আমার প্রিয় পোস্ট
- মুভি রিভিউ: ব্লগার লাল দরজার ডকুমেন্টারী - অপরাজেয় বাংলা - দারাশিকো
- হেলাল হাফিজের ১২ টি প্রিয় কবিতা - রু আদে
- প্রিয় অগ্রজ - অগ্নিকোণ
- মোটর সাইকেল ডায়েরী – এক তরুনের বিপ্লবী হয়ে ওঠা - আরিফ রুবেল
- চাঁদের কিছু দুর্লভ ছবি যা আপনি আগে কখনও দেখেননি
- বল্টু মিয়া
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- গ্যালারী মঞ্চ ( শেষ পর্ব) - জিকসেস
- ব্লগে ৫ বছর : পেছন ফিরে দেখা - একরামুল হক শামীম
- ১৪ ফেব্রুয়ারি "স্বৈরাচার প্রতিরোধ দিবস" পালন করুন - প্রপদ
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- চে’ গুয়েভারাঃ একটি বিপ্লবী জীবন - বিপ্লবী স্বপ্ন
- ম্যাকে বাংলা লিখা - জাকির সজিব
- হিপি: উদ্ভব, ইতিহাস ও দর্শন - ইমন জুবায়ের
- ঘুণপোকা এবং অনুভূতির ভুভুজেলা - রাজসোহান
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- রুবেল ভার্সেস রুবেল... - ওয়াচডগ৫৭
- গাড়ি ছারা এদেশে সমাজে ওঠা যায় না, সরকারী গাড়ি আসলে কোন কাজে আসে না। - সহজ পৃথিবী
- ঢাকাই চলচ্চিত্র (১৯৫৬-১৯৭১) (প্রথম ভাগ) - সজল শর্মা
- একটি চলচ্চিত্র সমালোচনার প্রতিক্রিয়া প্রসঙ্গে - নাদির জুনাইদ
- হুদাই কোপেনহেগেন সম্মলনে , বাংলাদশে ডুবছে না !!! [ একটি কপি-পোষ্টিপোষ্ট ] - কুঁড়ের বাদশা
- জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের পরিনতি সম্পর্কিত তথ্য ভুল - দূর্ভাষী
- বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের স্বীকৃতি : সংকট ও সম্ভাবনা - আশরাফ শিশির
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- গানে গানে প্রতিশোধ : এয়ারলাইন্স কোম্পানি বিপাকে - দূরন্ত
- ইউ-টিউব: এক - কৌশিক
- রঞ্জনা, আমি আর আসবনা... - শিশিরবিন্দু
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- রবি ঠাকুর রচিত একটি বিশ্বব্যাপী প্রচারিত মিউজিক ভিডিও - 'লেনিন'
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ক্রসফায়ার - অচেনা সৈকত
- চলুন সেন্টমার্টিন্স ঘুরে আসি... (এবার যাওয়ার আগে অনেক খুঁজেও কোন তথ্য পাইনি নেটে। সেই হতাশা থেকেই লেখা।) - ক-খ-গ
- 'আসলে কেউগা আমি? কোনহানতে আইছি হালায় দাগাবাজ দুনিয়ায়?' - আহমাদ মোস্তফা কামাল
- ফটোশপ টিউটোরিয়াল: স্টারগেট ইফেক্ট - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্ল্যাক আউট: সাহসী ও নিরীক্ষাধর্মী চলচ্চিত্র (২) - ফাহমিদুল হক
দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

উপচে পরা চিন্তা: কমেন্টাইতে যাইয়া পোস্টাইয়া ফেল্লাম 
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৪
এই পোশাকটি আমাদের দেশীয় নয়। ধরে নেই এই পোশাকটি কানাডিয়ান পোশাক। যদি তাই হয় তবে এই পোশাকটি এক জন কানাডিয় যখন পড়বেন তখন কি এটাকে কেউ অশালীন বলবেন? শালীনতা ব্যাপারটি কি তাহলে সংস্কৃতি ভেদে আলাদা করে বিচার্য্য?
