আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

মনের ভেতর মন পোড়ে আজ

০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:২১

শেয়ারঃ
0 16 0

প্রতি দিনের সান্ধ্য আড্ডাটা আজ আর জমলো না তেমন
শাহাবাগ, হাতির পুল, কাওরান বাজার, ফার্মগেইট
নিঃসঙ্গতার পাশে বসে এক আগুন্তক
আরো একটি বার ফিরে যায়, এই ঘিয়ে ভাজা রাতে।

তিন চাকায় সাওয়ার হয়ে তিন খান টুপি পাশাপাশি চলে
কিসমতের খোঁজে; আজ তাদের হালুয়া রুটি'র রজনী।

স্মৃতির তারাবাতিরা কেমন করে যেন তার ঠিকানা পেয়ে যায়!

ল্যাম্প পোষ্টের আড়াল হতে পুরাতন দিনেরা
রকেট বোমা ছুড়ে মারে,
পূন্য এ রাতে প্রতিবেশী হেঁসেল হতে বুটের বর্ফি আর চালের রুটি এসে
দরজায় টোকা দেয়।

স্মৃতির বারান্দা জুড়ে মোমের বাতির ঝলমলে আলোক সজ্জা
তাকে মৃদু দুলিয়ে দেয়:
দশ মহল্লা ঘুরে ঘুরে একশো রাকাত নামাজ পড়ে শৈশব,
চুরি করে পাড়ে বুড়ির বাগানের আমড়া।

তস্তুরিতে ঢাকা স্মৃতি হাতে উঠোন পেরিয়ে প্রতিবেশীর বাড়ী যায়
তেজতুরি বাজার! পরনে তার সাদা কামিজ, মাথায় লাজুক ওড়না।

মাউরা পট্টির বোমার আওয়াজে ঝলসে ওঠে পুরোনো স্মৃতি অথবা সময়
মনের ভেতর আজ মন পোড়ে আগুন্তক, হিরোসিমা নাগাসাকি নয়।

 

প্রকাশ করা হয়েছে: পদ্য  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: হ, আপনেরে কইছে :)

২. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৯
অপ্রিয় সত্য বলেছেন:
ওউরে........ বাপস্!
লাল দরজা !,
লাল সালাম !,
দরজায় টোকা দিলাম !।+
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: অপ্রিয় সত্য বললেন বুঝি! :)

০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: কষ্ট গুলো দারুনই বুঝি হয়! :)

০৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: ঠিকাছে চালাইয়া যামু;)

৫. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২৯
ফয়সল নোই বলেছেন: পাবলিকের মন খারাপ ছিল সন্ধ্যায়।এই নিয়ে পরে কবিতা বান্ধাইছে।
ঠিক ধরছি ভাই জান?

কবিতা খুব ভালো লাগলো।পড়ে নিজের অস্থিরতাও একটু গুছালো হয়তো। ভাল থাকবেন।

০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০৬

লেখক বলেছেন: অনেক দিন লেখতে পারতে ছিলাম না, বরাতে আছিল না কিছু। আজকে আবার লিখতে পারলাম! বছরটা মনে হয় ভালই যাবে। আশা করা যাচ্ছে।:)

আপনের মনে কিছুটা স্থিরতা আসিয়াছে জানিয়া খুশী হইলাম।

৬. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩৪
ফয়সল নোই বলেছেন: আমার ঘুম আসতাছিল না চিন্তায়!শবে বরাতের রাততো। কি লেখা হয় না হয় কপালে, কনফার্ম করতে না পারলে চোখ বন্ধ করতে পারছি না।পুরা অর্থ বছরের ব্যপার।
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: বছরের এই একটা রাইত সারা রাইত রেকশায় কইরা বিড়ি খাইতে খাইতে সারা শহর ঘুইরা বেড়াইতাম। আর মসজিদে মসজিদে গিয়া আল্লাহর কাছে একখান কইরা এপ্লিকেশন জমা দিয়া আইতাম।

৭. ০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫২
ফয়সল নোই বলেছেন: আল্লা এপ্লিকেশন নেয়াও বন্ধ কইরা দিল নাকি!? সামনের বছর যুইত যাইবোনা মনে হয়।এখন পর্যন্ত নতুন বরাদ্ধের কোন আলামত নাই। গত বছরের বরাদ্ধ কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল!

যা হয় হোক।গেলাম, সালাম রাখবেন।দোয়া করবেন।
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫৮

লেখক বলেছেন: ঠিকাছে, দোয়া করি সবার জন্য। আপনে যান চিন্তা কইরেন না কোন খবর হইলে অণৃন্য ঠিকি আপডেট জানাইতে ভুলব না। সো ঠেনশন লইয়েন না কোন। যাই ফিরিজের থেইকা ঠান্ডা এক পিছ হালুয়া বাইর কইরা লইয়া আসি। বাংলাদেশের মানুষের হালুয়া রুটির লইগা একটা লোভ কইলাম বরাবরই আছে। খেয়াল কর্ছেন নিশ্চয়! :)

০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: কিসের দেরী দাদা?

