আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

বৃক্ষ তোমার ধর্ম কি?

০১ লা জুন, ২০০৯ রাত ২:২৯

শেয়ারঃ
0 6 0

বৃক্ষ তোমার ধর্ম কি?
কারো মনে কি এ প্রশ্ন জেগে ছিল কোন দিন!

খোদার আসমান দিয়ে উড়ে যায় যে পাখি
আমরা কি কখনো তাকে দেখে বলি
ঐ যে দেখ, উড়ে যায় হিন্দু পক্ষী!

বৃক্ষের ছায়া তলে দু'দন্ড জিরিয়ে নেবার সময়
কোন দিন কি কেউ জিজ্ঞে করি,
ও বৃক্ষ তুমি বৌদ্ধ না খৃষ্টান!

যে জমিনের ওপর তুমি এক পয়ে দাড়িয়ে আছো
সে জমিনের ধর্ম কি?

প্রিয় জন্মভূমি বলো, কি তোমার পরিচয়?
মানুষের ধর্ম হয়, মাটির নয়

 

প্রকাশ করা হয়েছে: পদ্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০০৯ রাত ২:৫২
'লেনিন' বলেছেন: সবলোকে কয় লালন কি জাত সংসারে?
২. ০১ লা জুন, ২০০৯ রাত ২:৫৬
তনুজা বলেছেন: কি অসামান্য লিখলেন বলেন তো --তবে নিরর্থক যাদের বোঝার কথা তাদের কাছে

আপনি একটা জিনিস আসলেই +++++++




হাপরের বাড়ি বোঝেননি কেন? না আমি ভুল বললাম--কামারের হাপর --শব্দটা চেনা লাগছে না?



কোন দিন কি কেউ জিজ্ঞে করি - 'স ' বাদ গেছে
৩. ০১ লা জুন, ২০০৯ রাত ২:৫৬
কেল্টূ দা বলেছেন: মানুষের ধর্ম হয়, মাটির নয়।
৪. ০১ লা জুন, ২০০৯ রাত ২:৫৭
তনুজা বলেছেন: এক পয়ে দাড়ি আছো - টাইপো
জন্মভূমী -জন্মভূমি
০১ লা জুন, ২০০৯ রাত ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ। আমার মূর্খতার তুলনা আমি নিজেই। জানি না এইটুকু লিখতে আবার কয়টা ভুল করে ফেললাম! ধন্যবাদ আবারো।

৫. ০১ লা জুন, ২০০৯ রাত ৩:০৩
আকাশ অম্বর বলেছেন:

.....বৃক্ষ তোমার ধর্ম কি?
মানুষের ধর্ম হয়, মাটির নয়।.....
৬. ০১ লা জুন, ২০০৯ রাত ৩:০৪
তনুজা বলেছেন: :D :D

আপনার লেখার তুলনাও আপনি নিজেই
ঐ সব বলেন না , আমি সামুতে আপনার বিরাট ভক্ত মাথায় রাখবেন
৭. ০১ লা জুন, ২০০৯ রাত ৩:০৬
লাশ বলেছেন: ধর্ম মানুষের তৈরী তাই এটা মানুষেরই জন্য।

++++++
৮. ০১ লা জুন, ২০০৯ ভোর ৬:৪০
আলী আরাফাত শান্ত বলেছেন: জব্বর হইছে কবিতা খানি
কেমন আছেন?
৯. ০১ লা জুন, ২০০৯ ভোর ৬:৫৯
সোজা কথা বলেছেন: অনেক দিন পর একটা মনের মত কবিতা পেলাম । গতকালও মনে মনে এলোমেলো ভাবছিলাম, অনেকটা শিশুসুলভ - সমস্ত বিশ্বভ্রম্মান্ড শুধু মানুষের জন্য সৃষ্টি এ কত বড় অহংকার।
এই যে সেবা দিয়ে দিয়ে মরে যায় হাজার প্রাণী তাদের কী হবে? বৃক্ষের তুলনা তো বৃক্ষ - কোন হত্যা করে না, কোন বিলাসীতায় নেই, যার নেই কোন হত্যার অপরাধ, মিথ্যা, বিকৃতি, রমন ..কোন কিছুই না, যখন ব্যথা পায় নিরবে সয়ে যায়, কারো বিরুদ্ধে অভিযোগ করে না, এমন কি জল মাটির অভাবে মরে গলেও কত স্হির । ২৪ ঘন্টা দুষিত বাতাস গিলে বিশ্ব তরতাজব রেখে কী পায় প্রতিদানে?