কানাডার একটি বিয়ের অনুষ্ঠানে এই পোশাকটি পরে যাওয়া এক জন কানাডিয়ানের জন্য স্বাভাবিক। বাংলাদেশের কোন বিয়ের অনুষ্ঠানে এক জন বাংলাদেশের মেয়ে শাড়ী সালোয়ার কমিজ ইত্যাদি পড়ে যাবেন উপরের লাল পোশাকটি পড়বেন না মনে হয়। কিন্তু একই অনুষ্ঠানে এক জন ছেলে ইচ্ছে করলে পাজামা পাঞ্জাবী পড়ে যেমন যেতে পারেন তেমনি সুটেড বুটেড হয়ে ও যেতে পারেন নয় কি?
দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের দেশের পুরুষ জাতিরা বেশী ভাগ্যবান। তারা বরাবরের মত এ ক্ষেত্রেও গাছেরটিও খাচ্ছেন তলারটিত পাচ্ছেন। বাংলাদেশের মেয়েরা এখানেও বৈষম্যের শিকার হলেন তাই কি!
টেলিভিশন, ইন্টারনেট ইত্যাদি আজকের দুনিয়ায় মানুষে মানুষে দূরত্ব ঘুচাচ্ছে। আসলেই কি তাই?
আমরা শখ করে চাইনিজ, ইটালিয়ান ইত্যাদি খাওয়া যেমন গ্রহন করেছি তেমনি পোশাক আশাক কি গ্রহন করতে পারবো! পারলে সেটা কোন মাত্রায় গ্রহন করতে পারব?
এ জন ছেলে যদি অবলিলায় একটা ইংলিশ প্যান্ট পড়ে হেটে বেড়াতে পারে কিংবা লেভাইস জিন্স সে খানে মেয়েদের পোশাকটি মাপতে আমরা কেন গজ ফিতা নিয়ে বসে যাই!
সমস্যাটি আসলে কোথায়, আমাদের মনে মগজে নাকি অন্য কোন স্থানে জিপার বন্দি হয়ে আছে তাই বুঝতে চেষ্ট করছি...
শামীম ভাই ও লেখাযোখা ভাইয়ের পোষ্ট দুইটা পইড়া এই রকম মনে হইল!
প্রকাশ করা হয়েছে: উপচে পড়া জীবন, বিভিদ বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নষ্ট ছেলে বলেছেন:
কিছু মনে করবেন, আপনি কি আপনার মা বোনকে বিকিনি পড়ে রাস্তায় বের হতে দিবেন?
লেখক বলেছেন: বিকিনি পইরা মানুষ রাস্তায় হাটতে বের হয় নাকি, নাকি অফিস করতে যায়! চিন্তা কইরেন না আপনের কথায় আমি কিছু মনে করব না।
রাজসোহান বলেছেন:
নানান দেশের নানান মত
নষ্ট ছেলে বলেছেন:
কিছু মনে করবেন না, আপনি কি আপনার মা বোনকে বিকিনি পড়ে রাস্তায় বের হতে দিবেন?
রাজসোহান বলেছেন:
তাও ঠিক......ও দেশে ব্রা পেন্টি পড়ে মেয়েরা ঘুরে বেড়ায়......আপনি কি তাই দেবেন?
লেখক বলেছেন: এক পাবলিক মন্ট্রিয়লের মেট্রো স্টেশনের অটোমেটিক ফটো তোলার বুথ দেইখা প্রথমে ভাবছিল ঐ খানে সেক্স করার যায়গা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছিলাম কেন তার এইটা মনে হইল! জবাবে সে আমারে কইছিল, কেন এই দেশ ফ্রী সেক্সের দেশ না?
