জলপাই বনের পাশ দিয়ে যেতে
শহরের সবচে বড় কাবাব ঘরটি চোখে পড়ে
কোন দিন যাওয়া হয়নি সেথায়
পাছে কাবাব মে হাড্ডি বনে যাই!
বাঁ দিকে কবীরের মদের আঁড়ৎ ডানে গোস্ত ভুনা
শেষমেষ এ শহরে সবই মেলে,
মেলে না শুধু ফেলে যাওয়া শৈশব
আর দুপুর বেলার কিশোরী মুখ, মায়াবী আনমনা!
কবিরা মাতাল হলে, সাগর ছুটে আসে
ঢেউয়েরা সব উতলা বয়,
ভালোবাসো তবু আসবে না জানি
ভয় হয়, শুধু ভয় হয়।।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



