থির থাকুক। সবাই সাথে থাকুন।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার হবেই।যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
বিচার চাই।
লেখক বলেছেন: দূর থেকে হলেও এভাবে সবাইকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ চিটি আপু ।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
চুনোপুটি রাজাকারদের ধরা হচ্ছে। রাঘব বোয়ালদের কবে ধরবে। সেদিন দেখলাম খবরে সাকাচৌ এর সাক্ষাৎকার নিচ্ছে। সে তার সেই বিখ্যাত বিদ্রুপের হাসি দিয়ে বলছে,"বিএনপিও যুদ্ধোপরাধীদের বিচার চায়। এজন্য তিনিও নাকি বিএনপির পক্ষ থেকে সরকারকে সাহায্য করবেন।" খবরটা দেখে হাসবো, না কাঁদবো বুঝতে পারছিলাম না।
লেখক বলেছেন: ঠিক ..সা.কা.চৌ -কে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত বক্তব্য প্রদান করে বি.এন.পি তাদের ভাবমূর্তি ক্ষূণ্ণ করছে।
আমার কাছে সব সময় মনে হয় মিডিয়ার উচিৎ চিন্হিত যুদ্ধাপরাধীদের মিডিয়া থেকে বয়কট করা...
কৌশিক বলেছেন:
সাকাচৌ এর মুখের হা টা দেখেছেন? সারা বাংলার মানুষ সেখানে হাগু করতে পারবে নিরিবিলি!
বন্ধু কই কৈ বলেছেন:
গণস্বাক্ষর কার্যক্রমে অংশ গ্রহণ কারীদের যেন অবশ্যই উক্ত প্রেস কনফারেন্স-এ উপস্থিত থাকে....=============================================
ব্লগারদের প্রতি অনুরোধ, সবাইকে যেন নিজ নিজ দায়িত্বের প্রতি সচেতন থাক।
লেখক বলেছেন: সবাই আহ্বানে সাড়া দেবেন আশা করি । ধন্যবাদ আপনাকে।
কৌশিক বলেছেন:
ইতালির বাঙালীদের এমন একটা প্রচেষ্টার কথা শুনেছিলাম। তারা মিডিয়াকে কনভিনস করার চেষ্টা করছে যেন সকল রাজাকারদের নাম মিডিয়াতে উচ্চারণের সময় রাজাকার টাইটেলটা নামের আগে জুরে দেয়া হয়। "যেমন বিএনপির মুখপাত্র জনাব রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী নির্বাচনে কারচুপির নতুন কিছু চিত্র তুলে ধরেছেন। তার সাথে উপস্থিত জামাতে ইসলামীর আমীর সর্বজনাব রাজাকার মতিউর রহমান নিজামী জাল ব্যালেটও উপস্থাপন করেন।"
লেখক বলেছেন: ঠিক ..
... রাজাকার সা.কা.চৌ সংসদে বিল উত্থাপন করেন এবং রাজাকার মতিউর রহমান নিজামী চার দলীয় জোটের ভবিষ্যৎ একতাবদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন ...
![]()
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
@কৌশিকদা:আমাদের মিডিয়া এটা পারছে না কেন? অতীতে আমরা দেখেছি অনেক রাজাকারকে মুক্তিযোদ্ধা সাজতে। এমনকি আব্দুর রহমান বিশ্বাসকে আমরা দেখেছি প্রেসিডেন্ট হতে। এখন রাজাকাররাই পালের হাওয়া দেখে দিক বদল করে রাজাকারদের বিচার চাইছে। এখনি এটা রোধ করতে না পারলে দেখা যাবে খুব শীঘ্রই নিজামী, গোলাম আজমরা জোরেসোরে যুদ্ধপরাধীর বিচারে দাবিতে নেমেছে। এমনটা কিন্তু অতীতে অনেকবার হয়েছে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
সাথে আছি........................................................................
লেখক বলেছেন: ভাস্কর'দা , ভাল আছেন নিশ্চয়ই । আপনার মন্তব্য অনেককে উৎসাহ যোগাবে নি:সন্দেহে।
ব্লগার অরণ্য আনাম -এর ৪২ নং মন্তব্যে আপনার কোন মতামত হয়ত আমাদের কাজে আসতে পারে। ধন্যবাদ ।
যীশূ বলেছেন:
সাবাস।
সাজিল বলেছেন:
সাথে আছি। সবসময় থাকব। চমৎকার উদ্যগ।আমাদের এই আন্দলন আব্যাহত থাকু। পুজিবাদিরা নিপাত যাক। যুদ্ধাপরাধিদের বিচার হক।
লেখাজোকা শামীম বলেছেন:
যেই রাজাকাররা ভোল পাল্টে যুদ্ধাপরাধীর বিচারের দাবি চাইবে তাদের তালিকা করা দরকার আগে। এরাই সবচেয়ে বড় ক্ষতিকর প্রাণী। সাথে আছি।
লেখক বলেছেন: সহমত ...
যারা ভোল পাল্টে আছে তারা ভবিষ্যতের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াতে পারে ...
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
শুভ কামনা রইলো
জয়িতা বলেছেন:
খুবই ভালো।শুভকামনা।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
সাথে আছি সবসবময়।
কষ্ট কষ্ট সুখ বলেছেন:
যুদ্ধাপরীদের বিচার চাই পাশাপাশি যারা মুক্তিযুদ্ধের ফেরীওয়ালা -ফেরীওয়ালী সেজে ব্লগে সুশীল সাজে তাদের প্রতি ঘৃনা জানাই।
লেখক বলেছেন: নামগুলো বলুন ।
কষ্ট কষ্ট সুখ বলেছেন:
নামগুলো আপনার বিবেককে জিজ্ঞাসা করুন ।আমি সিওর উওর পাবনে।কারণ আপনার বিবেক আছে এমনটাই আমার বিশ্বাস।লেখক বলেছেন: জ্বী না ...কথা যখন তুলেছেন, তখন সেটা বলেই ফেলুন...তারপর সেটা বুঝে বিবেককে সিদ্ধান্ত নিতে দিন ।
আরেকটা কথা আমাদের স্বভাব হলো আমরা তর্কের ডালপালা এমন পর্যায়ে নিয়ে যাই, তাতে মূল বিষয়ের সাথে অনেক কিছু গুলিয়ে ফেলি ইচ্ছা-অনিচ্ছাকৃতভাবে ।
যা কাম্য নয় ।
নুশেরা বলেছেন:
শুভউদ্যোগ সার্থক হোক। যুদ্ধাপরাধীদের শাস্তি চাই।
লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরা আপু ।
আপনার মায়ের শরীর আগের চেয়ে অনেক ভাল আছে আশা করি । সেই সাথে অপনার জন্য আদর । ভাল থাকুন ।
চাচামিঞা বলেছেন:
আমি একদিন বলেছিলাম, ১০০০০০ স্বাক্ষর হবে.....সেইদিন আপনি মনেহয় আমার উপর একটু চটেছিলেন.....বেটা কোনো দিন আইসা একটা কাম করে না....মাতব্বরি......আজ দেখনেন তো ......কতো মানুষ তাদের রায় দিচ্ছে? ওয়েল ডান ফ্রেন্ডস......
