অরণ্যে অভিসার করবার সখ আমার আজীবনের! ছোট বেলায় জনি ওয়েস মুলারের টারজান দেখতাম টিভিতে। জেন এর মতো একটা জীবন সঙ্গীনি নিয়ে জঙ্গলে থাকবার পাকনামী জেগেছিল সেই গেদা কাল থেকে
এর পর সুনীল গাঙ্গুলীর উপন্যাস নিয়ে সত্যজিৎ রায়ের ছবি অরণ্যের দিনরাত্রি দেখে দেখে মুখস্ত করে ছিলাম। আমার খুব প্রিয় একটি সিনেমা এটি। এর আরো অনেক পরে ২০০৩ সালে আমি তখন বিয়া শাদী কইরা ঝুনঝুনা প্রিয় শহর মন্ট্রিয়লে বাৎসরিক বিশ্ব চলচ্চিত্র উৎসবে দেখা গৌতম ঘোষ পরিচালিত আবার অরণ্যে দেখবার সুযোগ হলো। সেই সাথে সৌভাগ্য হয়ে ছিল গৌতম ঘোষের সান্নিধ্য লাভের। তাঁর কাছ থেকে শোনা হলো সিনেমা নিয়ে অন্যরকম সব ভাবনা চিন্তার কথা। আরণ্য অভিসারী আমার মন আবারো আউলা হলো সেবার!
প্রিয় পাঠক কারো যদি আগ্রহ জাগে ইচ্ছে হলে এই লিংন্ক এ যেয়ে পি ডি এফ ফাইলটা(গৌতম ঘোষের অরণ্য কথা) ডাউনলোড করে পড়তে পারেন। না পড়লেও যথারীতি কোন অসুবিধা নাই। শুভ কামনা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৮ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


