আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

ওরা আমাদের সন্তান, উটের জকি নয়! X(

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২০

শেয়ারঃ
0 2 0

যাও পাখী বলো তারে, সে যেনো SMS করে মোরে!!!

চ্যানেল আই'র ক্ষুদে গান রাজ নামক অনুষ্ঠানে এই একটু আগে একটা বাচ্চা মেয়ে গাইল, যাও পাখী বল তারে সে যেনো ভোলে না মোরে... মেঘের উপর পাখীর বাসা, মনে বন্ধু কত আশা... যাও পাখী বল তারে সে যেনো ভোলে না মোরে... এই গান আট নয় বছরের শিশু বাচ্চা মাইক্রো ফোনটা দুই হাতে চেপে কৃষ্ণকলিয় সকল আবেগ দেখিয়ে এই মাত্র গেয়ে শেষ করলো আর SMS এর জন্য আবেদন জানালো। উপস্থিত জনতা তালি দিল। সম্মানিত জাজেসরা যা যা বলার সব বলে দিলেন...

উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!!!

মধ্যপ্রচ্যের আরবী উজ্জররা বাংলাদেশের শিশু বাচ্চাদের একদা উটের জকি বানিয়ে শারীরীক ভাবে নির্জাতন করত। এতে অবুঝ শিশু গুলোর হয় প্রাণ বায়ু বেরিয়ে যেত নয়ত শিশুরা হয়ে যেত শারীরীক ভাবে বিকলাঙ্গ। আর আজকাল কর্পোরেট উজ্জর গুলি আর তাদের সেবাদাস আলু/পটল/চ্যানেল ব্যাবসায়িদের খপ্পরে পড়ে বাংলাদেশের শিশু বাচ্চারা মানসিক ভাবে বিকলাঙ্গ হবার উপক্রম হচ্ছে। ই টি ভি তে বাচ্চাদের এক নাচের প্রেগ্রাম হয় দেখেছেন কেউ!! এফডিসির কোরিয় গ্রাফাররা(!!!) কি সব ফকিন্নি নর্তন-কুর্দন করেন!!!

যে দেশে খাবার নামে শিশুদের আমরা বিষ খাওয়াই। শিক্ষার নামে পিঠে বেধেদি দশ মন ওজনের বস্তা। যে শিশুদের শৈশবকে ছিন্তাই করে আমরা তাদের দিয়ে গওয়াই ভরা যৌবনের গান, সে দেশের কপালে কি লেখা আছে অনুমান করে আমি ক্ষেপে যাই।

আল্লাহর ওয়াস্তে থামুন। ওরা আমাদের সন্তান, কর্পোরেট হারামীদের উটের জকি নয়!

 

প্রকাশ করা হয়েছে: বিভিদ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ফাতরামীর একটা সীমা পরিসীমা থাকা দর্কার। এরা সাংঘাতিক বেপরোয়া আচরন করছে, এটা মোটেও ঠিক নাX(

২. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫
সুজনবাঙালী বলেছেন: সানন্দে যোগ প্রদত্ত হইলো।
এর শিশুদের শিশুকাল ছিনতাই কর্তে ছায়!
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আলবৎ

৩. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫
নামহীনা বলেছেন: একমত, কয়েকশো প্লাস।

মৌসুমি ভুটকিডা আবার ঐ ড্যান্সারদের প্রশংসা করে।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: আর কইয়েন না, যত্ত সব।

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: X(

৫. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৬
রুবেল শাহ বলেছেন: ভাইয়া এত চেতার কি আছে ........ প্রতিভা বাইর হইতাছে বুঝলা প্রতিভা.............
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৬

লেখক বলেছেন: আর কিছু কইলাম না

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: আর পেলাচ!

৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ঠিক বলেছেন..... কিন্তু দূর্ভাগ্যবশত আমরা কিছুই করতে পারছি না।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: এ ছাগলামি কোথায় শেষ হইবে কে জানে!

৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২
নকীবুল বারী বলেছেন: করপোরেটের চামচাগুলা আর আইডিয়া খুইজ্জা পায় না..............
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন: আর বইলেন না, অসহ্য!

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: একমত

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: সত্য

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: হু!

১২. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
মুকুল বলেছেন: সব কিছুই এখন পণ্য! +
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: অগ সব কিছু আমি কিনলাম নাX(

১৩. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
অপ্‌সরা বলেছেন: ঠিক বলেছেন। ইচড়ে পাকা গান শুনলে গা জ্বলে যায়? কেনো শিশুদের জন্য কি মজাদার গান নেই? শিশুদের জন্য যথার্থ গান গুলো গাইলে সমস্যা কোথায়।

আর নাচের অনুস্ঠানের কথা কি বলবো? মনে হয় দেশে কেউ নাচ জানেনা , শিখেওনি , যা দেখাবে তাই সবাই নাচ ভাববে।
০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: সবাই বিরক্ত হচ্ছি সহ মত হচ্ছি, তাহলে এসব দেখছে কারা? আর তারাইবা কেমন যারা এ সমস্ত তথা কথিত টেলিভিষণ চ্যানেলে নিজেদের দুধের বাচ্চা সহ এমন লাইন দিয়া পইড়া থাকেন! আজিব!!