লেখক বলেছেন: নাহ...ঘটনাটা মনে হয় এরকম ছিল না .সেবার কিছু ব্লগার প্রথমবারের মত বাণিজ্য মেলায় প্রচারণা করেন । সংগ্রহিত স্বাক্ষর সংখ্যা আপনার কাছে কম মনে হয়েছিল ...আমার বক্তব্য ছিল ওটা কম নয় ...এতো চট করে মানুষ সাড়া দেবেন না ..ইত্যাদি ইত্যাদি...
বইমেলায় মানুষজন বিপুল সাড়া দিয়েছে ...মাসটাও ফেব্রুয়ারী ...ওদিকে অনেক সেলিব্রিটিরাও তাদের একাত্মতার জানান দিয়েছে স্বাক্ষর দিয়ে ... অবশেষে অনেক ব্লগারদের আন্তরিক প্রচেস্টায় লক্ষ্য পূরণ হয়েছে ।
আসলেই ওয়েল ডান ...
অমাবশ্যার চাঁদ বলেছেন:
সাথে আছি।
অরণ্য আনাম বলেছেন:
আজ আমি আর চুপ করে থাকতে পারলাম....অনেক ব্লগার আছেন যারা আঁতেল, যারা ছাগু, এদের নিয়ে হয়েছে অনেক গালাগালি...
এখন আমি ধরবো সব সাংবাদিকদের...
অনেক ব্লগার আছেন যারা সাংবাদিক, আমি আপনাদের ধিক্ জানাই!!!
"একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর" কার্যক্রমটি কেউ কোন সংবাদ মাধ্যমে তুলে ধরে নি। আমি স্ব-শরীরে এমন ক'য়েক জন সাংবাদিক + ব্লগার-কে "গণস্বাক্ষর" এর খবরটি প্রকাশ করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা সু-কৌশলে এড়িয়ে গেছেন।
এমনকী, টিভি-তে আমরা যাদের দেখি মুক্তিযুদ্ধ নিয়ে রিপোর্ট করেন, তারা গণস্বাক্ষরের বিরোধীতা করেছেন সরাসরি আমারই সামনে।
যেখানে সরকার দলীয় নেতা, এমপি বা মন্ত্রি থাকে, তারা সেখানে মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধী নিয়ে রিপোর্ট করে। কারণ, এতে নাকী "নিরপেক্ষ" (!) থাকা যায়। ধিক্কার জানাই তাদের।
এমনকী বই মেলায় যে ব্যক্তিটি "মিডিয়া সেন্টার" এ নিউজ ডেলিভারি করেন তিনি খোদ নাকী "শিবিরের লোক" (!!!)। এটা একজন সাংবাদিক আমাকে জানিয়েছেন, যাকে দিয়ে আমি গনস্বাক্ষরের রিপোর্টটা করিয়েছিলাম।
অনেক ব্লগার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্লগে লিখে লিখে নিজের হাত ক্ষয় করে ফেলেছে, তাদের মধ্যে কিছু কিছু ব্লগারদের কাজের ক্ষেত্রে দেখেছি ঝিমানো মুরগী হিসেবে।
==========================================
তবুও চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে বিচার চান, তুবও মুখের বুলিতে চিরা ভেজাতে যাবেন না আর আঁতলেমি করবেন না।
===========================================
আইরনি আপু, অনেক কষ্ট নিয়ে কথা গুলো লিখলাম সব ব্লগারদের।
লেখক বলেছেন: চমৎকার একটি বলিষ্ঠ বক্তব্য অরণ্য ।
এ ব্যাপারে আমি ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি ।
কষ্ট কষ্ট সুখ বলেছেন:
অমি রহমার পিয়াল-- কারণ,৭১ এ পাক হানাদাররা আমাদের নারীদের ধর্ষন করাচ্ছে আর এখনকার অমিরা জ্বৌবন জ্বালার নামে আমাদের চোখ দিয়ে লক্ষ লক্ষ নারীদের ধর্ষন করাচ্ছে।আবার বইমেলায় ব্লগে রাজাকারদের বিরুদ্ধে সাক্ষ্য নিচ্ছে।প্রলয় হাসান--উনার গালিগুলো আমার মুখে আসবেনা।
হাসিব--এ টিম.রাজকার বিরোধী টিম কত টিমে দেখলাম।কিন্ত যে ভাষায় কমেন্ট করে মনে হয় গালাগালির মাষ্টার ।
আর কত জনের কথা বলব।লিখতে গেলে ব্লগ নিয়ে পড়ে থাকতে হবে।বোনরে চাকরি করে পেট চালাতে হয়।বাবুয়ার কারণেই এতক্ষন অনলাইনে।কারণ বাবুয়ার প্রতি যা করা হয়েছে তা অন্যায় বলে আমার বিবেক আমাকে রায় দিয়েছে।বছর খানেক আগে আমি এমন পরিস্থিতিতে পড়েছিলাম।কাহিনী আর প্রমান দিলে এমন কিছু নিক আসবে যারা আগের চেয়ে ভালো হয়ে গিয়েছে।এবং তারা ব্লগের জন্য কিছু করার চেষ্টা করছে।পুরোনো কাসুন্দি এনে কি লাভ।ব্লগিং করছি জব করছি আর ব্লগে অশ্লীলতার বিরুদ্ধে মাঝে মাঝে লেখার চেষ্টা করছি।হিট বাড়ানো কিংবা সস্তা জনপ্রিয়তাই নয় মনের ভাললাগাতে পূর্নতা দিতেই ব্লগে আসা।
কষ্ট কষ্ট সুখ বলেছেন:
কারণ,৭১ এ পাক হানাদাররা আমাদের নারীদের ধর্ষন করেছে আর এখনকার অমিরা জ্বৌবন করাচ্ছের জায়গায় 'করেছে'
লেখক বলেছেন: আমি নিজেও অবাক হই খুব...আমি জানিনা বাংলা একাডেমী কিভাবে এই স্টলটিকে অনুমতি দিলেন !!! কি বোঝানো হতে পারে বাংলা একাডেমী কর্তৃপক্ষকে !!!!
জানতে ইচ্ছে হয় আসলেই ...
নির্লজ্জ ব্যবসা চলছে মুক্তিযুদ্ধকে নিয়ে ।
বন্ধু কই কৈ বলেছেন:
এত দিন অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে আমরা গণ স্বাক্ষর সংগ্রহ করেছি এবং করছি.....সকল ব্লগারদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আরও সক্রিয় হউন।
প্রেস কনফারেন্স ও ২য় পর্বের সূচনা মূলক প্রস্তাবনা এবং ২০ শে ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় টিএসসি-র "রাজু ভাস্কর্য"-এর সামনে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সকলের সহযোগীতা কাম্য করছি..
লেখক বলেছেন: সবার স্বতঃস্ফূর্ত সাড়া আশা করছি ।
বন্ধু কই কৈ বলেছেন:
মনের কথাটা বলছ অরণ্য.......
