আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার
২২ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৬
এই মাতোয়ালা রাইত
- শামসুর রাহমান
হালায় আজকা নেশা করছি বহুত। রাইতের
লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টিরখানকি
মাগীর চক্ষুর কাজলের টান এই মাতোয়ালা
রাইতের তামাম গতরে। পাও দুইটা কেমুন
আলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসান
আন্দরমহলে হাঁটে। মগর জমিনে বান্দা পাও
আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার,
দেহস্ না হপায় রাস্তায় আমি নামছি, লৌড় দে;
না অইলে হোগায় লাথথি খাবি, চটকানা গালে।
গতরের বিটায় চেরাগ জ্বলতাছে বেশুমার।
..........................................
..............................
আসমানী হুরীর বারাত; খিড়কির রৈদ, ঝুম
কাওয়ালীর তান, পৈখ সুনসান বানায় ইয়াদ।
এহনবি জিন্দা আছি, মৌতের হোগায় লাথথি দিয়া
মৌত তক সহি সালামত জিন্দা থাকবার চাই।
তামাম দালান কোঠা, রাস্তার কিনার, মজিদের
মিনার, কালের মুখ,বেগানা মৈয়ত, ফজরের
পৈখের আওয়াজ, আন্ধা ফকিরের লাঠির জিকির-
হগলই খোওয়াব লাগে আর এই বান্দাবি খোওয়াব!
* আমার বন্ধু আসাদ বিন মিথুন এই কবিতাটা আবৃত্তি করত, ইশ খুব শুনতে ইচ্ছা করতেছে।
প্রকাশ করা হয়েছে: বিভিদ বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তানভীর রাতুল বলেছেন:
শামসুর রাহমানের মৃত্যুর অনেক আগেই তার কবিসত্ত্বার মৃত্যু (একঘেয়ে কাব্যভাষা) হইছিল, কিন্তু এই কবিতাটায় (যদিও আগে পড়ি নাই, সন্দেহ হইতাছে আসলেই তার লেখা কিনা) আবার তারে সমসাময়িক (সময়ের সাথে তাল মেলানো এবং তার তুলনায় ভাষার নতুনত্বে) মনে হইতাছে। ধন্যবাদ পড়ার সুযোগ দেওয়ায়।+
লাল দরজা বলেছেন:
এইটা শামসুর আইজকার কবিতা না, আপ্নের বয়স যদি পচিশের আশেপাশে হইয়া থাকে তবে দাদু এইটা আপ্নের জন্মের আগে লেইখা গেছেন ভাইটু।
তানভীর রাতুল বলেছেন:
তাই বোধহয় হবে। আবারো ধইন্যবাদ(যোগ)।
লেখক বলেছেন: আর শেয়ার, ভাবলাম বাঙারি সবসময় রবীন্দ্রনাথের কাছে আশ্রয় নেয় আমার মনে হইল দেখি শামসুরের কাছে আশ্রয় পাওয়া যায় কিনা ![]()
অমি রহমান পিয়াল বলেছেন:
ক্ষমতা থাকলে স্টিকি করে দিতাম, যাতে সেই সব শুয়োরের বাচ্চারা পড়ে এবং পড়ার পর তাদের গলাবাজি কমে। কি চিল্লাইছে : শামসুর রাহমান আজানের সঙ্গে বেশ্যার চিতকারের তুলনা করছে।কোথায় হে ছাগুরাম, এসো, এসে পড়ো দেখি। কেউ উটু ফজলের জন্য এইটা আরবীতে তর্জমা ক্ইরা দেন তো।
প্রিয় পোস্টে রাখলাম। স্যালুট কমরেড
লেখক বলেছেন: দিলেনত কমরেড ফ্যাসাদে ফেলাইয়া, আমিত ভাবছিলাম রাইত পোহাইলেই পোষ্ট ড্রাফ্ট কইরা হালামু। এখন কেম্নে কি!
তানভীর রাতুল বলেছেন:
আমাকেও সালাম (লাল, ধর্মবেপারীরটা না) অমি।
লেখক বলেছেন: "লাল, ধর্মবেপারীরটা না" মানে কি?
