আমার প্রিয় পোস্ট
- দরজার ওইপাশে, আমি - লাল দরজা
- আমেরিকা!!! - লাল দরজা
- নভেম্বর রেইন, আমার প্রিয় দুঃখ গান - লাল দরজা
- চীয়ার্স!!! মালে বাড়ি আর শুটকীর হাড়ী - লাল দরজা
- এক দিন লেইখা ছিলাম রে: ইরানী ছবি ও আমার কিছু চলচ্চিত্র ভাবনা - লাল দরজা
- জ্যাজ, কালো মানুষের আনন্দ বেদনার সংগীত - লাল দরজা
- ছক পূরণ : নিছক পা-সর্বস্ব স্বল্পদৈর্ঘ্য সিনেমা - ইশতিয়াক জিকো
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

টিউলিপ ফোটা'র দিন
০৪ ঠা মে, ২০০৮ রাত ১:২৪
রাজধানী অটোয়ায় গত কাল থেকে শুরু হলো কানাডিয়ান বাৎসরিক টিউলিপ উৎসব। প্রতি বছর সামারের শুরুতে কানাডার রাজধানী অটোয়া'র রিডো ক্যানালের ধার ঘেষে বয়ে যায় যেনো অপরুপ এক রঙ এর বন্যা! সুদূর হল্যান্ড থেকে প্রতি বছর উপহার আসা সহস্র টিউলিপ বাল্ব দিয়ে সাজানো চকচকে রঙের বর্নীল এ পুষ্প উৎসব দেখতে দেশী বিদেশী পর্য্যটকে এ সময় ভরে ওঠে কানাডা'র ছোট্ট রাজধানী শহর অটোয়া'র ভ্যালী। অপেক্ষাকৃত তরঙ্গহীন অটোয়া বাসী'র জীবনে বছরের এই সময়ে লেগে যায় অসাধারন সব রঙের বাড়তি কিছু ছোপ।
তিন সাপ্তাহ ব্যাপী এ উৎসবটি এ বছর ২মে থেকে শুরু হয়ে চলবে ২১ মে পর্য্যন্ত। এ উৎসবের বিস্তারিত জানতে ঘুরে দেখতে পারেন অটোয়া টিউলিপ ভেষ্টিভালের এ সাইট টি।
কানাডার টিউলিপ উৎসবের ইতিহাসটি আমাকে নাড়া দেয় ভীষন। খুব ইচ্ছে করছে এ নিয়ে বিস্তারিত লিখি। আলসেমি'র কারনে নিজে না লিখে এই লিংন্কটি যোগ করে রাখলাম। আগ্রহী হলে পড়ে দেখতে পারেন।
বাংলা ব্লগের বাঙালিদের জন্য বাড়তি হিসেবে টিউলিপ উৎসবের একটি সাদামাটা ইতিহাস পাবেন আমার নির্মীত পরিচয় টিভি অনুষ্ঠানের এই অংশবিশেষ থেকে।
(দেশের ব্লগার বন্ধুরা নেট স্পিডের কারনে ভিডিওটা হয়তো সেভাবে দেখতে পাবেন না
) গত টিউলিপ উৎসবে আমার গায়ক বন্ধু শুভ্র'র একটা গানের চিত্রায়ন করে ছিলাম। টেপটা খুজছি, কাল ভোরের ট্রেনে আবার নিউজার্সি ছুটতে হচ্ছে দেখি আজ রাতে পারলে খুজে শুভ্রর গাওয়া গানটি এই পোষ্টে যোগ করে দিয়ে যাবো। ব্লগের সবাইকে এক গুচ্ছ টিউলিপে'র রঙ্গীন শুভেচ্ছা।
![]()
ফুল ফোটে কোন দিন ঝড়ে না যেতো যদি এমন হতো, যদি এমন হতো!
শিল্পী: শুভ্র / গানের কথা: কাজী শামীম / সুর: সংগ্রহ / ভিডিও নির্মান: সাইফুল ওয়াদুদ হেলাল
* সবতে গান পোষ্টায়, আমি ও এক খান পোষ্টাইলাম
সবতে মাইনসের গান পোষ্টায়, আর আমি পোষ্টাইছি আমার দোস্তের গাওয়া গান। গরীবের পোলা খাইট্টা খায়, তয় আল্লাহ গলা এক খান দিসিল তারে। হালার কিসমত, ঠিক টাইমে ঠিক যায়গায় ফিট হইবার পারে নাই!
