ফুল হীন পাতা হীন শুকনো শাখা হতে
উড়ে যায় যেমন চীল, দুপুরের চীল
সারি সারি গাছ সারি সারি নির্জনতায়
ভরা বেলায় ঐ রোদ্দুরে হেটে যেতে, প্রেম হয়
একলা দুপুর ঝিরি ঝিরি পাইন গাছ
উড়ু উড়ু দুঃখের চীল
শহর প্রান্তের কোন ক্লীনিকের নির্জন দোতলায়
করিডোর দিয়ে ঠক ঠক করে হেটে যায় নার্স
দুপুরের নার্স
বাতাস ভাসিয়ে নেয় জানালার পর্দা
টেবিলে রাখা ভারতীয় নায়িকাদের সুন্দর সুন্দর মুখ,
আমি আছি অপেক্ষায়-
মাঝে মাঝে এমন অপেক্ষার বড়ো সাধ হয়
যদি তুমি আসো, হাত ভর্তি কৃষ্ণচুড়া আর
বুক ভর্তি প্রেম নিয়ে
আমার উষ্ণ ঠোঁট, ভিজিয়ে দাও
তোমার নোনা জলে
কিন্ত আসা হয় না তোমার
বস্তুত সাগরের জল কখনো, ঝরনায় ঝরে না।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