তানভীর রাতুল বলেছেন:
আপনাকেও লেখতে গিয়া এই কুকর্ম (আমাকেও লেইখা ফালাইছি) কইরা ফালাইছি । আমারে মাইনাস দেন সবাই
প্রবর রিপন বলেছেন:
সামসুর রাহমানের মত একজন ভীতু কবির এই লেখা পরলেবিস্ময় জাগে।
বোঝাই যাই প্রধান কবির মুকুট খানা পরবার বহু আগে পদ্য খানি রচিত হয়েছিল
র এমন ২ বা ১ খানা পদ্য রচনা করিলে
ভুখা জনগণকে আমুদিত করিয়া
প্রধান কবির আসন টি
সুরক্ষিত দলিল দস্তাবেজের মত আলমারিতে তুলিয়া রাখা জাই।
লাল দরজা ভাই,
বাংলাদেশের সাম্প্রতিক ভাস্করর্য হত্যার উপর একটা নাতিদিরঘ
লেখা পোষ্ট করেছি,
একটু দেখবেন কি????
লেখক বলেছেন: মন মেজাজ ভীষন বিখাউজ অবস্থায় আছে এখন কিছু দেলে কিছু হবে না, পরে অবশ্যই গিয়া পড়ব।
হালায় নিজের জীবনটারে মন চাইতাছে লাইত্থাইয়া ফাটাইয়া ফেলাই
প্রবর রিপন বলেছেন:
সামসুর রাহমানের মত একজন ভীতু কবির এই লেখা পরলেবিস্ময় জাগে।
বোঝাই যাই প্রধান কবির মুকুট খানা পরবার বহু আগে পদ্য খানি রচিত হয়েছিল
র এমন ২ বা ১ খানা পদ্য রচনা করিলে
ভুখা জনগণকে আমুদিত করিয়া
প্রধান কবির আসন টি
সুরক্ষিত দলিল দস্তাবেজের মত আলমারিতে তুলিয়া রাখা জাই।
লাল দরজা ভাই,
বাংলাদেশের সাম্প্রতিক ভাস্করর্য হত্যার উপর একটা নাতিদিরঘ
লেখা পোষ্ট করেছি,
একটু দেখবেন কি????
অমি রহমান পিয়াল বলেছেন:
এই মান্দার পুতেরে কন তো নামের বানানটা ঠিক কইরা লিখতে
তানভীর রাতুল বলেছেন:
কমরেডের স্যালুটের বিপরীতে যুক্তিযুক্ত বিশেষন আর কি
লেখক বলেছেন: কি ছাতার মাথা কন কে জানে! জিগাইলাম "লাল, ধর্মবেপারীরটা না" মানে কি? কইলেন ‘‘স্যালুটের বিপরীতে যুক্তিযুক্ত বিশেষন আর কি‘ মানে কি, লালা ধর্ম ব্যাপারি? হালায় পাগল হইলে মানুষের মাথা খারাপ হয় জানতাম না! আপ্নে কি কইছেন ঘন্টা কিছু বুঝি নাই, না বুঝলে তাতে কোন সমস্যা ও নাই। যান আর বুঝাইতে হবে না।
প্রবর রিপন বলেছেন:
আহারে লাগছে বড় প্রুফ রিডার বাবুর
তানভীর রাতুল বলেছেন:
রিপন ছাইড়া দে, উলুবনে মুক্তা ছড়াইয়া লাভ নাই।
অমি রহমান পিয়াল বলেছেন:
বহুত আবাল দেখছি এরা নিজেগো নবকল্লোল ভাবে। ভাবখানা কল্লোলসরা যদি রবীন্দ্রনাথরে গাইল পাইরা একেকজন রথী হইতারে তাইলে আমরাও পারুম। তো গাইল পারবো কারে, শামসুর রাহমানরে। যেইনা চেহারা নাম রাখছে পেয়ারা। শামসুর রাহমান ভীতু কবি! যিনি কিনা মুক্তিযুদ্ধের নয় মাস দেশে থাইকাও মুক্তিযুদ্ধের উপর কবিতা লিখ্যা গেছেন। ঘাতক-দালাল নির্মূল কমিটির সামনের সারির একজন। উনি ভীতু। তাই হরকাতুল জেহাদ তারে আদর কইরা দিছে। আয়ে কইত্তে এইসব বালছাল। এইজন্য ছাগুদের মতো ভাবসুশীল পোন্দানোও জরুরী
প্রবর রিপন বলেছেন:
নিজেরটা কার হাতে????
তানভীর রাতুল বলেছেন:
আমারে নি কইলি রিপন? তোর পোস্টে (নিজের চরকা) অনেক মন্তব্য জমা পড়ছে, জবাব(তেল) দে গিয়া (রসিকতা)।
আরিফুর রহমান বলেছেন:
প্রবর মিয়ার সমস্যা কি?