৯. ০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১৩
নাজিম উদদীন বলেছেন: একেবারে সমকালীন কোবতে।
০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১৬

লেখক বলেছেন: একেবারে সমকালীন! :)

১০. ০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:০৫
মনির হাসান বলেছেন: সিম্পলি গ্রেট বস্‌ ... সিম্পলি গ্রেট
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৫

লেখক বলেছেন: কি যে বলেন না লজ্জাই লাগে! :``>>

১১. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:২০
নুশেরা বলেছেন: অসাধারণ, স্রেফ অসাধারণ।
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: :``>> :``>> :`>

১২. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৭
ফারহান দাউদ বলেছেন: সেইরকম।

তস্তুরিতে ঢাকা স্মৃতি হাতে উঠোন পেরিয়ে প্রতিবেশীর বাড়ী যায়
তেজতুরি বাজার! পরনে তার সাদা কামিজ, মাথায় লাজুক ওড়না।

বাহ!
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: কি রকম?

তস্তুরিতে ঢাকা স্মৃতি হাতে উঠোন পেরিয়ে প্রতিবেশীর বাড়ী যায়
তেজতুরি বাজার! পরনে তার সাদা কামিজ, মাথায় লাজুক ওড়না।

আহ্!

:)

১৩. ০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৮
মেহবুবা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম ।
০৭ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: আমি ত তখন ছিলাম না আপনি যখন রেখে গেছেন। ফিরে এসে দেখি একা একা গালে হাত দিয়ে বসে আছে অপনের "ভাল লাগা"। পরে আমি এসে তারে কইলাম, হ্যালো! সে কইল, ভালো?

:)

১৪. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৫
অন্যরকম বলেছেন: প্রতিটি লাইন তন্দ্রাচ্ছন্ন করে ফেলল! বাহ লালু ভাই বাহ! সিম্পলী গ্রেট!
সারারাত আড্ডা দিতাম, মসজিদের বারান্দায়, ২য় তলায় অথবা পুকুরঘাটে.. কখনও বিলে চলে যেতাম, আশেপাশের বাড়িতে পাকা পেপে আছে কিনা দেখে নিতাম.... বাসায় কখনও পেপে খেতাম না। অথচ চুরি করা জিনিসের মজাই আলাদা.... :)
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: মাঝে মাঝে এমন কিছু লাইন গায়েব থেকে নাজেল হয়, কি আর করা তখন ব্লগে আইসা লিখা রাখি! :)

আমাদের পাশের বাসায় থাকতেন মোরর্শেদ চাচারা। উনার মা হলেন শের ই বাংলা এ কে ফজলুল হকের বোন। বুড়ি সারা দিন বড়ই গাছ আর আমড়া গাছ পাহাড়া দিত। এক শবেবরাত রাতে দাদী'র গাছের আমড়া পাইরা সব সাফ করে ফেলছিলাম! পর দিন ত মহল্লায় মার্শাল ল জারি হইয়া গেছিল!!! :P

১৫. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪১
ফেরারী পাখি বলেছেন: বস, টুপি বিয়োজন করে গেলাম।

খুবই সুন্দর হয়েছে।
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: সিম্পলি :-* :`> :``>>

১৬. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৯
মানবী বলেছেন: আমাদের অন্চলের কাঠমোল্লারা শবে বরাত নামক উৎসবের প্রচলন করায় শুধু যে মানুষের হালুয়া খাবার সুযোগ করে দিয়েছে তা নয়, এখন দেখছি সাহিত্য চর্চাতেও বড় অবদান রাখছে!


এমন গরম ওয়েদার দেশে এতো কিছু পুড়লে কিভাবে হবে! তার পর শুধু মন নয়, মনের ভিতর মন! ফায়ার ব্রিগেড পৌঁছতে পারবেনা B-)




::অন এ সিরিয়াস নোট:: - কবিতাটি চমৎকার হয়েছে! খুব ভালো লেগেছে পড়ে। ধন্যবাদ লাল দরজা।

০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: হুম, খুবই চিন্তার মধ্যে পড়ে গেলাম!

রাত বারোটায় বাসায় ফিরে হাত মুখ ধুয়ে যখন কম্পিউটার টা চালু দিয়েছি তখনি কলিং বেলটা বেজে উঠল। এতোরাতে কে আসবে ভাবতে ভাবতে দরজায় গিয়ে দেখি নীচ তলা থেকে একটা ট্রে এসেছে!

