কিশোরী কি আর ফিরে পায় তার হারানো দুপুর, চিলেকোঠার সেই সিড়ি!
কৈশোরের প্রেম তিন চাকা করে চলে যায়, দেয় চব্বিশ জীবন বর্ষ পাড়ি...
আজ পুরোনো পথে বাড়ি ফিরবার সময় মনে হয়ে ছিল এই বুঝি স্মৃতির রিক্সা ক্রস করে গেল আমায়! কি দ্বিধায় পিছু ডেকেও ডাকনি সেদিন, আজো জানা গেল না...
এক.
তোমার শহরে এখন মেঘলা দুপুর, নিরব খাঁ খা।ঁ
প্যাডিও'র সামনের গাছটা দেখলে কষ্ট হয়,
সেখানে বৃষ্টিতে ভীজে কাক হয় এক স্মৃতির কিশোর।
লন্ড্রি রুমের বেঞ্চিটাতে বসতে অস্বস্থি খুব
ওয়াশিং মেশিনে পরিষ্কার হচ্ছে না কিছুই;
না কোন দাগ, না কোন গ্লানী!
দুই.
আমার শহরে এখন স্তব্ধ রাত, নিঃশব্দ একা।
কাঁদবে বলে দুঃখী চোখ করে তাকিয়ে আছে মুঠো ফোন।
একটা বেড়াল প্রায়শঃ দেয়াল টপকে আসে
আধাঁরে জ্বালিয়ে এক জোড়া আলো তাকিয়ে থাকে;
সে আলোয় লুকাতে পারিনা কিছুই
না কোন দুঃখ, না চোখের পানি!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