কষ্ট কষ্ট সুখ বলেছেন:
আমি যে আপনাকে বোঝাতে পারলাম সে জন্য ভালো লাগছে।একটা সুখের কথা
উপমারে নিয়া পোস্ট দেত্তয়ায় জেনারেল আর বাবুয়ারে নিয়ে পোস্ট দেত্তয়ায় একন ত্তয়াচ।
ব্যান হইতে মনে হয় দেরী নায় ব্যান হলে আর ব্লগে আসা হবেনা।আপনার সাথে তর্ক করা হবেনা।ব্যান হব আপত্তি নাই তবু বাবুয়ার জন্য লড়ব।
জয় জানাপা জয় দুলাভাই জয় মডারেশন বিভাগ ।
আমার পোস্টে আপনার উত্তর কিন্তু পেলাম না।
ভালো থাকবেন ।যদি ব্যান হয়ে যায় সে ভয়ে(?)আপনাকে আগাম শুভ কামনা দিয়ে রাখলাম।
লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে আপাতত তাহলে আর তর্ক করবো না । আমাদের যার যার নিজস্ব মতামত তো তুলে ধরেছিই । আমি চাইব না এই কারণে আমি ব্যান হয়ে যান ।
আশা করছি সামনেও যে কোন ব্যাপারে আমরা যার যার দৃষ্টিভিঙ্গি তুলে ধরব ।
শুভ কামনা ।
চাচামিঞা বলেছেন:
আমিতো সেটাই বল্লাম....।যাই হোক......ভালো জিনিষ সব সময়ই ভালো। আমার কাছে ৪০টার মতো স্বাক্ষর আছে.....পাঠিয়ে দিবো তারাতারি ইনশাল্লাহ।
লেখক বলেছেন: চাচামিঞা, ২১ তারিখের মধ্যে পাঠায় দেন..সময় নেই ...২২ তারিখ প্রেস কনফারেন্স ।
কষ্ট কষ্ট সুখ বলেছেন:
শুভ কামনার জন্য ধইন্যাপাতা।কথা হচ্ছে কি দোষে ওয়াচম্যানরে চাকরি জুটল সেটা তারাই জানে আমি জানতত্ত চাইনা।কথা হচ্ছে আমার বেতন দিবে কে ?
ফানি মন্তব্যের জন্য ফানি সর।শুভ কামনা রইল।
লেখক বলেছেন: কারো কোন মন্তব্য মুছে দিলে অটোমডারেশনের জন্য স্ট্যাটাসে পরিবর্তন চলে আসে মনে হয়। গত দিন অনেক ব্লগারই জেনারেল পদবি লাভ করেছিল । আমরা একজন মহিলা জেনারেল পেয়ে অন্তত আনন্দিতও হয়েছিলাম ।
অরণ্য আনাম বলেছেন:
বাংলা একাডেমি গণস্বাক্ষর কার্যক্রমরে কথাটি মেলায় মাইকে প্রচার করতে অপরাগ জানিয়েছে এবং আমরা বিভিন্ন সময় গণস্বাক্ষর নেয়ার কাজে বাধা পেয়েছি।....এমনকী আমাদের ব্যানার ও ফেস্টুন সরানোর জন্য অনেকে আমাদের বাক-বিতন্ডা করেছে। কিন্তু, তা নিয়ে অন্যদের কোন মাথা ব্যাথা দেখি নি লেখক বলেছেন: খুবই অদ্ভূত কথা তো !!! আপনি এ ব্যাপারে পোস্ট দিতে পারেন । যেমন আপনি বলেছিলেন..আমাদের এখানে সাংবাদিক ব্বা পত্রিকার সাথে জড়িত ব্লগারেরা এধরনের ব্যাপারগুলোতে আমাদের অনেকাংশে সহযোগীতা করতে পারতেন ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
সাথে আছি।
লেখক বলেছেন: মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ভাইয়া আপনি তো প্রথম আলোতে আছেন । জানেন প্রথম আলোর এক ফটো সাংবাদিক ছবি তুলে নিয়ে যান কিন্তু তা আর আসেনি । কারণ একটাই প্রথমআলোব্লগ আমাদের সাথে নেই । তাই না ভাইয়া ? আমরা জনপ্রিয়তার আশায় কিছু করি না । আমি ২২তারিখ পর প্রত্যেকটা পার্টির অফিসে প্যাড পাঠাবো । সংবাদ মাধ্যম দরকার নাই । তারা তাদের ব্যবসা নিয়ে থাকুক । আমি কৃতজ্ঞতা জানাই http://www.amarblog.com এর অথরিটি সুশান্তদাকে । উনি ৪০০০টাকা দেয়ার কারণে ৮০০০০স্বাক্ষর নেয়ার মতো ফরম করতে পারি । ১২০০০০স্বাক্ষর নেয়ার মতো ফরম করতে পারায় কাজটায় গতিশীল এবং শৃঙ্খলা আসে । এতোবড় কার্যক্রমের জন্য একটা ফান্ড দরকার । ২০তারিখ রাতে আছি।
লেখক বলেছেন: মন্তব্য নং - ৬১
মাসুম ভাই, এ ব্যাপারে আপনার কোন বক্তব্য আশা করছি ।
নেক্সাস বলেছেন:
আইরিন আপু আপনার লিখা ভাল লাগে।যুদ্ধাপরাধীদের বিচার চাই
আই যুদ্ধে আপনার সাথে আছি....
এটা আজ জাতীয় দাবি....
কিন্তু আপনার নিরপেক্ষতা নিয়ে কেমন যেন খটকা লাগে..।
রাজাকার সাকা চৌ নামটা যত ঘৃনা সাহকারে উচ্চারন করলেন প্রধানমন্ত্রীর বেহাই রাজাকার মোশারফ হোসেনের নামটা সেরকোম ঘৃনা সহকারে উচ্চারন করতে পারলেন না কেন?
নাকি নিজের অন্তরে লুকিয়ে থাকা দলীয় স্বার্থের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারলেন না...
আওয়ামীলীগ করে বলে রাজাকার মোশারফ হোসেন কে আবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ফেলছেন নাতো?
আসুন রাজাকারদের বিচার প্রশ্নে আমরা দলীয় বৃত্ত থেকে বেরিয়ে আসি..অন্যথায় নিজের বিবেকের কাছে নিজেরাই পরাজিত হব..।
আবারো বলিষ্ঠ কন্ঠে আপনার সাথে তাল মিলিয়ে বলছি রাজাকার,আল-বদর,আল-শামস-দের বিচার চাই....
আশা করি ভুল বুঝবেন না..
লেখক বলেছেন: এই ব্যাপারে আমি আগেও আমার মতামত দিয়েছি । ব্লগার নাঈম একটি সিরিজ করেছিল শীর্ষ যুদ্ধাপরাধীদের ব্যাপারে । সেখানে সা.কা.চৌ -এর বহু কীর্তি বর্ণিত ছিল । প্রধানমন্ত্রীর বেয়াইকে অনেকেই যুদ্ধাপরাধী বলছেন...কিন্তু বিবরনী তো লাগবে । আমি এখনও ব্লগে কোন তথ্য পাইনি এরকম সেখানে সুস্পস্ট করে বলা আছে ১৯৭১ উনার বিরোধী ভূমিকার কথা ।
সুতরাং বুঝতেই পারছেন, সা.কা.চৌ সম্পর্কে যতটা ঘৃণা ভরে বলা যায় সেরকম মতামত প্রধানমন্ত্রীর বেয়াই সম্পর্কে দিতে পারছিনা বলে আমি দু:খিত ।
লেখক বলেছেন: আমি ভুল বুঝিনি..আপনি আপনার মতামত দিয়েছেন । আমি তো আর সরাসরি রাজনীতিতে যুক্ত না...হয়ত আপনিও না...তাই ধরে নিচ্ছি আমরা হলাম সাধারণ জনগণ পর্যায়ের..তাই ভোট দেয়ার সময় যে দলকেই ভোট দেইনা কেন...সবচেয়ে বড় দল হলো জনগনের একতাবদ্ধতা...জনগণের দাবি বুঝে নেয়াটাই মুখ্য...দলের প্রশংসায় অন্ধ হয়ে থাকলে তো একজন নাগরিক হিসেবে আমারই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বেশী ...