০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আপনার দ্বিতীয় কমেন্টটি অসাবধানতা বশত উধাউ হয়ে যাওয়া আন্তরিক ভাবে দুঃখিত। আপনার ঐ কমেন্টে আমার উত্তরটা ছিল এমন: মা জননী, আপনার জন্য আপনার আগামী দিনের সন্তানদের জন্য রইল শুভ কামনা। :)

১৪. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
একরামুল হক শামীম বলেছেন: ওরা আমাদের সন্তান, উটের জকি নয়!

সহমত
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: X(

১৫. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫০
নাজিম উদদীন বলেছেন: কি করার আছে। টাকা যদি আলু-পটল ব্যবসায়ীদের হাতে যায়, তারা তো নিয়ন্ত্রণ করবেই।

দেশের মেধাবীরা সবাই আলু-পটল ব্যবসায়ীদের আন্ডারে চাকরি করতেই পছন্দ করে।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: কি জানি কি, তবে টিভিতে যখনি এই সব ফাজলামো চোখে আসে মেজাজ খারাপ হয়ে যায়। অসহ্য!

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭

লেখক বলেছেন: আর কইয়েন না, এই উন্মাদনার শেষ কোথায়!

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: X(

১৮. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৬
আলী আরাফাত শান্ত বলেছেন: বস একদম মনের কথাটা কইছেন!
আপনার উপর রহমতের বর্ষা নাজিল হোক:)
ভাল থাকেন!
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: অরে মিয়া বর্ষা মার্লে ত সাইজ হয়া যাবো! আপ্নেও ভাল থাকেন:)

১৯. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৮
জ্বিনের বাদশা বলেছেন: "আল্লাহর ওয়াস্তে থামুন। ওরা আমাদের সন্তান, কর্পোরেট হারামীদের উটের জকি নয়!" -- সহমতটা জানিয়ে গেলাম
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০

লেখক বলেছেন: আচ্ছা।

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: আচ্ছা।

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: আর ভাই মত! পাবলিক হইছে জিম্মি, পাবলিকের মতের কে কেয়ার করে?

২২. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
ফারহান দাউদ বলেছেন: +। সামিনা আপার কর্পোরেট কান্দা বড়ই মায়াবিনী।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ফাজিলের ফাজিল, পুরান আমলের মানুষ টিভিরে সাধে কইত না ইডিয়টের বাক্স। আমাদের টিভি অলারা তা প্রমাণ কইরা ছাড়ছে।

২৩. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১২
বিষাক্ত মানুষ বলেছেন: দেখি নাই । ঘটনা কি বুঝতাছি না
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: দেখেন ভাসা ভাসা কিছু আন্দাজ করা যায় কিনা?

২৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১২
বিষাক্ত মানুষ বলেছেন: কৈ দেখুম !! তুমিনালীতে আছে ?? লিংক দ্যান
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: পোলাপানরে লইয়া এই হইছে সমস্যা, খালি খালি লিংন্ক চায়! লিংন্ক পামু কই ম্যান? আরে আমি দেখতে কইছি এই ব্লগের লেখা আর কমেন্ট। পোলাপাইন কাহিকা। X(

২৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৭
মানবী বলেছেন: শিশুদের জন্য আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতা শিশুতোষ গান দিয়েও তো করা যায়।

আমাদের শৈশবে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতাটিতে মনমুগ্ধকর সব গান পরিবেশিত হতো, সেখানে কোথাও অশ্লীল বা পাকামো গানের রেশ ছিলোনা। মজার মজার সব শিশুতোষ গান, দেশাত্মবোধক গানের ভান্ডার নিয়ে সমৃদ্ধ ছিলো সেই অনুষ্ঠান।


একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে শিশুদের মনে শিল্প সংস্কৃতির মার্জিত বিকাশ ঘটানো যায়, আবার ভুল কনসেপ্ট নিয়ে সেধরনের অনুষ্ঠান দিয়ে তাদের "মানসিক ভাবে বিকলাঙ্গ হবার উপক্রম " করা যায়।


সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হোক।।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:১৪

লেখক বলেছেন: উদয় হোক।

২৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২২
আশরাফ মাহমুদ বলেছেন: একমত।

এরা কিন্তু আবেগ নিয়ে খেলছে। ভালবাসার আবেগটুকু নিয়ে। শিশুদের প্রতি নরম হয়ে সংক্ষিপ্ত বার্তা (SMS) পাঠানো হবে হাজার হাজার, পোয়া ভারো হবে টেলিফোন সংস্থাগুলোর আর টেলিভিশন সংস্থাটির।

আর গানের কি ছিরি! দেশাত্নবোধক, শিশুতোষ গানের যেন আকাল বাংলা সাহিত্য। শৈশব হত্যা করা হচ্ছে সকৌশলে।

আমাদের এখানে NTV, Channel i, ATN, RTV দেখা যায়। আমি টিভি দেখি না। তবুও পাশের কামরায় সবাই (আমার মা, ছোট ভাইরা) যখন উচ্চ শব্দে অনুষ্ঠানটা দেখে মাঝে মাঝে কয়েকটা সুর ভেসে আসে কানে। সেদিন শুনলুম একটা গান হচ্ছে..... "ও খায়রুন গো...... খায়রুন সুন্দরী"। গানের মাঝে খায়রুনের অশ্লীল (একটি শিশুর জন্য) বর্ণনাও আছে। প্রথমে আমার নিজেরই কান লাল হয়ে এলো। এই শিশুদের আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩০

লেখক বলেছেন: আমাদের ছোট বেলায় আমরা গান শুনেছি,
যাদুর পেন্সিল আহা যাদুর পেন্সিল
আমার থাকত যদি এমন একটা যাদুর পেন্সিল!
তাতে যা আঁকা যায়, যদি সত্যিা হতো
তবে হাতের মুঠোয় পেতাম রে ভাই বিশ্ব নিখিল...

