somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাপি ব্লগিং :) বিশাল একখান কপি পেষ্ট পোষ্ট ;)

১৫ ই জুন, ২০০৮ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরেই এই পোষ্ট টি লিখবার কথা ভাব ছিলাম। ব্যাস্ততার কারনে মথা বসাতে পারছিলাম না। তেমন কিছু না, ব্যাপারটা এই ব্লগ নিয়েই। যে কোন ভাবেই হউক এখন থেকে ৮ মাস ২ সপ্তাহ আগে এক দিন ঘুরতে ঘুরতে নাম লিখে ফেলি এখানে। ব্লগ নিবন্ধন করতে যেয়ে দেখলাম নিক নেইম এর একটা ব্যাপার আছে। তাৎক্ষনিক ভাবেই নিজের নামেন ল্যজের একটু অংশ কেটে এই ব্লগের দরজায় ঝুলিয়ে দিলাম। সেই আমার ব্লগ জীবনের শুরু।

না এর আগে ইংরেজীতে কোন দিন ব্লগিং করিনি। বন্ধু ফারুক ফয়সলের গুতাগুতিতে এর আগে ফেইস বুকের ভেজালের মধ্যে জড়িয়ে হাপিয়ে উঠছিলাম যখন তখন জানা / আরিল দম্পতি ও তাদের ছোট্ট চৌকোস এক বাহিনী যে বছর দুয়েক আগের থেকে আমার জন্মভূমী বাংলাদেশে বসে বাংলায় অসাধারণ এক বিপ্লব করে ফেলেছে তা আমার ধারনাতে ও ছিল না! আজ এই সুযোগে সা.ইন ব্লগের সকলকে অন্তরের অন্তস্থল হতে আরো একবার কৃতজ্ঞতা-শুভেচ্ছা-ধন্যবাদ জানাই।

ঠিক আছে যে কারনে এই পোষ্টটা লিখছি এবার সরাসরি সে বিষয়ে বলবার চেষ্টা করি। ব্লগে আমরা ব্লগ সভ্যরা এক এক জন এক এক নামে পরিচিত। কেউ আসল নামে কেউ নকল নামে। ;) এই কে আসল আর কে নকল নিয়েও আবার রয়েছে নানান জনের নানান হিসাব কিতাব! একবার ফাহমিদুল হক যখন এখানে ব্লগিং শুরু করেন সম্ভবত তার দ্বিতীয় পোষ্টে তিনি এই নাম নিয়ে একটা প্রশ্ন তুলে ছিলেন সেখানে সে সময় একটা তর্কের ক্ষুদ্র ঝড় ও উঠে ছিল প্রায়। পরে ফাহমিদুল তার উত্তর পেয়ে যাওয়ায় আলোচনায় ক্ষ্যান্ত দেন। সেই পোষ্টে আমিও এই ব্লগে আমার 'নাম' ধারনা সম্পর্কিত একটা মন্তব্য করেছিলাম। ফাহমিদুল হক যে প্রশ্ন নিয়ে পোষ্টটি লিখে ছিলেন আমার ধারনা আলোচনার শেষে উনি ব্লগারদের নাম সংশয়ের একটা সন্তোষজনক উত্তর পেয়েছিলেন যা ব্লগটি লিখবার সময় ওনার সেভাবে ছিলনা বলেই আমার মনে হয়েছিল। যাই হউক কথা একটু লম্বা হচ্ছে, কিন্তু ধান ভানতে শিবের গীত এখনো গাচ্ছি না বিশ্বাস করুন :)

ব্লগে ভর্তি হবার সময় অনেকের মতো আমারও ব্লগ ব্যায়াকরন সম্পর্কে তেমন কোন ধারনা ছিলনা বিধায় গদ্য/ পদ্য, কথ্য/ অকথ্য সব এক সঙ্গে গুলে ফেলেছি। আজ আট মাস পর অনেকের ব্লগেই যেয়ে দেখি তাদের ব্লগ গুলো বেশ সাজানো গোছানো, আমার মতো ল্যদ্রাছেদ্রা নয় তখন নিজের অবস্থা দেখে বেশ মজাই পাই।