তানভীর রাতুল বলেছেন:
দু:খের বিষয় কবিতাটা আমার আগে পড়া ছিল না, তারপরও বিদেহী আত্মার প্রতি যথাসম্ভব শ্রদ্ধাশীল ছিলাম আর তাতেই যথেষ্ঠ নাজেহাল হইছি।
লাল দরজা বলেছেন:
যাই দুই/চাইর ঘন্টা হুইয়া থাকি গিয়া। ঘুমের থেইকা উইঠা এই পোষ্টের ভাগ্য নির্ধারন করুমনে। এর আগে কিছু নির্ধারিত হইলে সেইখানে আমার কোন হাত নাই। স্যালুট।
লেখক বলেছেন: এক ছাগলে আবার একটা মাইনাস দিয়া গেছে। হালায় এমন টায়ার্ড হইয়া রইছি হাসতেও মন চাইতাছে না।
অমি রহমান পিয়াল বলেছেন:
বেশ গে গে খেলা চলতেছে দেখি। মজা পাইলাম মাত্র ফিরলাম ব্লগে, একটু দেখি ভাবচক্কর, ক্যামনে কি। মহল্লায় কঠিন মাস্তানি চলতেছে মনোয়।
অমি রহমান পিয়াল বলেছেন:
আপনে ড্রাফট করলে আমি পু্ষ্টাইয়া দিমু, বুইঝেন কইলাম। আরে বস, ডরান ক্যালা। মহল্লায় আছি, লাগলে মিসকল দিয়েন
তানভীর রাতুল বলেছেন:
অমি, এইতো নিজেকেই হোমোফোবিক প্রমাণ করলেন , প্রশ্ন হইত পারত এইটা কি চ্যাট (chat) নাকি?
অচেনা আগন্তক বলেছেন:
কবিতাটা আগে পড়ি নাই .. প্লাস।
আলিফ দেওয়ান বলেছেন:
রিপন আর রাতুল বাথিজা ত কেপি পরিক্কায় লেঠার লই পাস করিছে। উহাদের দুইচারিটি কাঠালপাতা খাইতে দিয়া পুন্দানি শুরু হউক। কুতায় বাথিজারা, সব পুন্দানি বুড়া কাগুর উপ্রে ছারি দিলে কি ছলিবেক?
অমি রহমান পিয়াল বলেছেন:
দেখিতো কাগু ক্যামন পোন্দান, আপনারে দেখি নাই কোনোদিন পটখাইতে
আলিফ দেওয়ান বলেছেন:
বাথিজা তুমি বুড়া কাগুকে পুন্তাইতে বলি নিজে চুদুরবুদুর করিতেছ কেনু? লুকে বুড়া মানুষের হাত হইতে বাজারের বেগ হাতে লই বিস্রাম করিতে দেয়, আর তুমি আসি বুড়া মানুষের ঘারে পুন্দানির দাইত্ব দিয়া তামাশা দেকিতে ছাও? তুমি ত বড় বেয়াদভ!আমি এই পুষ্টের লেককের কাচে দাবি জানাই, পুষ্টের শিরুনাম পরিবর্থন করিতে। পুষ্টের শিরুনামে রিপন ও রাথুলকে গালি দেয়া হইছে।
ফকির ইলিয়াস বলেছেন:
হাঁ , এই ছিলেন আমাদের শামসুর রাহমান। প্রিয় রাহমান ভাই।আমার সৌভাগ্য , আমি এই কবিতাটি তাঁর স্বকন্ঠে শোনার সুযোগ পেয়েছিলাম।
আজ যারা কথ্য ভাষায় কবিতা/ সাহিত্য লেখার সুবাতাস বইয়ে দেবার
চেষ্টা করছেন - তাদের অনেক আগেই রাহমান ভাই কাজটি করে গেছেন।
কবিসত্তার মৃত্যু হয় না। কবিসত্তা , কালে কালে নিজ পরিভাষা নিয়ে ফিরে
আসে।
রাহমান , আমাদের কাছে অপরিহার্য থেকে যাবেন যুগে যুগে।
কবিতাটি আবার পড়ানোর জন্য অশেষ ধন্যবাদ , লাল দরজা।
রুবেল শাহ বলেছেন:
মাইনসা ছাগুরা দেয় নাই দিছে রাজাকারের বাচ্ছারা। রবীন্দ্রনাথ, শামসুর রাহমানের মত কবিদের নাম শুনলে যে এদের গাদাম লাথি পরে তাই.....................