আর এখনকার বাচ্চাদের গাইতে শুনি,
যাও পাখী বলো তারে, সে যেনো ভোলে না মোরে!
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমারে...
বুকের ভেতর নোনা ব্যাথা,
চোখে আমার ভরে কথা!

আশ্চর্য্য!!!

২৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:২৩
আশরাফ মাহমুদ বলেছেন: পোষ্টটা স্টিকি করা হোক।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৫

লেখক বলেছেন: :)

২৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৫
রোবোট বলেছেন: শিশুদের শৈশব কেড়ে নেয়া পাপ।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:০৮

লেখক বলেছেন: এ পাপের পরিনতি ভীষন। কে কারে কেমনে বুঝাবে!!

২৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪
নুশেরা বলেছেন: শিশুদের শিশু হয়ে থাকতে দিচ্ছে না এসময়ের বিনোদন-বানিজ্যের অভব্য সংস্কৃতি।

পোস্টটা স্টিকি করা হোক।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: এদের ফাতরামীর কোন স্কেল নাই! অথচ জোর গলায় এরাই সংস্কৃতির ধারক ও বাহক! এ দের মধ্যে আর কাট পিছ চালানো সিনেমা হল মালিকদের মধ্যে বস্তুত কোন পার্থক্য নাই। উভয়েরই লক্ষ্য দুই নম্বরী উপায়ে দর্শক বাড়ানো। এদের উচিৎ শিক্ষা প্রয়োজন।

৩০. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮
আহসান হাবিব শিমুল বলেছেন: সবডিরে জুতানো দর্কার।ফাজিলের ফাজিল, বান্দরের বান্দর।

পোষ্টে পিলাচ প্রদত্ত হইলো।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: এ দের মধ্যে আর কাট পিছ চালানো সিনেমা হল মালিকদের মধ্যে বস্তুত কোন পার্থক্য নাই। উভয়েরই লক্ষ্য দুই নম্বরী উপায়ে দর্শক বাড়ানো। এদের উচিৎ শিক্ষা প্রয়োজন।

৩১. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭
মানবী বলেছেন: দেশাত্মবোধক, শিক্ষামুলক গানের পাশাপাশি রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লীগীতি এমনকি ছায়াছবির গানের মাঝ থেকে শিশুতোষ গান নির্বাচিত করে ছোটদের অনুষ্ঠানে প্রচার করা হতো।

লাল দরজা উল্লেখিত "জাদুর পেন্সিল" দেখে কিছু প্রিয় গানের কথা মনে পড়ছে...

"আজ আমরা পেয়েছি খুঁজে
একটি সবুজ সুন্দর বোন
এখানে সবাই করছি খেলা
লুকোচুরি লিকোচুরি খেলা"


"আমরা সবাই রাজা
আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলবো কি সর্তে"

" আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথি মোদের ফুলপরী
ফুলপরী লালপরী, লালপরী নিলপরী"


"প্রজাপতি প্রজাপতি
ফুলে ফুলে নাচানাচি
করো তুমি সারাক্ষণ
বলো না আমায় তুমি থাকো কোথায়
বৃষ্টি হয় যখন..."

:) :)

আমাদের সকলের স্মৃতি থেকে শিশুতোষ সঙ্গীতগুলো উদ্ধার করে বর্তমানের এসব অনুষ্ঠানের আয়োজকদের পৌঁছে দেই, যদি তাঁদের বোধদয় ঘটে B-)
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন:

তোমরা বলো, সন্ধ্যে হতেই
যদি ভোঁ ভোাঁ ভোঁভঁো করে মশা!
তবে কি আর ভালো লাগে
বইটি হাতে পড়তে বসা?

মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি
ওভাই আজ আমাদের ছুটি
আ হা হা হা হা...

:)

০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন:

এক দিন ছুটি হবে
অনেক দূরে যাবো
নীল আকাশে সবুঝ ঘাসে
খুশীতে হারাবো...

ও আমি বাঘ শিকার যাইমু, বাঘ শিকার যাইমু
বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু
মামু আমার বেজায় পেটুক খ্যাল কয় খামু খামু
ও আমি ক্যামনও করমু...

