আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

ব্লগ লিখছি, ২ বছর ২ দিন

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০২

শেয়ারঃ
0 0 0

* পোস্ট করেছেন: ১৫৫টি
* মন্তব্য করেছেন: ৬৮৪৯টি
* মন্তব্য পেয়েছেন: ৫৭০৫টি
* ব্লগ লিখেছেন: ২ বছর ২ দিন
* ব্লগটি মোট ২২২৮২৩ বার দেখা হয়েছে

দেখতে দেখতে ৭৩২টা দিন ব্লগাইয়া ব্লগাইয়া পার করে ফেললাম! আমি শিওর এর মাঝে কমসে কম ৫০০ দিন ব্লগে লগইন করছি। জীবনের অনেক অনেক দরকারী সময় এই ব্লগের পেছনে নষ্ট করছি।

মানুষ বাঁচেইবা কয় দিন? এর মাঝে জীবনের ৫০০ টা দিন প্রতি দিন কমের পক্ষে ৫ ঘন্টা করে হিসেব করলে ২৫০০ ঘন্টা মানে ১০৪ দিন ৪ ঘন্টা। জীবন থেকে এক শত চারটা দিন বেমলুম দিয়ে দিলাম!

তবুও এই ব্লগের সকল কে, যারা এই প্লটফর্মটি তৈরী করেছেন এবং আমার মত অর যারা জীবনের অনেক অনেক মূল্যবান সময় এই ব্লগে বিসর্জন দিয়ে এই প্লাটফর্মটিকে এমন প্রাণবন্ত করে রেখেছেন তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা, ভলোবাসা।

এই ব্লগটা না থাকলে নিঃসঙ্গ সময় গুলো আরো বেশী কষ্টে কাটতো। ভাগ্যিস আজ থেকে দু'বছর দইদিন আগে সাম হয়্যার ইন ব্লগ ডট নেট এই ঠিকানাটি পেয়ে ছিলাম! ধন্যবাদ তোমায় প্রিয় সামু।

শুভেচ্ছা সকলকে। শুভ ব্লগিং।

সাইফুল ওয়াদুদ হেলাল

ঢাকা, বাংলাদেশ
:P


আমার যাতীয় ব্লগর ব্লগর
অপরাজেয় বাংলা: মূর্তি লইয়া আমার প্রামান্য কথন
উপচে পড়া জীবন
ছবি ব্লগ
পদ্য
বিভিদ গদ্য
বিষয় চলচ্চিত্র
ভিডিও

এই ব্লগে লেখা নাই দুনিয়ার বিষয়ে আমার যাবতীয় আবঝাপ লেখার লিংক্স এক সঙ্গে করে রাখলাম। মাঝে মাঝে নিজেই ভাবি, এই ব্লগ না থাকলে জীবনের এতো জমানো কথা না বলেই হয়ত দুনিয়া ছেড়ে এক দিন চলে যেতাম অসহায়...

 

প্রকাশ করা হয়েছে: বিভিদ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
সৌম্য বলেছেন: আন্তরিক অভিনন্দন আর সেলুট।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ এবং প্রতি স্যালুট। :)

২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪
নাজমুল আহমেদ বলেছেন:

হেপ্পি ডাবলবর্ষপূর্তিং লালু ভাই :):)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার :)

৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪
নাঈম বলেছেন: হেপ্পি দুই বছরিং :D :D :D
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: আমার ২৫০০ ঘন্টা লইয়া গেছে এই ছাতার ব্লগ। এক জীবনে কঠিন নেশা করতাম, ছাইড়া দিছি। ক্লাশ এইট থেকে সিগারেট খাইতাম, ছাইড়া দিছি। এক দিন ইনশাআল্লাহ্ এই ব্লগিং ফগিং ও নিশ্চয় ছাড়তে পারুম। দোয়া রাইখেন। :P

৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪
রাতমজুর বলেছেন: :) হ্যাপ্পি বুইড়া মুবারক :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: U2 মোবারক। বুড়া হইতে এখনো আরো চল্লিশ বছর বাকী আছে ব্রাদার ;)

৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৮
শ।মসীর বলেছেন: এক দিন আমি ও দিমু উড়াল,
নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...


শুভেচ্ছা :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ ব্রাদার :)

দিলের দরজা খুইলা রাখি ২৪/৭
মাছি বসে মানুষ বসে না।
মানুষ খালি উড়াল পারে!