অমি রহমান পিয়াল বলেছেন:
ফকির ইলিয়াস ভাইর কমেন্টে বিপ্লব
পাপী বলেছেন:
এহেম!! প্লাসাইলাম!!!
জলপাই দেশি বলেছেন:
২৪/৭ দরজা খোলা। দারুন কথা। ভালো থাকুন।
কালপুরুষ বলেছেন:
এই কবিতাডা হালায় এক্কেরে ঢাকাইয়া কুট্টি ভাছায় লেখছেন আমাগো পিয়ারের কবি। তয় আমাগো আরেক মহিলা কবি (নাম ভুইলা গেছি) "তারা বানু" নামের একখান কবিতা কবিতা লেখছিল ঢাকাইয়া ভাছায়, তার লেখা কয়খান বইবি আছে। আমি নিজের কানে হের আবৃত্তি হুনছিলাম "তারা বানু"। ইমানে কৈ বহুত জবরদস্ত হৈছিল। ইমুন আবৃত্তি আবারবি হুনবার মুন চায়।
সার্কিট বলেছেন:
বহুত ভালা লাগছে। আরাম পাইছি। তয় পুরাডা মনে লয় দেন নাই ক্যা।
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
মরহুম শামসুর রাহমান তো মাঝখানে ফাঁকা রাখেন নাই। ভাই আপনে মাঝখানের লাইনগুলো দিলেন না যে! কি ডর লাগছে না মনের কিনারে বাইন্ধা পড়েছে আপনার মডারেট বিবেক!এই মাতোয়ালা রাইত
- শামসুর রাহমান
হালায় আজকা নেশা করছি বহুত। রাইতের
লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টিরখানকি
মাগীর চক্ষুর কাজলের টান এই মাতোয়ালা
রাইতের তামাম গতরে। পাও দুইটা কেমুন
আলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসান
আন্দরমহলে হাঁটে। মগর জমিনে বান্দা পাও
আবে, কোন মামদির পো সামনে খাড়া? যা কিনার,
দেহস্ না হপায় রাস্তায় আমি নামছি, লৌড় দে;
না অইলে হোগায় লাথথি খাবি, চটকানা গালে।
গতরের বিটায় চেরাগ জ্বলতাছে বেশুমার।
হগলে আমারে কয় মইফ্যার পোলা, জুম্মনের বাপ
কয় হুস্না বাণুর খসম, বেহায়া গলির চাম্পা চুমাচাট্টি
দিয়া কয়, ব্যাপারি তুমি মনের মানু আমার
দিলের হকদার!
আসলি কেউগ্যা আমি, কোনহানতে আইছি হালায়
দাগাবাজ দুনিয়ায়? কৈবা যামু আখেরে ওস্তাদ?
চুরিহাট্টা, চানখারপুল, আশকজমাদার লেন
যেইহানেই মকামের ঠিকানা থাউক, আমি হালায় হেই একই মানু
গুলগাল, মুখে ফুদ্দি দাড়ি, গালে কাঁটা দাগ
যেমুন আধুলি একখান খুব দূর জমানার।
আসমানী হুরীর বারাত; খিড়কির রৈদ, ঝুম
কাওয়ালীর তান, পৈখ সুনসান বানায় ইয়াদ।
এহনবি জিন্দা আছি, মৌতের হোগায় লাথথি দিয়া
মৌত তক সহি সালামত জিন্দা থাকবার চাই।
তামাম দালান কোঠা, রাস্তার কিনার, মজিদের
মিনার, কালের মুখ,বেগানা মৈয়ত, ফজরের
পৈখের আওয়াজ, আন্ধা ফকিরের লাঠির জিকির-
হগলই খোওয়াব লাগে আর এই বান্দাবি খোওয়াব!