:)

০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২১

লেখক বলেছেন:

B-)

ও বেড়ালের ছানা
গারে গান গা না
তারে নারে তারে না
জারি সারি ভাটিয়ালী
যা খুশী প্রাণেতে গা...
মা মুনিয়া, মা মুনিয়া
মা মুনিয়া, মামু নিয়া

B-)

০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: ছবির গান,

মায়ের মত আপন কেহ নাইরে
মায়ের মত আপন কেহ নাইরে
মা জননী নাইরে যাহার
ত্রি ভূবনে তাহার কেহ নাইরে
মায়ের মত আপন কেহ নাই।

৩২. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪
কাক ভুষুন্ডি বলেছেন: ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে
.............. দল বানায় নির্বোধ X(
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: ".............. " !?

০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: আর কইয়েন না ম্যান:(

৩৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
মানবী বলেছেন: "ও আমি বাঘ শিকার যাইমু" এই গানটি ছেলেরা বেশি গাইতো মনে হয় :-)

আরেকটি ছিলো..
"আইলো দেয়া নিশানে..
সকলে কি বিকালে
............................
ছলাৎছলাৎ ছলরে ছলাৎ ছলাৎ ছল"


" 'ক' এ কলা, 'খ' এ খাই
এতো বেশি খেতে নাই
'গ' এ গরু 'ঘ' এ ঘাস
কতো ঘাস খেতে চাস
'ঙ' বলে কোলা ব্যাঙ
সারাদিন ঘ্যান ঘ্যান
ক খ গ ঘ ঙ"

:) :)
৩৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২২
মানবী বলেছেন: আইলো দেয়া নিশানে= 'আইলো দেয়া ঈষানে' হবে মনে হয়!

৩৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
অপ্‌সরা বলেছেন: আমি ও দু একটা বাচ্চাদের গান লিখি,

টাট টু ঘোড়া পাড়লো ডিম
শেয়াল দিলো তা
দুদিন পরে বের হল এক কানা বগীর ছা

বাহ বাহ বাহ!!


ছোট ট মেয়ে লিজি
আঁকছে হিজিবিজি
কাক আঁকলো বক আঁকলো
ফুল আঁকলো দুল আঁকলো
মুরগী ও তার ছানা আঁকলো
দাড়ী ওয়ালা বুড়ো নানা আঁকলো
আরো আঁকলো হাতী
হাতীর পিঠে বসে আছেন কলিম শেখের নাতি।



পাঁকা রাধুনী আমি পাঁকা রাধুনী
যত রকম রান্না আছে
সব আমাকে শিখিয়েছে আমার মামোনী।

প্লিজ বাচচাদের গান নিয়ে একটা প্রতিযোগীতা মুলোক পোস্ট দাও নাইলে আমি দেবো কিন্তু।
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: ভাল কথা বলেছেন অপ্‌সরা। সুন্দর আইডিয়া, লিখে ফেলুন। চিন্তাটা আমার মাথায়ও রইল, দেখি পাগলামী চাপলে কিছু একটা লিখে দাড় করানো যায় কিনা। ভাল বুদ্ধি, ধন্যবাদ। :)

৩৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩
মানবী বলেছেন: "পাকা রা!ধুনী আমি" গানটি এখন শুনতে ইচ্ছে করছে !!!


"শান্ত নদীটি পটে আঁকা ছবিটি
একটু হাওয়া নাই, একটু হাওয়া নাই
জল যে আয়না তাই
ঝিম ঝিম ধরেছে গাছের পাতায়
পাল গুটিয়ে থমকে গেছে
ছোট্ট তরীটি"


নোঙ্গর ছাড়িয়া নায়ের
দেরে দে মাঝি ভাই
বাদাম উড়াইয়া নায়ের
দে রে দে মাঝি ভাই"



কিছু দেশাত্মবোধক গান ছোটদের অনুষ্ঠানে খুব জনপ্রিয় ছিলো:-<br />
"একতারা তুই দেশের কথা
বলরে এবার বল
আমারে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল"

" প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ"
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন:
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ঝরা মাটি
রূপ দেখে তোর কেনো আমার
নয়ন ভরে না।

আহ্! ছোট বেলাতে এই গানটা যখনি শুনতাম, চোখে জল এসে যেত!

খান আতাউর রহমান আপনাকে শত কোটি সালাম। আপনাদের মত কিছু মানুষ কি আমরা পাবো না আর! যারা আমাদের আপন করে বলবেন, "আবার তোরা মানুষ হ।"

এ বেচা কেনার পৃথিবীতে কোন পন্য নয় আমরা অবার মানুষ হতে চাই, আমরা আবার মানুষ হতে চাই।

:(

৩৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
অপ্‌সরা বলেছেন: তোমাদের গান গুলো শুনে আমার ছোট বেলা তো আরো মনে পড়ে যাচ্ছে।

লেখক বলেছেন:
হায়রে আমার মন মাতানো দেশ
হায়রে আমার সোনা ঝরা মাটি
রূপ দেখে তোর কেনো আমার
নয়ন ভরে না।


এই গান স্টেজে গাইতে গিয়ে সেকেন্ড প্যরাটা ভুলে গেলাম। কিছুতেই মনে পড়েনা। বাজনা বাজাতেই লাগলাম। নার্ভাস হয়ে গিয়ে আরো গড়বড়।

তোরে এত ভালোবাসি তবু পরান ভরেনা!!