ভাইরে বিদেশে সবাই লেংটা থাকে এই ধারনাটা মাথা থেইকা ঝাইরা ফেলন যায় না?
কুঁড়ের বাদশা বলেছেন:
নষ্ট ছেলে বলেছেন: কিছু মনে করবেন, আপনি কি আপনার মা বোনকে বিকিনি পড়ে রাস্তায় বের হতে দিবেন?
বিডিআর বলেছেন:
আমার মাথায় যে চিন্তাটা আসল তা হচ্ছে কাপরের সাইজ। এই দেশে ছেলে মেয়ে কারোরই ছোট সাইজের কাপড় পরা সামাজিক ভাবে দৃষ্টিকটু হয়।সুটেড বুটেড হয়ে কোন ছেলে কোথাও গেলে অবশ্যই সে মানানসই কারন তার কাপড়ের সাইজ ঠিক আছে। নিশ্চই হাফ প্যান্ট পরে কোন ছেলে বিয়ের অনুষ্ঠানে যায় না।
মেয়েরা যদি ছোট সাইজের কাপড় পরে তা অবশ্যই দেখতে অশোভন দেখাবে। বড় সাইজের কাপড় দিয়ে কি স্টাইলিশ ড্রেস তৈরি করা যায়ন?
সবশেষে আমার প্রশ্ন দুনিয়া জুড়ে মেয়েরা তাদের পরনের কাপড় ছোট করতে এত আগ্রহী কেন? পুরুষরা তো সব সময় সঠিক কাপড় ই পরছে?
লেখক বলেছেন: বিয়ের অনুষ্ঠানটা কোন বিষয় না। দেশে বহুত পোলাপাইন আজকাল শট্স পরে এইটা কোন ব্যাপার না, একই কাপড় একটা মাইয়া পরলে ব্যাপার হইয়া যায়। আমি সেটাই বলতে চাইছি।
রোদেলা খাতুন বলেছেন:
অবস্থানগতভাবে সব পোশাকই শালিন। এটা উদাহরণ দেই। কেউ যদি বোরখা পড়ে সৈকতে শুয়ে থাকে সেটা যেমন অস্বাভাবিক আবার বিকিনি পড়ে কোনো বিয়েতে যাওয়াটাও অস্বাভাবিক। এসব বোধের বিষয়। আবার জোর করে কেউ যদি বোধ গিলাতে চায় তাহলে হিতে বিপরীত ঘটে।
সময় সবার সহায় হোক।।
লেখক বলেছেন: আপুরে বিকিনি বিকিনি করতেছেন ক্যান। আমার লেখার মধ্যে বিকিনি আনলেন ক্যান আপনেরা বুঝতে পারতেছি না!
ঐ লাল পোশাকটি সবাই বিকিনি ভাবতেছে নাকি কে জানে!
কুঁড়ের বাদশা বলেছেন:
আমি ঔ পোষ্ট দুইটার সাথে পুরোপুরি একমত নই।এবং এখানে আপনার লেখাটা ঠিক আছে কিন্তু যুক্তি ঠিক নেই।
একটা বাচ্চার জন্য উপরের পোষাকটিকে আমার মোটেও অশালীন মনে হয় নি
লেখক বলেছেন: যুক্তির ব্যাপারটা ধরতে পারলাম না।
আয্দা বলেছেন:
হোঃ হোঃ মাল মুনে হয় বেশি গিলা ফেলাইচো
রেফিন বলেছেন:
" সবশেষে আমার প্রশ্ন দুনিয়া জুড়ে মেয়েরা তাদের পরনের কাপড় ছোট করতে এত আগ্রহী কেন? পুরুষরা তো সব সময় সঠিক কাপড় ই পরছে? "পুরাপুরি একমত, বিডিআর ভাইয়ের সাথে।
কুঁড়ের বাদশা বলেছেন:
লেখক বলেছেন: দেশে বহুত পোলাপাইন আজকাল শট্স পরে এইটা কোন ব্যাপার না, একই কাপড় একটা মাইয়া পরলে ব্যাপার হইয়া যায়দুইদিন পরে তো বলবেন একটা ছেলে খালি গায়ে থাকতে পারলে একটা মেয়ে কেন পারবে না
লেখক বলেছেন: দুই দিন পরে আমি মনে হয় তেমনটি বলব না। ছেলেদের খালি গায়ে থাকাটা আমার কাছে ফানি লাগে, আমি কোন দিন খালি গায়ে বারান্দা তে ও যাই না ভাই।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
একমাত্র প্লাসটা আমিই দিলাম।
লেখক বলেছেন: মাইনাসের বন্যায় ভেসে যাবে অন্যায়!
