আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

মইনুল হায় মইনুল!!

০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৫

শেয়ারঃ
0 1 0


মইনুল হায় মইনুল!!
............................................
মইনুল ও মইনুল!!
কথায় কথায় গন্ডগোল
ঠিক করিতে আইসা ভুল
বাজায় শত ঢাক ঢোল :)

মইনুল, আহা মইনুল!!
কথায় কথায় ফুটান হুল
সকাল বিকাল ছাড়েন গুল
দেখান মুরগী খাওয়ান ঝোল
যা বলেন তা সবই ভুল
কথা কামে তালও গোল

মইনুল, ওগো মইনুল!!

( চশমা ছারা দেহি না,
'মুজাহিদ কে চিনি না!'

ক্ষমতা পেলেন খয়রাতি
সঙ্গী সাথী সব ঝামাতি :)

দিগদারি আর টিটকারী
কথায় কথার বাহাদুরী
সরকারে তিনি দরকারী
সকল কাজেই সরদারী
কতযে তার জারি জুড়ি
কথায় ঝরে ফুল ঝুরি

গলাপেচে পরেন টাই কোট
বাঙালরে দেখান হাই কোর্ট!

ভাইয়ে ভাইয়ে অহিনকুল
মইনুল, ভায়া মইনুল!!

গালাগালি গোলাগুলী
কর্মচারী'র মাথা'র খুলী
তিনি তবু আইনের লোক
করে সব ক্ষমতা'র ভোগ!
ইওে ফাকের সিসিম ফাঁক
ভাগ মঞ্জুরে জলদি ভাগ ;)

মইনুল, হাসে মইনুল!!
( দুইপাটি দাঁত ছয় তিরিশ খান
কইতেই কথা ভেট-কাইয়া যান ;)
এ হাসির যিনি বোঝেন ভুল
হারাবেন তিনি সকল কুল।

মইনুল, ফের মইনুল
দেখায় মুরগী খাওয়ায় ঝোল
চানখার পুল আর হাতির পুল,
দেখবা চোখে সরিষা ফুল
চড়বা যেদিন কঠিন শূল। :(

মইনুল, হায় মইনুল!!
বাঙালি কখনো করেনা ভুল
শোন মনা, ছগিরুল আর কবিরুল।


তিনি একবার বলেছিলেন মুজাহিদ সাহেব কে তা তিনি জানেন না!
তিনি সত্যবাদি তাইতো তিনি তাঁর মতো সত্যবাদীদের মহলে হাজির হয়েছেন এমন সুন্দর :)

কিছু মইনুলিয় লিংকঃ
মইনুল কট
লিটল বিট অব রাজাকার কানেকশন
আরো কিছু মইনুল নামা

 

প্রকাশ করা হয়েছে: পদ্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৮ রাত ১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
জেনারেল বলেছেন: ৫ এ কুলাইতেছে না
৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৭
মুকুট বলেছেন: বহুত সুন্দর হইয়াছে! তাহার চরিত্র এখানে সুন্দর ও অর্থবোধক এবং অবশ্যই যথার্থভাবে প্রস্ফটিত হইয়াছে! ৫ এর বেশী দেবার উপায় নাই কেন?? যথাযথ করতিপক্ষ ভেবে দেখবেন কি?
৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
রাহা বলেছেন: জটিল হইছে, ছবিতে ৫.৫
৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৪
বুড়া শাহরীয়ার বলেছেন: গান টা তো খুব সুন্দর।
৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:৩৬
`হাসান বলেছেন: ফটুক জডিল হইসে
৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩০
কেএসআমীন বলেছেন: কবিতা একখান হইছে......
ভাই আপনি কোন্ কবি? উদাসী কবি নাতো?
৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৭
শিশু বলেছেন: এ ছবিতে তাঁকে সত্যি পরিচিত চেহারার চাইতে সুন্দর দেখাচ্ছে।
সত্য সুন্দর!
১০. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
এস্কিমো বলেছেন: বাংলাদেশের বর্তমান চালচিত্রের বাস্তবতার স্বার্থে এই পোস্টকে স্টিকি করা হউক
১১. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
মদনবাবু বলেছেন: বাঙালি কখনো করেনা ভুল
শোন মনা ছগিরুল আর কবিরুল।
১২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪৯
পুতুল বলেছেন: পাঁচ দিয়া করিলাম ভুল
রাজাকারের জাতি-কুল
লাল দরজায়, ভাঙ্গিল ভুল।
১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫৪
রাহা বলেছেন: ছবি খানা জবরদাস্ত হইয়াছে ।
১৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:২৪
রাশেদ বলেছেন: আরেকবার ফটুক খান দেইখা গেলাম।
১৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:২৭
লাল দরজা বলেছেন: সালাম দিছিলেন নি মিঞা ;)

