আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

একটি এক মিনিটের পাঁচালী ও বিভূতি বাবুর কর্পোরেট অপারেশন
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:০২
হেতেরা কি আমাদের শিল্প সংস্কৃতিরে এক্সপ্লোর কর্তে নামছে না এক্সপ্লয়েট কর্তে নামছে?
বাংলা লিংন্ক এই ঈদে একটা নতুন বিজ্ঞাপন রিলিজ করছে। দেখছেন নিশ্চয় আপনারা অনেকেই। বাবুদের পাশের গ্রমে ফোন কম্পানীর টাওয়ার বসিয়েছে। বাবুর বিশ্ময়ের সীমা নেই! সে তার আদরের বুবুকে বাড়ীতে এসে সে খবর দেয়। যাবি বুবু দেখতে! দু'ভাই বোন মিলে দে ছুট গ্রামের প্রান্তর ধরে। এদিকে বাড়ীতে বিয়ের আয়োজন দু'ভাই/বোনের সে দিকে ভ্রুক্ষেপও নেই। তার পর গল্প যারা দেখার দেখেছেনইত আর না বলি। খারাপ লাগে নাই, ভাল হইছে। আ ট্রিবিউট টু পথের পাাঁচালির অপু ও দূর্গা।
ছেলেটার চেহারায় ও বেশ মিলেছে, চুলের ছাটটাও মিলিয়েছে। কাশ ফুল নেই কিন্তু অপুর জন্য সেই বিস্তৃত দিগন্তটি আছে। বিদ্যুতের থামের যায়গায় সঙ্গত কারনেই দেখা গেছে মোবাইলের টাওয়ার। আলতা শিশি জলে ফেলে দেয়া দেখে দূর্গার চলে যাওয়ার(মৃর্তু্্যর) পর দূর্গার সেই পুতির মালাটি জলে ছুড়ে ফেলা দৃশ্যটি মনে করা গেছে ঠিকই।
বিজ্ঞাপনের লোক সত্যজিৎ রায় সিনেমা বানিয়ে বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করে গেছেন যেমন তেমনি দেশ ও জাতিকে এনে দিয়েগেছেন অসামান্য সম্মান। কি সে যুগে কি এ যুগে পঞ্চাশ দশকই হউক আর নব্বই দশকই হউক রায়ের অনেক কারিশমার মাঝে একটি ছিল তিনি খুব কম খরচে ভীষন পরিমিত ভাবে বিশাল বিশাল ছবি বানাতেন।
বাংলা লিন্কের বিজ্ঞাপন নির্মাতারাও ছবি বানানোর স্বপ্ন নিয়ে বিশাল বিশাল বাজেটে ক্ষুদ্র ক্ষুদ্র বিজ্ঞাপন ছবি বানাচ্ছেন। আশা করি এক দিন তারাও নিশ্চয় বড় ছবি বানাবেন। তবে ভয় হয় ১ মিনিটের ছবি বানাতে তারা যে ১৫/২০ লাখ টাকা মজুরী নেন একটা ১২০ মিনিটের ছবি বানাতে না জানি তারা কতটাকার মজুরী নেবেন! এই দুরমূল্যের বাজারে শিল্প সংস্কৃতি কি কেবল তারাই করাবেন/করবেন, যার আছে ভূড়ি ভূড়ি!
এ্যাড ফিলিমটা সেইরকম জটিল হইছে মাম্মা! আমাদের নীল দরিয়া থেকে শহীদ মিনার, বিভূতি বাবুর অপু দূর্গা থেকে প্রেমাংশুর রক্ত চাওয়া নির্মলেন্দু গুন কর্পোরেট নজরে পড়েছে সবাই। নির্মাতা থেকে অভিনেতা সকলেই খোশ। মাল পানি জিন্দাবাদ গুরু! আমাদের সকল আবেগ অনুভূতির তারাই ধারক তারাই প্রচারক। আমরা কেবল আবেগ দিয়া চাইয়া চাইয়া দেখব, আর কথা বলে যাবো, "ইশ। কত্ত কথা বলেরে..."
হ্যা অসহায়ের মতো আমরা ত কেবল কথাই বলতে পারি, আর ত কিছু পারি না!