![]()
কখনও মানব কখনও দানব বলেছেন:
হুজুগে মাইনাস খাইতাছেন । ব্যাপার না । কথাবার্তা ঠিকই কইছেন ।
লেখক বলেছেন: হুম ![]()
স্বপ্নকথক বলেছেন:
হুম....
লেখক বলেছেন: ব্যাপার না।
অচেনা সৈকত বলেছেন:
পোশাক পুরোপুরিই আন্চলিক সংস্কৃতির উপরে নির্ভরশীল। কক্সবাজারে যেসব মেয়েরা বেড়াতে যায় তারা কিন্তু কখনই স্যুইমস্যুট পরবে না। আবার আমেরিকা বা কানাডার বিচে এই পোশাকই স্বাভাবিক। উপরের মন্তব্যে দেখেন অনেকের ধারণা এখানে মেয়েরা অন্তর্বাস পড়ে ঘুরে বেড়ায় (পড়ে হাসি চাপতে পারলাম না), অথচ আমেরিকার মেয়েরা যথেষ্ট শালীন পোশাক পড়ে। আচার-আচরণেও অতি মাত্রায় ভদ্র। আপনি বা আমি কিন্তু চাইলেই সমাজকে পাল্টাতে পারব না। এজন্য সামাজিক রীতি-নীতি অনেক সময়ই মেনে নিতে হয়, অযৌক্তিক বা বৈষম্যমূলক জেনেও।
লেখক বলেছেন: আমি সমাজ পাল্টানোর নিমিত্তে এই পোস্ট নিখিনি ভাই। সমস্যাটি আসলে কোথায়, আমাদের মনে মগজে নাকি অন্য কোন স্থানে জিপার বন্দি হয়ে আছে তাই শুধু একটু ভাবতে চেষ্ট করে ছিলাম মাত্র।
রাজসোহান বলেছেন:
হুম স্যরি
রাজসোহান বলেছেন:
হুম স্যরি
লেখক বলেছেন: ব্যাপার না ব্রাদার।
অন্তরক বলেছেন:
সৃষ্টির শুরুতে মানুষ পোশাক পড়া শুরু করিয়াছিল কেন অথবা কিভাবে? ( ধর্মীয় ইতিহাস বাদে )আসুন আমরা পোশাকের মূলে যাই, বাকী কথা পরে হবে।
শ্রাবনের ফুল বলেছেন:
সংস্কৃতি ভেদে অবশ্যই শালীনতা বিচার্য্য। আমরা যেমন কানডিয়ান ও না ইতালিয়ান ও না, আমাদের সংস্কৃতি আমাদের মেপে চলতে হয় কারন আমরা আমাদের সমাজকে ধারন করি। যেটা ঐতিহ্যের সাথেও সম্পৃক্ত। খাবার আর পোশাক এক মাপকাঠিতে যায় না। খাবার খেতে হয় পোশাক পরিধান করতে হয়। আর পুরুষ নারী শারিরীক গঠনেও আলাদা যেটা এড়িয়ে গেলে চোখ ধরে বসে থাকার মতো হবে।
