বিকেলে অফিস ছুটির পর
বিদ্যুৎ বেগে সবাই বাড়ি ফিরে,
পার্কিং লটটা ফাঁকা হয়ে যায় নিমিষেই!
আমি দরজায় দাড়িয়ে প্রতিদিন
ব্যকুল হয়ে মানুষের সংসারে ফেরা দেখি!
গৃষ্মে এখানে বেলা ডোবে এখন দেরীতে-
সন্ধ্যায় রয়টারের আর কোন
নতুন ফীড আসবে না,
পৃথিবীর পুরোনো বোমাবাজী'র খবর গুলোই
রিপিট হবে এ বেলায়!
দূর ফ্রী ওয়েতে ক্রুজ কন্ট্রোল স্বয়ংক্রীয় মানুষ
নিয়ম করে ফিরে যায় বাড়ী, প্রতি দিন।
তাহাদের মতো সংসার আমায় ও কি টানে!
ট্রান্সমিশন রুম ছেড়ে বাইরে পা ফেলতেই দেখি
সংসারকে চুলোয় দিয়ে তুমি বেরিয়ে গেছ
বাচ্চা দুটোকে সাথে করে!
'ভালোবাসা'
অদ্ভুত এক অনুভব!
ভালোবেসে মানুষ
ঘর বাঁধে,
ঘর ছাড়ে!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৮ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