যখন তোরে আকাশ নীলে
ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে
হংস মিথুন ভেসে বেড়াই
শাপলা ফোঁটা টলটলে কোন পুকুরে
নয়ন পাখি দিশাহারায়
প্রজাপতির পাখায় পাখায়
কাজের কথা মনে ধরে না!!
রুপ দেখে তোর কেনো আমার নয়ন ভরেনা...........


যখন তোরে গায়ের ধারে
পাল তুলে যায় সাত সাগরের পশরা
নদীর বুকে হাতছানী দেয়
লক্ষ ঢেউএর মানিক জানা ইশারা
হায়রে আমার বুকের মাঝে
হাজার তারের বীনা বাজে
অবাক চোখে পলক পড়ে না!!


এখনও গানটাতে কিছু গড়বড় হচ্ছে মনে হয়। হাহাহা আজো গানটার সময় নার্ভাসনেসটা মনে পড়ে যায়।
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৪

লেখক বলেছেন:
অবাক চোখে পলক পড়ে না
রূপ দেখে তোর কেনো আমার নয়ন ভরে না!

এই গান যখনি মনে হয়, চোভ ভীজে যায়। এই গানটার জন্যই বোধ হয় জন্ম হয়ে ছিল খান আতা'র কন্যা রূমানা ইসলামের (নামটা ঠিক মনে করতে পারলাম কিনা কে জানে!) আহ্ কি মিষ্টি কন্ঠ!

আপনি গান করেন, জেনে ভালো লাগল। :)

৩৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩১
কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। আঘাতটা ঠিক জায়গামতো লাগলে হয়। তবে ওদের গায়ে গন্ডারের চামড়া। সহজে কিছু হবেনা।
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: :(

৪০. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৪
রিক্তা বলেছেন: সবাই গান লিখচ্ছে তাই আমি ও একখান দি....
"আজব দেশে যাই চলো
আজব দেশে যাই
সব কিছুতেই উলট পালট তুলনা তার নাই
ছাগলরা খায় কোর্মা পোলাও মানুষরা খায় ঘাস
মানুষ থাকে জঙ্গলে পশুরা সব শহরে
সিংহ মামা সেথায় করে
দালান কোঠায় বাস
এমন মজার ভেল্কিবাজী অন্যকোথা ও নাই.............

আহা ! কত সুন্দর গান করতাম আমরা শৈশবে। স্কুলের বার্ষিক প্রতিযোগীতায় সপ্তমশ্রেণীতে পাকারাধুনী গানটার সাথে নৃত্যে ২য় পুরস্কার পেয়েছিলাম। কত সুন্দর ছিল আমাদের তখনকার দিনগুলি!
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭

লেখক বলেছেন:
সব কিছুতেই উলট পালট তুলনা তার নাই
ছাগলরা খায় কোর্মা পোলাও মানুষরা খায় ঘাস
মানুষ থাকে জঙ্গলে পশুরা সব শহরে

এই কথা গুলি ত ঐ সব নির্বোধদের ক্ষেত্রে প্রযোজ্য দেখছি। পাকা রাঁধুনী গানটির কথা অনেক দিন বাদে মনে পড়ল। আসলেই, কেম্নে করে চোখের সামনে দিয়ে সব হতে দেখছি! চিন্তা বদলাবে, নতুন দিনের বারতা নিয়ে দিন ও বদলাবে সকল কিছু ঠিক আছে তাই বলে কি আট/নয় বছরের শিশুরা গাইবে "যাও পাখি বল তারে!" মানতে পারি না, মানতে পারি না। :(

৪১. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৮
রোবোট বলেছেন: এই গান গুলা দিয়ে একটা পোস্ট দেন। স্টিকি করার মত হবে। বিমার কাজ হবে অডিও লিন্ক দেয়া।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: অপ্‌সরা ও বলছিলেন। দেখি দেয়া যায় কি না। ব্লগের ওপর এক ধরনের ভরসা করার মত ব্যাপার ঘটছে। কিছু কিছু ব্যাপারে এই ভার্চুয়াল সত্তা গুনো অনেক মানবিকতার স্বাক্ষর রাখতে পারছে। আমি আশা করতে ভালবাসি, যত ক্ষুদ্রই হউক আমাদের শক্তি আমরা আসলেই কিছু না কিছু পরিবর্তন অবশ্যই করতে পারবো। ধন্যবাদ আপনাকে।:)

৪২. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৩
মানবী বলেছেন: "সা সা সাত সাগরের রাজা
রে রে রেলগাড়ীতে চড়ে
গা গা গানের দেশে যাবে
মা মা মাকে সাথে করে "

:)






আমরা পরিকল্পণা বাস্তবায়িত করতে অনির্দিষ্ট সময় নেই B-), সেকারনে এই পোস্টে প্রস্তাবিত সংকলিত পোস্ট কবে আসবে জানা নেই ! সেসময় ব্লগে নিয়মিত/উপস্থিত থাকবো কিনা জানিনা, তাই যা মনে পড়বে এখানে রেখে যাবো :-)
০৯ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৩

লেখক বলেছেন: আরে অসাধারন গানটা মনে করিয়ে দিলেন। কত মজার মজার গান এক সময় লেখা হয়ে ছিল। অবাক লাগে, আজকে এন টিভিতে দেখলাম এক ১৮/১৯ বছরের ছেলে মাইক্রোফোনের ষ্ট্যান্ডটা পাথাল করে ধরে গাইছে আছেন আমার মোক্তার, আছেন আমার বারিষ্টার। সামনে বসে মুখ কালো করে গান শুনছেন সৈয়দ আবদুল হাদী। হা ইশ্বর! এস এম এস এর কি তাকদ, আসল বসে বসে মুখ বুঝে নকল গান শোনে। কিছু বলে না!

