'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা'
এই গানটি মুক্তি সংগ্রামের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম গেয়ে ছিলেন শিল্পী স্বপ্না রায় পরে ১৯৭৩ সাল থেকে এ গানটি শিল্পী রেবেকা সুলতানার কন্ঠে গীত হয়। গানটি বিবিসি'র শ্রোতা জরিপে সর্বকালের সেরা পঞ্চম বাংলা গান হিসেবে নির্বাচিত।
'একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'
এ গানটিকে গাইবার জন্যই যেনো বীর বাঙালি সেদিন অস্ত্র হাতে লড়েছিল অমন! আপেল মাহমুদের কন্ঠের এই গান শুনলে আজো গায়ে অন্যরকম এক শিহরন অনুভূত হয়! এ গানটি নিজে সুরকরে সেদিন স্বাধীনবাংলা বেতারে গেয়েছিলেন শিল্পী আপেল মাহমুদ।
একাওরের সেই উতলা দিনে কবি গোবিন্দ হালদারের এই গান গুলো রচনার স্মৃতিকথা আমি শুনেছিলাম প্রথম কবি'র বন্ধু কামাল আহমেদ এর কাছ থেকে। আমার পিড়াপিড়ীতে ২০০২ সালে তিনি তার এই স্মৃতি কথা গুলো লিপিবদ্ধ করে ছিলেন একটি প্রকাশনার জন্য। ২০০৫ সালে ১৬ ডিসেম্বরে একটি টিভি অনুষ্ঠানের জন্য ও আমি একই প্রসঙ্গে গোবিন্দ হালদারের বন্ধু বর্ষিয়ান শিল্পী কামাল আহমেদ এর একটি স্বাক্ষাত্কার ধারন করেছিলাম। এই বিজয়ের মাসে ব্লগের বন্ধুদের উদ্দেশ্যে আমার কম্পিউটারের আর্কাইভ হতে সেই স্বাক্ষাত্কারের কিছু চুম্বক অংশ নিবেদন করা হলো।
এ সম্পর্কিত কামাল আহমেদে'র লেখা স্মৃতি কথা পড়ুন। আর এ বিজয়ের মাসে গোবিন্দ হালদারের লেখা মুক্তি'র অমর দুটি গান ডাউনলোড করে শুনুন,
একটি ফুলকে বাঁচাবো বলো যুদ্ধ করি।
এক সাগর রক্তের বিনিময়ে...
* ছবিটি নেয়া হয়েছে ১৯৭১ এর ২০ ডিসেম্বর প্রকাশিত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ The Bloody Birth of Bangladesh 'বাংলাদেশের রক্তাক্ত অদ্ভুদয়' থেকে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


