আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

আমার আম্মা

১০ ই মে, ২০০৯ সকাল ১০:৫৪

শেয়ারঃ
0 13 0

সকালে ঘুম থেকে উঠে গুগল মাইরা দুইটা গান বের করে শুনলাম। পশ্চিমাদের অনেক গাইলমন্দ করি ঠিকই কিন্তু মাদার্স ডে'র তাল না তুললে হয়ত এই গান দুইটা সকাল সকাল বেহুদা খুইজা শুনতাম না। যথারীতি গান দু'খানি শোনার পর চোখের কোনা দিয়া পানি বাইর হইল। মন চাইল নিজের মায়ের চেহারাটা একটু দেখি। অনেক খোজা খুজির পর কম্পিউটারে আম্মার কয়টা ছবি পাইলাম, কানাডায় এখন রাত সাড়ে বারটা দেখি কাল সকালে একটা ফোন করতে হবে।

প্রতি মাদার্স ডে তে আমার বাচ্চারা স্কুল থেকে কার্ড বানিয়ে নিয়ে আসে ওদের মায়ের জন্য। আমার মা বাচ্চাদের স্কুলের ব্যাগ গোছাতে গোছাতে বাচ্চাদের কাছে সেইসব কার্ড বানানোর গল্প শুনত দেখতাম। আজকে কেন জানি আমার ও ইচ্ছে হচ্ছে আম্মা'র জন্য একটা কার্ড বানাইতে, এই মহিলার সাথে জীবনে খুব একটা ভাল ব্যাবহার করি নাই। আজকে জানি না কেন সে সব কথা মনে হচ্ছে বেশী।

আমি ক্লাশ এইটে সিগারেট খাওয়া ধরছিলাম, নিশ্চই আম্মা খুব কষ্ট পাইছিলেন। আজকে অর্ধেক জীবন পার কইরা নিজের শরীরের কথা চিন্তা কইরা সিগারেট খাওয়া ছাড়ান দিসি। মা'র কথা সে দিন ভাবলে ফুসফুসটা নিশ্চই অনেক কালিমা মুক্ত থাকত এতদিনে!

ইন্টারমিডিয়েটের অংক পরীক্ষা দিয়া পরীক্ষার হল থেকে বের হয়ে আম্মাকে বলছিলাম, আপনে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই খানে আইসা দাড়াইয়া থাকেন ক্যান? আপনের লাইগা আমার পরীক্ষা খারাপ হয়! মনের কষ্টে এর পর আর কোন পরীক্ষায় আম্মা আসেন নাই সত্যি তবে জীবনের অনেক কঠিন কঠিন সময়ে মা কে ঠিক মাথার পিছনে বিনা বাক্যে ছায়া হইয়া দাড়াইতে দেখছি!

যে বয়সে পোলাপাইনের নাক টিপলে দুধ বাইর হয় সেই বয়সে বিয়া কইরা বাড়ি থেকে পালাই ছিলাম। কত কষ্টটাই না জানি সেদিন দিসিলাম মায়ের মনে!

আম্মার সাথে কোন দিন সহজ হইতে পারি নাই, সব সময় কেমন যেন একটা দূরত্ব ছিল আমাদের। সংসারে ছিল বারো ভেজাল, কত কিছু সামাল দিসেন জীবনে! আজকে সে সব মনে পইড়া গেল।

সরি আম্মা, জীবনে অনেক অন্যায় করছি আমারে মাফ কইরা দিয়েন।




সকালে শোনা গান দুইটার লিংন্কঃ

অনুপ ঘোষালের মধুর আমার মায়ের হাসি

জেম্স এর 'মা'

আজকে মারে লইয়া যত গান আছে সব খুইজে শুনতে হবে।

 

প্রকাশ করা হয়েছে: বিভিদ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই মে, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: আম্মার ছবি।

১০ ই মে, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: হুম...

