somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল কিছুই শেষমেষ বেচাবেচি

০৭ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিভিতে হুমায়ুন আহমেদ স্মরনে তাঁর পুরোনো একটি ধারাবাহিক পুনঃপ্রচার করছে। দেখতেই টিভির সামনে বসে গেলাম। বিটিভিতে প্রচারিত প্যাকেজ ধারাবাহিক আজ রবিবার। রচনা হুমায়ুন আহমেদ, পরিচালনায় মনির হোসেন জীবন। তখনো হুমায়ুন নির্মান শুরু করেন নাই। তিনি লিখতেন অন্যরা নির্মান করতেন। দেখতে দেখতে মনে হচ্ছিল কত অদ্ভুত করে লোকটা জীবনের নানা বিষয় নিয়ে ভাবতেন, লিখতেন!

এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, অয়োময়, নক্ষত্রের রাত। আহারে সেইসব পুরোনো দিনের স্মৃতি! লোকটা কত কি যে দিয়ে গেলেন আর রেখে গেলেন আমাদের জন্যে। নাটক দেখতে দেখতে এসব ভাবছিলাম আর ভাবছিলাম মাত্র বাষট্টি বছর! আর কয়টি বছর বাঁচলেন না কেন উনি? আর কিছুটা সময়, আহা আর কিছুটা সময় যদি উনি বেঁচে থাকতেন! নাটক দেখার সময় এইসব কথা ভাবছিলাম তখন কেন যেনো মনে হলো হুমায়ুন ভান্ডারের অন্য আর সব নাটক চলচ্চিত্র থাকতে ওনার স্মরনে আজ রবিবারটাই দেখাচ্ছে কি কোন বিশেষ কারনে? এই সময়ের তরুনদের প্রিয় হিমু, সেই সময়ের তরুনদের প্রিয় বাকের ভাই কত কিইত দেখতে মন চাইছে এখন! ভাবতে ভাবতে দেখলাম টিভি পর্দায় দুটি মুখ পাসাপাসি। দুই বান্ধবী নাটকে দুই পীঠাপীঠি বোন। তিতলি আর কঙ্কা, শিলা আর শাওন। বুঝতে আর কিছু বাকী রইল না।

হুমায়ুন মৃত্যু পরবর্তী দিন গুলোতে মিডিয়া অলাদের দেখেছি শীলা, শাওন কে এক ফ্রেমে ধরতে পারলে যেনো কি এক দূর্লভ মুহূর্ত ধরা হয়ে গেল! কত শত কেচ্ছা কাহিনি আবিষ্কারে কেউ কারো পেছনে পরতে চাইছিল না যেন। হুমায়ুনের সব নাটক থেকে বেছে বেছে শীলা শাওনকে এক সাথে আবার দেখাতে পারলে একটা কি যেনো করে ফেললাম ব্যাপার মনে হয়! নাটক দেখতে দেখতে কেউ আবার সেই গল্প মনে করে বলবেন, মেয়ের বান্ধবীর সাথে! ছি ছি ছি ... বাহ্, এই খানেই ত মজা। সেই মজাটাইত টিভি অলারা মরিয়া হয়ে খোঁজেন, এবং আজান দিয়ে তা প্রচার করেন। মৃত ব্যাক্তির কফিনের পাশে মাইক্রোফোন ধরে স্বজনদের জিজ্ঞেস করে, তাদের অনুভুতি কি কেমন লাগছে তাদের এখন?

বিজ্ঞাপন ব্যাবসায়ীদের কাছে সকল কিছুই যে শেষমেষ বেচাবেচি কেবল ঝোপ বুঝে কোপ মারা।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:২০
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×