আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

ঝলমলিয়া থেকে ফিরে, ছবি ব্লগ

২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯

শেয়ারঃ
0 3 0



দীঘিটির নাম ঝলমলিয়া। জীবনে কোন দিন এর নাম শুনিনি। বন্ধু মোল্লা সাগর ভীষন করে না ধরলে কখনো হয়ত দেখাই হত না জীবনের ঝলমলে অমন রূপ!

ফিরে এসে ভাবছিলাম লিখব কিছু, লিখতে বসে বুঝলাম ঝলমলিয়ার রূপ বর্ননার এটা মনে হয় ঠিক সময় নয় তাই এ মুহূর্তে কটা ছবি এখানে তুলে রাখলাম পরে লিখবার চেষ্টা করা যাবে।

ঝলমলিয়া: হুড়কা, বাগের হাট।

 

প্রকাশ করা হয়েছে: ছবি ব্লগ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৩
তাজা কলম বলেছেন: ছবিগুলো বেশ লাগল। +
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: হুম, অনেক ফিল্ম করছি স্টিল ছবি তুলছি কম। দারুন এক যায়গা!

২. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
ত্রিশোনকু বলেছেন: এট সুন্দর ছবি সব, একটু কষ্ট করে বড় করে পোষ্ট করেন না আবার।
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ। নিচের ছবি গুলিরে ক্লিক করেন বড় দেখাবে নিশ্চই। :)

৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
ফালতু মিয়া বলেছেন: আমি ভেবেছিলাম রাজশাহীর ঝলমলিয়া
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭

লেখক বলেছেন: রাজশাহীতেও বুঝি ঝলমলিয়া আছে, যেতে হবেত!

৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
রাহা বলেছেন: ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন চলছে. আপনার কোন নিজস্ব ব্লগ থাকলে নিচের লিংক গিয়ে আপনার ব্লগের লিংকটি দিন - ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: ঠিক আছে

৫. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
বিবর্তনবাদী বলেছেন: ইউটিউবে ভিডিও তুইলা পোস্টায়েন
২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: আগামী শুক্রবার একটা রাফকাট প্রেজেন্টেশান আছে ছবির হাটে, আপনেরে কমুনে আইসেন:)

২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: dhonnobad :)

৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫১
অপ্‌সরা বলেছেন: বাপরে!! যেমন নাম তেমনি সুন্দর ছবিগুলো।তবে আমিও দেখে এলাম হাজার হাজার শাপলা ফুটে থাকা শাপলা বিল!!!
৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: হাজার হাজার শাপলা!!! একটা ছবি দাওনা দেখি, যেতে ইচ্ছে করলে দেখে আসবো।

ওখানে যাবার আগে শুনে ছিলাম ওখানে একটা দীঘি আছে সুন্দর। কিন্তু ওর নাম যে ঝলমলিয়া ওটা ওখানে যাবার পরই শুনি। অবাক ব্যাপার হলো ঝলমলিয়া আর তার আশেপাশের দশ তল্লাটের মানুষ ঝলমলিয়ার জল পান করে সরাসরি। কোন সেদ্ধ ফেদ্ধ'র বালাই নেই। যে আমি গত দেড় বছরে দেশে ফিরে বতলের পানিই খাচ্ছিলাম সে আমিও ঝলমলিয়ার জল খেয়ে এসেছি পাঁচ দিন ধরে!

চারি দিকে লবন জল েঘরা চিংড়ির ঘের মাঝ খানে ঝলমলিয়া। দূর দূরান্ত হতে মানুষ আসে এই ঝলমলিয়ার ঘাটে। আমরা যখন আমাদের জীবন ও জল একে একে বোতল বন্ধি করে রেখে করছি রাসায়নিক জীবন যাপন তখন পৃথিবীর কোন এক অদ্ভুত কোনায় এখনো মানুষ অবলিলায় পান করে চলে শাপলা ফোটানো মিষ্টি জল, কি নিরাপদ!

হুম এটা সত্যি ঝলমলিয়া আমায় পাগল করেছে...

৮. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৭
যীশূ বলেছেন: বাগেরহাটের কোন জায়গায় এটা? কোন উপজেলায়? কিভাবে যেতে হয়?
৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: আমি কিছু জানি না, মাওয়া ঘাট দিয়ে বাসে করে গিয়ে নসিমনে চড়েছি ব্যাস এই টুকুই জানি। রাস্তা ঘাটের ব্যাপারে আমি ব্যাপক উদাসীন তবে বিস্তারিত জেনে আপনাকে জানিয়ে দেব। হুড়কা বাগেরহাট এইটুকুই মনে আছে :``>>

৯. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
যীশূ বলেছেন: আচ্ছা, পোস্ট পর্যবেক্ষনে রাখলাম।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: ওক্কে :)

১০. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২
অপ্‌সরা বলেছেন:


এই যে আমার শাপলা বিল। তোমার মত ছবি তুলতে পারিনা। :(
৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

লেখক বলেছেন: তোমার শাপলা গুলো নাক ফুলের মত, সুন্দর!‍

১১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৪
অপ্‌সরা বলেছেন: দেখো শাপলা ফোটানো ঝলমলিয়ার জল খেয়েছো ভালো কথা। ঢাকায় ফিরে তোমার পেটের মধ্যে যেন আমার শাপলা না ফুটে উঠে আবার। :P
৩০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: ওরেরে এত ভয়ানক চিন্ত তুমি করলা কিভাবে! ভয় পাইলাম #:-S

 

মোট সময় লেগেছে ১.০৭৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