ডাইনিং টেবিলে চৌকো সূজীর হালুয়া, চেপ্টা গোল বুটের বরফি, চালের রুটি, ফিরনির উপরে কিশমিশের বাদামী হাসি এই গুনাহগারের অন্তরের অন্তস্থল নাড়িয়ে দেয়।

কিছু একটা লিখে সে কষ্টটাকে বের করে আনা আরকি। তাই বলে এমন সিরিয়াস নোট পাবো স্বপ্নেও ভাবিনি! :``>> :``>> :`>

ধন্যবাদ মানবী।

১৭. ০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০২
ভুতো বলেছেন: বাহ ..........ওয়াও..............গ্রেট............... :-bd
০৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: ধন্য ধন্য ধন্যবাদ। :):)

১৮. ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৯
মানবী বলেছেন: খুব অদ্ভুত ব্যাপার হলো, প্রিয় কবিতা বা গানের লাইনের মতো "মনের ভেতর আজ মন পোড়ে আগুন্তক, হিরোসিমা নাগাসাকি নয়" এই লাইনটি কিভাবে যেন গত দুদিন বার বার মনে পড়েছে.. অন্যভাবে বলা যায় 'মগজে ঘুরছে" :-)


অভিনন্দন লাল দরজা এমন সুন্দর পংক্তি সৃষ্টির জন্য!! :)
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: লজ্জায় কোথায় যেনো লুকিয়ে যেতে ইচ্ছে করছে, এই অভাজনের লেখা কেম্নে "প্রিয় কবিতা বা গানের লাইনের মতো" হয়? আমিত কিছুই বুঝতে পারছি না! :``>>

ধন্যবাদ প্রিয়জন, ফিরে এসে আবারো কিছু লিখে যাবার জন্য।

১৯. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১০
সামছা আকিদা জাহান বলেছেন: অসাধারন, সিমপ্লি অসাধারন---এর বাইরে কিচ্ছু বলার নেই।
১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: সবাই মিলে এমন করতেছেন ক্যান আপ্নেরা :``>>

২০. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯
লাল দরজা বলেছেন: আবারো সবাইকে আপনাদের আন্তরিক পাঠের জন্য কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ। ;)
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: একটু আগে আমার এক সুহৃদ এই লেখাটি পড়ে দীর্ঘ্য দিন বাদে আমাকে ফোন করল, ভাল লাগছে ধন্যবাদ ভাইজান। :)

২১. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৫
বিষুন বলেছেন: ওরে দুকুল ভাসানো জল!
মনের ভিতর মন পোড়ে যার,
তার কাছে যাই চল।
২৭ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৩০

লেখক বলেছেন: ওরে আপ্লুত হয়া গেলামরে, :``>> থ্যংক্স বিষুন :)

৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: আপনার বিশ্ময় ভরা মন্তব্য'র জন্য আপনাকে ধন্যবাদ চিঠি :)

২৩. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:২৪
মু্ক্ত মানব বলেছেন: ভালো লাগলো। ঈদের আগাম শুভেচ্ছা নিন।
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ। এখন ঈদ পাইলেন কই ম্যান! এখন পর্য্যন্ত মনের মত ইফ্তারিই খাইতে পারি নাই! ;) আপনেরেও কোরবানী ঈদের আগাম শুভেচ্ছা ব্রাদার। :)

২৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪০
মুকুল বলেছেন: অসাধারণ লেখা! +++++

আগে কি সুন্দর দিন কাটাইতাম...

ভাল্লাগেনা... কিচ্ছু ভাল্লাগেনা... মানুষরুপী রোবোট হচ্ছি দিন দিন...
২৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৬
হেমায়েতপুরী বলেছেন: আগে আপনার ব্লগে আসা হয়নি...

খুব ভালো লিখেছেন।
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ আসবার জন্য, পড়ে মন্তব্য করবার জন্য। :)

২৬. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
অরণ্যচারী বলেছেন:

মাউরা পট্টির বোমার আওয়াজে ঝলসে ওঠে পুরোনো স্মৃতি অথবা সময়
মনের ভেতর আজ মন পোড়ে আগুন্তক, হিরোসিমা নাগাসাকি নয়।

AWESOME
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: Thanks :)

২৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯
মাহবুব সুমন বলেছেন: এই কুবতে আইজকা পড়লাম :(
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: দুষ্ক, আমার এই কইলজা পোড়া অঙ্গার আপনের চোখে এত দিন বাদে পরল আপচুস! ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনার প্রোফাইলের ছবিটা মজার। শুভেচ্ছা জানবেন। :)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৮

লেখক বলেছেন: হুম, আইতাম ফরি। শুটিং আছে সকালে তবুও চেষ্টা কর্বাম। ;)

৩০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২
রাতমজুর বলেছেন: ছুটিং!!! :| ভচ আমারে আপনের ফিলিমে একটা ভিলেনের রুল দ্যান :)
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: :P

 

মোট সময় লেগেছে ১.২৩২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