সব কিছু হুবহু মিলে যায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ডিভাইড এন্ড রুল অলারা ভারত ভাইঙ্গা হিন্দুস্তান আর পাকিস্তান বানাইয়া দিয়া চইলা গেল। সেই ভাগাভাগিতে আমাদের দেশের মানুষেরা সর্বাত্নক সহযোগীতা কইরা অংশগ্রহন করল। মুসলমানের সেই পাক পবিত্র আজাদ পাকিস্তানে আরবী হরফে যখন জবান চালাইতে কওয়া হইল তখন চাষাভূষা বাঙালির খবর হইল। তারা ত বাংলা ভাষাটাই সবাই ঠিক মত কইতে পারে না থাকত আসমানী হরফে জবান চালাইব! এমত অবস্থায় ১৯৫২ সালে লাগল প্যাচ সেইরকম! রাত না পোহাইতেই পাকিস্তানের পাক জমিনে সিমেন্টের পিলার একটা বানাইয়া পায়ের জুতা খুইলা ফেলাইয়া সেই পিলারের নিচে গিয়া ফুল দিয়া গান গাওয়া শুরু হইয়া গেল। সাথে সাথে এই বেদাতি কান্ডকারখানা ভাইঙ্গা গুড়াগুড়া করা হইল। পাকিস্তানের পাক জমিতে ঠাকুরের গান গাইতে গাইতে ছ্যাড়াবেড়া লাগাইয়া দিল সবাই। তখন এই দেশেরই একদল মানুষ চরম গোস্বা হইলেন। তারা বললেন আওয়ামীলীগ এই দেশের জোয়ান পোলাপাইনের মাথা নষ্ট করতেছে, এরা বদমাইশি কইরা পাকিস্তানের শান্তি নষ্ট করতেছে। এই কয়টা পোলাপাইন মানেই সমস্ত দেশ না, পাকস্তান এ কেউ গন্ডোগল চায়না শান্তি চায় অথচ মুসলমানের দেশ এই পাকস্তানকে বাঁশ দেয়ার জন্য হিন্দু ভারত গভীর চক্রান্ত শুরু করছে। কাজেকাজেই পাকিস্তানের ৯০ হাজার সৈন্য হিন্দুস্তানের হিন্দু চক্রান্ত থেইকা মুসলমানের পাকিস্তান রক্ষার জন্য উড়ালদিয়া হাজির হইল। শুরু হইল বন্দুক, কামান, ট্যাঙ্ক আর ব্যাওনেট দিয়া বিধর্মী নিধন আর লুঙ্গি খুইলা খুইলা মুসলমান আবিষ্কারের যুদ্ধ। সেই যুদ্ধে স্বেচ্ছায় যারা সেবা দিলেন তারাই হইলেন 'রাজাকার'। পাকস্তানের সেই পবিত্র সিপাহি ও তাহাদের স্বেচ্ছাসেবকেরা মিলিয়া বাংলাদেশের যেই মেয়ে জয়বাংলা বলছে তাকেই বিবস্র করেছে হত্যাকরছে আর যেই ছেলে জয়বাংলা বলেছে তাকেই বিধর্মী কইয়া মারা হইছে। এইসব কথাবার্তা আমরা কে না জানি? অথচ ২০১৩ সালে আইসা আমরা কি দেখি! এখন ও যেই মেয়েটা জয়বাংলা শ্লোগান দিতাছে বলা হইতেছে সে বেলেল্লাপনা করতেছে। যেই ছেলেটা শ্লোগান দিতাছে সে নাকি গাজাখোর বদমাইশ। বলা হচ্ছে, এইখানে যেই মানুষ আসছে তারাই শুধু বাংলাদেশ না। শহীদ মিনার ভাঙা হয়েছে। পতাকা ছেড়া হয়েছে। প্রশ্ন ছোড়া হচ্ছে ধর্ম বিশ্বাস নিয়ে। চলছে খাঁটি মুসলমানের পরীক্ষা নেওয়া।
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।