আমার প্রিয় পোস্ট

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

পরিচয়: জাতি'র ব্যায়াকরণ

৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫০

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশ সৃষ্টির আগে বাঙালি ছিল বাংলাদেশী ছিল না।

বাংলাদেশ স্বাধীন আরবদেশের কোন আরবী কিংবা ইংল্যান্ডের কোন ইংরেজ এসে করে নাই করছে আপামর বাংলা ভাষা ভাষী বাঙালি/ পাহাড়ী, অ-পাহাড়ী, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকলে। এদেশ আমাদের সকলের। বাঙালির, সাওতালির, হিন্দুর, মুসলমানের সকলের।

কে বাংলাদেশের মুসলমান, কে বালাদেশের হিন্দু, কে বৌদ্ধ কে খৃষ্ঠান এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সকল কিছুর উপরে, আমরা বাংলাদেশের নাগরিক।
তার ভেতর,
আমি এক জন বাংলাদেশী বাঙালি।
তিনি এক জন বাংলাদেশী চাকমা।
উনি একজন বাংলাদেশী বিহারী।
এভাবে লেখা হোক বাংলাদেশের নাগরিক পরিচয়।

পাসপোর্ট এ লেখা থাকবে, ন্যাশনালিটি: বাংলাদেশী।
তাই বলে আমি অবাঙালি হয়ে যাবো না। আমি তখন বলব আমি বাংলাদেশী বাঙালি, কেউ যেমন বলতে পারবেন তিনি বাংলাদেশী মগ কিংবা বাংলাদেশী চাকমা।

বাঙালির জন্য যদি বাংলাদেশ হয়, চাকমার জন্য তাহলে কোন দেশ হবে!

যুক্তির কথা। তর্ক হতে পারে, তা হবেই। কিন্তু আমরা কি ভুলে গেছি এটা ২০১০ সাল। পরাধীনতা মানেনি বলে এক দিন সংখ্যাগরিষ্ঠ বাঙালি চেয়ে ছিল ভাষার অধিকার। তার পর কত শোষন, কত বঞ্চনা! সকল কিছু পেরিয়ে সেই কাং্খিত স্বাধীনতা।

স্বাধীনতা জানি দেখেই ত আমরা জানি পরাধীনতা গ্লানী কি? বঞ্চনার যন্ত্রনা কত! সেই আমরাই কি পারি কখনো কেড়ে নিতে অন্য কারো মায়ের মুখের কোমল ভাষা, পরিচয়, জাতীয়তা। সেই জন্যই কি উৎসর্গ করেছিল তিরশ লক্ষ মানুষ তাঁদের জীবন! যার বিনিময়ে আমরা হয়েছি আজ বাংলাদেশের মালিক।

 

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫২
সাইমুম বলেছেন: চমৎকার বিশ্লেষণ এবং উদ্ভাবনী মেধা। তুমি নমস্য লাল দরজা। +
২. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৫
সাঈফ শেরিফ বলেছেন: বিএনপি জোট সরকার এই ছাপান্নহাজার বর্গ মাইলের দেশকে 'বাংলাদেশ' ডাকত বলে আওয়ামীরা দলীয় ঘেন্না বশত তার নাম পাল্টে 'বাঙালভূমি' রেখেছে | 'এক ভাষা' ভিত্তিক জাতীয়তাবাদ চাপিয়ে দেয়ামানেই সংখ্যা লঘু অবাঙালি উপজাতিদের অধিকার/নাগরিকত্ব বাতিল হবার ভয় প্রকট | ভাষা যার যার, দেশ সবার |একটা ভাষা নিরপেক্ষ দেশ/রাষ্ট্র চাই |
৩. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০১
টেলি সামাদ বলেছেন: সাঈফ শেরিফ বলেছেন: বিএনপি জোট সরকার এই ছাপান্নহাজার বর্গ মাইলের দেশকে 'বাংলাদেশ' ডাকত বলে আওয়ামীরা দলীয় ঘেন্না বশত তার নাম পাল্টে 'বাঙালভূমি' রেখেছে |



কয় কি? এই ঘটনা কবেকার? রেফারেন্স-মেন্স আছে কিছু? @ শেরিফ
৪. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৭
সাঈফ শেরিফ বলেছেন: দুঃখিত টেলি! আমার প্রিয় কার্টুনিস্ট শিশিরকে অনুরোধ করতে চাচ্ছিলাম এমন একটা কার্টুন আকঁতে। দেশে এখন বিনোদনের অভাব নেই। ;)
৫. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৮
ত্রিভুজ বলেছেন: হুমম... কিন্তু আপনার আগের মন্তব্যটা আমি ঠিক বুঝি নাই..বিশেষ করে আমার পোস্টের প্রেক্ষাপটে।
৬. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১৪
ত্রিশোনকু বলেছেন: বিএনপি জোট সরকার এই ছাপান্নহাজার বর্গ মাইলের দেশকে 'বাংলাদেশ' ডাকত বলে আওয়ামীরা দলীয় ঘেন্না বশত তার নাম পাল্টে 'বাঙালভূমি' রেখেছে | '

-সাঈদ শরিফ!