@ রাশেদ বলেছেন :
২০০৭-১২-০৮
হুমম...ভালো।

আমিও বলি...ভালো।
১৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৩০
রাশেদ বলেছেন: ওও! ভুইলা গেছিলাম। এখন দিলাম! খিকজ!
১৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২০
আরণ্যক যাযাবর বলেছেন: ছবিটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে।
জটিল।
১৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
লাল দরজা বলেছেন: @ আরণ্যক যাযাবর, পেটে ব্যাথা কেলায় মইনুলের ঝোল খাইছেন নিহি

দেখায় মুরগী খাওয়ায় ঝোল
চানখার পুল আর হাতির পুল,
মইনুল, ওরে মইনুল!!
২০. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
মুকুল বলেছেন: জনস্বার্থে দিলাম ঠেলা
☻☻☻☻☻
২২. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৫৮
লাল দরজা বলেছেন: মুকুল কি অবস্থা ভাই, হাউ ওয়াজ দ্যা ট্রিপ? আপনি কি প্যাভিলিয়নে সহিসালামত ফেরত আসিয়াছেন?

অরুনাভ, ভাইজান বেশী হাইসেন না। এই হাসি হাসি না, আরো হাসি আছে

ধন্যবাদ।
২৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০১
মুকুল বলেছেন: লালুদা, সহি সালামতেই ফিরিয়া আসিয়াছি। কিন্তুক এখন জ্বর গায়ে।
২৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১০
লাল দরজা বলেছেন: ছিণতা করিয়েন না, বালো অইলে সাইরা যাইবো খেয়াল রাইখেন।
২৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১১
আবুল বাহার বলেছেন: নিজ ঘরে নাই শান্তি
খোঁজেন তিনি দেশের শান্তি ।
ভাইয়ে ভাইয়ে গন্ডোগল
মইনূল ,আহা বেটা মইনুল ।
ভাই ভাবীরে মামলা দিয়া
করছে দেশান্তর ,
গনতন্ত্রের জন্যে নাকি
কান্দে তার অন্তর ।
জামাতীগো পক্ষ নিয়া
করল কি যে ভুল ..
বুঝবে ঠেলা একদিন
মইনুল ঐ ব্যাটা মইনূল ।

২৬. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:১৭
লাল দরজা বলেছেন: মইনুল, হায় মইনুল!!
ধন্যবাদ ভাই বাহারুল
২৭. ১০ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
প্রশ্নোত্তর বলেছেন: মঈনুলের কার্যকলাপ চেনা চেনা ঠেকতাছে...কার লগে জানি পুরাই মিলে, মনে করতারতাছি না...
২৮. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩১
লাল দরজা বলেছেন: @ প্রশ্নোত্তর, এখনো মনে হয় নাই? (ক্লোজআপহাসি)
৩০. ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৮
সু-শান্ত বলেছেন: কট্টিন পোস্ট....।
৩১. ১১ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৮
লাল দরজা বলেছেন: @ জুবুথুবু , সু-শান্ত
জব্বর কঠিন ধন্যবাদ আপনাদের।
৩২. ১১ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৫
লাল সালু বলেছেন: জনস্বার্থে ৫।
৩৩. ১২ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৩
লাল দরজা বলেছেন: ধন্যবাদ লাল সালু ও সবাই। জনস্বার্থে নিরবে আরও একটি ঠেলা
৩৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫৩
অতএব বলেছেন: কামের কাম করছো ভাই, তোমারে লাল সালাম, লাল ভাই।
২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪৪

লেখক বলেছেন: জীবনে কামের কাম কিছুই করতে পারি নাই করছি সব আকাম, এই আপনি ভাই এক জন যে আমার আকামরে কামের মর্যাদা দিলেন। আপনেরে লাল সেলাম, দোয়া রাইখেন এই জীবনে যেনো কামেল হইয়া উঠতে পারি। :)

 

মোট সময় লেগেছে ১.০৩৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