আজ দিন বিহবলতার, আজ আর অন্য কথা নয়
পাহাড়ে জ্বলছে আগুন আজ আমরা পাহাড়ে যাব:
হলুদ পাতাগো, আমরা এখন সাগর ভুলব, নদী ভুলব
আজ আর অন্য কথা নয়, আজ আমরা পাহাড়ে যাব।
আজ আমরা অর্থ ভুলব, নীতি ভুলব, চার হাজার কোটি অনিয়ম ভুলব।
আজ আর অন্য প্রসঙ্গ নয়, আজ আমরা পাহাড়ে যাব।
হলুদ পাতাগো, পাহাড়ে জ্বলছে আগুন আজ আর কোথাও নয়
আজ আমরা সবাই পাহাড়ে যাব। পাহাড়ে যাব, পাহাড়ে যাব ...
না রা য়ে তাকবির, আ ল্লা হু আকবর!
লেফ্ট. রাইট. লেফ্ট. রাইট. লেফ্ট. রাইট. ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