মানবী, দয়া করে গান গুলো মনে পড়লেই কষ্ট করে এসে রেখে যাবেন প্লিজ। পরে আমি পারি আপনি পারেন অপ্‌সরা পারুক কিংম্বা অন্য কেউ পেটষ্ট একখান পয়দা হবেই হবে। শুভেচ্ছা। কৃতজ্ঞতা। ধন্যবাদ। :)

০৯ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

লেখক বলেছেন:
এই যে, গানটা কি এমন ছিল?

সাত স্বরের রাজা
রেল গাড়ীতে চড়ে
গানের দেশে যাবে
মাকে সঙ্গে করে।

সা সা সাত স্বরের রাজা
রে রে রেল গাড়ীতে চড়ে
গা গা গানের দেশে যাবে
মা মা মাকে সঙ্গে করে।

:)

৪৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৫২
মানবী বলেছেন: সৈয়দ আব্দুল হাদীর কন্ঠ সত্যিই অসাধারন!!

আমার সমুদ্র প্রেম শৈশবকেও প্রভাবিত করেছে মনে হয়!! তা নাহলে 'স্বরএর রাজা' 'সাগরের রাজা' হলো কিভাবে :-*


"কলকল ছলছল নদী করে টলমল
ঢেউ ভাঙ্গে ঝড় তুফানে রে
নাও বাইওনা মাঝি
ভীষন দরিয়া তে"

(লিরিকে দু একটি শব্দ ভুল হতে পারে)



ছেলেবেলায় কুমার বিশ্বজিতের(সত্যিকারের এভারগ্রীণ কুমার বিশ্বজিৎ, :-* :-* তাঁর বয়স মনে হয় এখনো সেসময়ে থমকে আছে!) গাওয়া একটি শিশুতোষ গান খুব পছন্দের ছিলো!


" একটা গল্প তোদের বলি ও ভাইয়েরা শোন
ছোট্ট বেলায় গিয়েছিলাম আমি সুন্দর বন
স্কুলে না গিয়েখেলছিলাম ডাঙ্গুলী
তাইনা দেখে বাবা আমার কানটি দিলো মলি
সেই কান মলা খেয়ে আমার খারাপ হলো মন
রাগ করে তাই বাড়ি ছেড়ে গেলাম সুন্দর বন" :) :)

০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: লিরিকের ব্যাপারে ত আমারো খটকা আছে। পোষ্ট লিখলে লিরিক গুলো সঠিক রাখা লাগবে। এটা ত এক বারে সম্ভব না;) দেখা যাক।

কুমার বিশ্বজিৎ এর গানটাও মনে আছে! :):)

৪৪. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:০১
রোবোট বলেছেন: হুমম। এই পোস্ট স্টিকি করা হোক।
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: হুমম।

৪৫. ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
পারভেজ বলেছেন: বিটিভি কিন্তু এসব ব্যাপারে একসময় ভালোই ভূমিকা রেখেছিলো। নতুন কুঁড়ি, এসো গান শিখি, তারপর লায়লা হাসানের নাচের প্রোগ্রাম। ছোটদের জন্য সুস্থ প্রতিযোগীতা।
ইটিভি-র অশালীন, কুৎসিত অপসস্কৃতির তথাকথিত নাচের অনুষ্ঠানটা বন্ধ হওয়া উচিত।
+++
০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: আমাদের দেশের প্রায় সকল প্রতিষ্ঠানকেই কালে কালে ক্ষমতাসীনরাই নষ্ট করেছেন। সঙ্গত কারনেই বিটিভি ও এর বাইরে নয়। তার ওপর আবার প্রচার মাধ্যম হওয়াতে উদোরপিন্ডি ত চেপেইছে... তথাপি এখনো পেছনের দিকে তাকিয়ে হিসেব করলে অবাকই হতে হয়! বিটিভি আসলেই আমাদের অনেক কিছু দিয়েছে এটা স্বীকার করতেই হবে। সেদিনও আমার বোনকে দেখলাম বসে বসে বিটিভির এক বৈঠকি গানের অনুষ্ঠান দেখছেন আর মন্তব্য করছেন, এ ধরনের অনুষ্ঠান এখনো বিটিভিই সেরা।

প্রকৃত, বিটিভি হচ্ছে "প্রতিষ্ঠান" আর স্যাটেলাইট চ্যানেল গুলা হচ্ছে "দোকান"। অন্যদিকে, আগের ইটিভি ছিল বিপ্লব। আর এখনকার ইটিভি? স্রেফ ভাঙ্গারির দোকান!