আপনি বিদেশে থাকেন বুঝি?

দেশেতো এমন কিছু ঘটেনি। 'বাঙালভূমি' শব্দটি যেহেতু জ্ঞান হবার পর এই প্রথম শুনলাম তাই শব্দের প্রণেতা কে তা জানতে ইচ্ছে করে।

আপনার অন্যান্য গুরুত্বপূর্ন, সময়োপযোগী পোষ্ট ও বক্তব্যে আপনার এই মন্তব্য বিরূপ প্রভাব ফেলবে।
৭. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১৯
টেলি সামাদ বলেছেন: অ, হতাশ হইলাম @ শেরিফ
৮. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৭
দুখী মানব বলেছেন: একমত :#)

আমি বাংলাদেশী। :#) আর কোন পরিচয় আমার দরকার নাই। /:)
৯. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৩
সাঈফ শেরিফ বলেছেন: @ত্রিশোনকু, দেশে বিবিধ জিনিসের নাম ধাম নিয়ে যেসব কৌতুক চলছে, সেগুলো নিয়ে আরকে দফা কৌতুক করলাম। ৪ নং মন্তব্যে দ্রষ্টব্য। কিছু কিছু লোকের আবার নাগরিকত্ব বাতিল হয়ে যাবার উপক্রম। রাজনৈতিক দলগুলো আবার ধর্মের মত স্পর্শকাতর, অনুভূতিকাতর বিষয় না আশা করি! :)


আমি কোন মাপেরই ব্লগার না। এবং আমার কোন পোস্টই গুরুত্বপূর্ণ বা সময়োপযোগী কিছু বলে মনে করিনা। আমার কোন পোস্টেরই কোন উপযোগীতা নেই।এখানে আমার কথা কেউ গুণেও না।

৪ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এক নামে ব্লগিয়ে যদি এতদিন পর নতুন নতুন ব্লগারদের কাছে নিজের ভাবমূর্তির নতুন পাঠ দেয়া লাগে সেটি ভীষণ হতাশার কথা হে! মন্তব্যের বিরূপতার কথা মাথায় রেখে ঝাকের কইয়ের মত জনতার স্রোতে ভেসে বেড়ালে আর ব্লগে আসার কী দরকার? চারপাশে তো চেতনাবাজ/সমগোত্রীয় লোকজনের অভাব নেই, সখ্যতা করার জন্য।আপনার দলীয় অথবা জাতীয়তাবাদ অথবা এদুভয়ের অনুভূতিতে আঘাত লেগেছে বুঝেছি। সেটার জন্য দুঃখিত। ভবিষ্যতে অনুভূতিপ্রবণদের অনুভূতি মেপে চলার চেষ্টা হবে, তবে তা ঝাকের কই হয়ে নিজের কন্ঠ রোধ করে নয়। :)
১১. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৯:৩৪
ত্রিশোনকু বলেছেন: আমি কোন মাপেরই ব্লগার না। এবং আমার কোন পোস্টই গুরুত্বপূর্ণ বা সময়োপযোগী কিছু বলে মনে করিনা। আমার কোন পোস্টেরই কোন উপযোগীতা নেই।এখানে আমার কথা কেউ গুণেও না।
-আপনি বিনয়ী। আমিই শুধু নই, অনেকেই মনযোগ দিয়ে, গুরুত্ব সহকারে আপনার পোষ্ট পড়ে থাকে।

চারপাশে তো চেতনাবাজ/সমগোত্রীয় লোকজনের অভাব নেই, সখ্যতা করার জন্য।আপনার দলীয় অথবা জাতীয়তাবাদ অথবা এদুভয়ের অনুভূতিতে আঘাত লেগেছে বুঝেছি। সেটার জন্য দুঃখিত। ভবিষ্যতে অনুভূতিপ্রবণদের অনুভূতি মেপে চলার চেষ্টা হবে, তবে তা ঝাকের কই হয়ে নিজের কন্ঠ রোধ করে নয়।

-চেতনতার কথা বা সমগোত্রীয়ের কথা এখানে আসছে না।

নতুন সখ্যতার বয়স বোধ হয় আমি পেড়িয়ে এসেছি।

আমি কোন দলের তা আপনি কি বুঝতে পারেন?

ঝাঁকের কইয়ের কথা এখানে আসছে না।

আপনার এ মন্তব্য আপনার আগের মন্তব্যগুলোর সাথে সামঞ্জস্যপুর্ণ নয় বলেই আমার এ কথন।

আপনার কথাগুলোকে আমি গুরুত্বের সাথেই গ্রহন করে যেতে চাই, দ্বিমত পোষন করি বা সমর্থন করি।

 

মোট সময় লেগেছে ১.০০৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"ও আমার উড়াল পঙ্খিরে,
যা যা রে উড়াল দিয়া যা..."

পাগলা কিছিমের মানুষ
কোন ইষ্টিশন নাই,
গাইল জানি কিন্তু গাইল পাড়ি না।
দিলের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