* ছবি গুলো অপু দূর্গা লিখে নেট থেকে সংগ্রহ করে নিয়েছি
প্রকাশ করা হয়েছে: বিভিদ, বিষয় চলচ্চিত্র বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লাল দরজা বলেছেন:
কমেন্টাইতে গিয়া পোষ্টইয়া ফেল্লাম। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে পড়বেন।
বিষাক্ত মানুষ বলেছেন:
এত্ত গভীরে যান কেন মামু ?
লেখক বলেছেন: কই তেমন গভীর নাতো, মাত্র হাটু জল ![]()
বিডি আইডল বলেছেন:
পথের প্যাচালী ফুল মুভির লিংক দিয়েছিলাম এর আগে একটি পোষ্টে...অনলাইনে আছে ছবটি এখনও সম্ভবত..আ্যডটার লিংক দেয়া যায়?
লেখক বলেছেন: এত কষ্ট কর্তে পারুম না। কেউ মনে হয় এখনও আপলোড করে নাই, লিংন্ক পাইলে দিয়া দিমুনে।![]()
সুমন নূরনবী বলেছেন:
+++++
লেখক বলেছেন: এ্যাড ফিলিমটা সেইরকম জটিল হইছে মাম্মা! ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
হুমম...১৫/২০ দিয়ে ইদানীং কেউ এড বানায় নাকি? ৩০ এর নিচে হয় বলে মনে হয়না।
লেখক বলেছেন: ওরে ভাইরে, আমিত দেখি আসলেই হাটু জলে আছি। বলেন কি, টেকা পয়সাত দেখি সত্য সত্যই তেজ পাতা হইয়া গেছে!
লেখক বলেছেন: এখন কি সিজনটাই এডাপটেশনের নাকি? এই ঈদে বেশ কয়েকটা নাটক দেখলাম হিন্দি/ইরেজী ছবির গল্পের মতন। নকল কইতে গেলে কয় নো নো এইটারে কয় এডাপটেশন। বিদেশী গল্পের দূরবর্তী ছায়া অবলম্বনে করা হইয়াছে। তার মানে এখন টাইমটা মনে হয় এই রকমই চলতাছে। তাইত বিজ্ঞাপনেও ছায়া অবলম্বন চলিতেছে। মৌলিক চিন্তা নয় এখন চলছে সব যৌগিক চিন্তার কারবার। আবার না কেউ চেইতা যায়, কইব ইশ মৌলিক চিন্তা! এমনেই যায়না, আইছে আবার আইছে পেচাইতে...
লেখক বলেছেন:
ফাহমিদুল হক বলেছেন:
দেখি নাই। শিরোনামের মজা বিশ্লেষণে নাই। মাইনাচ দিবো কিনা ভাবতেছি।
তবে মন্তব্যে মজা -- এডাপটেশনের যুগ, 'ছায়া'বাজি চলছে। একই কুম্ভীরসন্তান বারবার না দেখিয়ে ছায়াবাজি খারাপ না।
একদিন ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে ব্যথা হলে না হয় অন্য কিছু করা যাবে ...
করতে কিছু একটা হবেই ... এতগুলা চ্যানেলের পেট ... ভরাতে হবে তো।
যদ্দূর জানি ৩০ লাখের কারবারে প্রচুর অপচয় থাকে। আর অপচয়কারী শয়তানের ভাই। আর শয়তানের ভাই সিনেমা কেমনে বানাবেন? কোথায় এক মিনিট আর কোথায় ১০০ মিনিট! ৩০ কোটি টাকা কে দেবে?
