somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপচে পড়া জীবনঃ ৮

০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: ফার্মগেট ওভার ব্রীজ থেকে তোলা সিগনাল টেলিফিল্মের একটি দৃশ্য।

ঢাকার রাস্তায় আমার প্রধান বাহন হইল মিটার ছাড়া সিএনজি। এছাড়া রিক্সায় চড়ি আর পায়ে হাটি। দেশে ফিরে প্রথম প্রথম কিছু দিন সাধারন হইতে বাসে চড়তাম। এক দিন বাদুড় ঝোলা দিতে গিয়া টের পেলাম সময় পল্টে গেছে অনেক, এখন আর তাল সামলাতে পারি না। ঠিক করলাম সিটির ভেতর আর বাসে চড়ব না। দরকার নাই আমার অত সাধারন হওনের। আগে বেঁচে থাকি তার পরে না সাধারন অ-সাধারন!

আমার বাড়ীর দরজা থেকে মিটারে গেলে শাহাবাগ বড়জোর ৩৪ টাকা ওঠে, অথচ কোন দিনই আমি সিএনজিতে ৬০/৭০ টাকা ভাড়ার নীচে যেতে পারি নাই ছবির হাট পর্য্যন্ত। সিএনজির মিটার গুলোও দেখলাম কোন কোনটার ত নাই ই, যে গুলোও আছে কিছু চলে কিছু চলে না। পেছনে দেখি নালিশ করার কিছু মোবাইল নাম্বারও দেয়া থাকে, তামাশা আর কাকে বলে! এই দেশ মানুষ দিন দিন যেন তামাশা হয়ে যাচ্ছে কারো কোন ভ্রুক্ষেপ নেই!

একটা এ্যাড দেখে ভীষন মজা পেলাম সম্প্রতি। তিন বন্ধু ধানমন্ডি যাবার জন্য একটা সিএনজি পেয়েছে। সে কি তাদের আনন্দ! আমি যখনই বাড়ী থেকে বের হই তখনই মনে হয় ঢাকার রাস্তা চুড়ান্ত অস্থির হয়ে ছোটা ছুটি করছে, মহা পেরেশানী অবস্থা! আমি ঢাকার রোদে তীর্থের কাক বনে যাই। ফুট পাথে দাড়িয়ে তাকিয়ে তাকিয়ে ট্রাফিক বাতির লাল সবুজ হওয়া দেখি। বাতি গুলো চলে বাতি গুলোর নিয়মে, ট্রাফিক বাবাজীরা তাদের হাত ওঠানামা করান তাদের নিয়মে। কারো দিকে কারো কোন খেয়াল নাই।

সে দিন একটা টেলিফিল্ম এডিট করলাম নাম ট্রাফিক সিগনাল। ঐ খানে একটা শট দরকার ছিল বাতি লাল হলে গাড়ী থামবে। বাতি লাল গাড়ি থামা একই শটে দেখা যাবে। আমার কাছে যে রাশ নিয়ে আসছে ডিরেক্টর তাতে মন মত শট না পেয়ে নিজেই ক্যামেরা নিয়ে বের হলাম। তেমন একটি শট খুজে ধরতে এ অনিয়মের নগরে একমাত্র দৈব'র উপরেই যে নির্ভর করতে হয় সে কথা খুলে না বললেও অনুমেয়।

টিভিতে হাউজিং অলাদের বাহারি বিজ্ঞাপনের রংচং অলা বিল্ডিং গুলো দেখলে ভালই লাগে। কিন্তু রিক্সা করে সেই সমস্ত এপার্টমেন্ট বিল্ডিং গুলির নিচ দিয়ে যাবার সময় বারান্দায় লুঙ্গি কাথা শাড়ী বেলাউজ ঝোলাঝুলি দেখে ছোট বেলায় টিকাটুলির কাছে যুদ্ধে বিদ্ধস্ত হোটেল ইলিশিয়ামের পোড়া বিল্ডিং বস্তির মতই মনে হয়। ঢাকা শহরের এক একটা হাইরাইজ এপার্টমেন্ট দেখলে দম আটকে আসে শুধু। এত মানুষ এত মানুষ এত মানুষ, ঝুরঝুরে এই শহরটারে পাড়াইতে পাড়াইতে এক দিন ডাবাইয়া ফেলবে নির্ঘাত!

রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে প্রতি টি সিএনজির দিকে হাত বাড়াই। অই সিএনজি যাইবা? কাছ দিয়ে যাবার সময় দেখি থামবে কি ভেতরে ত যাত্রী আছে! বিজয় সরনীর কোনায় দাড়িয়ে এক দিন েখয়াল করলাম সিএনজি তে প্রায়ই লোক জন অসুস্থ রোগী নিয়ে এদিক ওদিক যাচ্ছেন! ঢাকা শহর হাসপাতালে ভইরা গেছে, লোক জনের অসুখ বিসুখ ও কি বাইরা গেল নাকি? বিষয়টা খুব ইন্টারেষ্টিং, বেশীর ভাগ যাত্রী ই এক জন নারী ও এক জন নর। সব সময়ই মেয়েটা একদম এলিয়ে ছেলেটার গায়ে পড়ে থাকে আর ছেলেটা মেয়েটার গায়ে হাতে হাত বুলাতে থাকে। এর উল্টোটা ও অর্থাত ছেলের ভূমীকায় মেয়ে আর মেয়ের যায়গায় ছেলে তাও চোখে পড়েছে।

অই সিএনজি যাইবা, শাহাবাগ?

কে শোনে কার কথা, এই দুপুরে যে নর নারী সিএনজি চড়ে ছুটে যাচ্ছেন তাদের দিকে তাকিয়ে ভাবি তারা বড় ভাগ্যবান। মরার এই শহরে ডেটিং করার যায়গাও ফুরাইছে, আজ কাল সিএনজিতে ছুটতে ছুটতে পাবলিক কে সারতে হচ্ছে কত কাম! কয়দিন পরে রাস্তা ঘাটে চলতে চলতে আরো কি কি ভ্রাম্যমান পদ্ধতির যে দেখা মেলবে তা ভেবে এমন প্রচন্ড গরমে রাস্তায় দাড়িয়ে দর দর করে ঘামতে থাকি!

অই সিএনজি...

B-)
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×