শালীনতা মানেই কম্বল জড়াই ঘোরা না, শালীনতা মানে হলো নিজেকে অরুচীকর বহির্ভূত প্রকাশ।
সমস্যাটি হলো অপসংস্কৃতির ছোঁয়া। আমি এতটা প্রগতিশীল হতে চাই না যার কারনে আমার বন্ধুটি, বোনটি, স্ত্রীটি অন্যের লোলুপ দৃষ্টিতে পড়ুক।
লেখক বলেছেন: ধন্যবাদ।
খাবার আর পোশাক এক মাপকাঠিতে যাবে কেন। পোশাক যেমন সংস্কৃতি খাবারও তেমনি সংস্কৃতি সে কারনেই বলা।
শালীনতা সংস্কৃতি ভেদে ভিন্ন। শালীনতা আপেক্ষিক ও। শাড়ী ব্লাউজে শরীরের যতটুকু অংশ দেখা যায় তারচে ঢের বেশী শরীর আবৃত্ত থাকে শার্ট প্যান্ট স্কাট(স্কাট মানে লনটেনিস খেলার মিনি স্কাট নয়। মানুষ খালি ভুল বুঝে সকল পোশাককেই বিকিনি মনে করে।) টপ্স এ।
লোলুপ দৃষ্টি জিন্দাবাদ! লোলুপতা তুমি বাঁচো। ইচ্ছা তুমি আড়াল হও।
লেখক বলেছেন: লোলুপ দৃষ্টি বাঁচুক/ থাকুক বেসাইজ আমিই তাইলে সাইজ হইয়া যাই!
শ্রাবনের ফুল বলেছেন:
লোলুপ দৃষ্টি জিন্দাবাদ! লোলুপতা তুমি বাঁচো। ইচ্ছা তুমি আড়াল হও।হা হা হা ভালো বলেছেন। যাই হোক অফ গেলাম।
অস্পৃশ্য আরিফ বলেছেন:
হা হা হা.........হি হি হি হি......... উফ, সেই রকম সুড়সুড়ি দিলেন, ভাই ।যেই সমাজে ৯০ ভাগ মানুস মুসলিম, সেই খানে এই রকম একটা পোস্ট ছাইরা দিলে সেইটা ভালই সুড়সুড়ি দিবে সেইখানকার মানুসদের, এইটা আপনার মত সমাজ সংস্কারক দের বুঝার কথা।
আচ্ছা আমগোরে ত try করলেন, এইবার যারা নিজেদের লুক পরিবর্ধন /পরিমার্জনের পিছনে হাজার হাজার ডলার খরচ করে, তাদের কাছে বোরকার ছবি দিয়া এই রকম একটা পোস্ট দেন, তারপর দেখেন আপ্নের এই সূড়সূড়ি্র চোটে তারা কি নাচটাই না দেয়
অ.ট. এইটা সামুতে আমার প্রথম কমেন্ট
লেখক বলেছেন: থ্যাংক্স ফর দি ফার্ষ্ট কমেন্ট। দোয়া করি আপনি শত সহস্র কমেন্ট করুন।
সুড়সুড়ি লাগল কেন বুঝলাম না, আপনের কি স্পর্শকাতরতার ব্যারাম আছে নাকি ভাই!