রেনেসা বলেছেন:
গণ স্বাক্ষর কর্মসূচি অনলাইনে চালালে ভাল হয়।যারা নেট থেকে ডাউনলো্ড করার সময় পান না বা সেটাকে না বুঝে এড়িয়ে যান তাদের জন্য অনলাইন ফরম পুরনের ব্যবস্থা রাখলে ভাল হতো।
আমার স্বাক্ষরটা দেয়া হতো!
লেখক বলেছেন: আমার মতামতের জন্য ধন্যবাদ । এই অভিযানের শুরুতেই বলা হয়েছিল স্ক্যান কপি গ্রহণ যোগ্য নয়, এবং অনলাইনেও ফর্ম পূরণের পদ্ধতি নেই ; কারণ সবাই চাইছিল স্বাক্ষরের আসল কপিটি সংরক্ষন করতে । অনলাইন হলে নি:সন্দেহে এতোদিনে সংগ্রহিত স্বাক্ষরের পরিমাণ বহুগুণ হতো কিন্ত এখনও যে সাড়া পাওয়া গেছে তা অভূতপূর্ব ।
কিরণময়ী বলেছেন:
স্টলটি খুজে পেতে বের করতে যথেষ্টই ঝামেলা হবে।যারা খুব ভেতরে যায়না ,তারা খুজে পাবেনা। অনেকটা সময় হাতে নিয়ে গিয়েছি ,সব স্টল দেখেছি,আর অনেকটা ভেতরে যাওয়ার পর আবিষ্কার করেছি এই কার্যক্রম। স্বাক্ষর করলাম তারপর।
লেখক বলেছেন: আপনি এতো কষ্ট করেও শেষ পর্যন্ত স্টলটি খুঁজে বার করে স্বাক্ষর করেছেন জেনে খুব খুশী হলাম । ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
@কিরণময়ী- বই মেলায় "গণস্বাক্ষর" নিয়ে এই পর্যন্ত অনেক পোষ্ট হয়েছে। সব গুলোতে স্টলের ঠিকানা, এমনকী ছবিও দেয়া আছে। খুঁজে পাওয়া কষ্টকর হবে কেন????
আর যারা সাধারণ জনগণ, তারা ভাস্কর্যের সামনে আসে এবং আমাদের ফেস্টুন দেখে স্বাক্ষর দিতেও আসে। আপনি কী জানেন, আমাদের ওখানে যত ভীর হয়, বই মেলার অন্য কোথাও এমন ভীর হয় না।
নুরুন্নবী হাছিব বলেছেন:
সাথে আছি...
অরণ্য আনাম বলেছেন:
@ আইরিন আপু- হাসালেন। আমাদের সাংবাদিক ভাইয়েরা এখন হাতে চুড়ি পরে দেখিয়ে বেড়ায় শুধু। ওনাদের দৌড় এই শুধু বক বক করা পর্যন্ত। এতো দিন গেল, এই কার্যক্রম নিয়ে কোন পত্র-পত্রিকায় কোন প্রতিবেদন দেখেছেন? না দেখেন নি।=============================================
@কিরণময়ী- বই মেলায় "গণস্বাক্ষর" নিয়ে এই পর্যন্ত অনেক পোষ্ট হয়েছে। সব গুলোতে স্টলের ঠিকানা, এমনকী ছবিও দেয়া আছে। খুঁজে পাওয়া কষ্টকর হবে কেন????
আর যারা সাধারণ জনগণ, তারা ভাস্কর্যের সামনে আসে এবং আমাদের ফেস্টুন দেখে স্বাক্ষর দিতেও আসে। আপনি কী জানেন, আমাদের ওখানে যত ভীর হয়, বই মেলার অন্য কোথাও এমন ভীর হয় না।
===========================================
@আমি সংবাদ সম্মেলন এর খরচের জন্য ১০০০/- টাকা হাতে পেয়েছি। কাল দুপুরে আরো ২০০০/- পাবো। বাকি ১০০০/- নিয়ে ব্যাপক চিন্তায় আছি।
স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে আমার পকেট এখন ফাঁকা। তা না হলে আমিও টাকা দিতাম
===========================================
@রেনেসা- রাজাকারদের বিরোদ্ধে যেখানে চাক্ষুস প্রমাণ আছে, দলিল আছে, সাক্ষী আছে, তাতেও নাকী বিচার কার্যের জন্য "অপ্রতুল" সেখানে অনলাইন গণস্বাক্ষর কতটুকু শক্তিশালী হতো??
মনির হাসান বলেছেন:
গত সপ্তাহের মধ্যে আমাদের ফেসবুকের একটি গ্রুপ প্রায় নয়শো সাক্ষর সংগ্রহ করেছে ... নিশ্চিত নই তবে আরো হাজার খানেক আশা করি আরেকটি গ্রুপ জোগার করতে পেরেছে ... আগামী কাল কনফার্ম করতে পারবো ... ফেসবুকের অনেক গ্রুপ'মেম্বার মেইল করে প্রতিশুতি দিয়েছে তারা সাক্ষর ফর্ম প্রিন্ট নিয়ে সাক্ষর কালেকশন করবে এবং .. কিংবদন্তিতে পাঠাবে .. তখন জানতাম না ডেডলাইন ২১ শে ফেব্রুয়ারী .. তাই তাদের জানাতেও পারিনি .. আজকে জানাচ্ছি .. জানিনা সময় মতো পৌছুবে কিনা ।
২০ তারিখ রাতে দেখা হবে ... রাজপথে ...
আইরিন আপু ভালো থাকুন এবং সকলের জয়যাত্রার প্রত্যাশায় ।
লেখক বলেছেন: আপনার উদ্যোগ প্রশংসনীয় । যদি ২১ তারিখের আগেই স্বাক্ষরগুলো জমা হয় তাহলে খুবই ভাল..তবে তার পর পর হলেও সমস্যা নেই । সবার অবদানকেই এক সাথে করা হবে ।
অনেক ধন্যবাদ আপনাকে । আন্দোলন সফল হোক।
মনির হাসান বলেছেন:
আর একটা ব্যাপার আপু এবং সবাই ..অনেকেই হয়তো জানেন না যে সেক্টরস কমান্ডারস ফোরাম তাদের ওয়েব সাইট খুলেছে ..
www . sectorcommandersforum . org
( স্পেসগুলো ডিলিট করুন )
এবং তারাও নেটে গণসাক্ষর সংগ্রহ শুরু করেছে ...