মূল প্যাচাল: এখানকার ব্লগারদের ব্লগে প্রত্যেকেই নিজ নিজ নামের পাশে ছোট্ট একটা প্রোফাইল লিখে রাখেন, ব্লগ পোষ্ট পড়ার সময় আমরা ক'জনেই বা তা খেয়াল করে দেখি! আমি কোন পোষ্ট পড়লে সাথে ঐ ব্লগারের প্রোফাইলটাতে চোখ বুলাতে ভুলি না। সবাই নিজ নিজ ব্লগে নিছক এমনিতে অথবা গভীর কোন বোধ থেকে বেশ বেশ সব কথাবার্তা লিখে রেখেছেন। আমার ধারনা আমরা অনেকেই আমাদের সহব্লগারদের এই সকল উক্তি, উদৃতি কিংবা প্রোফাইল পড়ে দেখি না হয়ত কেউ কেউ পড়ি। ইচ্ছা হলো একটা লেখা দাড়করাবো ব্লগারের উল্লেখযোগ্য কিছু প্রোফাই নিয়ে। পরে এই কারনে ঐ কারনে সময় আর করে উঠতে পারিনি, কাকে থুয়ে কার প্রোফাইল নিয়ে লিখি তাই আর ঐ পথে এগুইনি। কিন্তু ইচ্ছেটা প্রায়ই জাগত, আজ ভাবলাম চেষ্টা করা যাক। এখন চিন্তা হলো কাদের কাদের প্রোফাইল গুলি কপি পেষ্ট করবো! নিজেরটা দিয়ে না হয় শুরু করা গেল, তার পর! তার পর আবার কে, ব্লগের পরিচিত বাছা বাছা দশ কিংবা বিশ জন? তাতেও ত সমস্যা! :( হঠাৎ মনে হলো সমাধান একটা আছে, আমার ব্লগটা সাম্প্রতিক ঘুরে গেছেন যারা তাদের প্রোফাইল গুলোই শিকার করা হউক না কেন এই বেলায়! হতেই ত পারে :)

প্রিয় পাঠক,
যেই ভাবা সেই কাজ করা হলো। সবাইকে শুভেচ্ছা। সকলের জন্য শুভ কামনা। হ্যাপি ব্লগিং।
:)

লাল দরজা প্রোফাইল: "ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ, কোন ইষ্টিশন নাই। গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি, মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

সাম্প্রতিক যে কুড়ি জন আমার ব্লগ দেখেছেন, তাদের প্রোফাইলঃ

অদ্ভুত আঁধার এক প্রোফাইল:
অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
(জীবনানন্দ দাশ )

বাফড়া প্রোফাইল: এই নিকে টায়ার্ড লাগতাছে। দেখি কয়দিন নাইলে... নতুন জামায়...

অভ প্রোফাইল: ......অপেক্ষায় যায় দিন। মন্তব্য করতে পারবো কি কোন দিন।।

জিনি প্রোফাইল: জিনি'র প্রোফাইলে কিছু লেখা নাই তবে ওর ব্লগের প্রথমেই ও লিখে রেখেছেন এই লাইনটি, 'অনন্ত নক্ষত্রবীথি অথবা আঙুর ফল টক'

আন্দালীব প্রোফাইল: অস্থির ভেতরে অস্থিরতা.. [email protected] লেখালিখির © সংরক্ষিত

ভবঘুরে২০০৮ প্রোফাইল: ... ভবঘুরে২০০৮'র প্রোফাইলে কিছু লেখা নাই তবে ওর ব্লগের প্রথমেই ও লিখে রেখেছেন এই লাইন দু'টি, 'তৃতীয় পৃথিবীর অপেক্ষায়- সুখের ভান করে দুঃখ লুকানোর অপচেষ্টা!'