লেখক বলেছেন: দেখলেন সকলে মিল্লা বিশ্লেষণ করাতে ব্যাপারটা কিরাম ফাইন হইল ![]()
ফাহমিদুল হক বলেছেন:
সত্যজিৎ থেকে ঋতুপর্ণ অনেকেরই প্রথম পেশা ছিল বিজ্ঞাপন, আমরা একটাও ঋতুপর্ণ পাইতেছি না।
লেখক বলেছেন: পাইবেন পাইবেন, সবুর করেন। জানেনত সবুরে মাকাল ফল ফলে! ![]()
নুশেরা বলেছেন:
মানুষের আবেগ-অনুভূতি নিয়ে বাণিজ্য করলে তা শৈল্পিক আখ্যা পায়। আজকাল বিজ্ঞাপন নির্মাণেরও পুরস্কার দেয়া হয়। তাই এসব দেখি আমরা। পোস্ট খুব ভাল লাগল।
লেখক বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। মনে হচ্ছে কানাডায় থাকেন ![]()
লেখক বলেছেন:
হমপগ্র বলেছেন:
আমি ধরেন গিয়া সেইদিনও আম্মুকে বলতেছিলাম, অপু আর দুর্গা ট্রেন দেখতে যাইত না? সেরকম করেই এডটা করেছে।ঠিক কইছলাম। আপনার বিশ্লেষণ ভালো লেগেছে। একজন চিত্রকারের চোখে এসব ধরা পরা উচিৎ। ওখানে ট্রেন দেখতে যাইত আর এখানে টাওয়ার দেখতে যায়। হাস্যকর। তবে এডের কাহিনীতে মোচড় আছে। দুর্গার তো বিয়ে হয় না। এখানে বুবুর কিন্তু বিয়ে হয়ে যায়!
লেখক বলেছেন: কথা হচ্ছে, কথা কিন্তু তা না ![]()
যীশূ বলেছেন:
অমিতাভ রেজা তো তার এ্যাডগুলারে ফ্লিমই বলে!
লেখক বলেছেন: ফিল্মইত।
লাল দরজা বলেছেন:
কাল রাতে কেউ একজন একটা পোষ্ট লিখছিল, এ্যাডটা ভালহইছে তার ভাললাগছে। ঐ খানে একটু কমেন্ট করতে যেয়ে দু'কলম বেশী লিখে ফেলছিলাম। তাই ভাবলাম আলাদা একটা ব্লগ লিখি। শিরোনামর গভীরতা আলোচনায় অনয়ন করি আসেন। একাধারসে লিখতে আমার আইলসামী লাগে আসেন সকলে মিল্লা ইটু ইট্টু কইরা আলোকপাত করি। তাইলে আর কষ্ট হইবে না। @ ফাহমিদুল ভাই ও শামীম ভাই। লেখক বলেছেন: দেখলেন সকলে মিল্লা বিশ্লেষণ করাতে ব্যাপারটা কিরাম হইল ![]()
ইউনুস খান বলেছেন:
এইডা কিন্তু ধারুন হইছে।
লুকার বলেছেন:
সুন্দর হইছে আলুচনা।
কর্পোরেট হর্তাকর্তা যারা, বিদেশী বেনিয়া বা মোটা বেতনের চাকুরে আর তাদের এদেশীয় দালালেরা আসলে শিল্প-সংস্কৃতির কিছুই জানে না, এসবের সময়ও তাদের নেই। তাদেরকে ব্যবসার জন্য মানুষের আবেগ অনুভূতি ব্যবহারের বুদ্ধি আর সুযোগ করে দিচ্ছে শিল্প-সাহিত্য বোদ্ধা কিছু এদেশী লোক। তাহলে কি হলো? এরা তো আরো খারাপ! দেশের শিকড়কে এরা সাজিয়ে গুজিয়ে বিক্রি করছে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানীদের কাছে। পতিতারা নিজেদের শরীর বিক্রি করে, আর এরা কি বিক্রি করছে? দেশের শিকড়কে এরা সাজিয়ে গুজিয়ে বিক্রি করছে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানীদের কাছে।