http : // www . sectorcommandersforum . org / gonoshakkhor . php
( স্পেসগুলো ডিলিট করুন )
সবাইকে যেনো তাতে অংশগ্রহন করে ... আর আপু সম্ভব হলে মূল পোস্টে এই বার্তাটি সংযোগ করুন ।
লেখক বলেছেন: মূল পোস্টে লিংকগুলো দেয়া হলো ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২ শওকত হোসেন মাসুম বলেছেন: সাথে আছি।ভাইয়া আপনি তো প্রথম আলোতে আছেন । জানেন প্রথম আলোর এক ফটো সাংবাদিক ছবি তুলে নিয়ে যান কিন্তু তা আর আসেনি । কারণ একটাই প্রথমআলোব্লগ আমাদের সাথে নেই । তাই না ভাইয়া ? আমরা জনপ্রিয়তার আশায় কিছু করি না । আমি ২২তারিখ পর প্রত্যেকটা পার্টির অফিসে প্যাড পাঠাবো । সংবাদ মাধ্যম দরকার নাই । তারা তাদের ব্যবসা নিয়ে থাকুক । আমি কৃতজ্ঞতা জানাই http://www.amarblog.com এর অথরিটি সুশান্তদাকে । উনি ৪০০০টাকা দেয়ার কারণে ৮০০০০স্বাক্ষর নেয়ার মতো ফরম করতে পারি । ১২০০০০স্বাক্ষর নেয়ার মতো ফরম করতে পারায় কাজটায় গতিশীল এবং শৃঙ্খলা আসে । এতোবড় কার্যক্রমের জন্য একটা ফান্ড দরকার । ২০তারিখ রাতে আছি।
লেখক বলেছেন: মাসুম ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি ।
লেখক বলেছেন:
শওকত হোসেন মাসুম বলেছেন: মাহমুদুল হাসান রুবেল @ প্রথম আলো কি করছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করতে রাজি নই। আমি এখানে প্রথম আলোর প্রতিনিধিত্ব করছি না।
[ ৮৮ নং মন্তব্য]
এস.আই.তানজিল বলেছেন:
আমিও সাথে আছি
এরশাদ বাদশা বলেছেন:
লক্ষ্য অটুট থাকুক.....!যারা মেধা এবং শ্রম দিয়ে এ কাজটাকে এগিয়ে নিচ্ছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন।
যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে...
মুকুট বলেছেন:
ধন্যবাদ আইরিন আপা!!! শুভকামনা, সাথে আছি
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
আপনার লিখা ভাল লাগে।যুদ্ধাপরাধীদের বিচার চাই।।
যুদ্ধে আপনার সাথে আছি....।।
নেহাল হাসনাইন সার্জা বলেছেন:
অবশ্যই রয়েছি গণস্বাক্ষরের সাথে।নতুন এখানে, সামনে সরাসরি কাজ করার ইচ্ছা রয়েছে। খুব ইচ্ছা ছিল, সামনের সংবাদ সম্মেলনে যোগ দিব, কিন্তু, ২য় পেশাগত পরীক্ষার জন্য তা আর হচ্ছে না। যাই হোক , তবুও সাথে আছি, থাকবো। সামনের দিনে হয়তো সরাসরিই দেখা হবে!!!
গণস্বাক্ষর আন্দোলনের সাফল্য কামনা করছি!!
রিসাত বলেছেন:
৩৩+
অরণ্য আনাম বলেছেন:
সবাইকে আজ রাত ১০টায় টিএসসি তে থাকার জন্য বিশেষ ভাবে আহবান করা গেল।
প্রগতিশীল বলেছেন:
আপনাদের সকল প্রচেষ্টাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি, কায়মনে ঘৃণা করি।শুধৃ আমি ঘৃণা করি তাই না, সকল শুভবোধ, সত্যপ্রিয় ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সম্পন্ন মানুষেরই উচিত আপনাকে, আপনাদেরকে ঘৃণা করা।
জগতে সবচেয়ে ঘৃণীত মানুষ হওয়া উচিত হিপোক্রাটরা।
আপনারা হিপোক্রাট। আগাগোড়া হিপোক্রাট।
আপনারা যে হিপোক্রাট তার হাজার হাজার উদাহরণ আছে।
একটা বলি--
আপনারা অধিকাংশ জনই মুক্তিযুদ্ধ দেখেননি, মুক্তিযুদ্ধের সময়ের সার্বিক পরিস্থিতির প্রত্যক্ষ জ্ঞান নেই। তার পরেও অন্যদের দেয়া বিকৃত তথ্য ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস থেকে পুরো বিষয়টিকে রাজনৈতিক সুবিধা নেয়ার দিক থেকে বিবেচনা করেন। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা নিয়ে রাজনৈতিক ব্যবসা। কারণ মুক্তিযুদ্ধ এখন লাভজনক ব্যবসা।
রাজনৈতিক ফায়দা লোটা ছাড়া মুক্তিযুদ্ধ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে যে আপনাদের কোন ভাবনা নেই তার অনেক উদাহরণ আছে। এর একটা উদাহরণ দেই।
২/৩ দিন আগেই মৃতু্য বার্ষিকী ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানির।
তাকে নিয়ে আপনাদের না কোন আলোচনা, না কোন শ্রদ্ধা প্রদর্শন, না কিছু দেখলাম। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
গুরুত্বপূর্ণ শামসুর রাহমান, যে মুক্তিযুদ্ধের সময় দৈনিক পাকিস্তানের সম্পাদক ছিলেন, গুরুত্বপূর্ণ সুফিয়া কামাল যে কায়দে আজমকে জাতির পিতা বলে কবিতা লিখেছেন, গুরুত্বপূর্ণ কবির চৌধুরী যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণই করেনি, গুরুত্বপূর্ণ বদরুদ্দিন ওমর যে মুক্তিযুদ্ধকে মাংস নিয়ে দুই কুকুরের কাড়াকাড়ি বলেছেন।
লেখক বলেছেন: আমরা মুক্তিযুদ্ধ দেখিনি তাই বলে কি একাত্তর নিয়ে আমাদের চিন্তাভাবনাকে থামিয়ে রাখতে হবে ! তরুণ-যুবক প্রজন্মরা এগিয়ে এসেছে কারণ তারা জানতে চায়, যে ইতিহাস বিকৃতি চলছে তার অবসান চায় এবং সর্বপরি যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার ব্যর্থতা থেকে জাতিকে মুক্তি দিতে চায় । এখনই এগিয়ে আসতে হবে না হলে আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে যাবে সবার ।
তাই এভাবে একতরফাভাবে বলাটা ঠিক নয় । যারা কাজ করছেন তাের অনেকেই শিক্ষার্থী কিনবা বিভিন্ন পেশাজীবি; এক সামাজিক সচেতনাবোধ থেকেই তারা একত্রিত হয়েছেন ।
আপনার যদি কোন অভিযোগ থাকে তাহলে সু্স্পস্টভাবে উল্লেখ করুন । নয়তো আপনার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে কেবল ।