:P

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: সালাম সালাম, হাজার সালাম :)

৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১
খলিল মাহ্‌মুদ বলেছেন: আপনাকে অভিনন্দন।
তবে সত্য কথা হইল, ব্লগিং কাজটা খুব ড্যামেজিং। এটা একটা নেশার মতো। অনেকেই এডিকটেড। চাকরিজীবী ব্লগারগণ আসল কাজ ফালাইয়া দিনভর ব্লগিং করেন (যেমন আমি:)); ছাত্ররা লেখাপড়ার বারটা বাজাইতেছে ব্লগিং কইরা (যেমন ....অনেকেই :):)) আর বাবার হোটেলে বাকিতে খাওয়া পোলারা ব্লগিং করতে করতে বখাটে হইতেছেন :):) (যেমন....ধারণা করছি যাঁদেরকে:):):))


কিছু কিছু ব্লগার আছেন, ব্লগে এলেই তাঁদেরকে দেখি। প্রায় পোস্টেই তাঁদের কমেন্ট। নিজেরাও লেখেন। তাঁরা বোধ হয় খাওয়াদাওয়াও করেন না, কাজকাম তো দূরের কথা :):)

এতোকিছুর পরও ব্লগিং ছাড়া যাচ্ছে না কেন? কারণটা কী? ব্লগ কি যাদু জানে? ব্লগ কী যাদু জানে? :):)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: কথা সত্য, ব্লগিং একটি মারাত্নক নেশা। :P

৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪
পল্লী বাউল বলেছেন: অভিনন্দন

হ্যাপি ব্লগিং :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যাপি ব্লগিং টু ইউ ঠু :P

৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
রুবেল শাহ বলেছেন:
রাতমজুর বলেছেন: :) হ্যাপ্পি বুইড়া মুবারক :)


সত্যি কইতাছি আমি কইনাই রাইতকানায় ফুক্কু রাতমুজুর কইছে


------
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: কইলাম না বুড়া হইতে আরো চল্লিশ বছর বাকী আছে। :P

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩০
মনির হাসান বলেছেন: জীবনের এতো জমানো কথা না বলেই হয়ত দুনিয়া ছেড়ে এক দিন চলে যেতাম অসহায়... ... হেলাল ভাই আপনে মাঝে মাঝে এমন সব কথা কন পুরা ভোদাই হয়া যাই ।

ভালো থাইকেন । (জানি কয়া লাভ নাই)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: আপনে ভোদাই হয়ে যান সেটা আমি মোটেও চাই না ব্রাদার। :P

আজকে আমি মোটামুটি ভাবে দিনটা গুজরান করছি, বলা যায় তেমন ভালোও না খারাপও না। ;) আপনার জন্য শুভ কামনা। :)

১২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১
একরামুল হক শামীম বলেছেন: অভিনন্দন

কেক্কুক খাইতে এখনই বাসায় আসতাছি :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: কৈ আইলেন নাতো! অপেক্ষা কর্ছিলাম। :)

১৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
শিবলী বলেছেন: হে হে
আপনে দেখি আমার ১দিন বড় ;)
আমার আজকে ২বছর ১দিন রেজিস্ট্রেশনের হিসাবে,প পাঠক হিসেবে
তার ৩দিন আগে সামুতে:)
Click This Link
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: তাইলে আপনেরেও ঈদের পরে মোবারক। আসেন কোলাকুলি করি। :)

১৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
বিবর্তনবাদী বলেছেন: এই ব্লগটা না থাকলে নিঃসঙ্গ সময় গুলো আরো বেশী কষ্টে কাটতো। ভাগ্যিস আজ থেকে দু'বছর দইদিন আগে সাম হয়্যার ইন ব্লগ ডট নেট এই ঠিকানাটি পেয়ে ছিলাম! ধন্যবাদ তোমায় প্রিয় সামু।


খাডি কথা। অভিনন্দন। :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: :P

১৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
শাওন বলেছেন: ২ বছর ম্যালা দিন । শুভেচ্ছায় স্বাগতম আপনাকে :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা। হ্যাপ্পি ব্লগিং :)

১৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আমার এই নেশা ধরালো কে? ?

কে ?কে ?কে? :)

ভাগ্যিস ব্লগ এ আসতে বলছিলি......
অনেক অনেক দিন কাটুক এখানে......
যতক্ষন না ব্যান হচ্ছি আসবোই কি বলিস?

ভালো থাকিস।
অনেক ভালো।
শুভেচ্ছা আজীবনকার।
(অ : টপিক: বন্ধু জানুয়ারীতে আসতেছে দেশে।
তোকে সব রেডী রাখতে বলছে)......সব কি রে?

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: সব মানে বোঝ না, ন্যকা! :P

১৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৩
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: থ্যাং ইউ বাবুনি :)

১৮. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৩
একরামুল হক শামীম বলেছেন: এতোক্ষণ পরে অপেক্ষা কর্ছিলাম !!! :(
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: কি করুম, মাঝখানে ত কারেন্ট চইলা গেছিল আফছুস! :)

১৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০
রুবেল শাহ বলেছেন:
তাহলে কপালে আর বিয়া নাই ......... :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: কিসের বিয়া'র কথা চিন্তা করতেছেন দাদু ভাই?