অবশ্যই ++++
১০. ০১ লা জুন, ২০০৯ সকাল ৭:১২
হোরাস্‌ বলেছেন:
কবিতা ভালো হইছে এইটা আগে বলে নিই।

সব-পশু পাখী মুসলমান।

পৃথিবীতে সব প্রাণী এবং পাখী, যারা দুই পাখার সাহায্যে উড়ে তাদের সবাইকে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিহি কrতে হবে। সবার কাছেই আল্লাহর বানী পৌছানো হয়েছে। ফড়িং জাতীয় কীটপতজ্ঙ যাদের চার বা ততধিক পাখা আছে তারা মনে হয় এক্সেম্ট (Exempt)। আর গাছের ব্যাপারে কিছু বলা হয় নাই কারণ গাছের যে প্রাণ আছে এইটা আল্লাহও মনে তখন জানত না।

সূত্র: সূরা আল-আনাম, আয়াত ৩৮

006.038
YUSUFALI: There is not an animal (that lives) on the earth, nor a being that flies on its wings, but (forms part of) communities like you. Nothing have we omitted from the Book, and they (all) shall be gathered to their Lord in the end.
PICKTHAL: There is not an animal in the earth, nor a flying creature flying on two wings, but they are peoples like unto you. We have neglected nothing in the Book (of Our decrees). Then unto their Lord they will be gathered.
SHAKIR: And there is no animal that walks upon the earth nor a bird that flies with its two wings but (they are) genera like yourselves; We have not neglected anything in the Book, then to their Lord shall they be gathered.



১১. ০১ লা জুন, ২০০৯ দুপুর ১২:৫৫
'লেনিন' বলেছেন: "হোরাস্‌ বলেছেন: আর গাছের ব্যাপারে কিছু বলা হয় নাই কারণ গাছের যে প্রাণ আছে এইটা আল্লাহও মনে তখন জানত না।"
১২. ০১ লা জুন, ২০০৯ বিকাল ৪:৪৬
ফেরারী পাখি বলেছেন: সহজ শব্দে কি গভীর প্রকাশ! এ প্রকাশের কাছে নিজেকে বড্ড নিরাপদ মনে হয়।

দারুণ "মানুষের ধর্ম হয়, মাটির হয় না। পক্ষীর হয় না।"
১৩. ০২ রা জুন, ২০০৯ ভোর ৬:০৫
লাল দরজা বলেছেন: * হোরাস্‌
* তনুজা
* তরু
* ভাঙ্গা পেন্সিল
* শাতিল শাইয়ান
* সোজা কথা
* ফেরারী পাখি
* রফিকুল ইসলাম সোহেল
* 'লেনিন'
* সাইলেন্সার
* সিএইচকে
* আলী আরাফাত শান্ত
* ফিরে এসো চাকা
* কেল্টূ দা
* আকাশ অম্বর
* লাশ
* আদী ইউসুফ
* সাব্বির মাহফুজ
* পরবাসীবাংলা
* পারভীন রহমান

এবং অরো সবাই যারা পড়েছেন মন্তব্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা সকলের তরে। :)
১৪. ০২ রা জুন, ২০০৯ ভোর ৬:০৭
তনুজা বলেছেন: না এত অল্পে না
সবাইরে রিপ্লাই করেন আলাদা করে
তিনদিন ধরে বসায় রাখছেন

আপনি তো দেখি মহা ভিআইপি
আর কমেন্টই করুম না X( X(
০২ রা জুন, ২০০৯ ভোর ৬:১২

লেখক বলেছেন: এক বসায় ১৮ ঘন্টা এখনো এডিটিং চলতেছে, চেয়ারের সাথে কোমড় লাইগা গেছে সোজা হইয়া দাড়া হই নাই বিগত ১৮ ঘন্টা! মাথা ভনভন করতেছে তবুও ফাকে দিয়ে ভাবলাম কিছু ত লিখি! তাই এই কমেন্ট। প্লিজ প্লিজ এমন কইরা বইলেন না, তাইলে এ গরীবের কি হইবে! :(

