সম্প্রতি একটি নাম আমাদের বাংলাদেশের জনগনের মুখে খুব বেশি শুনা যাচ্চে। নামটা হলো পিনাক রঞ্জন চক্রবর্তি।পিনাক বাবুর কিছু বক্তব্য আমাদের মাথামোটা রাজনীতিবিদদের এবং সাংবাদিকদের মোটেও ভালো লাগেনি...।
কিন্তু কেন লাগে নি......???
সত্য যে বড়ই করুন এবং কঠিন হয়..................
তা শুনতে কয়জনের কাছেই বা ভালো লাগে...
আর যদি হয় এমন একজন ব্যাক্তির মুখ থেকে, যাকে আমি শত্রু ভাবি...
তাহলে তাতো নিম বা নিশিন্দা থেকেও তিতা।
আমাদের বাংলার জনগনের একটা স্বভাব আছে... সেটা হলো, চিলে কান নিয়ে গেচে ও আচ্চা কান নিয়ে গেচে, দৌড়াও দৌড়াও চিলের পিছে পিছে......... কিন্তু আসলে কি ঘটনা সেটা জানার চেষ্টা আমরা কয়জনে করি। এইক্ষেত্রেও এমন, জনগন গোস্বা হয়ে আচে......পিনাক্কা শালা এমন বলতে পারে...??
সে বলল.........
টিপাইমুখ নিয়া বাংলাদেশের "তথাকথিত" কিছু বিশেষজ্ঞ না জেনে ভুল ব্যাখ্যা দিচ্চে...।
সে বলল........
আন্তর্জাতিক এমন কোন আইন নেই যে আইনে, আমরা ভারতকে বাঁধ নির্মানে বাধা দিতে পারি...।
সে বলল.......
প্রতিবছর ২৫০০০ লোক ভরতে গিয়ে আর ফিরে আসে না...।
তিনি এবার বোম ফাটালেন আর বললেন,
ভারতের দুতাবাসের সামনে লাইন ধরা পাব্লিকের মধ্যে ৮০% টাউট আর দালাল...।
মহাপাপ করচেন তিনি... এভাবে সত্যগুলা সবার সামনে বলে দেয়া ঠিক হয়নি তার...আমরা দুর্নিতিতে ফাষ্ট হতে পারি, দুর্নিতি আমাদের নীতি হতে পারে, টাউট বাটপারি আমাদের মজ্জাগত স্বভাব হতে পারে, কিন্তু তাতে কি, আমাদের ইজ্জিতের উপর এমন নগ্ন হামলা দেয়া উচিত হয়নি পিনাকের...
কিন্তু পিনাকে যেটা বলেছে সেটা কি সব মিথ্যা ??
টিপাইমুখ নিয়ে প্রতিদিন মিডিয়াতে যারা টাইমপাস করচেন তারা কি সত্যি বিশেষজ্ঞ?? আমার মনে হয় না... বিএনপি যাদের নাম ঘোষনা করেছিল টিপাইমুখের কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য তাদের মধ্যে ডঃআইনুন নিশাত ছাড়া আর কেউ এই ব্যাপারে বিশেষজ্ঞ নন। যেসব নেতা আর সাংবাদিকরা এটা নিয়া চিল্লাচিল্লি করতেছেন তারা নেহায়েত নিজ দিলের বা নিজ সার্থে এমন করছেন...।
আমাদের সবার জানা থাকা উচিত যে, এই বাঁধ ঠেকানোর ব্যাপারে কোন আন্তর্জাতিক চুক্তি নেই। এ ব্যাপারে নব্বই দশকের শেষের দিকে গৃহীত জাতিসংঘের একটি কনভেনশন রয়েছে। এখন পর্যন্ত ওই কনভেনশনে ১৭ টি দেশ সাক্ষর ও তা অনুমোদন করেছে। কিন্তু এটা আন্তর্জাতিক আইনে পরিণত হতে এখনো ৩৫টি দেশের সাক্ষর ও অনুমোদন প্রয়োজন।... তাহলে পিনাকের কথা মিথ্যা হইল কেমনে...।