২০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১২
ফারহান দাউদ বলেছেন: ২ বছর? তা ম্যাল সময় নষ্ট করলেন। এইটা খারাপ নেশা, আমার চেয়ে ভাল আর কেউ বুঝে না, ছাড়বার চাই, পারি না। যাই হোক, আপাতত অভিনন্দন, যেইদিন ছাড়বেন ঐদিনের লাইগা আগামও আরেকটা দিয়া দিলাম।:)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: থ্যাংক্স ব্রাদার। এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল... :)

২১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৪
হাসান মাহবুব বলেছেন: শুভ ব্লগিং। ব্লগ অনেক সময় নষ্ট কর্সে ঠিকৈ, কিন্তু অনেক কষ্টের সময় ভুলে থাকতে সাহায্য কর্সে। আপনারও, আমারও। অভিনন্দন।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: হুম :)

২২. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৯
ভেবে ভেবে বলি বলেছেন: একজন বর্ষীয়ান ব্লগারকে এক অর্বাচীন ব্লগারের পক্ষ থেকে অভিনন্দন! :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: বর্ষীয়ান!!! :P

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

২৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
অপ্‌সরা বলেছেন: অভিনন্দন ভাইয়া!!
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: হুম, ধন্যবাদ সুন্দর হাসি :)

২৫. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৪
ফিনিক্সম্যান বলেছেন: অভিনন্দন।

আমার ব্লগার পরিসংখ্যান দেখেন বস:

* পোস্ট করেছেন: ৫টি
* মন্তব্য করেছেন: ৪৪টি
* মন্তব্য পেয়েছেন: ৩৬টি
* ব্লগ লিখেছেন: ১ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ২৯৪ বার দেখা হয়েছে

এখনো নিরাপদ হৈতে পারি নাই। :)

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: :) গুড লাক ম্যান :)

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: ব্লগ হইল কামরূপকামাক্ষা, এইখানে বান মারা শেখানো হয় ;)

২৭. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩
নাঈম বলেছেন: দোয়া নিতে হৈলে কিছু মালপানি ছাড়েন :P:P:P
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: :P

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৩

লেখক বলেছেন: ওলে জেরী বেবী, থ্যাংন্ক ইউ থ্যাংন্ক ইউ। :)

২৯. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯
আলী আরাফাত শান্ত বলেছেন: ২০ বছর ২ মাসেও আপনারে ব্লগে চাই!

অভিনন্দন বস!
ভালো থাকেন সবসময়!
শুভেচ্ছা!
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত, এ্যত্তো দিন কি আর ব্লগানো হবে! ধন্যবাদ ও শুভকামনা সকল সময়ের জন্য। :)

৩০. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬
পাথুরে বলেছেন:
অনেক অনেক অভিনন্দন।
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। :)

৩১. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
মানবী বলেছেন: ""মাঝে মাঝে নিজেই ভাবি, এই ব্লগ না থাকলে জীবনের এতো জমানো কথা না বলেই হয়ত দুনিয়া ছেড়ে এক দিন চলে যেতাম অসহায়... ""

- ব্লগ তো তাহলে মহা উপকারি!! :-*

২ বছর ২ দিনের অভিনন্দন লাল দরজা।


২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২

লেখক বলেছেন: ব্লগ মোটেও উপকারী না, ব্লগ হইল ক্ষতিকারী। সত্যি সত্যি। কিন্তু প্রব্লেমটা হল, তবুও আমি ব্লগাবোই ব্লগাব। :P

৩২. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬
মানবী বলেছেন: জীবনের এতো জমানো কথা না বলে দুনিয়া ছেড়ে চলে যাওয়া থেকে আপনাকে মুক্তি দিয়েছে, ব্লগতো তাহলে অবশ্যই উপকারী :-)

২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: মুক্তি না ঘন্টা। B:-/

তবে আপনার সাথে পরিচয় হইছে এই ব্লগের উছিলায় আরো আরো অনেকের সাথে পরিচয় হইছে এই ব্লগেরই কারনে এইটুকু ভাবলে ভাল লাগে।

এই ব্লগে ব্লগার হবার কারনে কি সুন্দর সবার সাথে মিশতে পারলাম আমি! অথচ আমি বেশ জানি আমার মত এমন একটা অন্তর মুখি অসামাজিক জীব এই পৃথিবীতে আর দু'টা নাই।

জানি এই সব জমানো কথায় কারো মোটেও কিছু আসবে যাবে না। তবু বলি ব্লগ না থাকলে সত্যি সত্যি সকল কথা পেটে করে এক দিন দুনিয়া ছেড়ে চলে যেতাম। তখন মোটেও কোন দিন আর পড়তে পারতেন না আপনি, মনের ভেতর কারো মন হিরোসিমার মত পুড়ে ছিল কিনা কোন দিন। :P

৩৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২
মানবী বলেছেন: কথা সত্য, এই ব্লগের কল্যাণে হিরশিমা নাগাসাকির গোপন অবস্থানের কথা জানতে পেরেছি! ভীষণ সুন্দর কবিতা পড়েছি.. সুতরাং ব্লগ মহা উপকারী :-)

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: ব্লগ যে মহা উপকারী তা বার বার জানতে পারি আপনার মনবীক টানের ব্লগ গুলো পড়ে। আপনাকে সেলাম মানবী। :০)

 

মোট সময় লেগেছে ১.১৩৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