মাল্টিন্যাশনাল আর ইন্ডিয়ান কোম্পানীগুলো, যারা এদেশে ধুন্ধুমার ব্যবসা করছে, তাদের চকচকে টাই-স্যু পরিহিত মার্কেটিং 'অফিসার' রা দেখেছি মাঝে মাঝে হোটেলে উৎসব করে। সাংস্কৃতিক দল ভাড়া করে আনে। আর আমাদের নৃত্যশিল্পীরা নেচে গেয়ে তাদের উপর ফুলের পাপড়ি বর্ষণ করে। এই কর্পোরেট কালচারের বিদেশীরা অনেকেই প্লে-বয়। তারা চাকুরীরত মেয়েদের, মার্কেট প্রমোশনের জন্য বা এক্সিবিশনের জন্য মেয়ে নেয়ার সময় এক্সপ্লয়েট করে। তাদের প্রলোভনে, চাক-চিক্যে বা মিথ্যে আশ্বাসে ফাঁদে পড়ে অনেকেই। ভাল পরিবারের মেয়েরা যখন এসবে জড়িয়ে যায়, তখন তাদের বুদ্ধি-সুদ্ধি বা ভাবনার গভীরতার ওপর আস্থা থাকে না। নাফিসের একটা পোস্টে দেখা গেল মিলিয়নায়ার হওয়ার জন্য যে ১১৪ টা এদেশী মেয়ে গেঞ্জি পড়ে পোজ দিয়েছে, তাতে এদেরকে অভিহিত করা যায় কর্পোরেট স্লেভ হিসেবে (সেক্স স্লেভ এর মত)। বুশেরার মন্তব্যটা সেখানে যথার্থ ছিল- মাংসের দোকানে কসাই অমিতাভ রেজা! আমরা যারা নারী স্বাধীনতার জন্য সোচ্চার, তারা এই মাংসের বেচা-কেনা দেখতে চাই না।
লাল দরজা বলেছেন:
নুশেরার ঐ মন্তব্যটা আমারেও ঘা দিছিল। খুবই যথার্ত লেগেছিল। ঐ ছবিটা দেখতে আমারো খুব অস্বস্থি হচ্ছিল। আবার দ্বিধা হচ্ছিল, ভাবছিলাম নাকি আমার দেখবার দৃষ্টিতে কোন সমস্যা হচ্ছে! আমার ভেতরের কসাইটা লকলকিয়ে উঠছে কিনা ভেবে বিব্রত হচ্ছিলাম। নুশেরার মনন্তব্যটা পড়ে আস্বস্থ হয়েছি, না আমি মনে হয় সাফ আছি। কোন অন্যায় চিন্তা করিনি। @ লুকার। আলোচনা চলতে থাকুক।
ভোরের তারা বলেছেন:
ফোন কম্পানী গুলাতো আমাগোর গলা কাইটা পয়সা খায়ই। এ্যাড মেকাররা আমাগোর সেই পয়সায় আমাগোরেই কান্দাইয়া আরো পয়সা খাওনের ধান্দা করে। এরা ফিল্ম কি বানায়বো ফেমফিরিতী কইরাইতো কুল পায় না। এক মাইয়ারে লইয়াই খালি এ্যাড নাটক ছিঃনেমা বানায়।এজন্যইতো অপু দূর্গার কাহিনী মাইরা দিছে। এগো খালি পয়সার নিশা, ছবি বানানির মত সৃষ্টিশীলতার দিকে হেগো যুক কম। হেরা আছে মানুষ সৃষ্টির নিশায়।হের লাইগাইতো কুটি টেকার পাহাড় বানাইয়া নিজেগো আখের গুছায়তেছে।
মৈথুনানন্দ বলেছেন:
কশাই-অনেশ্বনকারী অতুলনীয় দৃষ্টিশক্তির পরিচয় পাইয়া মুগ্ধ হইলাম, কিয়দংশ ধার হিসাবে পাইলে অনেক উপকার হইতো, কার্ল জাইসের খরচটা বেঁচে যেত আমার! লেখক বলেছেন: তোমার মাথামুন্ডু আজকাল বুঝতে আমার কষ্ট হয়। জানি না আমার কি লোপ পাচ্ছে ইদানিং! ![]()
লেখক বলেছেন: বাংলাদেশী বাংলায় ইশারা করনাগো বাবু ![]()
মদন বলেছেন:
কত কথা বলে রে...
লেখক বলেছেন: চলুক আলোচনা, উঠুক কথার ঝড়...
মৈথুনানন্দ বলেছেন:
তোমার দেখি সেলেরন...কোর২ডুয়ো লাগাও...তাড়াতাড়ি প্রসেস হবে! লেখক বলেছেন: আমার ত ম্যাক প্রসেসর কোরডু ২৬৬ গিগাহার্টস্ । মেমোরী ৪ গিগাবাইটস্ । তাতেওত কুলাচ্ছে না!
ফাহমিদুল হক বলেছেন:
লুকারের বিশ্লেষণ ভালো লাগলো। মৈথুর ভাষা, আজব জিনিস।
কবিতার মতো রহস্যময়, আর অর্ধভোজনমাত্র।
মৈথুনানন্দ বলেছেন:
এর বেশি খোলসা করে বলা যাবে না লালুদা, এবার তো বাদ পড়ে গেচি, পরের বার কোক সহযোগে ৩তলা কেক খাইতে চাই! লেখক বলেছেন: কোথাকার কেক, কিসের কোক! আমি পাগল হয়ে যাবো, কি শুরু করেছ বল দিকি?