প্রকাশ করা হয়েছে: বিভিদ বিভাগে ।
একরামুল হক শামীম বলেছেন:
ভাইজান আপনাকেও শুভেচ্ছা লেখক বলেছেন:
শুভেচ্ছা ![]()
লেখক বলেছেন:
শুভেচ্ছা ![]()
লেখক বলেছেন:
শুভেচ্ছা ![]()
নিসর্গ পথিক বলেছেন:
আপনাকেও টিউলিপের রঙ্গীন শুভেচ্ছা...
লেখক বলেছেন:
শুভেচ্ছা ![]()
লেখক বলেছেন:
শুভেচ্ছা ![]()
আইয়া পড়েন ![]()
লেখক বলেছেন:
শুভেচ্ছা ![]()
লেখক বলেছেন:
শুভেচ্ছা ![]()
রাগ ইমন বলেছেন:
দাদামণি , তোমায় দেখে ব্লগে ঢুকলাম আর তুমি পালিয়ে গেলে ? মনটাই বিষন্ন করে দিলে , ভালো না তুমি মোটেও ।
কি কি বলতে চেয়েছিলাম , এখন কিচ্ছু বলবো না ।
রাশেদ বলেছেন:
বাহ! ভালোই তো!
লাল দরজা বলেছেন:
সকলে আমারে মাফ কইরা দিয়েন, দেড় ঘন্টা পর বাইর হইতাছি আবার অাম্রিকার উদ্দেশ্যে। পচা কয়খান আইরিশ বীয়ার খাইছি, বাসে কইরা মন্ট্রিয়ল পৌছামু ভোর সাড়ে চারটায় ঐখান থেকে সকাল নয়টায় নিউইয়র্কের ট্রেন ধরতে হবে মাঝখানেনের এতোটা সময় এই শীত শীত আবহাওয়ায় পথে পথে ঘুরতে হবে! জিন্দেগী তামা হইয়া গেল, হালার শান্তি পাইলাম না!যাউকগ্গা মাইন্ড করলাম না
লেখক বলেছেন: ফাঁকিবাজীর দেখছেন কি দাদু! সামনে আরো ফাঁকি দিমু, লেডি থাইকেন ![]()
রাগ ইমন বলেছেন:
হায় হায় , এই অবস্থা কেন? খাবার কিছু পেলে না ! শেষ কালে বিয়ার ! আচ্ছা , ভালো ভাবে পৌঁছাও । কি আর বলবো !
একটা কপি পেস্ট ---
মুগ্ধ হয়ে রইনু চেয়ে
অবশ আমার পরাণ লয়ে
কি বিভা তার রইলো ছেয়ে
প্রহর আমার যায় যে বয়ে
জলের কণার মধুর খেলায়
রঙের তুলি মেঘের ভেলায়
আমার হয়ে আমার আমি
হাত বাড়িয়ে ছুঁইতে যে চাই
অতুল উড়াই এ পাগলামি
বৃষ্টি ঘুড়ির রঙিন নাটাই !
না না , কবিগুরু লেখে নাই । তাঁর হয়ে আমিই লিখলাম ।
লেখক বলেছেন: ইমন আমারে এই গুলান লেইখেন টেইখেন না। আমার মন হেভি নরম কিছিমের সামলাইতে পারি না, পরে জাতির জন্য ভীষন সমস্যা হয়ে যেতে পারে ![]()
মুক্তির বেটির জন্য রইল শুভ কামনা। ![]()
রাগ ইমন বলেছেন:
জাতির সমস্যা হোক । প্রজাতির সমস্যা না হলেই হইলেই হইলো । আর আমি তো উপজাতি , সুতরাং , লিখবোই লিখবো
লেখক বলেছেন: আমি আইয়া পড়ছি নিউ জার্সিতে
তোরে বলে 'ভাই' 'রাজ' ধইরা বইছিল! এখন কেমন, ভালো?
রাগ ইমন বলেছেন:
নিউ ইয়র্কে স্বাগতম !
দেখেন , আবার ইয়র্কারের পাল্লায় না পড়েন । ওরা কিন্তু ট্যাক্স বেশি নেয় ।
লেখক বলেছেন: নিইয়র্ক এর পেন ষ্টেশনের থেইক্কা একটা ছুট্টু পিৎজ্জা আর এক খান চীল্ড হ্যানিক্যান খাইয়া নিউ জার্সিতে আইসা পড়ছি, এই খানেই আমার ষ্টেশন।
লেখক বলেছেন:
+

