ধন্যবাদ আপনাকে।

০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৭. ০৯ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: আমাদের ছোট বেলায় আমরা গান শুনেছি,
যাদুর পেন্সিল আহা যাদুর পেন্সিল
আমার থাকত যদি এমন একটা যাদুর পেন্সিল!
তাতে যা আঁকা যায়, যদি সত্যিা হতো
তবে হাতের মুঠোয় পেতাম রে ভাই বিশ্ব নিখিল


খিদে পেলে সে পেনসিলে মিঠাইমন্ডা আঁকতাম
তারপরে ভাই পেট টিপুরে খেতাম এবং চাটতাম।
খাজা গজা রসগোল্লা আরো ক্ ত কি??
তোমাদেরও দিতাম খানিক হয়ে দরাজদিল!!


আরো শোনো রকেট একে সে রকেটে চড়তাম
গ্রহে গ্রহে উপগ্রহে চাঁদের দেশে ঘুরতাম
পাখির মত ছুয়ে ছুয়ে আকাশের ঐ নীল!!

বাকী গানটা মনে করলাম। ছোটোবেলার স্মৃতি হাতড়ে।
০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: যাদুর পেন্সিল আহা যাদুর পেন্সিল... :) LbZhfl

৪৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
অপ্‌সরা বলেছেন: মানবী বলেছেন: সৈয়দ আব্দুল হাদীর কন্ঠ সত্যিই অসাধারন!!

আমার সমুদ্র প্রেম শৈশবকেও প্রভাবিত করেছে মনে হয়!! তা নাহলে 'স্বরএর রাজা' 'সাগরের রাজা' হলো কিভাবে


"কলকল ছলছল নদী করে টলমল
ঢেউ ভাঙ্গে ঝড় তুফানে রে
নাও বাইওনা মাঝি
ভীষন দরিয়া তে"

(লিরিকে দু একটি শব্দ ভুল হতে পারে)

বেশী ভুল নেই কিন্তু!!
দু একটাই আছে ঠিক।

তুফানেতে আর ভীষন টা বেষম দইরাতে!

আরে গগনে গগনে হুংকারিয়া ছোটে মেঘ
শনশোন বায়ু ব হে চৌদিকে
মাঝি নিমেষে গুটাইও পাল সামলে ধরিও হাল
ধীরে ধিরে দিও পাড়ি নৌকাতে/ ভুলে যাওয়া কোনো শব্দ।


বদর বদর বলি কিনারে কিনারে চলি
ভাটিগানে ভাটিয়ালি গাইও
থাকিলে জোয়ারে দেরী লগি মাইরো দরাদরি
বেলাবেলি ঘাটে ফিরা আইও।

থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে
দুরুদুরু কাপে হিঁয়া নৈরাশে
মাঝি কূলে রাইখা বার বার
না যাইও গাংগেতে আর
সাথে করি নিও তুলি নৌকাতে।

সব গান মনে পড়ে যাচ্ছে।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: সব গান মনে পড়ে যাচ্ছে :) চলুক। শৈশব আমাদের এমন মিষ্টি কিছু গান আর সুরের স্মৃতি দিয়ে ছিল বলেই না আজো গর গর করে গাইতে পারছি। এক বার ভাবুনত দেখি, আজকের শিশুদের জন্য নতুন ক'লাইন গান লেখা হয়েছে আর? কয়টা নতুন সুর সৃষ্টি করতে পেরেছেন আমাদের সন্মানিত জ্যাজেস্ আর স্যার'রা যারা স্যাটেলাইট চ্যানেল গুলিতে বসে বসে ফোন কম্পানি গুলির চোঙ্গা ফোকেন! হাট্টিমাটিম টিম, তারা মাঠে পেড়েছেন ডিম! ডিম পাড়া আর ডিমে তা দেয়ার বানিজ্যা ছাড়ে বাচ্চাদের জন্য গান লিখবেন তারা? অসম্ভব।:(

৪৯. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
অপ্‌সরা বলেছেন: "শান্ত নদীটি পটে আঁকা ছবিটি
একটু হাওয়া নাই, একটু হাওয়া নাই
জল যে আয়না তাই
ঝিম ঝিম ধরেছে গাছের পাতায়
পাল গুটিয়ে থমকে গেছে
ছোট্ট তরীটি"


আহা ছোট্ট তরীটি"

উড়ছিলো ঘুড়ী গাছটি ডিংগিয়ে
বদ্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে
শান্ত সূরে ডাকছে দুরে ঘুঘু পাখিটি
আহা ঘুঘু পাখিটি!!


দষ্টু ছেলেটি গরমে ঘামে
নদীর ঘাটে জলেতে নামে আহা গরমে ঘামে


আরো একটা প্যারা আছে মনে হয়।










০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: আজ দিন কাটুক গানে, চলুক :)

৫০. ০৯ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: সবচেয়ে হাসি লাগে যখন গানের পর বলে তোমার গলাটা বাচ্চাদের মত লেগেছে......।এই ব্যাপারটা খেয়াল রেখো।:)
আর বাচ্চারা বড়দের গাওয়া গান গায় আর বুঝে না বুঝে আবেগ দেয়ার চেষ্টা করে......
যে শব্দের মানে জানা হয় না...
সেটাতে আবেগ কি করে আনতে হয় ওরা কি করে জানবে!