মেহবুবা বলেছেন:
পোষ্টের জন্য ধন্যবাদ,অপু দূর্গাকে খুজে পাবার উপায় বলায় আরো ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: সরপুটি হইলেও চলত, তয় কেচকি মাছের কোন বাজার মূল্য নাইগ দাদা। উহা খাইলে চখের জ্যোতি বড়িবে। এক কথা দিদিমা বলিয়া ছিলেন সেই গেন্দা কালে। কেবল উহাই শান্তনা
আরিফ জেবতিক বলেছেন:
আমার কথা হচ্ছে , এই বিজ্ঞাপনের খারাপ দিকটা আমার চোখে পড়ছে না । সবকিছুই কর্পোরেট হয়ে যাচ্ছে , এটা ঠিক । আবার কর্পোরেটদের সাহায্য ছাড়া চলে না এটাও ঠিক । শাহনামা লিখতে হলে রাজানুগ্রহ লাগে । পথের পাঁচালি পশ্চিমবঙ্গের সরকারের পয়সায় করা বলে মনে পড়ছে , যদিও সরকার আর কর্পোরেট এক না , এটা স্বীকার করে নিচ্ছি শুরুতেই ।
আমার কাছে মনে হয় , " দেশ দেশ দেশ / বাংলা লিংক দেশ " বলে একগাদা ছেলেমেয়েরা যেভাবে কমলাপুর স্টেশনে নেচে গেয়ে স্টেশনের কমদামী টাইলসের চল্টা উঠিয়ে ফেলে , তার চাইতে বরং আমাদের সংস্কৃতিকে আশ্রয় করে তৈরী করা এসব বিজ্ঞাপনকে একটু ধন্যবাদই দিতে হয় ।
কর্পোরেটরা যে নিজেদের সংষ্কৃতি এখানে চালু না করে , আমাদের সংষ্কৃতিকে বেইজ করেই আগাচ্ছে , এটা মন্দের ভালো । ডিজ্যুস জেনারেশনের চাইতে এমন বিজ্ঞাপনকে আমি বরং অনেক পজেটিভলি দেখছি ।
লেখক বলেছেন: ভীন্ন মত সাদরে গৃহিত হইল। এক মত, দ্বি-মত, তৃতীয় মত এই লইয়া আলোচনা আগাইয়া চলুক। ![]()
লেখক বলেছেন:
আর একটুঃ পথের পাঁচালী সত্যজিৎ রায়ের গাটের পয়সায় করা প্রজেক্ট। মাঝ পথে অর্থ সঙ্কট মোকাবেলা করতে যেয়ে কাঠখড় পুড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান প্রাপ্তি। আর পশ্চিম বঙ্গ সরকার আর কর্পোরেশনের পার্থক্য "যদিও" কিম্বা আসমান আর জমিন নয়। সে পার্থক্য গ্যালাক্সি থেকে গ্যালাক্সিই হবার কথা। ![]()
সৌম্য বলেছেন:
আপনার লিখাটা কনফিউজ করে...প্রথমটা পড়ে মনে হলো আপনি এডটার বিরুদ্ধে... আবার মনে হচ্ছে, বানিজ্যিকিকরনের বিরুদ্ধে। আমি দুইটারি পক্ষে। আমার বোন বিদেশে থাকে। গত দুইবছরে তাকে ওয়েবক্যামে দেখছি খালি। এই এডটা আমি দেখতে পারি না। টিভিতে শুরু হলেই চেঞ্জ করে দেই, কষ্ট লাগে। আর ভালো জিনিস অনুকরণে দোষ কই? রবীন্দ্রনাথ আর গগণ হরকরার গানের তুলনা না করে উনার একটা কথা বলি, "শুধু মাত্র মাকড়শা আর স্যাকড়া ছাড়া কারো সৃষ্টি ১০০ ভাগ মৌলিক না"। আর যুগ দিনে দিনে পাল্টাবে। ১টা সময় ছিল যখন কয়েকটা জাতি ধর্ম দিয়ে বিশ্ব জয় করে, ইসলাম ইউরোপ দখল করে, ইউরোপ আফ্রিকা। এর পরে শক্তি প্রয়োগ করে, তার পরে প্রযুক্তি। আর এখন বিশ্ব জয়ের মাধ্যম হচ্ছে বানিজ্য। যে কারনে মার্কীনীরা কথায় কথায় বানিজ্যিক নিষেধাজ্ঞার ভয় দেখায়।
লেখক বলেছেন: আমি কোন পক্ষাপক্ষি করি নাই এখানে। আমি আমার ভাল লাগার কথা, খারাপ লাগার কথা, আশঙ্কালাগার কথা যেভাবে মনে হইছে সেভাবে বলছি। বানিজ্য করতে চাই কিন্তু বানিজ্য দিয়ে আমি কিছু জয় করতে চাইনা। কারন আমি জিতলে কাউকে হারাতে হবে। মানুষের পরাজয় আমি চাই না।