ব্লগ তো আর গুটি কয়েকের নয় । কেউ যদি বেখেয়ালে বা জানার অভাবে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিশেষত বিশেষ কোন দিনে তাকে স্বরণ করতে ভুলে যায়..তাহলে প্রশ্ন আসে আপনিও কিন্তু তাদেরই দলে । আজকে এই কথা না বলে সময় মত এই কথা বললেই কিন্তু অনেকেই সাড়া দিত।
প্রগতিশীল বলেছেন:
আপনাদের প্রচেষ্টা সমর্থন যোগ্য তখন, যখন আপনারা বলেবেন--বিচার চাই-
জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ সহ সকল দলে থাকা যুদ্ধাপরাধীদের (শেখ হাসিনার বিয়াই যুদ্ধাপরাধী ছিল। অনেক আওয়ামী লীগারকে জানি যারা মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীকে সাহায্য করেছে)
যখন আপনারা বলবেন সাকা চৌধুরীর মতো বদরুদ্দিন ওমরও মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন (বদরুদ্দিন ওমর তো নিজে এটা প্রকাশ্যই স্বীকার করে। কিছুদিন আগে কাজী জেসিনের উপস্থাপনায় একুশে টিভির একটি টক শো তে বিষয়টি সে দৃঢ়তার সাথে স্বীকার করেছে)
যখন আপনার সমস্বরে বলবেন, শামসুর রাহমান মুক্তিযোদ্ধা কবি নয়, মুক্তিযোদ্ধা কবি আল মাহমুদ (তার বর্তমান রাজনৈতিক বিশ্বাস যাই হোক তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এটা সবাই জানে। অথচ তারপরও তাকে অনেকে রাজাকার বলেন। এই মিথ্যাচারীদের ঘৃণা করা ছাড়া আর কোন উপায় থাকে না)
লেখক বলেছেন: আজকাল প্রায়ই কিছু ব্লগার এসে বলে যাচ্ছেন বিচারের দাবিতে স্বচ্ছতা আনতে হবে এবং এই প্রসংগে প্রায়ই প্রধানমন্ত্রীর বেয়াই -কেও যু্দ্ধাপরাধী হিসেবে উল্লেখ করা হচ্ছে ।
প্রতিটি ক্ষেত্রে আমার মতামত ছিল, আপনারা সুস্পষ্ট তথ্য দিন । গুঞ্জন চলছে বেশ অনেক দিন ধরে । কিন্তু কোন সুনির্দিষ্ট তথ্য ছাড়া নিশ্চয়ই কারো নাম লিপিবদ্ধ করা যাবে না । সা.কা.চৌ -কে যুদ্ধাপরাধী বলতে দেরী হয় না কারণ ...ইন্টারনেটে একটু সার্চ করলেই তার নামে বিভিন্ন বর্ণনা পাওয়া যাবে ।
কৌশিক বলেছেন:
প্রগতিশীল, আমরা আপনার মত বিচারক হইতে পারি নাই, সেজন্য কারো নাম লইতেছি না। যুদ্ধাপরাধ যারা করছে তা বের করার জন্য আপনার মত বিচারকের আমাদের দরকার নাই। আমরা এইটা রাষ্ট্রের কাজ মনে করি, তারা খুঁজে বের করুক কে যুদ্ধাপরাধী। আপনি যাদের নাম বললেন তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন, কেস করবেন। আমি রাজাকার নিজামীর নাম কমু। আপনি প্রমান দেবেন, আমি প্রমান দিমু যার যার অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু সবার আগে দরকার যুদ্ধাপরাধীদের বিচার হবে এই দাবীতে সজাগ ও চাঙ্গা থাকা। বুঝাইতে পারলাম?
প্রগতিশীল বলেছেন:
আপনার কথাই আপনার রাজনৈতিক উদ্দেশ্যকে প্রমাণ করে।এবং এটাই সম্ভবত যুদ্ধাপরাধীদের বিচারে সবচেয়ে বড় বাধা।
বিচার চাইতে আসলে ক্লিন হ্যান্ডে আসতে হয়। পুরো ব্যাপারটা নিরপেক্ষ ভাবে উপস্থাপন করতে হয়।
এটা বিচার ব্যবস্থার একটি ম্যাক্সিম বা মূ্লনীতি।
সেটা নিশ্চিত করা সম্ভব না হলে বিচারের দাবী ফেইল করতে বাধ্য।
বিচার ব্যবস্থার ধরণই এমন।
ম্যালিসিয়াস মোটিভ বাদ দিতে না পারলে আপনি, আপনারা ব্যর্থ হবেন।
লিখে দিতে পারি।
কৌশিক বলেছেন:
বিচার চাইতে আসলে ক্লিন হ্যান্ডে আসতে হবে? বুঝছি। আপনি অভিযুক্তের কাতারে দাড়িয়ে আছেন। ভাই আমি বিচার চাইতেছি যা আমার দৃষ্টিতে অন্যায় হইছে বইলা, এইরকম কোটি কোটি মানুষ চাইতেছে যারাও ঐটাকে অন্যায় বলতেছে। এটার ক্লিন, নিরপেক্ষতা বিচারকের কাজ, রাষ্ট্রের কাজ। আপনি বিচারকের ভূমিকা নিতেছেন আবার একই সাথে অভিযুক্তের মুখপাত্রের মত কথা বলতেছেন। অবস্থা ক্লিয়ার করেন।
আতিকুর রহমান সুমন বলেছেন:
প্রগতিশীল, আপনার অবস্থা তো দেখি লেজে গোবরে। বিচার চাইতে না পারেন চুপ করে থাকেন। কষ্ট হলে ডাবের ঠান্ডা পানি খান। আপনার উত্তেজনা আপনার শরীরের জন্য খারাপ। আর ঘৃণা আপনার মনের জন্য খারাপ। যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে আমি কোন কাজ করিনি। আমার কাছে এটা নম্বর ওয়ান অগ্রাধিকারও নয়। কিন্তু যারা বিচার চাচ্ছে তাদের নিরুৎসাহিত করি কি করে? অপরাধের বিচার তো হওয়াই বাঞ্ছনীয়। তাই নয় কি? যারা বিচার চাচ্ছে তারা কি উদ্দেশ্যে চাচ্ছে সেটাই কি বড় কথা? বিচার হবে এটা কোন বড় ব্যাপার না?
পারভেজ বলেছেন:
আইরিন, আপনার অবস্থানে আপনি যথেষ্ট স্বচ্ছ চিন্তা ভাবনার অধিকারি, দেখে ভালো লাগলো। ব্লগারদের এই প্রচেষ্টা সফল হোক। নিজ নিজ অবস্থানে থেকে যেন আমরা সকলেই সামর্থমত এগিয়ে আসতে পারি। ধন্যবাদ আপনাকে ও সংশ্লিষ্ট সকলকে।
লেখক বলেছেন: ঠিক বলেছেন । সবাইকে অনুরোধ করছি কথায় নয় কাজে-কর্ম সাথে থাকুন । ধন্যবাদ পারভেজ ভাই ।
লেখক বলেছেন: চমৎকার নিষ্ঠা আপনার । ধন্যবাদ ।
প্রগতিশীল বলেছেন:
কৌশিক ও আতিকুর রহমান সুমন, আপনারা আমাকে ভুল বুঝেছেন। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি। কিন্তু বিচার প্রক্রিয়ায় যদি স্বচ্ছতা না থাকে তাহলে পুরো বিষয়টাই ফেইল করবে। ফেইল করতে বাধ্য।
উদাহরণ দেই--
দুর্নীতি দমন কমিশন দুর্নীতিবাজ রাজনীতিবিদদের শায়েস্তা করতে চেয়েছিল। উদ্যোগটা ছিল প্রশংসনীয়। সবাই সমর্থনও করেছিল। কিন্তু পরে দেখা গেল দুদকের মূল উদ্দেশ্য দুর্নীতিবাজদের ধরা নয়, রাজনীতিবিদদের সাইজ করা। তাই তারা তড়িঘড়ি করে মামলা দায়ের ও যেনতেন ভাবে তদন্ত করে মনগড়া রিপোর্ট দিল। ফলাফল কি?