৩. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:০৩
তনুজা বলেছেন: আহা সেতো বুঝতেই পারছি
কোন অনুষ্ঠান, বক্তব্য দিচ্ছেন ফুল হাতে , উপলক্ষ্যটা জানতে চাইলাম
১০ ই মে, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: আমার মায়ের সুন্দর ছবিটা শেয়ার করলাম ব্যাস, আর কিছু বলতে চাই না। :)

৪. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:০৫
দণ্ডিত পুরুষ বলেছেন: আপনার আম্মার হাতে ফুল এবং মাইক্রোফোন এটা কোন মুহূর্তের ছবি?
১০ ই মে, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: একটি বিশেষ মুহূর্তের ছবি। :)

৫. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:০৭
তনুজা বলেছেন: বিরাট ভাল কাজ করছেন
বলা লাগবে না
১০ ই মে, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: চেতেন ক্যান ভাই? :(

৬. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:৪০
শ।মসীর বলেছেন: বাবা মার প্রতি ভালবাসা প্রকাশে আমাদের বাঙ্গালী সমাজ বেশ নীরব।ভালবাসাটা বুঝতে না দেয়ার মাঝেই যেন ভালবাসার সার্থকতা। আর তাই বাবা মাকে নিয়ে রচিত সব গানেই হারানোর হাহাকার ফুটে আছে তীব্রভাবে। এটা বুঝেছিলাম জেমসের মা গানটি একবার চলার পর আব্বু যখন বলেছিলেন আবার চালাত গানটা।

১০ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: ঠিক তাই, আমার দাদী কে দেখতাম আব্বাকে দেখলে এক হাত ঘোমটা দিয়ে দরজা ধরে দাড়িয়ে মৃদু স্বরে কথা বলতেন। অথচ এই ছেলেটিকে এক দিন জন্ম দিয়ে ছিলেন তিনি!

৭. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:৪৫
অনন্ত দিগন্ত বলেছেন: আপনার মায়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ........
১০ ই মে, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান। :)

৮. ১০ ই মে, ২০০৯ সকাল ১১:৪৬
আদী ইউসুফ বলেছেন: মা আহা মা ...দাদু অনেক কপাল তোমার...
১০ ই মে, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: দাদু তোমার অনেক দুঃখ জানি :(

৯. ১০ ই মে, ২০০৯ দুপুর ১:৫৬
যশোর০০৭ বলেছেন: আপনার মা'কে দেখলাম। ভালো লাগলো।
১০ ই মে, ২০০৯ রাত ৯:২৮

লেখক বলেছেন: :)

১০ ই মে, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: এবং ধন্যবাদ।

১০. ১১ ই মে, ২০০৯ সকাল ১০:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মা কে দেয়া যে সব কষ্টের কথা বলেছিস.........মায়েরা তা মনে রাখে না।
হয়তোবা মা অনেকসব স্মৃতি গর্ব করে বলেন।
যা আমাদের মনেও থাকে না.............।

ভালো থাকিস।
মন খারাপ করিস না...........
আমরা সবাই কাছাকাছি দুঃখ নিয়ে ঘুরে বেড়াই।

মনটা ভালো নাই।
দোয়া করিস তো!

শুভেচ্ছা সবসময়কার।
১১ ই মে, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: দোয়া অবশ্যই, তোদের জন্য মঙ্গল কামনা।

১১. ১১ ই মে, ২০০৯ দুপুর ১:৪৪
েজবীন বলেছেন: রত্নগর্ভা মা'য়ের অনুষ্ঠানের ছবি নাকি এটা?.... :)

অনেক শুভকামনা রইলো
১১ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন। :)

১৩. ১১ ই মে, ২০০৯ রাত ১১:০০
নাজনীন১ বলেছেন: মায়ের জন্য ভালোবাসা, আমরা কেউই মুখ ফুটে মাকে ভালোবাসার কথা জানাতে পারি না......
১১ ই মে, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: হুম, আমার বেলায় কথাটা একদম সত্যি :(