আজকের বানিজ্য অলারা স্লোগান দেয়, সকল কিছুই পন্য। সকল কিছুই বিক্রয় যোগ্য। যদি তার উপযুক্ত দাম মিলে! আমি আমার মনুষত্বকে কোন উপযুক্ত মূল্যের বিনিময়েও পন্য হতে দেখতে চাই না। বিক্রি করতে চাই না। মন্তব্যের জন্য ধন্যবাদ, কিন্তু সরি।
শয়তান বলেছেন:
হাহাহা@ মৈথু মামা । সেইম কন্ডিশন হিয়ার ।
লেখক বলেছেন: মৈইথুর জালায় আমি নাহয় অতিষ্ট, শয়তান বাবাজীর আবার কি হইল!
লেখক বলেছেন: কে কে একই টাইপ? আর টাইপটাইবা কিরাম!
অন্যমনস্ক শরৎ বলেছেন:
প্রিয়তে রাখলাম আলোচনা আর প্রসঙ্গ উস্থাপনের জন্য।
লেখক বলেছেন: আচ্ছা।
শয়তান বলেছেন:
বেশী কইলে বিলাই বেজার হইবেক ।
লেখক বলেছেন: কে বিলাই অন্তত এইটুকু কয়াযান, ফিলিজ ![]()
মৈথুনানন্দ বলেছেন:
জানি শয়তান মামা...বৃদ্ধ বয়সে তোমায় আমায় আবার রিফ্রেশার্স কোর্স গ্রঘণ করিতে হইবেক...নইলে হুঁহুঁহুঁ!
আরিফ জেবতিক বলেছেন:
গ্যালাক্সি থেকে গ্যালাক্সি তফাৎটা মেনে নিয়েই জানতে চাইছি , যে সরকারী অর্থানুকূল্য নিয়ে ক্রিয়েটিভ কাজ করাটাকে আপনি কিভাবে দেখেন ?
লেখক বলেছেন: ১,২,৩,৪ নানা ভাবে দেখি। এর মাঝে নিজের পিঠ বাঁচিয়ে ভাল ভাবেও দেখি।
বিরক্তিকর বলেছেন:
ক্যামেরা রেডি। লাইট
ক্যামেরা
একশন
পুরা ইশকিরিন জুইড়া লাল দর্জা।
তয় বন্ধ। খোলার কেউ নাই
লেখক বলেছেন: বুঝিনাই, দেড় হাত পাশ দিয়া গেছে ![]()
বিরক্তিকর বলেছেন:
আরে এক্টা জীবন্মুকি বিজ্ঞাপন বানাইলাম আর্কি তয় চামে কৈয়া যাই, দর্জা কিন্তু নিজেগোই খুল্তে হৈপে
লেখক বলেছেন: ধর্তার্ছি মনে লয়। আগেত দর্জার কপাটই ত আছিল না, কর্পোরেট হৈপার আশায় কপাট লাগাইছিলাম। এখনত দেখি আপ্নে অন্য ডর দেখান! হালার যামু কই, গরীব হইয়া মর্লাম দেহি! ![]()
আরিফ জেবতিক বলেছেন:
লেখক বলেছেন: ১,২,৩,৪ নানা ভাবে দেখি। এর মাঝে নিজের পিঠ বাঁচিয়ে ভাল ভাবেও দেখিমন্তব্যে ঝাজা ।
লেখক বলেছেন: ঝাজা সংগ্রীহিত হইল। ![]()
নাসিমূল আহসান বলেছেন:
ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না। মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।
লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"
http://www.somewhereinblog.net/group/mediapoa
লেখক বলেছেন: পাশে থাকব। গ্রুপে থাকব না। ধন্যবাদ। শারদীয় শুভেচ্ছা।
আপনাকে আবারও ধন্যবাদ
লেখক বলেছেন: তাইতো।
মাহবুব সুমন বলেছেন:
লাল ভাই, আমার "হ" কমেন্ট কই ? মুইছা ফেলাইছেন ? আপনার পোস্টখানা ভাবার মতো। তবে আমার মনে হয় এটাই সময়ের নোংরা কঠিন বাস্তবতা। বৈশ্য সমাজে এটাই অনেক। তাওতো ভালো ............ দেখায় না।
আমার জন্য দোয়া কইরেন। দারুন কঠিন সময় পার করছি, খবর হলে মুঠোফোনে আলাপ হইবেক।
লেখক বলেছেন: এইটায় হ দেন নাই, যেইটায় দিছিলেন ঐ পোষ্ট ড্রাফ্ট হইছে। ঐটা আধা বিটলামী লিখন ছিল।
আপ্নের কঠিন সময় নরম হউক, শুভকামনা থাকল। আপ্নের উপর আমার অনেক আশা, সহসা বিপদ মুক্ত হোন দোয়া করছি। ![]()