একটা মামলাও দাড় করা গেল না। সবাই একে একে বের হয়ে আসছে।
একই ঘটনা ঘটতে পারে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও।
উদাহরণ দেই-
ছোট বেলা থেকে শুনে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধাপরাধী গোলাম আজম। তাকে নিয়ে অনেক লেখা লেখিও হয়েছে। আওয়ামী লীগার, বাম বুদ্ধিজীবীকুল, আওয়ামী পন্থী পত্রিকা ও মিডিয়া তখন বলত গোলাম আজম এক নম্বর যুদ্ধাপরাধী। সবার আগে তার বিচার হওয়া প্রয়োজন। ( আমি এই দাবীর হাজার হাজার প্রমাণ দিতে পারি।) মজার ব্যাপার হলো এখন আর গোলাম আজমকে নিয়ে খুব বেশি কথা বলছেন না তারা। (তাকে নিয়ে আওয়ামী লীগারদের আগ্রহ কমে গেছে জামায়াতের আমীরের পদ থেকে অব্যাহতি নেয়ার পর থেকে)।
এখন তাদের বিবেচনায় সবচেয়ে বড় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী। ফলে সবসময় যুদ্ধাপরাধীর উদাহরণ হিসাবে নিজামীর নাম ব্যবহার করা হচ্ছে। (কৌশিককের মন্তব্য দেখুন)। এসব কি প্রমাণ করে?
তাদের কৌশল হলো বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধাপরাধী হিসাবে প্রমাণ করতে হবে জামায়াতের আমীরকে। সে যেই হোক। (প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, জামায়াতের আমীরের প্রতি আমার কোন দুর্বলতা থেকে এ কথা বলছি না, বলছি নিরপেক্ষ বিচারের স্বার্থে)
রাজনৈতিক কৌশল হিসেবে বিষয়টি খুবই ভাল ও উপাদেয়। কিন্তু বিচারিক বিবেচনায় এটা খুবই হাস্যকর।
গোলাম আজম, নিজামী যে হোক যুদ্ধাপরাধী হিসাবে প্রমাণিত হলে আমি তার বিচারের পক্ষে। স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া জামায়াত বা যে কোন দলের কিংবা নির্দলীয় কেউ যুদ্ধাপরাধী প্রমাণিত হলে আমি তার বিচারের অন্যতম দাবীদার। কিন্তু বিচার সম্পন্ন হওয়ার আগেই একজনদের দিকে আঙ্গুল তুলে থাকলে পুরো বিষয়টি ব্যর্থ হওয়ার আশংকা আছে। দেশের জনগণ পুরো বিষয়টাকে রাজনৈতিক প্রতিপক্ষকে সাইজ করার একটা কৌশল বলে মনে করতে পারে।
মনে রাখতে হবে,যদি বিচার প্রক্রিয়া সত্যিকার অর্থেই স্বচ্ছ ও আইনানুগ হয় তাহলে সেক্ষেত্রে বিচার করবেন ন্যায় বিচারক।
শাহরিয়ার কবির বা কোন সেক্টর কমান্ডার নেতা কিংবা কোন আওয়ামী লীগের মন্ত্রী নন।
আর ন্যায় বিচারক সবসময়ই মনে রাখেন-
'All Citizen are equal before law and are entitled to equal protection of law. ---------art. 27, Bangladesh Constitution.'
আমার ধারণা বাংলাদেশ সংবিধানের এই মহান ধারণাটির সাথে আপনারা অনেকেই পরিচিত নন। কিংবা হয়ত বিশ্বাসও করেন না।
প্রগতিশীল বলেছেন:
যুদ্ধাপরাধীদের বিচার চাই।যে যে দলেরই হোক।
জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ, মুসলিম লীগ-------
প্রবাসী বলেছেন:
এতো বছর পর বিচার করা সহজ হবেনা -- কোনো ফরেনসিক প্রমান মিলবে না। তারপর ও এটা করা দরকার।
শব্দ০০৭ বলেছেন:
অনেক -----------------।ভাল আছেন তো।একটু বোকামি হচ্ছে।
লেখক বলেছেন: ???
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
প্রগতিশীল বাবা আরেকটু চালাইয়া যাও গোমটা খোলার অপেক্ষায় আছি । আমাদের ফর্মটা দেখেছেন ?ওখানে কি লেখা আছে "জামাতের বিচার চাই".??? নাকি লেখা আছে ৭১এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর । ত্রিভুজের মতো ত্যানা প্যাঁচাইয়েন না । গোমড় ফাঁস হয়ে যাবে ।
অরণ্য আনাম বলেছেন:
সংবাদ সম্মেলনের ৪০০০/- উঠেছে।
যথাক্রমে= ৫০০/- + ৫০০/- + ৫০০/- + ৫০০/- + ২০০০/- = ৪০০০/-
৩০০০/- টাকা রুম এর ভাড়া পরিশোধ করা হয়েছে। বাকি টাকা ব্যানার, প্রিন্ট, ফটোকপি, পেরণ খরচ-এ ব্যয় হবে। যা পরে বিস্তারিত জানানো হবে।
লেখক বলেছেন: তথ্যগুলো আপডেট করা হলো মূল পোস্টের সাথে ।
- সাধারণ আইনে বিচার করলে ফরেনসিক প্রমাণ প্রয়োজন হতো। যুদ্ধাপরাধের বিচারে নিউজপেপার ক্লিপিংস, ছবি, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ইত্যাদি দিয়ে যদি প্রমাণ করা যায় সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের কার্যকলাপ উক্ত অপরাধ সংঘটনে সহায়তা করেছে তাহলেই হবে। এব্যাপারে ব্লগার একরামুল হক শামীম আরো ভাল ব্যাখ্যা দিতে পারবে।
সহেলী বলেছেন:
তোমাদের এ কাজে সাধুবাদ । এগিয়ে যাও , পাশে আছি ।
শওকত হোসেন মাসুম বলেছেন:
মাহমুদুল হাসান রুবেল @ প্রথম আলো কি করছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করতে রাজি নই। আমি এখানে প্রথম আলোর প্রতিনিধিত্ব করছি না।
লেখক বলেছেন: ব্লগে সাথে আছি, পাশে আছি, আওয়াজ দিলেই চলে আসবো এ জাতীয় মন্তব্য অনেক পোস্টে পাওয়া যায়..কিন্তু প্রয়োজনের সময় আমরা আবার ব্যস্ত হয়ে পড়ি...আমরা বেশ আন্তর্জালিক হয়ে উঠেছি ...অবশ্য কেউ কেউ ঠিকই খেটে চলে নিরলস..তবে কারো একার উপর তো সব কিছু চাপিয়ে দেয়া ঠিক না..দ্বায়িত্বগুলো একটু ভাগাভাগি করে নিলে সবাই আরো অনেক উৎসাহিত হতো ...
