ঘরে ঘরে চলছে ঈদের কেনা-কাটা
রহিম তাকিয়ে তাকিয়ে দেখে
পাশের বাসার সুমি বাজার থেকে
কিনেছে এক হালি জামা।
ওদের বাসায় গাড়ী থেকে নামাচ্ছে
হরেক রকমের বাজার।
আহ্, আমার মায়ের নেই কেন কেনা কাটা?
আমার গায়ে নেই কেন কোন জামা?
এক দৌড়ে মায়ের কাছে আসে,
চোখে তার হাজারও জিজ্ঞাসা!
’ব্যাবাক মানুষ জামা কিনে
আমার জামাটা কবে কিনবি মা’?
অসুস্থ মা ওপাশ হতে এপাশে ঘুরে
পরম মমতায় কাছে টানে রহিমকে
মুখে কোন কথা নেই
ঘর জুড়ে শুধুই নিরবতা।
রহিম মাকে ডাকে, ’মা, মারে কথা ক’ মা’।
মা শুন্যে দৃষ্টি মেলে
চোখে তার জ্বলছে আগুন,
সব শক্তি একত্রিত করে কথার মালা বানায়,
’’রহিমরে বাব, মা -পুতে বইস্যা বইস্যা ঈদের চাঁন দেখুম
সুমিগো এই চাঁনরে ভালা কইরা দেহার সময় নাই’।
রহিম মাকে বলে, ’কিন্তু জামা চারটা’!
মা মাথায় হাত বুলায় আর বলে,
’ব্যারাম সারার পরই কামে যামু
তহন, তোর জন্য ম্যালা কিছু আনুম’,
রহিমের দুচোখে স্বপ্নের ঘনঘটা
একটা বেলুন কিনুম মস্ত বড়
সুমিদের বাড়ি পারি দিয়ে হেইড্যা চান্দের দেশে চইল্যা যাইব’।
রহিম স্বপ্ন দেখে, মা জামা কিনে দিচ্ছে চারটা।
রহিম স্বপ্ন দেখে, বেলুনটা উড়ছে তো উড়ছেই।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