লেখক বলেছেন: http://www.youtube.com/watch?v=_6BI_auv-9Q
মিঞা ভাই বলেছেন:
রেজারের এ্যাডে নারীপ্রজাতির কি দরকার?
লেখক বলেছেন: ![]()
চিলে কোঠার সেপাই বলেছেন:
এ্যাড তো হইচেই...। পোষ্টও জটিল হইছে মাম্মা!
লেখক বলেছেন: সে যা বলেছেন! ![]()
লেখক বলেছেন: তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি...
লেখক বলেছেন: আমি কখনো কারো কমেন্ট মুছিনি তাই তোমার নীচের জ্ঞ্যানী কমেন্টটি মুছলাম না, কিন্তু এই পোষ্টে ওটা রাখতেও ইচ্ছে করছে না। কি যে ঝামেলা করোনা মাঝে মাঝে!
মৈথুনানন্দ বলেছেন:
Macavity - The Mystery Cata poem by T S Eliot
Macavity's a Mystery Cat: he's called the Hidden Paw--
For he's the master criminal who can defy the Law.
He's the bafflement of Scotland Yard, the Flying Squad's despair:
For when they reach the scene of crime--Macavity's not there!
Macavity, Macavity, there's no on like Macavity,
He's broken every human law, he breaks the law of gravity.
His powers of levitation would make a fakir stare,
And when you reach the scene of crime--Macavity's not there!
You may seek him in the basement, you may look up in the air--
But I tell you once and once again, Macavity's not there!
Macavity's a ginger cat, he's very tall and thin;
You would know him if you saw him, for his eyes are sunken in.
His brow is deeply lined with thought, his head is highly doomed;
His coat is dusty from neglect, his whiskers are uncombed.
He sways his head from side to side, with movements like a snake;
And when you think he's half asleep, he's always wide awake.
Macavity, Macavity, there's no one like Macavity,
For he's a fiend in feline shape, a monster of depravity.
You may meet him in a by-street, you may see him in the square--
But when a crime's discovered, then Macavity's not there!
He's outwardly respectable. (They say he cheats at cards.)
And his footprints are not found in any file of Scotland Yard's.
And when the larder's looted, or the jewel-case is rifled,
Or when the milk is missing, or another Peke's been stifled,
Or the greenhouse glass is broken, and the trellis past repair--
Ay, there's the wonder of the thing! Macavity's not there!
And when the Foreign Office finds a Treaty's gone astray,
Or the Admiralty lose some plans and drawings by the way,
There may be a scap of paper in the hall or on the stair--
But it's useless of investigate--Macavity's not there!
And when the loss has been disclosed, the Secret Service say:
"It must have been Macavity!"--but he's a mile away.