মানুষ প্রোফাইল: সঞ্চিত বারুদ বক্ষে তবু প্রয়োজন ছাড়া জ্বলিনা কখনো ...

অ্যামাটার প্রোফাইল:
মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি'
ভুলোক দ্যুলোক গোলক ভেদিয়া,
খোদার আসন আরশ ছেদিয়া
উঠিয়াছি চির-বিস্ময় আমি
বিশ্ব-বিধাত্রীর!

চিটি প্রোফাইল:
চীরদিন কাহারো সমান নাহি যায়....
আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায়
আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায়
কাহারো সমান নাহি যায়
চীরদিন কাহারো সমান নাহি যায়....

অবতা শ্রীরাম চন্দ্র যে যেন তীরবতি
তার হল বনবাস রাবণ করে দূর্গতি
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়
কাহারো সমান নাহি যায়.....
চীরদিন, কাহারো সমান নাহি যায়....

স্বামী পঞ্চ পান্ডব সখা, কৃষ্ণ , ভগবান
দূর্শাসন করে তবু দ্রুপদির অপমান
পুত্র তার হল হত যদুপতির যার সহায়
পুত্র তার হল হত যদুপতির যার সহায়
কাহারো সমান নাহি যায়....
চীরদিন কাহারো সমান নাহি যায়....

----কাজি নজরুল ইসলাম।

[email protected]

ফরহাদ উিদ্দন স্বপন প্রোফাইল:
আমার স্বপ্নেরা প্রথমত আমাকে তিরস্কার করে
পরবর্তীতে নালিশ জানায় ইশ্বরের কাছে
অবিবেচকের মতো যখন তখন
যততত্র তাদের প্রসব করার জন্য।

দরদী নজরুল প্রোফাইল: রুয়েট থেকে পাশ করে এখন জার্মানীতে উচ্চশিক্ষা নিচ্ছি।গবেষনা করতে ভালবাসী,ভালবাসী যেকোনো কিছু সুন্দর।

একরামুল হক শামীম প্রোফাইল: আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

ফারহান দাউদ প্রোফাইল: খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।

মাহবুব সুমন প্রোফাইল:
যত বড়ো হোক ইন্দ্রধনু সে
সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর
প্রজাপতিটির পাখা॥

আমার তড়িৎ ডাকের ঠিকানাঃ [email protected]

আলফ্রেড খোকন প্রোফাইল: আলফ্রেড খোকন'র প্রোফাইলে কিছু লেখা নাই তবে ওর ব্লগের প্রথমেই ও লিখে রেখেছেন এই লাইনটি, 'আমার সমস্তদিন ধানের ছড়ার মত দোলে, দোল খায়'

মদন প্রোফাইল: মদন'র প্রোফাইলে কিছু লেখা নাই তবে ওর ব্লগের প্রথমেই ও লিখে রেখেছেন এই লাইনটি, 'নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই'

নাজিরুল হক প্রোফাইল: কম্পিউটার তো মাইনসেই বানাইছে। রিয়াদ- সউদি আরব [email protected]

ফরিদ প্রোফাইল: বাংলাদেশের অনলাইন এক্টিভিটি বাড়ানোর জন্য বহুদিন ধরে ঠেলাঠেলি করছি। কিন্তু এই পাথর নড়ে নাঃ(

লংকার রাজা প্রোফাইল:
ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চাই,
তারা তোমাকে চাই।
হৃদয়ের যত অনুভূতি আছে
তারা তোমাকে চাই,
তারা তোমাকে চাই।

রাশেদ প্রোফাইল:
না হয় পেলাম না কিছুই
তাতে কিবা আসে যায়!
ছোট্ট এই জীবনে
ছোট্ট এই মানুষটির
কষ্ট তাতে বাড়ে না!