তাই গতানুগতিক মন্তব্যের চেয়ে আপনার মন্তব্যের সহজতা ভাল লাগল । ভাল থাকুন ।
লেখক বলেছেন: আশা করছি আমি আপনাকে কোনরকম আহত করিনি । আমি জানি সবারই ব্যক্তিগত জীবন আছে..আমি নিজেও চাকরী, বাসা এসবের জন্য কখনই খুব বেশী সময় সরাসরি দিতে পারিনি এখন পর্যন্ত । তবে হ্যা, কারো কারো কাছে প্রত্যাশা ছিল তাদেরও বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে...তবে ঘটনা হলো আপনার মন্তব্যের সারল্যতার কারণে আপনাকেই শেষে বলে ফেলেছি ভাবনাগুলো
সম্ভবত এই সারল্যটুকুর অভাব ছিল আমাদের কারো কারো মাঝে ।
কৌশিক দা'কে বললেই আমার ইমেইল পেয়ে যাবেন ।
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
শুভউদ্যোগ সার্থক হোক। যুদ্ধাপরাধীদের শাস্তি চাই।
আফতাব আলম বলেছেন:
আইরিন পড়লাম।আপনাদের সাথে থাকার ইচ্ছা থাক্লেও উপায় নাই।বাহিরে থাকি।তবে আর্থিক সহযোগীতা করতে পারি।আমার মেইলে একাউন্ট নাম্বার দিলে সুবিধা হবে।
লেখক বলেছেন: ব্লগে আপাতত দৃষ্টি রাখুন আফতাব ভাই । সামনে আর্থিক সহযোগীতার বিষয়টি জোড়ালো ভাবে দেখা দিলে আমরা কেউ না কেউ ব্লগেই জানিয়ে..মাঝে অবশ্য কিছু প্রয়োজন ছিল, তবে মেলা থেকে এবং বিভিন্ন ব্লগারদের তড়িৎ সাড়া পাওয়াতে আপাতত তা মিটে গেছে । আপনাকে ধন্যবাদ আগ্রহের জন্য ।
প্রগতিশীল বলেছেন:
'মাহমুদুল হাসান রুবেল বলেছেন: প্রগতিশীল বাবা আরেকটু চালাইয়া যাও গোমটা খোলার অপেক্ষায় আছি । আমাদের ফর্মটা দেখেছেন ?ওখানে কি লেখা আছে "জামাতের বিচার চাই".??? নাকি লেখা আছে ৭১এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর । ত্রিভুজের মতো ত্যানা প্যাঁচাইয়েন না । গোমড় ফাঁস হয়ে যাবে ।'রুবেল, আপনি আমাকে ভুল বুঝেছেন।
আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং সমস্থ ন্যায়বোধ সম্পন্ন মানুষের যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া উচিত বলে গণ্য করি।
কিন্তু আমার উদ্বেগ পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। যদি বিচার প্রক্রিয়া স্বচছ ও আইনানুগ না হয় তাহলে এটাও আরেকটা অপরাধ হবে।
এজন্য বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা প্রয়োজন। আলোচনায় আইন বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণ প্রয়োজন। প্রয়োজন ব্যাপক আলাপ আলোচনার মাধ্যমে পুরো বিষয়টা জাতীর কাছে পরিস্কার হওয়া। মনে রাখতে হবে এত বড় একটা বিষয়ের সম্পাদন প্রক্রিয়া নিয়ে নানা জনের মতে বিভিন্নতা থাকবেই। কিন্তু একটু ভিন্নমত দেখলেই তাকে রাজাকার মনে করা মোটেই সুস্থতা নয়।
আমি মনে করি এ জাতীয় অসুস্থতাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা।
অরণ্য আনাম বলেছেন:
@প্রগতিশীল-ভাই জানের শরীরডা ভালা??? মনডা ভালা আছে? আসেন একদিন আপনার সাথে চা-চু খামু নি..আইবেন তো??
ব্লগে আমার ফোন নাম্বার আছে, যেখানে দেখা করবার মন চায়, সেখানে করবেন।
আসেন আলোচনা করি, কেমনে বিচার করন যায় রাজাকারদের তথা যুদ্ধাপরাধীদের। আপনি দেখি অনেক "জিনিস পারসন" থুক্কু,....জিনিয়াস পারসন।
আইবেন তো ভাইজান???
রক্ত বলেছেন:
প্রগতিশীল ভাই, আপনি যা বলতে চাইছেন তা যদি একটু সুস্পষ্ট করে বলতেন তবে আমাদের বুঝতে অনেক সুবিধা হত।আইনের ব্যাপারটা যখন আপনি বলছেন তখন আমি বলব,সেটা আপনি ব্যাখ্যা করলে, কিভাবে সামনে এগুলে জনগণের এ দাবি পূরণ হবে সেটা নিশ্চিত হত।
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
আপুনি, আমি জাবির জন্য ৪০ টা কাগজ নিয়েছিলাম, এর মাঝে ২৫টা বিভিন্ন ডিপার্টমেন্টের আমার বন্ধুদের দিয়ে এসেছিলাম, মাঝে জাবিতে রাজনৈতিক সমস্যার জন্য ক্লাস বন্ধ ছিল, আমি জানতাম না যে ২১ তারিখেই সব পৌছাতে হবে, আজ ১৫টা দিয়ে এসেছি [সংহতির স্টলে] বাকিগুলার কিছু কাল পাব আশা করি, কিন্তু আমার জাবিতে পরীক্ষা ৩টা পর্যন্ত, সনবাদ সম্মেলনে আসা বোধহয় হবেনা, কাগজগুলো কি পরে দেয়া যাবেনা?
লেখক বলেছেন: দারুণ কাজ করেছো দুষ্ট বালিকা । আমার মনে হয় বাকি স্বাক্ষরগুলো পরে জমা দেয়া যাবে । তবে তা যত শীঘ্রই সম্ভব । অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: অরণ্য আনাম বলেছেন:
সবার উদ্দেশ্যে একটি কথাঃ
ফর্ম জমা দিতে হলে সেটা সরাসরি "কিংবদন্তী"-তে জমা করবেন।
অরণ্যদেব বলেছেন:
আছি সাথে আছি। শুভ উদ্যোগ।
সুরভিছায়া বলেছেন:
তোমাকে ধন্যবাদ এমন একটা ভাল কাজের সাথে নিজেকে জড়িত রাখতে পারছো । শুভেচ্ছা জেনো ।
লেখক বলেছেন: আপনার পোস্ট পড়ে আসলাম..আপনার মন একটু বিক্ষিপ্ত মনে হলো । কিন্তু একই সাথে আপনাকে স্পষ্টবাদী হিসেবে দেখতেই বেশী স্বাচ্ছন্দবোধ করি । উৎসাহের জন্য ধন্যবাদ । প্রয়োজনে মতামত দিন । ভাল থাকুন ।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
ভালো উদ্যোগ। সাফল্য কামনা করছি। জাতির কলঙ্ক মুক্তির জন্য এটা দরকার।
অরণ্য আনাম বলেছেন:
"সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি প্রস্তাবনা ব্রগারদের মধ্য থেকে এসেছে, সেটা হচ্ছে, "দর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি"
লেখক বলেছেন: নতুন সংযোজিত এই দাবিটি মৌখিক প্রচারণার অংশ হিসেবেই থাকবে । স্বাক্ষর গ্রহণ ফর্মের একে অন্তর্ভূক্ত করা হবে না । ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণের দাবিটি নতুন কিছু নয়...বলা চলে আমরা একটি আলোচিত দাবি/মতামতের সাথে একাত্মতা ঘোষনা করছি মাত্র । কোন কোন ব্লগারদের এই দাবি নিয়ে সংশয় তৈরী হয়েছে...আশা করছি এ ব্যাপারে সঠিক মতামত তুলে ধরতে পারব আমরা শীঘ্রই ।
আরিয়ানা বলেছেন:
শুভেচ্ছা থকলো!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