You'll be sure to find him resting, or a-licking of his thumbs,
Or engaged in doing complicated long division sums.
Macavity, Macavity, there's no one like Macacity,
There never was a Cat of such deceitfulness and suavity.
He always has an alibit, or one or two to spare:
And whatever time the deed took place--MACAVITY WASN'T THERE!
And they say that all the Cats whose wicked deeds are widely known
(I might mention Mungojerrie, I might mention Griddlebone)
Are nothing more than agents for the Cat who all the time
Just controls their operations: the Napoleon of Crime!
মৈথুনানন্দ বলেছেন:
এই ছবিটা আমার খুউব প্রিয়, প্রিন্ট করে ওয়ালেটে রেখে দিয়েছি, এক দিন আমার ঘরেও কোনো ছোট্টো দূর্গা আসবে - এক্সট্রা স্ট্রঙ দোয়া রেখো লালুদা।
লেখক বলেছেন: রাগ হয়ে ছিল, মন ভালো করে দিলে। যাও খুব করে দোয়া করে দিলুম মা দূর্গার জন্য। ![]()
লেখক বলেছেন: এ্যাড ভাল হইছে, আমি ত খারাপ বলতেছি না। এ্যাডের পাশ ফেল ত আমার বলার উদ্দেশ্য ও নয়।
আচ্ছা জামাতীরা যখন ধর্মের কথা বলে তখন ওরা আসলে কি বলে?
আমরা তখন কি বলি!
ওরা আসলে কি করে?
ধর্মটাকে পন্য করে, ধর্মকে বেচে কারা!
ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে উন্মাদনার তলোয়ারবাজী করে কারা?
হিন্দি থেকে নকল করুক, বাংলা থেকে নকল করুক, কোরানের আয়াত আশ্রয় করে করুক আসলে ওরা করছেটা কি?
ভুতের মুখে রাম নাম কেন! এই পোষ্টের জিজ্ঞাসা সেটাই।
দুইশত বছর আগে কম্পানীর লোকেরাও বাংলা শিখেছিল, বাংলা বলত। কেন আমাদের পূর্ব পুরুষদের চুম্মা দিতে না চামড়া তুলতে?
ভেবে দেখা যায় কি ![]()
আর ভাল কথা ওটা প্যাঁচালি নয় পাঁচালী হবে। শুভ কামনা। ![]()
লেখক বলেছেন:
কি ব্রাদার, দৌড়ের উপর কতদূর? এখন আছেন কেমন?
লেখক বলেছেন: দেবাশীষরে আর কি দোষ দিমু, দোষ আমাগ হাটুর। আফসোস আর কারে কয়! ![]()
লেখক বলেছেন:
শুভ জন্মদিন ![]()
মৈথুনানন্দ বলেছেন:
মুছে দাও - কোনো সমস্যা নেই! তোমার ভিমরতি হয়েছে - না হলে আমাকে এতো অবুঝ ভাবলে কেমন করে?
ঝড়ো হাওয়া বলেছেন:
মন ছুয়ে যাওয়ার মত এড হইছে একখান।
লেখক বলেছেন: আসলেই।
িক েশা৩০েম বলেছেন:
মামু তোমার ছবি আপলোড কইরোতো....শুনলাম এই অ্যাডের সিক্যুয়েল হইবো, ভাবতাছি তোমারে 'বালেগ অপুর' রোলটা দিলে কেমুন করবা!
লেখক বলেছেন: না মাম্মা আমি আট্টু বেশী বালেগ, অপু না অপুর বাপের রোলের লাইগা ফিট হইতাম ফারে ![]()
আর কাইলাকা ভোরে ইট্টু বেশী পেরেশানী গেল মনে হয়! শইলডা এখন কিরাম, বালানি?
জুবেরী বলেছেন:
"আজকের বানিজ্য অলারা স্লোগান দেয়, সকল কিছুই পন্য। সকল কিছুই বিক্রয় যোগ্য। যদি তার উপযুক্ত দাম মিলে! আমি আমার মনুষত্বকে কোন উপযুক্ত মূল্যের বিনিময়েও পন্য হতে দেখতে চাই না। বিক্রি করতে চাই না।"এটাই আসল কথা ।।।।।
লেখক বলেছেন: ![]()
রঙধনু বলেছেন:
সহমত
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















