somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১০-২০১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববাদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি

১৬ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ সতর্কতাঃ
প্রার্থীর নিজের উপস্থিতিতে প্রাথমিক আবেদন ও ছবি আপলোড করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। প্রার্থীর অনুপস্থিতিতে প্রায়শঃ ভুল ছবি আপলোড করা হয় এবং এতে অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। অনেক সময় জাল প্রবেশপত্র তৈরী করে তা প্রার্থীকে দেয়া হয়। প্রার্থীরা যে কোন সময়ে তার PIN বা রোল নং ব্যবহার করে ইন্টারনেটে সংশ্লিষ্ট ইউনিটের Application Status-এ যাচাই করে নিতে পারবেন তার প্রবেশপত্রটি সঠিক কি না।


বিশেষ বিজ্ঞপ্তিঃ
প্রাথমিক আবেদন করা বা টাকা জমা দেয়ার জন্য প্রার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকায় আসার প্রয়োজন নেই। বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সমভাবে আবেদন করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ভর্তির সংক্রান্ত তথ্যাদি জানা যাবে, কোন টাকা মোবাইল ফোনের মাধ্যমে জমা নেয়া হয় না। কোন ব্যাংকের বা বিশেষ কোন শাখার কোন আলাদা গুরুত্ব নেই। ভর্তি পরীক্ষার আসনবন্টনও আবেদনের বা টাকা জমা দেয়ার স্থান বা সময়ের সাথে সম্পর্কিত নয়।

সাধারণ নির্দেশিকা
যে সকল ছাত্র-ছাত্রী ২০১১ অথবা ২০১০ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির প্রাথমিক আবেদন করতে পারবে।
তবে প্রার্থীকে অবশ্যই ২০০৬ সাল বা তার পরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১৬ই আগস্ট ২০১১ তারিখ দুপুর ১২:০০ টা থেকে ১৫ই সেপ্টেম্বর ২০১১ ইং তারিখের মধ্যে প্রাথমিক আবেদনের ফি জমা দেয়ার পে-স্লিপ সংগ্রহ করা যাবে।
১৬ই আগস্ট ২০১১ তারিখ থেকে ২০ শে সেপ্টেম্বর ২০১১ ইং তারিখের পর্যন্ত দেশের সর্বত্র সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দেয়া যাবে।
২০১০-২০১১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববাদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত কোন ছাত্র/ছাত্রী যদি বিষয়/বিভাগ পরিবর্তনের জন্য পুনরায় ২০১১-২০১২ শিক্ষাবর্ষের ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তবে তাকে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের নিকট থেকে ভর্তি-পরীক্ষায় অংশগ্রহণের লিখিত অনুমতি ও সংশ্লিষ্ট ইউনিটের ডিনের অনুমোদন পাওয়ার পর ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। তবে ২০০৯ সনে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশকৃত ছাত্রছাত্রীদের জন্য আবেদনের সুযোগ নেই।


একজন আবেদনকারী চারটি ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।

প্রথম ধাপ: (ইউনিট বাছাই)
ইন্টারনেটে এই ওয়েবসাইট থেকে প্রার্থী উচ্চমাধ্যমিকে বিজ্ঞান/মানবিক/বাণিজ্য শাখায় পঠিত বিষয়ের উপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইপ্সীত বিষয়/বিভাগে ভর্তির জন্য ক, খ, গ, ঘ এবং চ এই পাঁচটি ইউনিটের একটি বেছে নেবে।

দ্বিতীয় ধাপ: (আবেদনের ফি জমা রশিদ সংগ্রহ)
ওয়েবেসাইটে 'আবেদন (Apply)' লিংকে ক্লিক করে প্রার্থী উচ্চমাধ্যমিকের রোল নম্বর, শিক্ষাবোর্ড ও পাসের সন দিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ডাউনলোড করে প্রিন্ট নেবে। তবে জিসিই ও সমমানের বিদেশী সার্টিফিকেটধারী আবেদনকারীকে home page এর সংশিষ্ট ইউনিটের Detailed Form লিংকে ক্লিক করে আবেদন করতে হবে

তৃতীয় ধাপ:(ব্যাংকে টাকা দেওয়া)
টাকা জমা দেওয়ার রশিদের দুটি অংশের নির্দিষ্ট স্থানে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবে এবং রশিদের দুটি অংশেই আবেদনকারী স্বাক্ষর করে সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেবে।

চতুর্থ ও শেষ ধাপ: (ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ)
আবেদনকারীর টাকা জমাদানের তিন কার্যদিবসের পর, টাকা জমা দেওয়ার রশিদে উল্লেখিত ব্যাক্তি পরিচিতি নম্বর (Personal Identification Number-PIN) ব্যবহার করে টাকা জমা দেওয়ার রশিদে লাগানো ছবির অনুরূপ আরেকটি ছবি আপলোডের পর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট করে নেবে।
বিশেষ দ্রষ্টব্য:
যদি কোন আবেদনকারী ব্যাংকে টাকা জমাদানের তিন কার্যদিবস পরও পরীক্ষার প্রবেশপত্র তৈরি অবস্থায় না পায়, তাহলে সে, টাকা জমা দেওয়ার বিবরণসহ অনলাইনে, টেলিফোনে (৯৬৬৯৯৩৪)-এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অবহিত করবে।
শিক্ষার্থীরা কোনো ধরনের সমস্যায় পড়লে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের নম্বরগুলো হচ্ছে: ০১৮৪২২৪৪২৪৪, ০১৬১৬১৫১৫৫৯ ও ৯৬৬৯৯৩৪। এ ছাড়া শিক্ষার্থীরা আবেদন সম্পন্ন করার পর ভর্তিসংক্রান্ত তথ্য, আসনবিন্যাস প্রভৃতি তথ্য মুঠোফোনে ১৬৩২১ নম্বরে এসএমএস করে পাবেন।

আবেদনঃ ১৬ আগস্ট-১৫ সেপ্টেম্বর

ব্যাংকে টাকা জমা দেওয়াঃ ১৬ আগস্ট-২০ সেপ্টেম্বর
(সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী ব্যাংকের যেকোন শাখায় টাকা জমা দেয়া যাবে)

প্রবেশপত্রের ছাপানো কপি নেওয়ার শেষ তারিখঃ ২৫ সেপ্টেম্বর।

ভর্তির জন্য প্রাথমিক আবেদন ফিঃ ৩০০ টাকা, ব্যাংক মাশুলঃ ২০ টাকা (সর্বমোট- ৩২০ টাকা)

ভর্তি পরীক্ষার তারিখঃ

‘ক’ ইউনিটঃ ১৪ অক্টোবর
‘খ’ ইউনিটঃ ২১ অক্টোবর
‘গ’ ইউনিটঃ ২৮ অক্টোবর
‘ঘ’ ইউনিটঃ ১৮ নভেম্বর
‘চ’ ইউনিটঃ ২৫ নভেম্বর


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×