আমার এক বন্ধু আছে ভারতিয়। তার থেকে শুনেছিলাম, ভারতের মুম্বাই এবং দিল্লিতে বাংলাদেশ বস্তিনামে আলাদা কলোনি আছে...। এবং তাদের অনেক এলাকায় প্রচুর বাংলাদেশি আছে...। আমরা যারা গ্রামে আগে থেকে আসা যাওয়া করি তারা একটু চিন্তা করলে বুঝতে পারব, আজ থকে ১০বছর আগে আমাদের গ্রামে বা পাশের গ্রামে কতজন হিন্দু ছিল আর এখন কতজন আছে...। দেখবেন তাদের সংখ্যা অনেক কম, তাহলে এরা কোথায় গেল?? আমাদের প্রচুর লোক ভারত হয়ে ইউরোপ যায় (যারা ইউরোপ থাকেন তারা একটু বেশি জানবেন)। মুম্বাই বন্দর , বা করাচি বন্দর দিয়ে তারা পার হয়ে যায়...। আরো অনেক প্রবাসি আছেন যারা, ভারত হয়ে পাকিস্থান তারপর ইরান তারপর তুর্কি হয়ে গ্রিসে প্রবেশ করেছেন (আমার এই কথা অনেকে বিশ্বাস করবে না)। কিন্তু ভারত হিসেব করে এরা ভারতে প্রবেশ করে সেখানে রয়ে গেচে... এতসব হিসেবে পিনাকের এই ২৫০০০ লোক আমার কাছে মোটেই অবিশ্বাশ্য মনে হচ্চে না...।
এইতো কিছুদিন আগে আমার এক মামা ঘুরে এলেন ভারত থেকে। তিনি তার এই ভারত সফরের আনন্দ আমার সাথে শেয়ার করেছিলেন। তিনি কিভাবে ভিসা সংগ্রহ করেছেন...আমাকে তা বলেছেন।মামার কথাতেই বুঝতে পেরেছি সেখানকার দালাল বা টাউটদের দৌরাত্ম। টাকা নিয়ে তারা সিরিয়াল বিক্রি করে...।
তাই আমার মনে হয় পিনাকের, এইধরনের টাউট বা দালালের অভিযোগ সত্য...।
এইসব সত্য বলার কারনে এখন অনেকে গলা ফাটাচ্চে পিনাক বাবুকে তার দেশে ফেরত পাঠানোর জন্য। কিন্তু এমন করা হলে কি হবে পরের অবস্থা... ভারত আমাদের দুতকে ফেরত পাঠাবে... টানাহিচড়া শুরু হবে সম্পর্কের... তখন আন্তর্জানিকভাবে কেউ এগিয়ে আসবে না আমাদের পক্ষে... মধ্যপ্রাচ্যের শয়তানগুলাও না।কারন ঐ শয়তানগুলার কাছে আমাদের থেকে ভারতের মুল্য অনেক বেশি...।
ভারত আমাদের সবচেয়ে কাচের দেশ। আমাদের মুক্তির সংগ্রামে তাদের অবদান কখনও ভুলার মত নয়। আমাদের নিত্যপ্রয়োজনিয় জিনিষ যেমন- চাল, ডাল, পেঁয়াজ, রসুন আর বিভিন্ন যন্ত্রাংশ ইত্যাদি সব ভারত থেকে আমদানি করতে হয়।ভারতের সাথে যুদ্ধের ভাব দেখিয়ে কখনও আমরা সামনে এগিয়ে যেতে পারব না...। তাই যারা শুধু বিরোধিদলে থাকাকালিন সময়ে ভারতবিরোধি উস্কানিমুলক কথা বা প্রপাগান্ডা ছড়িয়ে নিজের স্বার্থ হাসিল করতে চায় তাদের কাছে অনুরোধ বিভাজন তৈরি করে আমাদের দেশের আর ক্ষতি করবেন না।
আর আমাদের জনগনের উচিত তাদের থেকে দূরে থাকা, এবং চিলে কান কি সত্যি নিয়েচে তা দেখে শুনে, বিচার করে বিশ্বাস করা... ।
যাক এখন বলেন পিনাক বাবু কি সত্য বলে মহাপাপ করেচেন...???
অনেকের বিচারে কিন্তু সত্য বলা মহাপাপ............!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