বোরকা একটা বিশ্রি পোশাক, বোরকা নিয়া মাতামাতি করার কোন আগ্রহ নাই। সরি।
অস্পৃশ্য আরিফ বলেছেন:
একে তো ওই রকম ড্রেসের একটা ছবি দিছেন , তার উপর আবার বলতাসেন যে বোরকা একটা বিশ্রি পোশাক ...... সুড়সুড়ি না লাইগা আর যায় কই !আমিও দোয়া করি, আপনে হিট খান ... বেশি বেশি হিট খান।
অবশ্য এই রকম পোস্টাইতে খাকলে আমার আর দোয়া না করলেও চলবে
লেখক বলেছেন: ভাইরে, আবার পয়লা থেইকা শুরু করতে ইচ্ছা করতেছে না। ভাল থাকেন, শুভেচ্ছা।
আকাশ_পাগলা বলেছেন:
আপনি কীভাবে শাড়ি পড়বেন সেটাও একটা ব্যাপার।আপনি যদি এমন ভাবে শাড়ি পড়েন, যে আপনার শরীরের সবই দেখা যায়, তাহলে তার চেয়ে মনে হচ্ছে শার্ট প্যান্ট বা গাউন ভাল।
আপনি কীভাবে থাকবেন, সেটার উপরেই সব।
একটা মেয়ে যে কোন ভদ্র পোষাক পড়ুক, সেটা যে দেশেরই হোক, পোশাকটা যদি ভদ্র হয়, তাহলে সেটা তে কোন সমস্যা নেই। সেটা নিয়ে খুব একটা কথা উঠবে বলে মনেও করি না।
আপনি যেই পোশাকের ছবি দিয়েছেন, সেটা কী খুব ভদ্র পোশাক?
চামড়া দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করার চিন্তাটা কখনই ভাল লাগে নাই।
একটা অভদ্র পোষাক ছেলেরা পড়লেও(যদিও এভেইলেবল) সবাই কী খুব ভাল বলে???
কিছু কিছু ছেলেকে দেখবেন, একটু পর পর মোবাইলে জোরে জোরে গান বাজিয়ে সবাইকে দেখাচ্ছে। সেটা যে দেশেই হোক, এই যে শো অফ এর মেন্টালিটি -- এটা কিন্তু কেউ ভাল চোখে নেয় না। একই ভাবে একটা মেয়ে সে যদি এমন পোশাক পড়ে, যেন জোর করে সবাইকে তার দিকে তাকাতে হয়(চোখে পড়লে মানুষ তাকাবেই,যে এটা পড়ছে সে ভালই জানে।জোর করা মানে মাইক দিয়ে বলা না), তাহলে সেটাও ভাল কোন ব্যাপার না।
লেখক বলেছেন: ভাইরে এই ছবিটা যেই পোস্টের থেকে ধার নিসি সেই পোস্টে একটা কমেন্ট করতে যেয়ে মনে হলো এইব্লেগটা লিখি।
এই পোশাকটি যে স্থান কালের পাত্রীরা পরেন তারা এটা ভদ্র লোকের পোশাক হিসেবেই পরিধান করেন বলে আমি দেখেছি।
শালীনতা ভদ্রতা ইত্যকার বিষয়াদি যে স্থান কাল পাত্র ভেদে কত বিচিত্র ত অনুধাবন করেই পোস্টের কথা কয়টা লিখে ছিলাম।
কমেন্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আমরা যা দেখি তা কি ভাবে দেখি সেটাই বুঝতে চেষ্টা করেছিলাম একটু, কি আর বলা বলেন। ![]()
লুকার বলেছেন:
আল্লাহ আমাগো যেইভাবে দুনিয়ায় পাঠাইছে, সেইভাবেই থাকা উচিৎ।
জামা-কাপড় সব দুনিয়াবী জিনিস, মানুষের আবিষ্কার।
লেখক বলেছেন: চিন্তায় পইরা গেলাম!
