খবরে প্রকাশ:
আওয়ামী সরকারের সকল কিছু অবৈধ ঘোষিত হবে। - খালেদা জিয়া
বিএনপি'র জন্মই অবৈধ। - শেখ হাসিনা
মনে আছে বিএনপি'র আমলে কথায় কথায় তারেক জিয়া'র আম্মার সরকার আইনের আশ্রয় নিতেন, এখন বাঙালিরে তেমনি হাইকোর্ট দেখাচ্ছেন জয় বাহাদুরের আম্মা'র আওয়ামীলীগ।
এদেশে অবৈধ কিছু রাখবেন না তাঁরা কেউ। বিএনপি উৎখাত করবেন অবৈধ সরকার আর আওয়ামীলীগ বাতিল করবেন অবৈধ বিএনপি। আজ তাঁরা দু'জন দু'জনকেই অবৈধ ঘোষণা দিলেণ! দেশে আইনের শাষন অনিবার্য্য।
শঙ্কিত হচ্ছি এই ভেবে, দেশের প্রায় সকল মানুষেরই এযাবত জন্মের কোন বৈধ কাগজ পত্র নেই। আমাদের কোন বার্থ সার্টিফিকেট নেই। ভাবতেছি জন্মটাই না হাইকোর্টে একদিন অবৈধ হইয়া যায়!
এনারা যেভাবে একে অপরকে, সকলে সকলকে অবৈধ ঘোষনা দিয়েদিতেছেন শেষমেষ পুরা দেশ শুদ্ধা মানুষ না আবার অবৈধ বেজন্মা ঘোষিত হইয়া যায়! আল্লাহ্পাক রক্ষা কইরো।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১১ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