স্বপ্ন দেখা সাজে না
স্বপ্ন দেখা খাটে না
স্বপ্ন কোনদিন মিলে না
স্বপ্ন দেখা তাই বলে ছাড়ি না!

হয়তোবা কেউ একজন
হয়তো কোন একদিন আসবে
সেই অপেক্ষায় থাকি!

ব্লগিং এ উৎসাহ প্রদানের জন্য এই পোষ্টে মন্তব্যকারী প্রথম পাঁচ জনের প্রোফাইল ও কপি করে পেষ্ট করা হইল, আশা করি কান্দাকাটি এইবার বন্ধ হইছে ;) আবারো সবাইকে শুভেচ্ছা। হ্যাপী ব্লগীং :P

চিকনমিয়া প্রোফাইল: চিকনমিয়া'র প্রোফাইলে কিছু নাই শুধু এই [email protected] ইমেইল ঠিকানাটি, তবে অন্য অনেকের মত চিকনমিয়ও ওর ব্লগের প্রথমেই লিখে রেখেছেন এই লাইনটি, 'চিকনমিয়া.আমি পুরান পাপী'

এস্কিমো প্রোফাইল: [এস্কিমো ব্লগের সতর্কীকরন: রাজাকার, আল বদর, আল শামস্, শান্তি কমিটি, ও '৭১ এর দালাল সমর্থকরা নিজ দায়িত্বে প্রবেশ করুন...
(জামাত ও শিবির না আসাই ভাল!)]
জন্ম: পিতার কর্মস্থল নোয়াখালীর হরিনারায়নপুর রেলওয়ের কোয়ার্টারে। শৈশব কেটেছে হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে। ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে দেশে সরকারী/বেসরকারী চাকুরী করে দেশ ত্যাগ...পথিমধ্যে নেদারল্যান্ডসে গাধার পিঠে আরো কিছু বই চাপিয়ে কানাডার টরন্টোতে চলে আসা। চেষ্টা চালাচ্ছি কানাডার হিমশীতল মাটিতে বসত গড়তে...কিন্তু শিকড়ের টানে সবসময়ই মন চলে যায় ধলেশ্বরীর পাড়ে।
বাংলাদেশকে একটা আধুনিক এবং সমৃদ্ধ দেশ দেখার স্বপ্ন নিয়ে ব্লগিং করা।

নাইম প্রোফাইল: স্বপ্নের বাংলাদেশের প্রতীক্ষায়............

বিবর্ণ প্রোফাইল: আমি কবি নই তোমাদের একজন, আমি কবি নই প্রেমিক তোমাদের.....

মৈথুনানন্দ প্রোফাইল: ইমন! বাড়ী থাকিস তুই, আমি আসবো।শুনেছি, তোর বাড়ীর কার্নিশ গলে বিন্দু বিন্দু জোছনা ঝরে পড়ে - রাত্রিভর তোর উদ্যান জুড়ে নিবেদিত হয় কবিতার মতো জোছনার রূপালী অর্ঘ্য।
আমি দীর্ঘদিন জোছনাময় কবিতার নৈসর্গিক সংসর্গ থেকে নির্বাসিত, বহুদূরে নিঃসঙ্গ একা।
আমি- আমাকে ঘিরে আছে গুচ্ছ গুচ্ছ অন্ধকার বহু আকাঙ্খা পেরিয়ে আসবো তোর উদ্যানে,
নৈঃশব্দ্যের কাছাকাছি তুই বাড়ী থাকিস, আমি আসবো।



* দুঃখিত এখানে আপনার প্রোফাইলটি না থাকবার জন্য :( এর কারন অতীব সোজা। আপনি সম্প্রতি আর আমার ব্লগে আসছেন না ;) কি আর করা! মাফ কইরা দিয়েন :D
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৮ ভোর ৬:১৯
৫১টি মন্তব্য ৪০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×