১৫. ০২ রা জুন, ২০০৯ ভোর ৬:১০
ভালো-মানুষ বলেছেন: সেল্যুট পাওনা একটা আপনার। নেন - ঠকাশ!
০২ রা জুন, ২০০৯ ভোর ৬:১৩

লেখক বলেছেন: স্যালুট, ঠাক্কাশ! :)

১৬. ০২ রা জুন, ২০০৯ ভোর ৬:২০
তনুজা বলেছেন: বড়ভাই , আজকের মত মাফ করলাম আপনারে --নেহাৎ কাজে ব্যস্ত আছেন তাই

তবে মাথায় রেখেন আপনাদের মত অত সেলিব্রেটি, ব্যস্ত কাজের মানুষ না বলেই পোস্টপ্রতি গড়ে প্রায় শখানেক কমেন্ট রিপ্লাই করি --
আর আপনি দশেই হাপায় ওঠেন



যাক ভাল করে সুস্থভাবে কাজ শেষ করেন , শুভেচ্ছা থাকল
০২ রা জুন, ২০০৯ সকাল ৭:০৩

লেখক বলেছেন: আপনি আমার এক জন অকৃত্তিম সুহৃদ। আপনার জন্য ও শুভেচ্ছা। :)

০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: কি ব্যাপার দরজায় পাড়া দিয়ে চলে গেলেন যে বড়ো? আমি কিন্তু ঠিকই টের পাই কে আমার ঘরে উকি দিয়ে যায়! :)

সারা রাত ঘুমাই নি, কাল দুপুর থেকে ঠায় বসা, অবস্তা কেরোসিন :P

১৭. ০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৬:৫০
তনুজা বলেছেন: আপনি কি করে টের পান বস ? আমরা তো পাই ই না ;)

আপনাদের কাজটা মিটেছে?

আর আমি তো আপনার ব্লগে রোজই চেক করি নতুন লেখা আছে কি না
--এ আর নতুন কি?
০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: টের পাই টের পাই, চোখ বন্ধ করে ও বলতে পারি কে এল আর কে গেল! কাজ শেষ হতে হতে আপাতত আরো দুই দিন। :(

১৮. ০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৬:৫৪
শূন্য আরণ্যক বলেছেন: খাটি কথা সরলমনে কইসেন

প্যাচগোচ না কইরাও কত সুন্দর করে বলা যায় ।

+++
০৪ ঠা জুন, ২০০৯ ভোর ৬:৫৯

লেখক বলেছেন: :)

১৯. ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৭:০২
আলী আরাফাত শান্ত বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য থ্যান্কস!
০৪ ঠা জুন, ২০০৯ সকাল ৭:০৬

লেখক বলেছেন: শান্ত, কি খবর ভাইয়া এত সকাল সকাল ঘুম ভেঙ্গে গেল! :)

২০. ১১ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৩
রুবেল শাহ বলেছেন: পাত্থর মামা ঘটনা কিতা ............ ?
১১ ই জুন, ২০০৯ রাত ৮:১৭

লেখক বলেছেন: আমিও ত জিগাই ঘটনা কিতা? আচানক পাত্থর আইল কই থেইকা!

২১. ০৯ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০৬
শূন্য আরণ্যক বলেছেন: এই লেখাটা পড়ে আসলে একটা ধাক্কা খাইসিলাম ।

আমি নাস্তিক না -- দোল খাই এদিক ওদিক ।

বেশ একখান মুগুরের বাড়ি পড়সে এই লেখাটা পড়ে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মাঝে আবার হোরাসে কমেন্তেও মন খারাপ হলো ।

:(
~~~~~~~~~~~~~~~~~~~~~

প্রিয়তে ।
++++
০৯ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: কি যে কন না ভাই জান! এনি ওয়ে, থ্যাংক্স ফর ইওর কাইন্ড ভিজিট ব্রাদার। :)

 

মোট সময় লেগেছে ২.৫৬৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