বন্ধুর আবৃত্তি তো আর করতে পারবো না, মাঝে মাঝে রাত্রে ক্যাম্পাসের রাস্তায় একা হাঁটতে হাঁটতে আমিও পড়ি কবিতাটা। দরকারে ফোন দিয়েন,০১৭১৭২৩২৭১৯ নাম্বারে। আর স্মৃতি থেকেই মাঝখানেরটুকু লিখলাম।
পরে বই দেখে পারলে এডিট এর জন্য রিকোয়েস্ট করবানে।
শুভকামনা, ভালো থাকবেন।
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন:
পূর্ণ কবিতাটিএই মাতোয়ালা রাইত
শামসুর রাহমান
হালায় আজকা নেশা করছি বহুত। রাইতের
লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টির খানকি
মাগীর চক্ষুর কাজলের টান এই মাতোয়ালা
রাইতের তামাম গতরে। পাও দুইটা কেমুন
আলগা আলগা লাগে, গাঢ়া আবরের সুনসান
আন্দরমহলে হাঁটে। মগর জমিনে বান্ধা পাও
আবে, কোন্ মামদির পো সামনে খাড়ায়? যা কিনার,
দেহস না হপায় রাস্তায় আমি নামছি, লৌড় দে;
না অইলে হোগায় লাথ্থি খাবি, চটকানা গালে।
গতরের বিটায় চেরাগ জ্বলতাছে বেশুমার।
আমারে হগলে কয় মইফার পোলা, জুম্মনের
বাপ, হস্না বানুর খসম, কয় সুবরাতি মিস্ত্রি।
বেহায়া গলির চাম্পা চুমাচাট্টি দিয়া কয়, 'তুমি
ব্যাপারী মনের মানু আমার, দিলের হকদার।'
আমার গলায় কার গীত হুনি ঠাণ্ডা আঁসুভরা?
আসলে কেউগা আমি? কোন্হানতে আইছি হালায়
দাগাবাজ দুনিয়ায়? কৈবা যামু আখেরে ওস্তাদ?
চুড়িহাট্টা, চান খাঁর পুল, চকবাজার, আশক
জমাদার লেইন, বংশাল; যেহানেই মকানের
ঠিকানা থাউক, আমি হেই একই মানু, গোলগাল
মাথায় বাবরি; থুতনিতে ফুদ্দি দাড়ি, গালে দাগ,
যেমুন আধলি একখান খুব দূর জামানার।
আমার হাতের তালু জবর বেগানা লাগে আর
আমার কইলজাখান, মনে অয়, আরেক মানুর
গতরের বিতরে ফাল পাড়ে; একটুকু চৈন নাই
মনে, দিল জিঞ্জিরার জংলা, বিরান দালান। জানে
হায়বৎ জহরিলা কেঁকড়ার মতন হাঁটা-ফিরা
করে আর রাইতে এমুনবি অয় নিজেরেও বড়
ডর লাগে, মনে অয় যেমুন আমিবি জমিনের
তলা থন উইঠা আইছি বহুত জমানা বাদ।
এ-কার মৈয়ত যায় আন্ধার রাইতে? কোন ব্যাটা
বিবি-বাচ্চা ফালাইয়া বেহুদা চিত্তর অইয়া আছে
একলা কাঠের খাটে বেফিকির, নোওয়াব যেমুন?
বুঝছোনি হউরের পো, এলা আজরাইল আইলে
আমিবি হান্দামু হ্যাষে আন্ধার কব্বরে। তয় মিয়া
আমার জেবের বিতরের লোটের মতই হাচা মৌত।
এহনবি জিন্দা আছি, এহনবি এই নাকে আহে
গোলাব ফুলের বাস, মাঠার মতন চান্নি দিলে
নিরালা ঝিলিক মারে। খোওয়াবের খুব খোবসুরৎ
মাইয়া, গহীন সমুন্দর, হুন্দর পিনিস আর
আসমানী হুরীর বারাত; খিড়কির রৈদ, ঝুম
কাওয়ালীর তান, পৈখ সুনসান বানায় ইয়াদ।
এহনবি জিন্দা আছি, মৌতের হোগায় লাথথি দিয়া
মৌত তক সহিসালামত জিন্দা থাকবার চাই।
তামাম দালান কোঠা, রাস্তার কিনার, মজিদের
মিনার, কলের মুখ, বেগানা মৈয়ত, ফজরের
পৈখের আওয়াজ, আন্ধা ফকিরের লাঠির জিকির-
হগলই খোওয়াব লাগে আর এই বান্দাবি খোওয়াব!
শুভকামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
টাইপ করতে আলসেমী লাগছিল তাই ঐদিন পুরা কবিতাটা দিই নাই, আপনে দয়া কইরা পেষ্টাইয়া দিলেন তাই ধন্যবাদ ![]()
এস এম সাজ্জাদ হোসেন বলেছেন:
+++++ , অনেক দিন পরে পড়লাম। অনেক ধন্যবাদ ভাইসাব।
লেখক বলেছেন: ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