অলস ছেলে বলেছেন:
লুকার বলেছেন: আল্লাহ আমাগো যেইভাবে দুনিয়ায় পাঠাইছে, সেইভাবেই থাকা উচিৎ।
জামা-কাপড় সব দুনিয়াবী জিনিস, মানুষের আবিষ্কার।
ডাইনোসর বলেছেন:
ভাল লাগল।
যে পোষাক গুলো এখন অশ্লিল বলা হচ্ছে তা পুরোষেরই ডিজাইন করা। পুরুষদের রুচির উপর ডিপেন্ট করেই তা করা হয়েছে।
যারা ছোট পোষাকের বিরুদ্ধে কথা বলেন তার কিন্তু উন্মোক্ত অংশটা উপভোগই করেন।
লেখক বলেছেন: ![]()
কালপুরুষ বলেছেন:
সবই দৃষ্টিভংগি, সংস্কৃতি ও সামাজিক অবস্থানের উপর নির্ভরশীল। দেশ কাল ও পাত্র ভেদে তা বদলাতেই পারে।
লেখক বলেছেন: অবশ্যই বদলাতে পারে। তা না হয়ে বোধ বুদ্ধি এক যায়গায় এসে জমে গেলেই অবাক লাগে। আমাদের দেখার বাইরে জানার বাইরে যে যগত আছে সে জগতটাকে যতটুকুই পারি জানতে চেষ্টা করি। মানুষের ভিন্নতাকে আমি সম্মানের চোখে দেখি।
লেখাজোকা শামীম বলেছেন:
শালীনতা একটা সামাজিক ব্যাপার। সামাজিক দৃষ্টিভঙ্গির সাথে না গেলেই সেটা অশালীন হয়। সব পোশাক সবাইকে মানায় না। সব পোশাক সব পরিবেশেরও নয়। একই পোশাক কোন দেশের জন্য শালীন, কোন দেশের জন্য অশালীন। একই পোশাক এক পরিবেশে শালীন, অন্য পরিবেশে অশালীন। একই পোশাক একজনের শরীরে শালীন, অন্য জনের শরীরে অশালীন।
আমার লেখায় সেই পোশাকগুলোর ব্যাপারেই আপত্তি তুলেছি, যেগুলো মূলত ভারতীয় স্যাটেলাইট টিভিতে পরা পোশাকের অন্ধ অনুকরণ। আপত্তি মূলত দুটো কারণে । ০১) এটি আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে যায় না। ০২) আমরা অন্য দেশীয় টিভি দেখে সেটার অন্ধ অনুকরণ করতে পারি না। এটা আমাদের চিন্তা চেতনাগত দৈন্য প্রকাশ করে।
লেখক বলেছেন: শামীম ভাই আপনার পোস্ট এর মুল বক্ত্যবর সাথে আমার কোন ভিন্ন মত নেই।
অনেক ক্ষেত্রেই দেখেছি এধরনের আলোচনায় অনেকেই শেষমেষ বোরকা সমাধানে পৌছে যান। মনে আছে একবার রোকেয়া হলের কোন পাশে যেন দেয়াল উঠানোর প্রস্তাব দিসিলেন কোন বিজ্ঞ জন। মেয়েদের দেয়ালে ঘিরে ফেলাটা আমাদের অনেকের কাছে অনেক সময় জায়েজ মনে হয় কিন্তু আমাদের নাজায়েজ নজর নিয়ে কারো কোন অসুবিধা হয় না। সে কারনেই এই ব্লগটা লিখছিলাম অন্য কিছু নয়। অপনার লেখার বিষয়ে অনেকের আলোচনা দেখে কথা গুলো মনে হয়ে ছিল এই আরকি।
আবারো, আপনার পোস্টের সাথে আমার কোন দ্বিমত নাই ভাই। থ্যাংক্স ব্রাদার। ![]()
লেখক বলেছেন: আর একটা কথা। অনেকেই ভাবে বিদেশে মানুষ কাপড়ে চোপড়ে খাওয়ায় পড়ায় একেবারে ছেরাবেরা অবস্থায় জীবন যাপন করে। আমাদের এই ধারনাটাও অদ্ভুত। যেমন উপরের কাপড়টার কথাই ধরুন, অনেকেই ভাবেন এই কাপড় পড়ে বুঝি বিদেশে মানুষ বাসে চড়ে স্কুল কলেজ অফিস আদালত করে! কেউ কেউ এইটাকে বিকিনি বিকিনি বলা ধরছেন!