যাই হোক এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের ক্ষুদে গানরাজরা.....বড় হবার প্রাণান্তকর চেষ্টায়.......
অনুষ্ঠানের নাম দিলে ভালো হতো........."কিভাবে বড় হবো আমি "...এমন কিছু।
অথচ বাস্তবতা হলো........এই দিন গুলো চলে গেলে আর আসবে না।

বুলবুল পাখী ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে.......
অথবা
মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুঁটি

অথবা
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।

অথবা
লাল ঝুঁটি কাকাতুয়া
ধরেছে যে বায়না
যাই তার লাল ফিতে চিড়ুনি আর আয়না......

এই সব গান শুনলে আমরাই তো আজো ছেলেবেলা ছুঁতে পারি অনায়াসে।
খুব ভালো লিখেছিস।
ভালো থাকিস।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না... বাহ্ ! তোমার গলাটা একটু বড়দের মত, আরেকটু ছোটদের মত করে গাইবে। পারফরমেন্স ভাল। ;)

৫১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০২
েজবীন বলেছেন: বাচ্চাদের ইচড়ে পাকা বানানোর নয়া কৌশল!! আর মা-বাবাদের প্রেস্টিজ বাড়ে বোধ হয টিবিতে মুখ দেখালে, তা যেই গানই হোক না কেন....



"আইলো দেয়া ঈশানে, সকালে কি বিকালে
মাঠেঘাটে নামলো পানির ঢলরে নামলো পানির ঢল
ওই ঢেউয়ে উপর ঢেউ খেলে যায়
ছলাৎ ছলাৎ ছল
ছলাৎছলাৎ ছলরে ছলাৎ ছলাৎ ছল

কালাকালা মেঘে মেঘে
নামলো আকাশ ছাইয়া
ব্যাঙা নাচে ব্যাঙি নাচে
নতুন পানি আইয়া রে নতুন পানি পাইয়া

আহারে এমনদিনে ও মোর খেলার সাথি
আহা নাইরে কাছাকাছি
ইচ্ছে করে ময়ূর হইয়া পেখম মেইলা নাচি


...........গানটা মনে হয় আরো আছে, মনে নাই আর। পিচ্চিকালের পছন্দের গানের একটা এটা। আমারে নাকি খালি বলতে হতো "ব্যাঙা নাচে ব্যাঙি নাচে- গানটা বলোতো", সাথে সাথে গান উইথ নাচ শুরু হতো............ :)


"জাদুর পেন্সিল" ..দারুন পছন্দের
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: আইলো দেয়া, এই গান কত শুনছি! নতুন কুড়ির নাচ এখনো চোখে ভাসে :) হা হা বোঝাই যাচ্ছে সবারই এমন একটা শৈশব ছিল। গানে জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।

৫২. ১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
েজবীন বলেছেন: হে: হে: ..... আরেকটা মনে পড়লো বলে দিয়ে যাচ্ছি


ক-এ কলা, খ-এ খাই,
এতো বেশি খেতে নাই
গ- এ গরু, ঘ-এ ঘাস
কতো ঘাস খেতে চাস?
ঙ বলে কোলাব্যাঙ
সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ

ক খ গ ঘ ঙ ...........:)
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০২

লেখক বলেছেন: আরে, এইটা এতদিন মনে এলনা কেন! :) ধন্যবাদ।

৫৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১১
আলী আরাফাত শান্ত বলেছেন: এগুলা অনুস্ঠান দেখার জন্য লোক জনের সে কি আগ্রহ যদি দেখতেন!
আর বস রহমতের বর্ষা মানে রহমতের বৃষ্টি নামুক!:)
কিরম আচেন?
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: আছিরে ভাই দৌড়ের উপ্রে। কালকে ভোরে কুমিল্লা যাইতেছি। কুমিল্লার রাস্তা নাকি খারাপ ঘুইরা যাইতে হয়! যাওয়ার টা ট্রেনে সারমু আসারটার খবর নাই! ঘুরা পথে নাকি সাত ঘন্টা লাগবে!! অবস্থা বেগতিক;)

৫৪. ০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৫
আলমগীর কুমকুম বলেছেন: বিষয়টা আসলেই গুরুত্তপুর্ণ। কিছু একটা করা দরকার....
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩২

লেখক বলেছেন: হ্যা, করা উচিত। এ তো রসাতলে নিতে বসেছে! এদের কাছে কালচার আর এগ্রিকালচার উভয়ই সমার্থক! আল্লাহর কসম, এদের কাছে পান আর গান দুটোই একই অর্থ বহন করে।

৫৫. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
শামীম দ্যা রক্ বলেছেন: কি কমু? খালি এইডা? মিজাজ গরম কইরা ত ঠিভিই দেখা ছাড়ছি। তয় আইজ চ্যানেল ওয়ানে বুট বিতর্খ দিখলাম।
এইটা আরো লম্বা আর সব পার্তীরে আননের দরকার আছে।

কিনতুক এসব ফালতু প্যাচাল বন্ধ হোক। এখন দেকতাসি আমাগ লগের দ্যাশ ভারত পাঁদ দিলে এরা ছ্যাড়াই দ্যায়।
গন্ধে টিকা দায়।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: /:)

৫৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
বিগব্যাং বলেছেন: আলহামদুলিল্লা ৪৫
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: সেটাই

 

মোট সময় লেগেছে ১.১০৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