১৪. ১২ ই মে, ২০০৯ সকাল ৯:৫০
লাল দরজা বলেছেন: কেউ কি বলতে পারবেন উপরে দেয়া 'মধুর আমার মায়ের হাসি' গানের শিল্পি কে অনুপ ঘোষাল নাকি অন্য কেউ? আমি একটু কনফার্ম হতে চাইছিলাম।
১৫. ১২ ই মে, ২০০৯ সকাল ১০:১৬
শাওন৩৫০৪ বলেছেন: মায়ের কাছে আমাদের এইসব অপরাধ গুলা কখোনোই স্বীকার করা হয়না...তাও মায়েরা মাফ কইরা দেয়...মায়ের জন্য শুভেচ্ছা
১২ ই মে, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ শাওন। :)

১৬. ১২ ই মে, ২০০৯ রাত ৮:৫২
েজবীন বলেছেন: আমি তো প্রশ্ন করেছিলাম লালভাই..... খালি ধন্যবাদ কেনো দিলেন....:)
আমি ঠিক নাকি বেঠিক?
১৩ ই মে, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ঐ রকমই কিছুটা। তবে আমি কোন মানিক রতন না জেবীন। আমি হইলাম মাটির মতন কিছু একটা আর সে কারনেই উত্তর দিতে চাইনি। :)

১৩ ই মে, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: কি বৃত্তান্ত তনুজা! :)

১৫ ই মে, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: আচ্ছা, ঠিকাছে।

১৯. ১৫ ই মে, ২০০৯ সকাল ৯:৫৮
মানবী বলেছেন: ছেলেরা মা'র মতো দেখতে হলে নাকি ভাগ্যবান হয়, সে হিসেবে আপনি মহাভাগ্যবান(ছবি দখে তেমন মন হলো) :-)

আপনার মা'কে সালাম। ভালো থাকুন।
১৫ ই মে, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: মা'র সাথে চেহারার মিল! খুশী হলাম শুনে। ভাগ্যবান ত অবশ্যই এত সুন্দর একটা পৃথিবীতে এমন বেঁচেবর্তে থাকাটাকেই আমি পরম ভাগ্য বলে মানি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনাকে মিস করে এই ব্লগ। সময় করে লিখলেওত পারেন। আপনার জন্য শুভ কামনা। :)

১৭ ই মে, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১৭ ই মে, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

২২. ১৯ শে মে, ২০০৯ রাত ১২:১৪
~স্বপ্নজয়~ বলেছেন: "মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ " ই-বুক আকারে প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। বিস্তারিত পাবেন এই পোষ্টে । পোষ্টটিতে আপনার মতামত আশা করছি।
১৯ শে মে, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ। শওভেচ্ছা। :)

২৩. ১২ ই জুন, ২০০৯ রাত ৩:৫৬
ফেরারী পাখি বলেছেন: মধুর আমার মায়ের হাসি অনুপ ঘোষাল এরই গাওয়া। পরে অবশ্য এ বাংলার অনেকেই গেয়েছেন। ও বাংলায় অনুপ ঘোষাল ছাড়া পূর্বে অন্য কেউ গেয়েছেন কিনা জানি না।


এতদিন পরে মন্তব্য কেন? ঘুরে ঘুরে যখন পড়ি। মাঝে মাঝেই ভালো লাগার লেখাগুলো পড়ি।
১২ ই জুন, ২০০৯ ভোর ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ পাখি। :)

২৪. ২৪ শে জুন, ২০০৯ রাত ১১:৩২
রেজোয়ান মারুফ বলেছেন: খুব ভালো লাগলো। লেখাটা পড়ে আমার মাকে খুব মিস করছি।
২৮ শে জুন, ২০০৯ রাত ৩:০৬

লেখক বলেছেন: মারুফ, কি খবর ভাই আছেন কেমন? আসলে প্রথমে আমি আপনাকে মামুন বলে ভুল করে ছিলাম! রাঙ্গামাটি গেছিলাম শুটিং করতে, তাই উত্তর দিতে দেরী হলো। শুভেচ্ছা, ভালো থাকবেন। :)

 

মোট সময় লেগেছে ১.২২৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