নিজের গন্ডির বাইরে অন্য মানুষ অন্য সংস্কৃতি সম্পর্কে আমাদের অনেকেরই বিচার বিবেচনা ব্যাঙ্রে ছাতা খাওয়ার মত বিশ্ময়কর। ছোট বেলায় ব্যাঙ্গের ছাতা খাওয়ার কথা কল্পনা ও করতে পারতাম না অথচ এখন ঢাকা শহরের ফুটপাথেও মাশরুমের পাকোড়া দেদারসে বিক্রি হয়।
![]()
লেখক বলেছেন: বক্ত্যবর = বক্তব্য'র
লেখক বলেছেন: হ তাইত মনে হইতাছে। ![]()
দেশী পোলা বলেছেন:
সব আল্লার দোষ, এত্ত হরমোন দিয়া বানাইছে বাঙালীরে..।
লেখক বলেছেন: ওরে ভাইরে আপনের কমেন্টে বিপ্লব! সকল দোষ আল্লহর। তাঁর ইশারা ছারা গাছের পাতাটাও নড়ে না।
লেখক বলেছেন: তয় একটা কথা মনে রাইখেন এই পোশাক পইরা কিন্তু মাইনসে কাওরান বাজারে বাজার করতে যাইব না বা বাসে কইরা গুলিস্তান যাইব না। অনেকের এ নিয়া বিচিত্র সব ধারনা দেখলাম!
রাগ ইমন বলেছেন:
পোস্ট নিয়ে কি আর বল্বো? লুকারের কমেন্ট পরে হাসতে হাসতে শেষ ! হ্যাঁ, ভিন্ন সংস্কৃতি নিয়ে আমাদের নিজেদের জানা এতই কম তা ভয়াবহ বললেও কম বলা হয় ।
পশ্চিম বলতে আমাদের দৌড় সিনেমা পর্যন্ত আর স্টার , স্টারলেটদের উদ্দাম জীবন। দুই চারটা দেশ ঘুরতে গিয়ে দেখলাম, হায় হায় , আল্লাহ মাফ করুক, ওরা তো দেখি মহা রক্ষণশীল!
লাল জামা দেখে লোল পড়ে গেলো? হায় রে!
মালয়শিয়ার আইল্যান্ড হপিং এ দেখেছিলাম সুইডিশ মেয়ে, বিচ ভর্তি বিকিনি পরা মেয়ে। সেই রকম ফিগার । সুপার মডেল টাইপ। কেউ পুছে না । তাকাইলোই না । হয়ত হরদম দেখে অভ্যাস বলেই । সব চাইতে খারাপ লেগেছিলো যেই সুপার মডেলের সাথে পরিচিত হয়েছিলাম সেইটার জীবনে বলে কোন ভালোবাসা নাই । তার একাকী জীবনের কথা শুনিয়া তব্দা খাইলাম।
লেখক বলেছেন: জানি এটা সকলের জন্য সম্ভব না, তবু আমি সকলকেই বলি সুযোগ পেলেই তারা যেনো দেশ বিদেশ ঘুরে দেখেন। জীবনের জন্য হোক জীবিকার জন্য হোক মানুষ যেনো এ দুনিয়াটা একটু চোখ মেলে দেখে।
জগত সংসারের বিশালতা অবলোকন করলে নিজের ক্ষুদ্রতা টের পাওয়া যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়।
লেখক বলেছেন: আপনের ওই ব্লগে ঢুকছিলাম ভাইগা আইয়া পরছি, হাজারেবিজারে কমেন্ট। বাপরে!![]()
রোবোট বলেছেন:
আপনারে পাবলিক দেখতে পারে না
লেখক বলেছেন: ki ar kora, din paltaiy gachay![]()
তাসনীম বলেছেন:
হুমমমমম...চিন্তার বিষয়.....
লেখক বলেছেন: হুম চিন্তাই ত করছি! ![]()
তাসনীম বলেছেন:
ড্রেসটি সুন্দর....আমার পছন্দ হয়েছে ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















