মরে পড়ে আছে, বে'খবর
জনজটলায় উৎসুক প্রশ্ন ওড়াউরি করেঃ
কে মরেছে জানা যায়?
হিন্দু না মুসলিম বোঝা যায়!
কেউ এক জন পড়লেন,
"ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলায়হে রাজেউন"
আরেক জন বললেন,
হলেও হতে পারে কোন বে'ধর্মীর লাশ!
"খালেদিনা ফিনারে জাহান্নাম"
আগুনের ফেরেশতা ততক্ষনে করে সাওয়াল,
মীন আন্তা: কে তুমি?
মৃতের নিথর ঠোঁট উচ্চারন করে বেসামালঃ
না হিন্দু না মুসলমান,
আমিতো তাঁর সৃষ্টি একজন মানুষই ছিলাম!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



